এসেছি তোমায় ভালোবাসতে

                             -গৌরাঙ্গ রক্ষিত
যদি ভুলে যাও আমারে
জানাবো না অভিমান।
আমি এসেছি তোমায় ভালোবাসতে।
যদি ভুলে যাও আমারে,
মানবো না বিশ্বাসঘাতক।
আমি চেয়েছি বিনা শর্তে,
শুধু ভালবাসায় তোমায় আপন করবো।
তোমার অনুমতি নিয়ে তো তোমায় ভালোবাসিনি!
তাই তুমি যা কিছুই কর অভিযোগ নেই
আমি তো ভালোবেসেই যাবো এভাবে

কবি পরিচিতি :- কবি গৌরাঙ্গ রক্ষিত ২৮/০২/১৯৯৬ এ ঝাঁটিপাহাড়ী গ্রামে অন্তত দরিদ্র পরিবারে জন্ম।  অভাব অনটনের মধ্য দিয়ে কোনো ক্রমে স্নাতক ডিগ্রি লাভ করেন। পিতা অশোক রক্ষিত ও মাতা শিবানী রক্ষিত এর প্রথম পুত্র। কবি গৌরাঙ্গ রক্ষিত মানুষের সাথে মানুষের   পাশে থাকতে ভালোবাসেন। কবি ত্রিপুরার ম্যাগাজিন মননস্রোতে নিয়মিত লিখেন। নবোন্মেষ  কাব্যগ্রন্থে কবির কবিতা " মন খারাপের বৃষ্টি " প্রকাশিত হয়। কর্ম জীবনে কবি বর্তমানে সমাজ সেবা হিসেবে যুক্ত.

জীবন রণ

                                     -জয়তী দেবনাথ।

জীবনের মানেটাই সুখ দুঃখে মেশা।
জীবন রণে যুদ্ধ করা  মানুষেরই এক পেশা।।
এই যুদ্ধে আছে জয়, আছে পরাজয়।
বীরেদের জয় হয়, ভীরুদের নয়।।
সৈনিক হয়ে এই জীবনের যুদ্ধে লড়তে লড়তে।
অনেক কিছুই ভাঙতে দেখি, দেখি অনেক গড়তে।।
ভাঙা- গড়া- জয়- পরাজয়ে ঘেরা জীবন- রণ।
মাঝে মধ্যেই ঝড় নামে, জমলে দুঃখের ঘন।।
তবে আবার যুদ্ধের মাঝে আছে বিরতি।
তার মধ্যেই লুকিয়ে আছে, সুখ এক- রত্ত্বি।
সুখ- দুঃখের উৎস গুলো চেনা বড়োই কষ্ট।
যে চেনে তার কাছেই, জীবন মানে স্পষ্ট।।
এই রণ জয় করলে, জীবন হয় স্বর্গ।
তবে তোমায় দিতেই হবে, কিছু সুখের অর্ঘ্য।।

কবি পরিচিতি - কবি জয়তী দেবনাথ, 30-12-2005 এ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার গুয়াচাদ গ্রামে জন্ম মধ্যবিত্ত ঘরে জন্ম গ্রহন করেন। পিতা যদু লাল দেবনাথ ও মাতা রিনা দেবনাথ। পরিবারের সবার ছোট বলে খুবই আদরণীয়। ছোট বেলা থেকেই পড়াশুনা খুবই ভালো ও প্রচুর আগ্রহ। পড়াশুনার পাশাপাশি কবিতা লেখা, ও গান ও ছবি আঁকতে ভীষণ ভালো বাসে। সম্প্রতি নবোন্মেষ নামক ম্যাগাজিনে 'নেতাজী' নামক কবিতা লিখে প্রথম স্থান দখল করেছে।

Intro Video

Intro Video