অদিতির বিয়ে হয়েছে আজ আট বছর হলো। অদিতির ছেলে রিদ্ধিমান এর আজ প্রথম স্কুল।অদিতি আজ সকাল থেকে খুব ব্যস্ত। সকাল থেকে রান্নাঘরে গিয়ে সকলের জন্য আলাদা আলাদা জলখাবার তৈরি করছে সে। শ্বশুর মশাইয়ের মিছরির জল, স্বামীর জন্য কফি, শাশুড়ি মায়ের ঘন করে দুধ চা, সবই একা হাতে তৈরী করছে সে, ওইদিকে আবার ছেলেকে স্কুলের জন্য তৈরী করতে হবে, স্বামীর অফিসের টিফিন গুছাতে হবে। এ সব কিছুই যেন তার দায়িত্ব। অদিতি যেন এই পরিবারের বউ নয়-একটা টাইম মেশিন। সকাল থেকে এত কিছু করার পর যখন ডাইনিং টেবিলে জলখাবারের মধ্যে চিঁড়ের পোলাও তে লবন কম হয়েছিল তখন কেউ তাকে কটু কথা শুনাতে ছাড়েনি। এইটা অদিতির জীবনে নতুন ঘটনা নয়, আটবছরে বহুবার শুনেছে সে এই কথা গুলো। তবুও সে কিছু বলে না, সে মনে করে তার ছেলে বড় হলে তার সব দুঃখ দূর হবে। এইভেবে সে ছেলেকে বড় করতে থাকে। আজ তার ছেলের আটাশ বছরের জন্মদিন, সে এখন একজন সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মী।তার জন্মদিনে এসেছে বহু মানুষ যারা খুবই শিক্ষিত। সেখানে অদিতি অনুষ্ঠানের সব খাবার তৈরি করে ছেলের জন্মদিনের কেক কাটা দেখবে বলে সাধারণ ভাবে সে সবার সামনে চলে আসে। যখন তাকে দেখে সবাই রিদ্ধিমান কে জিজ্ঞাসা করছিল যে ইনি কে ? তখন রিদ্ধিমান বলে ইনি হচ্ছেন আমাদের বাড়ির আশ্রিতা মহিলা, ওনার স্বামী-সন্তান ওনাকে পছন্দ করেন না,তাই ইনি আমাদের বাড়িতে থাকেন। ছেলের মুখে এই কথা শুনে অদিতি আর নিজেকে আটকাতে পারেননি। সে সবার সামনে ছেলের গালে সজোরে একটা থাপ্পর মারে। ছেলের মুখে বাজে কথা সে অনেক শুনেছে, কিন্তু তবুও ছেলের গায়ে কখনো হাত তুলে নি সে। কিন্তু তার ছেলের থেকে এরকম সার্টিফিকেট পাবে সেটা সে কখনো কল্পনাও করেনি হয়তো। অদিতির এখন মনে হচ্ছে তার শ্বশুর মশাইয়ের কথাটাই ঠিক, ওনি বারংবার বলতেন যে "রিদ্ধিমান আমাদের যোগ্য উত্তরসূরি,ওর শরীরে এই পরিবারের রক্ত বইছে।" আজ সেটা অদিতি স্পষ্ট দেখতে পেল। সেইদিনের সেই ঘটনার পর অদিতি পরদিন সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তখন সবাই ঘুম থেকে উঠে হাতের কাছে কিছুই তৈরি পায় না আর। কারণ তাদের বাড়ির সেই আশ্রিতা টাইম মেশিন অদিতি নামক মানুষটি যে আর নেই এই বাড়িতে।।
প্রসেনজিৎ সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রসেনজিৎ সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাবা
✍️প্রসেনজীৎ সাহা
বাবা মানে হাজার বিকেল
হাজার ভালোবাসা।।
বাবা মানে সন্তানের জন্য
অনেক স্বপ্ন অনেক আশা।।
বাবা মানে ছোট্ট ছোট্ট
পায়ে চলতে শেখা।।
বাবা মানে শত বায়না
শত শত আবদার করা।।
বাবা মানে সন্তানের
কাছে বটবৃক্ষ।।
বাবা মানে নিজে শত কষ্টে
থেকেও সন্তানের মুখে হাসি দেখা।।
বাবা মানে যার বুকে
মাথা রেখে ঘুমানো।।
বাবা মানে শাসন
বাবা মানে আদর।।
বাবা মানে পুরো সংসারের
দায়িত্ব যার কাঁধে।।
বাবা মানে নিজের কষ্ট
নিজের কাছে লুকিয়ে রাখা।।
আমি তোমায় বড্ড ভালোবাসি বাবা।।
একথা পারিনি আজও তোমায় বলতে সামনে দাঁড়িয়ে।।
রোদ,বৃষ্টি, ঝড় মাথায় করে
পূর্ণ করো আমাদের আবদার।।
নিজের ইচ্ছে দাও বিসর্জন
আমাদের মুখের দিকে তাকিয়ে ।।
অনেক সময় অনেক খারাপ
ব্যবহার করি বাবা
আমাদের করে দিও ক্ষমা।।
আমি তোমায় বড্ড ভালোবাসি বাবা।।
বাবা
✍️প্রসেনজীৎ সাহা
বাবা মানে হাজার বিকেল
হাজার ভালোবাসা।।
বাবা মানে সন্তানের জন্য
অনেক স্বপ্ন অনেক আশা।।
বাবা মানে ছোট্ট ছোট্ট
পায়ে চলতে শেখা।।
বাবা মানে শত বায়না
শত শত আবদার করা।।
বাবা মানে সন্তানের
কাছে বটবৃক্ষ।।
বাবা মানে নিজে শত কষ্টে
থেকেও সন্তানের মুখে হাসি দেখা।।
বাবা মানে যার বুকে
মাথা রেখে ঘুমানো।।
বাবা মানে শাসন
বাবা মানে আদর।।
বাবা মানে পুরো সংসারের
দায়িত্ব যার কাঁধে।।
বাবা মানে নিজের কষ্ট
নিজের কাছে লুকিয়ে রাখা।।
আমি তোমায় বড্ড ভালোবাসি বাবা।।
একথা পারিনি আজও তোমায় বলতে সামনে দাঁড়িয়ে।।
রোদ,বৃষ্টি, ঝড় মাথায় করে
পূর্ণ করো আমাদের আবদার।।
নিজের ইচ্ছে দাও বিসর্জন
আমাদের মুখের দিকে তাকিয়ে ।।
অনেক সময় অনেক খারাপ
ব্যবহার করি বাবা
আমাদের করে দিও ক্ষমা।।
আমি তোমায় বড্ড ভালোবাসি বাবা।।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)