প্রেমের টানে

     প্রেমের টানে
      ✍️ জয়া দেবনাথ 
           
ফাগুন ছুঁই ছুঁই---
পলাশ বনে রঙ লেগেছে যে সই,
আমি কান পেতে রই! 
এখনো মনের দরজায় কড়া নাড়ে কাঁটা গোলাপের ছোঁয়া, 
ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে আছে উদাসীন হাওয়ায়। 
তবুও ফিরে ফিরে চেয়ে দেখি সুখের জল ছবির রঙিন দিনগুলোকে। 
প্রেমের টানে তোমার পরশ খুঁজি, 
আকন্দ ফুলের মালা গাঁথি। 
নদী তীরে একাকী বসে কলমের তুলিতে নিজেকেই মেলে ধরি। 
তৃষ্ণার্ত বুকে যখন ব্যথা জড়িয়ে কথা গুলি মনে করি, 
তখনই গোধূলি বেলায় চেনা সুরের ঘ্রাণটা  অমাবস্যার ভরা কোটালে ছেয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন