সুস্মিতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুস্মিতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঝড়

    ✍️ সুস্মিতা দাস

আজ ঝড় উঠবে এ তো জানা কথাই
আজ যে ঝড় উঠারই দিন 
সকল ভালবাসার নদী আজ কূল  ছাপিয়ে যাবে,
সাথে নিয়ে পৃথিবীর যাবতীয় সভ‍্যতা
আকাশ ও আজ নুয়ে পৃথিবীর বুকে জীবন জিজ্ঞাসায়,
পৃথিবীতে অযাচিত যা কিছু আছে সব যেন আজ ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যায়,
বুক বেঁধে রাখ সন্তানেরা 
মায়ের স্নেহও কিন্তু অযাচিতই
অফুরন্ত,সব হিসেব - নিকেশের বাইরে।