আলমগীর কবীর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আলমগীর কবীর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিদের কোনো মৃত্যু নেই

কবিদের কোনো মৃত্যু নেই
 আলমগীর কবীর

কবিদের কোনো মৃত্যু নেই—
কারণ তারা শরীর নিয়ে বাঁচে না,
বেঁচে থাকে শব্দের শিরায়, অনুভূতির নাড়ির স্পন্দনে।
যে দিন কবির হৃদয় থেমে যায়,
সেই দিন তার কলম আরও প্রখর হয়ে ওঠে,
তার কবিতা আরও গভীর হয়ে মানুষের জীবন ছুঁয়ে যায়।

শরীরের মৃত্যু একদিন অবশ্যই আসে—
মাটি ডাকে, আকাশ পূর্ণতা দেয়,
সময়ের ঘড়ি নীরব হয়ে দাঁড়ায়।
কিন্তু একজন কবির লেখা তখনই শুরু হয়
যখন তার কণ্ঠ থেমে গেছে,
কারণ শব্দের মৃত্যু নেই—
আর কবি শব্দেরই সন্তান।

কবি চলে যায়, কিন্তু তার লেখা রয়ে যায়—
বইয়ের পাতায়, পাঠকের চোখে,
ভালবাসার কাঁপা কণ্ঠে,
দুঃখের স্তব্ধ রাতে,
ভোরের প্রথম আলোয়।
যখন কেউ নিঃশব্দে বলে—
“আমি বুঝতে পারছি তোমাকে”—
সেই মুহূর্তে কবি জন্ম নেয় আবার।

তার কবিতা নদীর মত—
একদিন ঝড়ে, একদিন শান্ত,
একদিন অশ্রুর মতো নোনা,
আরেকদিন হাসির মত ঝলমলে।
নদী যেমন শুকিয়ে যায় না,
তেমনই কবির অনুভূতিও শেষ হয় না।

তাই কবিদেহের চিতায় আগুন জ্বলে,
কিন্তু শব্দের আলো নিভে যায় না।
মানুষ চলে যায়,
কিন্তু ইতিহাস হাঁটু গেড়ে মাথা নত করে—
কারণ, কবিদের কোনো মৃত্যু নেই।

তারা বেঁচে থাকে—
প্রজন্মের পর প্রজন্ম ধরে,
প্রতিটি হৃদয়ের নিঃশ্বাসে,
প্রতিটি অশ্রুর নীরব ফিসফিসে।

কবি অমর—
কারণ তিনি আমাদের শেখান
ভালোবাসতে, ব্যথা বুঝতে,
আর মানুষ হয়ে জন্ম নিতে।

মাতৃভাষার মুখ

✒️আলমগীর কবীর

আমার জিভে যে শব্দেরা খেলে,
তা মা’র কোলের গন্ধ মেখে আসে।
শব্দ নয়, ওরা কানে আসা দুধের ঢেউ—
জন্মভূমির মুখের রেখা টেনে দেয়।

মাতৃভাষা—
তাকে বইয়ের পাতায় খুঁজে পাই না,
সে তো রান্নাঘরের হাঁড়ির পাশে দাঁড়িয়ে
নুন-হলুদের মতো ঝাঁঝ মেশায় কথায় কথায়।

সে চুল বাঁধে সকালে,
দুপুরে ধান শুকায় উঠোনে,
রাতে কুসুম গন্ধে গল্প শোনায়—
“এক দেশে ছিল এক রাজা...”

আমি সেই ভাষায় কাঁদি,
সেই ভাষায় হাসি,
যে ভাষা বুকে দুধের দাগ রেখে যায়—
সে ভাষা শুধু ‘ভাষা’ নয়,
সে আমার ঘরের ছায়া,
আমার চোখে জল হয়ে ঝরে,
আর গোপনে বুকের ভেতর
আকুলতা হয়ে বাজে।

আমার মাতৃভাষা—
তাকে নিয়ে কবিতা লিখি মানে
মায়ের কপালে চুমু খাওয়া,
একটা হারানো শৈশবকে বুকে টেনে ধরা।

তাই বলি,
যারা মাতৃভাষার দুধ ফেলে দেয় মুখের কোণে,
তারা আসলে নিজের মায়ের মুখ চেনে না।

নেতাজী


           ✍ আলমগীর কবীর

ওগো নেতাজী তুমি মহান তুমি দুঃসাহসিকবান
তুমিই সেই নেতা যার নেই কোনো তুলনা 
যতই আমরা যাই তোমায় ভুলে কিন্তুু তুমি মোদের ভুলছনা।
ওগো নেতাজী শুননা তোমার চরণধূলি মোরে দিয়ে দিবেকি একটু শান্তনা।
যখন আমি বুঝতে শিখেছি তখনই তোমার নাম শুনেছি 
তখন থেকেই হয়েছি পাগল অনেকে তোমায় চিনলনা।
আজও আমি গাই তোমার গান নাহি পাই মনে শান্তি 
তোমার জীবনী পড়ে মোর হচ্ছেনা কভু তৃপ্তি। 
ওগো নেতাজী যেখানেই থাকো জানাই আমি তোমায় প্রণাম
আমরা ভারতবাসী মহাভাগ্যবতি জন্মেছে এই দেশে এক বীরমহান।
ওগো নেতাজী তোমার মতো হতে পারবোকি জানিনাতো আমি
তবুও মনে ভালোবাসা জাগে মোদের জন্মভূমি। 
যখন তুমি ছিলে বন্দী, বন্দী নিজ গৃহে অনাহার
তারপর সেই ইংরেজবাহিনী তোমার ভয়ে আতঙ্ক আর হাহাকার।

আবার হয়ত দেখা হবে


              ✍আলমগীর কবীর

হবে হয়ত আবার কোনোদি দেখা হবে সবাই একসাথে 
তখন আমরা বিদায় নিবো কি হবে আর তাতে।
বিদায় নিয়ে চলে আসবো যার যার আপন ঘৃহে
কেউবা যাবে বিশ্ববিদ্যালয়ে কেউ তাকাবেনা পেছন ফিরে।
মনে পড়বে অনেকের কথা যারা প্রিয় ছিল
জানিনা আমি কেমন ছিলাম খারাপ নাকি ভালো।
তবুও জানি তোদের কথা আমারও মনে পড়বে
জীবনটা এমনই হয় মায়ায় ভরা, তাতে কি আর করা যাবে।
এসবের মাঝে আসবে আবার এমন
বিয়ে করে অনেকে আবার, শুরু করবে নতুন জীবন।
এরই মাঝে আবার কেউ প্রতিষ্ঠিত হবে
দেখা হলে বলবে তখন, তুই বিয়ে করলি কবে।
কেউ জানেনা কে, কেথায় থাকবে তখন
কেমন আছিস বলে উঠবে, দেখা হবে যখন। 
তখন আরকি হেসে উঠে বলবো ভালো আছি
এখনো যে আমি তোদের, আগের মতই ভালোবাসি।
     

জীবন সংগ্রাম


           ✍️আলমগীর কবীর

 জীবনের এক একটা চাহিদা যেনো 
এক একটা পথের কন্টক!
বিষাক্ত সাপের ন্যায় ছোবল মেরে
শরীরটাকে বিষাক্ত করে দিয়েছে।
তবুও যেনো নিঃস্তেজ হয়ে যাইনি,
পশ্চাদে তাকানোর ইচ্ছে নেই
তবুও তাকাতে হয় স্বতেজ হওয়ার জন্য। 
যখন সামনের দিকে এগুতে যাই
আবার সেই বিষাক্ত কন্টকের আঘাতে
জর্জরিত হয়ে যাই।
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, একদিন এই বিষাক্ত
সর্প সাম্রাজ্যকে ধবংস করে
আমি শির তুলে দাঁড়াবো।
হয়ত তখন কোনো দংশনকারি
সাপ থাকবেনা,
কিন্তু আমারও বেলা অন্তিম পর্যায়ে চলে যাবে-----।
তখন হয়ত এই জীবন সংগ্রামের মর্মটা
বোঝার মতো কেউ থাকবেনা।

জীবন সংগ্রাম


           ✍️আলমগীর কবীর

 জীবনের এক একটা চাহিদা যেনো 
এক একটা পথের কন্টক!
বিষাক্ত সাপের ন্যায় ছোবল মেরে
শরীরটাকে বিষাক্ত করে দিয়েছে।
তবুও যেনো নিঃস্তেজ হয়ে যাইনি,
পশ্চাদে তাকানোর ইচ্ছে নেই
তবুও তাকাতে হয় স্বতেজ হওয়ার জন্য। 
যখন সামনের দিকে এগুতে যাই
আবার সেই বিষাক্ত কন্টকের আঘাতে
জর্জরিত হয়ে যাই।
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, একদিন এই বিষাক্ত
সর্প সাম্রাজ্যকে ধবংস করে
আমি শির তুলে দাঁড়াবো।
হয়ত তখন কোনো দংশনকারি
সাপ থাকবেনা,
কিন্তু আমারও বেলা অন্তিম পর্যায়ে চলে যাবে-----।
তখন হয়ত এই জীবন সংগ্রামের মর্মটা
বোঝার মতো কেউ থাকবেনা।

ভালোবাসি


               ✍️আলমগীর কবীর

আমি ভালবাসি আমার জন্মভূমি
ভালবাসি আমি মায়ের জাত।
তাইতো সদা কলম নিয়ে
জেগে থাকি দিবা রাত।
ভালবাসি আমি সহপাঠী
সহপাঠীনীদেরকেও ভালবাসি।
আমি তখনই ভালো থাকি
যখন তাঁদের মুখে থাকে হাসি।
গুরুজনদের আমি শ্রদ্ধা করি
শ্রদ্ধা করি মাতা পিতা।
সদা সর্বদা চেষ্টা করি
মনে  রাখতে তাঁদের কথা।

ভালোবাসি


               ✍️আলমগীর কবীর

আমি ভালবাসি আমার জন্মভূমি
ভালবাসি আমি মায়ের জাত।
তাইতো সদা কলম নিয়ে
জেগে থাকি দিবা রাত।
ভালবাসি আমি সহপাঠী
সহপাঠীনীদেরকেও ভালবাসি।
আমি তখনই ভালো থাকি
যখন তাঁদের মুখে থাকে হাসি।
গুরুজনদের আমি শ্রদ্ধা করি
শ্রদ্ধা করি মাতা পিতা।
সদা সর্বদা চেষ্টা করি
মনে  রাখতে তাঁদের কথা।

ক্লান্ত ভাবনা


                   ✍️আলমগীর কবীর।

যখন কোনো কর্ম ক্ষেত্র থেকে বাড়ি ফিরি
ক্লান্ত শরীর নিয়ে একটা চেয়ারে বসে পড়ি। 
চেয়ারে বসে বসে মনে পড়ে হাজারও কথা
জীবনে চলার পথে পেয়েছি যত ব্যথা।
ভাবতে থাকি এ কি আজব দুনিয়া
যেখানে এক পলকের মাঝে জরিয়ে পরি মায়ায়।
আবার কখনও কেউ ব্যথা দিয়ে থাকে
সেই চিত্রখানি তখন মনের মধ্যে ছবি আঁকে। 
ভালবাসায় ভরা এ মানবজনম
আবার আঘাত দিয়ে চলছে বর্তমান ভুবন। 
জীবন ধারায় মিলেছে কত বন্ধু প্রিয় সাথী 
তাদের কভু ভুলার নয় তবু হারিয়ে যায় দেখি।
প্রিয়জন প্রিয়ই রয় হৃদয়ের মাঝে
তারাই আপন পর কাজে অকাজে।

ক্লান্ত ভাবনা


                   ✍️আলমগীর কবীর।

যখন কোনো কর্ম ক্ষেত্র থেকে বাড়ি ফিরি
ক্লান্ত শরীর নিয়ে একটা চেয়ারে বসে পড়ি। 
চেয়ারে বসে বসে মনে পড়ে হাজারও কথা
জীবনে চলার পথে পেয়েছি যত ব্যথা।
ভাবতে থাকি এ কি আজব দুনিয়া
যেখানে এক পলকের মাঝে জরিয়ে পরি মায়ায়।
আবার কখনও কেউ ব্যথা দিয়ে থাকে
সেই চিত্রখানি তখন মনের মধ্যে ছবি আঁকে। 
ভালবাসায় ভরা এ মানবজনম
আবার আঘাত দিয়ে চলছে বর্তমান ভুবন। 
জীবন ধারায় মিলেছে কত বন্ধু প্রিয় সাথী 
তাদের কভু ভুলার নয় তবু হারিয়ে যায় দেখি।
প্রিয়জন প্রিয়ই রয় হৃদয়ের মাঝে
তারাই আপন পর কাজে অকাজে।