অভিমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অভিমান

             
                 ✍️গোপাল দে

ধীরে ধীরে গাঢ় হচ্ছে
অতীত বর্তমানের কিছু পুঞ্জিত অভিমান।
সুসম্পর্কের মায়াজাল ছিন্ন করে
আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে
হাজারো যন্ত্রণার আত্মকাহিনী।
ইতিবাচকতার আড়ালে ক্রমশঃ ঘুরপাক খাচ্ছে
শতসহস্র নেতিবাচক রক্তলোলুপ দৃষ্টি।