দিলীপ মালাকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দিলীপ মালাকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ছুঁতে কতদূর?

    ✍️ দিলীপ মালাকার

আমার চলমান জীবন হঠাৎ
কোনো এক ঘুম না আসা রাতে জিজ্ঞাসা করে, 
' গন্তব্যের উড়ন্ত পতাকা ছুঁতে কতদূর ? '

আমি নিশ্চুপ, 
আঘাত করা প্রশ্নের কড়া তাপে ;
ফুরিয়ে যায় শব্দভাণ্ডার
 উত্তর ' দীর্ঘশ্বাসে ' । 

যেতে হবে বহুদূর

               ✍️দিলীপ মালাকার

আমাকে যেতে হবে বহুদূর
জীবনের কড়া নিয়মে ;
জানি কষ্ট হবে! 
তবে, অসম্ভব কিছুই নেই এখানে। 

মাঝে মাঝে ভেঙে পড়ি, ওঠে দাঁড়ায় ;
বিশ্বাস করি একদিন সত্য হবে সবই। 
বাস্তবতায় ঠিকই ফিরবে
 আজ কল্পনার যত ছবি।