পৌষালী ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পৌষালী ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নারী

 ✒️পৌষালী ভৌমিক

নারী নাকি সমাজের মুখ,
সেই মুখে তিক্ততা আর অম্ল ছুঁড়ে
পেলে কি অমেয় সুখ?
মুখোশধারী 'ভদ্রলোক',সামাজিক সম্মানে সম্মোহিত,
নারীর সম্মানে শুধুই আত্মসম্মান বাঁচে,বাকিটা আহত।
তোমরা 'ভদ্র' পুরুষ,তোমাদের বীরত্ব কাজে কাজে,
নারীর দেহ বুঝি নির্যাতনের রক্ততেই সাজে?
নারীত্বকে অধীনে রেখে মেটাচ্ছ নিজের পিয়াসা,
পদে পদে অবমাননা করছ নারীর মহিমা।
নারী শুধু মা,বোন,স্ত্রী নয়,নারীও যে আগে মানুষ,
নারীর ছোঁয়া আঁধার ঘোচায়,মেশায় মানে হুঁশ।
নারী শক্তির প্রতীক,পূজিত হয় প্রাণহীন মাটিতে,
প্রাণের মাটি অবহেলায় বাঁচে,অবজ্ঞায় প্রাণ খোঁজে।
নারী নয়কো কারো হাতের পুতুল কিংবা দাসী,
ধৈর্য্য ভাঙলে ঝুলবে 'ভদ্র' পিশাচ মরণের ফাঁসি।
প্রতিবাদ নয়,নারী তুমি গর্জাও বিনাশের সুর,
বর্ষাও অগ্নি,মুছে ফেল পাষাণের অসিত নুর।
আমিও যে নারী,নীতিতে শক্তি মেশাই,
সুর আর কলম,দুয়েতেই আগুন ঝরাই।।

দাম


                 পৌষালী ভৌমিক

আমি দাম খুঁজি,
ল্যাম্পপোস্টের নীচে আলোতে নয়
আঁধারে চাপা পড়া শত শত চোখের,
নিকোটিনের ধোঁয়ায় যেখানে চারপাশ গুমোট
দীর্ঘশ্বাসের বাষ্পে বেঁচে থাকা এক প্রাণের।
আমি দাম খুঁজি,
আধপেটা গোল রুটির উষ্ণ ঢেঁকুরে
রেস্তোরাঁর উচ্ছিষ্টে জমে থাকা তৃপ্তির,
বৃষ্টির জল যেখানে খানিকটা বেশি ভেজা
মেঘ ছোঁয়া দু-কামরা ফ্ল্যাটের শীতল হাওয়ার।
আমি দাম খুঁজি,
একদলের প্রাইস ট্যাগে ছাপা মূল্যহীন অঙ্কে
দু-টাকায় কেনা অপরিণত স্বপ্নের মান কত?
অজানা নেশায় বন্ধ মস্তিষ্কের দোরগোড়ায়
অস্পৃশ্য একজোড়া হাতের কাঁচের চুড়ির দাম কত?


দাম

✍️ পৌষালী ভৌমিক

আমি দাম খুঁজি,
ল্যাম্পপোস্টের নীচে আলোতে নয়
আঁধারে চাপা পড়া শত শত চোখের,
নিকোটিনের ধোঁয়ায় যেখানে চারপাশ গুমোট
দীর্ঘশ্বাসের বাষ্পে বেঁচে থাকা এক প্রাণের।
আমি দাম খুঁজি,
আধপেটা গোল রুটির উষ্ণ ঢেঁকুরে
রেস্তোরাঁর উচ্ছিষ্টে জমে থাকা তৃপ্তির,
বৃষ্টির জল যেখানে খানিকটা বেশি ভেজা
মেঘ ছোঁয়া দু-কামরা ফ্ল্যাটের শীতল হাওয়ার।
আমি দাম খুঁজি,
একদলের প্রাইস ট্যাগে ছাপা মূল্যহীন অঙ্কে
দু-টাকায় কেনা অপরিণত স্বপ্নের মান কত?
অজানা নেশায় বন্ধ মস্তিষ্কের দোরগোড়ায়
অস্পৃশ্য একজোড়া হাতের কাঁচের চুড়ির দাম কত?

গোমতীর তীরে


✍️ পৌষালী ভৌমিক

ঐ যে গোমতীর তীর,
  তটিনীর ধারে এক মায়ার নীড়,
  কুমারী কলসি কাঁখে ছড়ায় কুন্তলের ভিড়।
ঐ যে গোমতীর তীর,
  কল্লোলিনী উর্বর করে যেথার তটভূমি,
  ফসলে ভরায়ে ভূতল কর্ষকে দেয় শান্তি।
ঐ যে গোমতীর তীর,
  জোয়ার ভাটায় দোলে হেথায় ধীবরের প্রাণ,
  ধীবরির সুপ্রভ কোমরবন্ধ যেন তারই প্রমাণ।
ঐ যে গোমতীর তীর,
  বিহগ-বিহগীর মধুরতা ওথায় প্রবহমান,
  অনুরাগে আবেগে ধুয়ে যায় শত অভিমান।
ঐ যে গোমতীর তীর,
  বনানী ঘেরা কুসুমের রঙে রাঙা বিকেল,
  রক্তিমা ছড়ায় কাহিনী আর গল্পকথা অঢেল।
কৃষ্ণবেনীর সুখ-দুঃখের অঙ্গ এ গোমতী,
মায়ার সাগর সে যে অপত্যের জননী,
পবিত্র,পুণ্যময় আর প্রশান্তির নীর,
         ঐ যে গোমতীর তীর...

অভিমান

         
            ✍️ পৌষালী ভৌমিক

অভিমানের দাঁড়িপাল্লার ভার ভীষণ ভারী,
অনুভূতির ঝুলিও যেখানে দোল খায়
অভিযোগের আকাশ নয়,শুধুই মনখারাপের হাঁড়ি।
অভিমান অনুযোগে নয়, অপ্রকাশেই প্রকাশ্য,
কেউ বোঝেনা, কেউ বোঝাতে চায়না
অভিমান চিনতে মন জানতে হয় অবশ্য।
অগুনিত না বলতে পারা শব্দেরা ভিড় জমায়,
এরা তবু মুখচোরা, মুখবোজা
কথাদের একা বইতে পারা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়।
জগতে অভিমান করার অধিকার একান্ত আপন,
এ অধিকার কেউ হারাতে চায়না
নিজেকে আবদ্ধ রাখার এ এক জীবন্ত কাফন।
অভিমানগুলো তাই নিজের হয়েই থাকনা,
এ জিনিসের ভাগ-বাটোয়ারাতে মনের বড্ড মানা।


তোমার খোঁজে

    ✍️ পৌষালী ভৌমিক

জানিনা সে কেমন দিন,
দেখা হয়েছিল যেদিন।
মরীচিকাকে 'তুমি' ভেবে,
এগিয়ে ছিলাম বহুদূর।
বুঝতে পারেনি অবুঝ মন,
তোমার অস্তিত্ব এখনো যে সুদূর।
ভুল করে 'তুমি' ভেবে জানিনা
কেন বাড়িয়েছিলাম হাত,
বুঝিনি আমি সে যে নও তুমি,
তোমারই প্রতিরূপে 'তুমি' দিয়েছিলে ডাক।
স্বপ্নকে 'তুমি' ভেবে কাছে টেনে নিয়ে,
বানিয়েছিলাম এক স্বপ্নের নদী,
সেই নদী শুখলো আজ,
কেন তা বুঝতে পারিনি আমি।
উত্তাল হাওয়াকে 'তুমি' ভেবে
চেয়েছিলাম করে নিতে নিজের,
ভুল ছিলাম আমি বুঝিনি আগে
তুমি যে নও তো এত কাছের।
কেন 'তুমি' দিলে দেখা বল আমায়,
সবকিছু ভুলে যেতে চাই শুধু জানতে তোমায়।।

বৈশাখী রবির কাব্য

🖋পৌষালী ভৌমিক

রবি তোমার উদয় পূব গগনে,
প্রথমা ঋতুর উষ্ণ নবীনের কোলে।
নববর্ষের হালখাতার হর্ষ তখনও উড়ন্ত,
বৈশাখের পঁচিশ অঙ্কটি রেখে গেলে জীবন্ত।
রবি তোমার কলমে বৈশাখ আজ রবিমাস,
তুমি মানেই তো নতুন, ঠিক যেন মধুমাস।
বিধাতা তোমায় কলম দিলেন,সৃষ্টির বরদান,
বিধাতার ন্যায় রাখলে তাই অদ্বিতীয় সৃষ্টির মান।
রবি তোমার সৃষ্টি সজীব,অক্ষরে প্রাণ আঁকা,
দুঃখে হাসে নয়নবারি,সুখের কবিতায় আবেগ ঢাকা।
তোমার কাহিনীতে উপন্যাস রচায় হৃদয় বারম্বার,
ওহে, কোন অমৃত রেখে গেলে কাব্যতে তোমার!
রবি তুমি ভুবন খ্যাত,কবির কাব্যের গুরু কবিগুরু,
তোমার কাব্যের ঔজ্জ্বল্যে সাহিত্যের নবশিখার শুরু।
রবি তুমি এখন অমরত্বের কল্পনারাজ্যে বিরাজমান,
মোর হৃদয়ের প্রাঙ্গণে আলেখ্য তোমার নাম,
হে বিশ্বকবি,মধ্যগগনের অমর রবি,লহ মোর প্রণাম।

অর্পন

   ✍️ পৌষালী ভৌমিক

তুমি কাঠগোলাপ চেয়েছিলে,
আমি রাঙিয়ে দিতে পেরেছি।।
তুমি রং ভরা স্বপ্ন চেয়েছিলে,
আমি রামধনু আঁকতে পেরেছি।।
তুমি মরীচিকা চেয়েছিলে,
আমি প্রাণ ছোঁয়াতে পেরেছি।।
তুমি মধুমাস চেয়েছিলে,
আমি কাননে ফুল ফোটাতে পেরেছি।।
তুমি মায়াবী আঁধার চেয়েছিলে,
আমি আলোহীন কুন্তল ছড়াতে পেরেছি।।
তুমি আমায় চেয়েছিলে,
আমি তোমার প্রতিমূর্তিতে মিশতে পেরেছি।।

আমি জীবন্ত হতে চাইনি

   ✍️পৌষালী ভৌমিক

আমি জীবন্ত হতে চাইনি...
বিষাদের সুর যখন বুকে বাজছিল,
সেই সুর আমি থামাতে পারিনি
আমি...জীবন্ত হতে চাইনি...
মনে যখন আনাগোনা থেমেছিল,
তখন ঢেউ খেলাতে পারেনি
আমি...জীবন্ত হতে চাইনি...
শিউলি তলায় তখন ও ঘ্রাণ ছিল,
কিন্তু শুভ্রতা কুড়িয়ে পাইনি
আমি...জীবন্ত হতে চাইনি...
শব্দ যখন নিঃশব্দ হয়েছিল,
আমি তীব্রতা খুঁজে পাইনি
আমি...জীবন্ত হতে চাইনি...
অভিমানের পারদ যখন চড়ছিল,
তখন আমি আমাকেই পাইনি.......।

বড়দিন

    ✍️পৌষালী ভৌমিক

 শীতের মধুর স্পর্শ শীতলতায়
বরফাবৃত শিশিরবিন্দুর শুভ্রতার সাড়ায়,
আলোকসজ্জার উৎসব, এসেছে যে বড়দিন,
সান্তা ক্লজের উপহার, যীশুর জন্মদিন।
বড়দিনের বৃক্ষের মতই উজ্জ্বলে মেতে,
বিশ্ববাসীর মন উজ্জ্বল হয় ভুল ভ্রান্তি ভুলে।
উপহারগুলো মনভোলানো, আবেগময়,
কেক-পেস্ট্রি আর কুকিসে দিনটা পুরো তৃপ্তিময়।
চারিধার উদ্ভাসিত হয় মোমের দীপ্ত আভায়,
মুছে যায় অন্ধকার, বরদিনের রূপালী আলোয়।।

নিদ্রা


            ✍️পৌষালী ভৌমিক 

ছেলেবেলার সেই অপ্রিয় নিদ্রা,
তখন বড্ড ইচ্ছে হতো রাত পাখি হবার
রাতগুলো না জানি কত তারার স্বপ্নে ভরা।
আজ বড়বেলায় সেই নিদ্রা বড়ই প্রিয়,
এখন  রাত পাখি খুব চেনা
মাঝ রাতের স্বপ্ন গুলো যে বিনিদ্রার তুলিতে আঁকা।
ছেলেবেলায় যে নিদ্রা সময় নিয়ে আগলে রাখতো খুব, বড় বেলায় সে আজ চিন্তার অজুহাতে ফিরিয়ে নিয়েছে মুখ।

নারী নাকি সমাজের মুখ

    ✍️ পৌষালী ভৌমিক

নারী নাকি সমাজের মুখ,
সেই মুখে তিক্ততা আর অম্ল ছুঁড়ে
পেলে কি অমেয় সুখ?
মুখোশধারী 'ভদ্রলোক',সামাজিক সম্মানে সম্মোহিত,
নারীর সম্মানে শুধুই আত্মসম্মান বাঁচে,বাকিটা আহত।
নারীত্বকে অধীনে রেখে মেটাচ্ছে নিজের পিয়াসা,
পদে পদে অবমাননা করছ নারীর মহিমা।
তোমরা 'ভদ্র' পুরুষ,তোমাদের বীরত্ব কাজে কাজে,
নারীর দেহ বুঝি নির্যাতনের রক্ততেই সাজে?
নারী শুধু মা,বোন,স্ত্রী নয়,নারীও যে আগে মানুষ,
নারীর ছোঁয়া আঁধার ঘোচায়,মেশায় মানে হুঁশ।
নারী শক্তির প্রতীক,পূজিত হয় প্রাণহীন মাটিতে,
প্রাণের মাটি অবহেলায় বাঁচে,অবজ্ঞায় প্রাণ খোঁজে।
নারী নয়কো কারো হাতের পুতুল কিংবা দাসী,
ধৈর্য্য ভাঙলে ঝুলবে 'ভদ্র' পিশাচ মরণের ফাঁসি।
প্রতিবাদ নয়,নারী তুমি গর্জাও বিনাশের সুর,
বর্ষাও অগ্নি,মুছে ফেল পাষাণের অসিত নুর।
আমিও যে নারী,নীতিতে শক্তি মেশাই,
সুর আর কলম,দুয়েতেই আগুন ঝরাই।

পরিবর্তন

.....✍️ পৌষালী ভৌমিক

পরিবর্তনই সংসারের নিয়ম,
তাই মেনে নেওয়া যায় সব পরিবর্তন।
তবে মানুষের ক্ষেত্রে নিয়ম যে অন্য,
মানুষের পরিবর্তন কেউ মানতে চায়না,
'পাল্টে যাওয়াই স্বভাব' বলে এই বাক্য।
নিজের পরিবর্তন যখন সাদরে মানা যায়,
তখন অন্যেরটা মানতে কেন অনীহা প্রকাশ পায়?

আমার ভারত মহান


             ✍️ পৌষালী ভৌমিক

আমার ভারত মহান,
সম্রাট ছিলেন একসময় তার আকবর,
অশোক, আর পৃথ্বীরাজ চৌহান।
১৫ই আগস্ট দিনটি হলো
স্বাধীন ভারতের স্বাধীনতা দিবস,
এই দিনটির প্রতীক্ষায় বহু মহামানব
করেছেন প্রচেষ্টা আজীবন নিরলস।
ভারতমাতা আজ পেরেছে উচ্চে তুলতে শির,
করেছে পবিত্র এই স্থানকে শহীদদের রক্তমাখা নীর।
ভারতমাতাকে জানিয়ে বন্দনা
বঙ্কিমচন্দ্র করেছেন রচনা 'বন্দেমাতরম' সংগীত,
ভারতের জাতীয়তাকে সম্মান জানিয়ে
কবিগুরু দ্বারা রচিত হয়েছে 'জনগণমন' গীত।
ভারতে আজ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রে করছে বাস,
মহামানবের মহাতীর্থ এই মহা ক্ষেত্র মহান।
'ভারতমাতা' সে যে অপরূপা অনন্যা,তুলনা হয় না যার,
সেই দেশের মাটিকে আজ আমার সহস্রকোটি প্রণাম।



ছিল কী?

    ✍️পৌষালী ভৌমিক

ছিল কী সব? 
তিক্ততার আগুনের এই স্পর্শ,
না বোঝার অনলে করুনাহীন দৃশ্য
      ছিল কী সব?
মূক বধিরতার পেছনে জমা কথা,
চেয়েও না চাওয়ার সেই ব্যাথা
       ছিল কী সব? 
জেনেও সেসব না জানার ভান, 
অযথা রাখা নিজের মান
       ছিল কী সব? 
অশ্রু ভেজা রাতের কাহিনীতে,
পারলেনা যেন আপন করে নিতে
       ছিল কী সব? 
একপথে হেঁটে চলা,
তবুও যেন অধরা
       ছিল কী সব?
সত্যিই কি ছিল সব...?

হিংসার আগুন


            ✍️পৌষালী ভৌমিক

আকাশে পাতালে, মনেরই আড়ালে
জ্বলছে শুধু হিংসার আগুন,
পুড়তে চলেছে এই আগুনেই কত তরুণ।
সাত ব্যাধি আজ সাত দিকেতে
ছুটছে দাপিয়ে,
তারাই তো দিচ্ছে শান্তির
বিশ্ব প্রদীপ নিভিয়ে।
হিংসার আগুনে হচ্ছে অগ্নিদগ্ধ
কত নির্মল জীবন, 
ধরতে গেলে দেয়না ধরা, 
দেখা যায় শুধু মরণ আর মরণ।
সত্য পারেনা পেতে প্রকাশ
মিথ্যের বাধ্য চাপে,
ধর্মের আজ আর হয়না অবকাশ
স্বার্থপরতার স্বার্থের কারণে,
বিধাতার আশীর্বাদ আজ শক্তিহীন, 
শুভ শক্তির প্রাণ আজ তাই তো ক্ষীণ।
মরণ-বাঁচন তুচ্ছ করে হিংসা হচ্ছে
পরিণত দাবানলে, 
সভ্যতার একদিন হবে বিসর্জন
জেনে নিও এই কালে।।


বৈশাখী রবির কাব্য

 
পৌষালী ভৌমিক

রবি তোমার উদয় পূর্ব গগনে,
প্রথমা ঋতুর উষ্ণ নবীনের কোলে।
নববর্ষের হালখাতার হর্ষ তখনও উড়ন্ত,
বৈশাখের পঁচিশ অঙ্কটি রেখে গেলে জীবন্ত।
রবি তোমার কলমে বৈশাখ আজ রবিমাস,
তুমি মানেই তো নতুন, ঠিক যেন মধুমাস।
বিধাতা তোমায় কলম দিলেন,সৃষ্টির বরদান,
বিধাতার ন্যায় রাখলে তাই অদ্বিতীয় সৃষ্টির মান।
রবি তোমার সৃষ্টি সজীব,অক্ষরে প্রাণ আঁকা,
দুঃখে হাসে নয়নবারি,সুখের কবিতায় আবেগ ঢাকা।
তোমার কাহিনীতে উপন্যাস রচায় হৃদয় বাড়ম্বার,
ওহে, কোন অমৃত রেখে গেলে কাব্যতে তোমার!
রবি তুমি ভুবন খ্যাত,কবির কাব্যের গুরু কবিগুরু,
তোমার কাব্যের ঔজ্জ্বল্যে সাহিত্যের নবশিখার শুরু।
রবি তুমি এখন অমরত্বের কল্পনারাজ্যে বিরাজমান,
মোর হৃদয়ের প্রাঙ্গণে আলেখ্য তোমার নাম,
হে বিশ্বকবি,মধ্যগগনের অমর রবি,লহ মোর প্রণাম।

ঝরা পাতা


              ✍️পৌষালী ভৌমিক

 আমি ছিলেম ঝরা পাতা,
তোমার হাত ধরে বসন্তে ফেরা।
ভেবেছিলেম সবকিছু হবে ভাগাভাগি,
মনেই যে ছিলনা, মুখপোড়া আমিই অভাগী!
     বসন্ত যে শুধু তোমার,
আমি যে ঝরে যাওয়া, ঝরেই রই।
তুমি অন্তহীন, দেখ দেখি কত নতুনত্ব,
আমি নিরালায় বসে, বুঝি আমার মহত্ব।
সেদিন তুমি হাত ধরে তোমারই মাঝে নিলে আমায়,
      না,সে যে ছিল ভুল,
কিছুটা আমি রয়েই গেলাম সেই ঝরা পাতায়।
জানো, মন অনেক কথা কয়,
সব কথা তো ভাষা নয়,
কিছু আমাতেই রয়...।
ভাবো বুঝি,আমি ঝরা পাতা... প্রাণ কই? 
আমি বলি, প্রাণ চাই? তবে বসন্ততেই রই...
দেবে আমায়, আমাতে বাঁচতে?
ভাষা ও যে প্রাণ পেতে চায়, সে কী জানতে...?
                                

ঝরা পাতা


              ✍️পৌষালী ভৌমিক

 আমি ছিলেম ঝরা পাতা,
তোমার হাত ধরে বসন্তে ফেরা।
ভেবেছিলেম সবকিছু হবে ভাগাভাগি,
মনেই যে ছিলনা, মুখপোড়া আমিই অভাগী!
     বসন্ত যে শুধু তোমার,
আমি যে ঝরে যাওয়া, ঝরেই রই।
তুমি অন্তহীন, দেখ দেখি কত নতুনত্ব,
আমি নিরালায় বসে, বুঝি আমার মহত্ব।
সেদিন তুমি হাত ধরে তোমারই মাঝে নিলে আমায়,
      না,সে যে ছিল ভুল,
কিছুটা আমি রয়েই গেলাম সেই ঝরা পাতায়।
জানো, মন অনেক কথা কয়,
সব কথা তো ভাষা নয়,
কিছু আমাতেই রয়...।
ভাবো বুঝি,আমি ঝরা পাতা... প্রাণ কই? 
আমি বলি, প্রাণ চাই? তবে বসন্ততেই রই...
দেবে আমায়, আমাতে বাঁচতে?
ভাষা ও যে প্রাণ পেতে চায়, সে কী জানতে...?
                                

মাতৃভাষা


           ✍️পৌষালী ভৌমিক

বাংলা মোর প্রাণের ভাষা, মাতৃভাষা,
বাংলা ভালোবাসি,বাংলার নিঃশ্বাসেই মোর বাঁচা।
মাতৃভাষা মায়ের মুখে শোনা, বাংলা আবেগের,
বাংলার স্থান মোর হৃদয়ে চিরজীবনের।
সভ্যতার কালে বাংলার চেনা মুখ আজ অচেনা,
আধুনিকতার চাপে বাংলা ঘোরাটোপে ঢাকা।
লোকে বলে, মাতৃভাষা পুরোনো, প্রাণ নেই
আমি বলি,মাতৃভাষার চেয়ে আপন আর কিছু নেই।
বাংলা আমার মাতৃতুল্য, সবার আগে,
মন আমার তাই বাংলাটাকেই আগে টানে।
বাংলায় আমি ভাব প্রকাশের স্বাচ্ছন্দ পাই,
শত আধুনিকতাতেও তাই আমি বাংলাকেই চাই।
বাংলা অমর, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের হাত ধরে,
কবিতা,গান কিংবা সাহিত্য বাংলার আবেশেই নড়ে।
স্বাধীনতার রক্তে আজও লেখা বঙ্গ শহীদদের নাম,
মাতৃভূমি ভারতমাতার আঁচলে রয়েছে তাঁদের টান।
আবেগে অনুভূতিতে মিশে বাংলার প্রকাশ বারবার,
বয়ে যাবো আজীবন বাংলাকে এগিয়ে রাখার ভার।