রাজদীপ ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজদীপ ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অসমাপ্ত প্রেম কাহিনী

    ✍️রাজদীপ ঘোষ

হ্যা, ঠিক! এটাই ঠিক যে
আমি প্রেমিক হতে পারি নি। 
এই বেকার জীবনের সাথে 
একটা সাদামাটা মেয়ের জীবন জরিয়ে, 
তার সেই আলোকময় জীবন 
আমি নষ্ট করতে চাই না।
কিন্তু তাকে আমি প্রচন্ড ভালোবাসি। 
নিজের জীবন থেকে ও প্রচন্ড ভালোবাসি,
তাকে চোখের সামনে দেখলেই 
মন বলে তাকে বলতে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
হতে পারে সে-ও ভালোবাসে!
কিন্তু মাঝপথে রয়েছে একটা বাধা-
আর সেটা হলো বেকারত্ব। 
কোনো বাবা-মা একটা বেকার ছেলেকে 
নিজের কন্যার স্বামী হিসেবে চাইবে না।
সবাই চাইবে প্রতিষ্ঠিত ছেলের সাথে,
নিজের মেয়ের গাটছড়া বাঁধতে।
এই ভাবেই বোধ হয় অনেক সম্পর্ক
তৈরী হত্তয়ার আগেই ভেঙ্গে যায়। 
বুকে এক জ্বালা, যন্ত্রনা নিয়েই 
অনেক অপ্রতিষ্ঠিত প্রেমিক বেঁচে থাকে।
আর অনেকে এই জীবন নষ্ট করে ফেলে।
এটাই বোধহয় অসমাপ্ত এক প্রেমের কাহিনী।

বিচার

  ✍️রাজদীপ ঘোষ
লক্ষ্মী তুই এলি মা-রে,
গৃহস্থের ঘরে ঘরে।
সুখ-সমৃদ্ধি তে ভরিয়ে দে মা,
প্রতিটি গৃহস্তের ঘরের কোণে কোনে। 

জানিস মা-রে গৃহস্থ যে আজ,
আতঙ্কে মরে।
প্রতিটি ঘরের লক্ষী যে আজ,
নিরাপত্তাহীনতায় ভোগে।

দেহের লোভে কত অসুর, 
বোন রুপী লক্ষীকে করে ধর্ষন।
শরীরের জ্বালা মিঠানোর পর,
মেরেই ফেলে সেই লক্ষীকে। 

জানিস মা-রে জানিস তুই, 
জীবিত লক্ষীকে তারা জ্যান্ত পুড়িয়ে হত্যা করে। 
ঐ ধর্ষনকারী  শয়তানগুলো, 
দিনের আলোতে মানবদরদী রুপে  সাঁজে।

মিনতি করে চাইছি রে লক্ষী---
শক্তি দিয়ে যা তুই নারী জাতিকে। 
ঐ ধর্ষনকারী শয়তানগুলো কে যেন---
শাস্তি দিতে পারে নিজের হাতে। 

শেষ হবে না বললে-রে বোন,
আরো আছে বিচার। 
এ-বেলায় আর বলব না কিছু,
বলব না হয় কাল।

বিচার

  ✍️রাজদীপ ঘোষ
লক্ষ্মী তুই এলি মা-রে,
গৃহস্থের ঘরে ঘরে।
সুখ-সমৃদ্ধি তে ভরিয়ে দে মা,
প্রতিটি গৃহস্তের ঘরের কোণে কোনে। 

জানিস মা-রে গৃহস্থ যে আজ,
আতঙ্কে মরে।
প্রতিটি ঘরের লক্ষী যে আজ,
নিরাপত্তাহীনতায় ভোগে।

দেহের লোভে কত অসুর, 
বোন রুপী লক্ষীকে করে ধর্ষন।
শরীরের জ্বালা মিঠানোর পর,
মেরেই ফেলে সেই লক্ষীকে। 

জানিস মা-রে জানিস তুই, 
জীবিত লক্ষীকে তারা জ্যান্ত পুড়িয়ে হত্যা করে। 
ঐ ধর্ষনকারী  শয়তানগুলো, 
দিনের আলোতে মানবদরদী রুপে  সাঁজে।

মিনতি করে চাইছি রে লক্ষী---
শক্তি দিয়ে যা তুই নারী জাতিকে। 
ঐ ধর্ষনকারী শয়তানগুলো কে যেন---
শাস্তি দিতে পারে নিজের হাতে। 

শেষ হবে না বললে-রে বোন,
আরো আছে বিচার। 
এ-বেলায় আর বলব না কিছু,
বলব না হয় কাল।

মুক্তি

….✍ রাজদীপ ঘোষ 

তুমি তো মুক্তি চেয়েছি,

যাও! চলে যাও।

তোমায় মুক্ত করে দিলাম।

এবার তুমি স্বাধীনভাবে চলতে পারো,

যে অভিযোগটা করেছিলে,

তুমি আমার বিরুদ্ধে।

সে অভিযোগের বিচারটি আজ,

নিজেই হাতেই করলাম।

জীবনের গল্পখানি বোধ হয়, 

সম্পূর্ণ লেখে উঠতে পারিনি।

একজন ভাল প্রেমিকের মত,

বোধহয় তোমাকে ভালোবাসতে পারিনি।

একজন ভালো বন্ধুর মতো,

বোধহয় তোমাকে কাছে টেনে নিতে পারিনি।

কী? 

অভিযোগ ! 

তুমি বড্ড হাসালে আমাকে,

তোমার বিরুদ্ধে আমার নেই কোন অভিযোগ।

আর দশটা প্রেমিক এর মতো তো আর,

তোমাকে ভালোবাসতে পারিনি।

তোমাকে অনেক অনেক ধন্যবাদ,

তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্যও বটে।

কেন? জিজ্ঞাসা করছো, 

তাহলে বলছি শুনো। 

ভালবাসা আজ তোমার কাছে টাকা,

আর ভালবাসার মানুষগুলো তোমার কাছে বোকা।

মুক্তি

….✍ রাজদীপ ঘোষ 

তুমি তো মুক্তি চেয়েছি,

যাও! চলে যাও।

তোমায় মুক্ত করে দিলাম।

এবার তুমি স্বাধীনভাবে চলতে পারো,

যে অভিযোগটা করেছিলে,

তুমি আমার বিরুদ্ধে।

সে অভিযোগের বিচারটি আজ,

নিজেই হাতেই করলাম।

জীবনের গল্পখানি বোধ হয়, 

সম্পূর্ণ লেখে উঠতে পারিনি।

একজন ভাল প্রেমিকের মত,

বোধহয় তোমাকে ভালোবাসতে পারিনি।

একজন ভালো বন্ধুর মতো,

বোধহয় তোমাকে কাছে টেনে নিতে পারিনি।

কী? 

অভিযোগ ! 

তুমি বড্ড হাসালে আমাকে,

তোমার বিরুদ্ধে আমার নেই কোন অভিযোগ।

আর দশটা প্রেমিক এর মতো তো আর,

তোমাকে ভালোবাসতে পারিনি।

তোমাকে অনেক অনেক ধন্যবাদ,

তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্যও বটে।

কেন? জিজ্ঞাসা করছো, 

তাহলে বলছি শুনো। 

ভালবাসা আজ তোমার কাছে টাকা,

আর ভালবাসার মানুষগুলো তোমার কাছে বোকা।

রাখীর ইতিহাস ও বার্তা

               ✍️রাজদীপ ঘোষ

তুমি ভেবেছো যা, করেছো তাই।
ভাবোনি তুমি মায়ের আঘাতের কথা।
না ভেবেই তুমি করেছো মাকে দ্বিখন্ডিত।
ভেবেছো কী তুমি স্বাধীনতা আন্দোলনকে করবে নষ্ট?

বাংলা মায়ের সন্তানদের ভেবেছিলে দুর্বল।
তারাই দেখিয়ে দিল ইংরেজ মশাই।
প্রয়োজনে বাঙালী ধরতেও জানে অস্ত্র।

সাম্প্রদায়িকতা এবং জাতিগত রাজনীতিতে,
করেছো বাংলাকে বিভক্ত।
হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে ভেবেছিলে,
ভারতের স্বাধীনতা আন্দোলন কে করবে নষ্ট।

বাঙালীর ভিতর ভাতৃত্ববোধ ধরে  রাখতে
রবি ঠাকুর করেছে রাখি বন্ধন উৎসব।
আজও বিশ্বজুড়ে চলে আসছে,
রাখি পূর্ণিমার সেই পবিত্র বন্ধন।

এসো এসো আজ সকল ভারত-বাংলা বাসী,
এসেছে আবারো সেই পবিত্রতম দিন ।
সমগ্র বিশ্বজুড়েই রাখী বন্ধনের সেই মহামন্ত্র
ছড়িয়ে দাও সমগ্র জাতির মধ্যে।
আওয়াজ তুলো সকলে মিলে
রাখীবন্ধনের এই পবিত্র দিনে
যুদ্ধ নয় , শান্তি চাই,
ভাই-বোনের এই বন্ধন অটুট থাকুক চিরকাল।

রাখীর ইতিহাস ও বার্তা

               ✍️রাজদীপ ঘোষ

তুমি ভেবেছো যা, করেছো তাই।
ভাবোনি তুমি মায়ের আঘাতের কথা।
না ভেবেই তুমি করেছো মাকে দ্বিখন্ডিত।
ভেবেছো কী তুমি স্বাধীনতা আন্দোলনকে করবে নষ্ট?

বাংলা মায়ের সন্তানদের ভেবেছিলে দুর্বল।
তারাই দেখিয়ে দিল ইংরেজ মশাই।
প্রয়োজনে বাঙালী ধরতেও জানে অস্ত্র।

সাম্প্রদায়িকতা এবং জাতিগত রাজনীতিতে,
করেছো বাংলাকে বিভক্ত।
হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে ভেবেছিলে,
ভারতের স্বাধীনতা আন্দোলন কে করবে নষ্ট।

বাঙালীর ভিতর ভাতৃত্ববোধ ধরে  রাখতে
রবি ঠাকুর করেছে রাখি বন্ধন উৎসব।
আজও বিশ্বজুড়ে চলে আসছে,
রাখি পূর্ণিমার সেই পবিত্র বন্ধন।

এসো এসো আজ সকল ভারত-বাংলা বাসী,
এসেছে আবারো সেই পবিত্রতম দিন ।
সমগ্র বিশ্বজুড়েই রাখী বন্ধনের সেই মহামন্ত্র
ছড়িয়ে দাও সমগ্র জাতির মধ্যে।
আওয়াজ তুলো সকলে মিলে
রাখীবন্ধনের এই পবিত্র দিনে
যুদ্ধ নয় , শান্তি চাই,
ভাই-বোনের এই বন্ধন অটুট থাকুক চিরকাল।

ফাঁসি চাই দাবী মোর

       ….✍রাজদীপ ঘোষ


আজ আমি আবারো এসেছি, 

আবারো এসেছি প্লে- কার্ড হাতে নিয়ে। 

আজ আমি ধর্না দিতে আসি নি, 

আজ এসেছি নিজের ইচ্ছার কথা জানাতে। 


যে নর-খাদক খেয়েছে আমার বোনের শরীর! 

ধ্বংস করেছে অনাগত একটি প্রাণ'কে!

আমি আজ বিচার চাইতে এসেছি এখানে, 

নর-খাদকের ফাঁসির দাবীতে। 


কী ভেবেছো তোমরা বিচার করবে না?

আজ বছর খানেক হলো বিচারপতি, 

তুমি নিশ্চুপ কেন? তোমার জবাব চাই। 

আমি যে আজ এসেছি আবার, 

দাবী একটাই --- 'আমি বিচার চাই।'


বিচার করো, ন্যায় বিচার দাও;

সমাজ আজ তাঁকিয়ে আদালত তোমার দিকে। 

সমাজের নারীরা চাইছে নিজেদের স্বাধীনভাবে বাঁচার অধিকার। 

সমাজের মানুষ হিসেবে আমি চাই --- 'ন্যায় বিচার।'


হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ - আমি ন্যায় চাই। 

আমি সাম্যের গান গাই, আমি সাম্যবাদী তাই। 

নজরুল আমায় শিক্ষা দিয়েছে ---

''সাম্যের গান গাওয়ার জন্যে।'

রামমোহন আমায় আহ্বান করেছে ---

'নারী জাতির হয়ে লড়াই করতে।'


ফাঁসি চাই দাবী মোর

       ….✍রাজদীপ ঘোষ


আজ আমি আবারো এসেছি, 

আবারো এসেছি প্লে- কার্ড হাতে নিয়ে। 

আজ আমি ধর্না দিতে আসি নি, 

আজ এসেছি নিজের ইচ্ছার কথা জানাতে। 


যে নর-খাদক খেয়েছে আমার বোনের শরীর! 

ধ্বংস করেছে অনাগত একটি প্রাণ'কে!

আমি আজ বিচার চাইতে এসেছি এখানে, 

নর-খাদকের ফাঁসির দাবীতে। 


কী ভেবেছো তোমরা বিচার করবে না?

আজ বছর খানেক হলো বিচারপতি, 

তুমি নিশ্চুপ কেন? তোমার জবাব চাই। 

আমি যে আজ এসেছি আবার, 

দাবী একটাই --- 'আমি বিচার চাই।'


বিচার করো, ন্যায় বিচার দাও;

সমাজ আজ তাঁকিয়ে আদালত তোমার দিকে। 

সমাজের নারীরা চাইছে নিজেদের স্বাধীনভাবে বাঁচার অধিকার। 

সমাজের মানুষ হিসেবে আমি চাই --- 'ন্যায় বিচার।'


হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ - আমি ন্যায় চাই। 

আমি সাম্যের গান গাই, আমি সাম্যবাদী তাই। 

নজরুল আমায় শিক্ষা দিয়েছে ---

''সাম্যের গান গাওয়ার জন্যে।'

রামমোহন আমায় আহ্বান করেছে ---

'নারী জাতির হয়ে লড়াই করতে।'