মিঠুন দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মিঠুন দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ছায়া

🖋মিঠুন দেবনাথ


পৃথিবীর শ্রেষ্ঠ ছায়া হল মায়ের কোল।
যেটা সূর্যের কঠিন তাপ থেকে রক্ষা করে,
সমাজে নানা বিপদে রক্ষা করে।
যে ছায়াতে গেলে মনের শান্তি বাড়ে,
অতৃপ্ত মনের তৃপ্তি হয়,
অশান্ত মন শান্ত হয়,মাতৃ ছায়ায় এলে।

ঝরা বল্ক

    ✍️মিঠুন দেবনাথ
                                       
হে বসন্ত,তুমি আসো বারবার
প্রকৃতির রঙিন ঝলক হয়ে ,
তবুও তোমায় রাখা হয়েছে শেষ ঋতুতে l

তুমি আসবে বলেই ..
অর্জুন গাছ আজ বল্ক ছাড়তে শুরু করে,
উদিত সূর্যে ও অস্ত বেলার মধ্যে দিয়ে l

একটু একটু করে ঝলসে যাওয়া পাতাগুলোর
পুনরাবৃত্তি ঘটছে গাছের ডগায়,
তাই আজ নিস্তব্ধ l

তুমি জান?তোমার আগমনে ,
সমস্ত সাপেরা নতুন দিনের জন্য খোলক ছাড়ে
বর্জিত পুরোনো দিনের স্মৃতি ভুলতে l

হাজারো সুপারী গাছের ডগা থেকে
খসে পড়ে যায় সুপারী গাছের পাতা ,
খরা দিনে সমস্ত দুর্বৃত্তদের এই অবস্থা l

অনেক গ্রামের নদী ছড়া হারিয়ে ফেলে
তাদের অতীতের প্রবাহিত পথ ,
কারণ তাদের বুকে শূন্যতায় পূর্ণ l

শত গাছ তাদের সন্তানের জন্ম দিয়ে
লালন পালন করে যেতে অক্ষম ,
কারণ তারা মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে দিন দিনl

লক্ষ কাঙাল ভাইয়েরা খসে পড়ছে রাস্তায় ,
চারদিকে দুমুঠো খাওয়ার জন্য হাহাকার ,
যুবক ভাইদের উন্মাদনায় বন্ধ হবেই শেষবার l

আলো

    ✍️ মিঠুন দেবনাথ।

চারদিকে ঝিকিমিকি আলো,
দেখতে কত লাগছে ভালো।
জোনাকির হলুদ আলোর বুকে,
সন্ধ্যায় চলে ঝিকঝিকে।
দিনেকের শুভ্র আকাশে,
বক উড়ে বাতাসে।
রাতের  আকাশে গুটি গুটি তারা,
চাঁদটি আমায় দিচ্ছে  সারা।
শরতের শুভ্র মেঘ,
চলছে কত ভীষণ বেগ।
নদীর যে আজ আনন্দের দিন,
কাশবনেতে বাজতেছে বীন।

রক্তে রাঙানো স্বাধীনতা


              ✍️মিঠুন দেবনাথ

কত রক্ত ঝরেছে এই স্বাধীনতায়,
লক্ষ লক্ষ তাজা প্রাণ হারিয়েছে।
কত মায়ের কোল খালি করেছে,
কত সিঁথির সিঁধুরের গঙ্গা বয়ে গেছে,
সেই দিনগুলো ভুলানোর নয়।
বীরদের জন্য আজকে আমরা নীরাপদ।
যোদ্ধাদের স্মরণ করে এগিয়ে চলা হচ্ছে,
যে স্মৃতিগুলি আমরা ভুলতে পারি না।
রক্তের ছোঁয়ায় ফিরে পাওয়ার আনন্দ,
আজও আমরাই পালন করে যাই
এবং সারা জীবন তা পালন করেই যাবো।
যুব সমাজ সবসময় এগিয়ে থাকবে।

কত ঝকঝক করতো এই ত্রিভুবন

মিঠুন দেবনাথ

কত ঝকঝক করতো এই ত্রিভুবন,
ছিলো সবুজ বনালীতে ভরা ,
রাস্তাঘাট,পাহাড়-পর্বত ,টিলা,
সবুজ ঘাসে ঢাকা থাকতো সদা l
সবুজ ফসলে ভরা ছিল
এই পৃথিবীর মৃত্তিকা l
কিন্তু এই সবুজের পতাকা
আজ পৃথিবীর বুকে হ্রাস পাচ্ছে l
সবুজ ফসল হ্রাস পাচ্ছে ,
সৌন্দর্য্যের পাহাড়-পর্বত
হ্রাস পাচ্ছে ও সমতল হচ্ছে l
সৌন্দর্য ভরা পার্কের দোলনায়
শিশুদের হাসি আনন্দ  করতো ,
যা আজ হারিয়ে যাচ্ছে l
রাস্তার পাশে বড়ো বট গাছ
ছিলো বেশ বৃহৎ ও সুন্দর ,
যা আজ হারিয়ে ফেলেছি l
পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে
নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য l
পরিবেশকে নিষ্ঠুর ভাবে ধ্বংস করছি ,
মানুষের গভীর সুখে আমরা অন্ধ হয়ে গেছি l

নিজস্ব বেলা


                ✍️মিঠুন দেবনাথ 

ভোর হল জীবনের প্রথম ধাপ l
ভোর হল অচেনা,অজানা,
ভোর হল অন্ধকারের আচ্ছন্ন আলো ,
উদিত সূর্যের সাথী ও আলোকের পথিক l

সকাল হল জীবনের দ্বিতীয় ধাপ l
জীবনের ছোট ছোট আশা ,আলো
সকাল হল রূপান্তরিত আলোকে পৌঁছানো ও
অচেনা শহরেই পাড়ি দেওয়া l

দুপুর হল জীবনের তৃতীয় ধাপ l
দুপুর হল জীবনের লক্ষ্য,পথ এবং বন্ধুত্ব,
দুপুর হল অচেনাকে চেনার প্রতিভা,আগ্রহ,
সকলের আশার ও স্বনির্ভরতার আলো l

বিকাল হল জীবনের চতুর্থ ধাপ l
বিকাল হল জীবনের ভালোবাসার পথিক ,
বিকাল হল সকলের প্রতি দায়িত্ব,কর্তব্য পালন
সংসার মোহিত ও সখীকে নিয়ে কাটানো মহুর্ত  l

সন্ধ্যা হল জীবনের পঞ্চম ধাপ l
সন্ধ্যা হল নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়া ,
সন্ধ্যা হল নিস্তব্ধতা,ধীরে ধীরে বঞ্চিত হওয়া ও
অস্থিরতা,বঞ্চনা ও লাঞ্ছনা,অতীতকে ভাবা l

রাত্রি হল জীবনের ষষ্ঠ বা শেষ ধাপ l
রাত্রি হল জীবনের ভুলন্ত মন ও বেদনা,
রাত্রি হল জীবনের অন্ধকারে পৌছে যাওয়া ও
সবকিছুর মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাওয়া l

সুন্দর গ্রাম

       
               ✍️ মিঠুন দেবনাথ

ভোর হল ,ঘুম ভাঙল ,
পাখিরা বলে চলো চলো l
রবির আলো এসে গেল
বাবা বলে কাজে চলো l
বাইরে এসো দেখো তোমায়
ডাকছে নতুন আলো ,
সবার সাথে মিশে দেখো
লাগবে কত ভালো l

কাশ ফুল ফুটছে দেখো
নদীর তীরে এসে,
টুনটুনি পাখী খুশি হল
দেখছে বসে বসে l
ওই যে দূরের মাঠে
চড়ছে কতো পাখী ,
লাল বলে রোজ সকালে
ঘুম থেকে উঠে আমি দেখি l

একদল বক উরে যাচ্ছে
নিজেদের খাদ্য সন্ধানে ,
আমাকেও যেতে হবে
নিজের উজ্জ্বলের বন্ধনে l
যত বিপত্তি আসুক না কেন
আমাকে যেতে হবে লক্ষে ,
যেহেতু আমি নিয়েছে জন্ম
আজ তোমারই বক্ষে l

দূরের মাঠে গোরু চরে
আনবে রাখাল ছেলে ,
আকাশ পানে তাকিয়ে দেখি
প্রজাপতিরা ডানা মেলে l
গোধূলিতে ব্যস্ত রবি
অস্ত যায় শেষে ,
রাত্রী বেলায় চাঁদ দেখি
মেঘের মাঝে ভেসে  l

মৌমাছিরা খুশি আজ
যখন এলো ফুল ,
বসছে যুবতী,জ্বলন্ত মুনি
তুলসী গাছের মূল l
মানুষ ছাড়া এই পৃথিবী
যেমন মূল্যহীন ,
সাপের নাচ দেখতে হলে
বাজাতে হবে বিন l

সাঁতার শিখতে হলে
নামতে হবে জলে ,
পাহাড় চড়তে হলে
যেতে হবে স্থলে l
মৌমাছি মধু আনে
ফুলে ফুলে গিয়ে ,
পাখিরা সব বাসা বাঁধে
খড় কুটা নিয়ে l

শিশুরা খেলে গ্রামে গ্রামে
বৃদ্ধারা থাকে ঘরে ,
ধনীরা থাকে ধনীকে নিয়ে
গরিব থেকে সরে l
গ্রামের দিকে তাকিয়ে দেখি
সবুজ ফসলে ভরা ,
গ্রামের ভিতর বয়ে চলে
অনেক নদী ছড়া l

গ্রামের ছেলে গ্রামের মেয়ে
বৃদ্ধের সাথে মেলাতে আয় ,
হরেক রকম খেলনা নিয়েই
শিশুরা বাড়ি ফিরে যায় l
হাজার হাজার মানুষ দেখে
শিশুরা করে আনন্দ ,
টাকা পয়সা নেই যাদের
মেলার গিয়েও নিরানন্দ l

সুন্দর গ্রাম

       
               ✍️ মিঠুন দেবনাথ

ভোর হল ,ঘুম ভাঙল ,
পাখিরা বলে চলো চলো l
রবির আলো এসে গেল
বাবা বলে কাজে চলো l
বাইরে এসো দেখো তোমায়
ডাকছে নতুন আলো ,
সবার সাথে মিশে দেখো
লাগবে কত ভালো l

কাশ ফুল ফুটছে দেখো
নদীর তীরে এসে,
টুনটুনি পাখী খুশি হল
দেখছে বসে বসে l
ওই যে দূরের মাঠে
চড়ছে কতো পাখী ,
লাল বলে রোজ সকালে
ঘুম থেকে উঠে আমি দেখি l

একদল বক উরে যাচ্ছে
নিজেদের খাদ্য সন্ধানে ,
আমাকেও যেতে হবে
নিজের উজ্জ্বলের বন্ধনে l
যত বিপত্তি আসুক না কেন
আমাকে যেতে হবে লক্ষে ,
যেহেতু আমি নিয়েছে জন্ম
আজ তোমারই বক্ষে l

দূরের মাঠে গোরু চরে
আনবে রাখাল ছেলে ,
আকাশ পানে তাকিয়ে দেখি
প্রজাপতিরা ডানা মেলে l
গোধূলিতে ব্যস্ত রবি
অস্ত যায় শেষে ,
রাত্রী বেলায় চাঁদ দেখি
মেঘের মাঝে ভেসে  l

মৌমাছিরা খুশি আজ
যখন এলো ফুল ,
বসছে যুবতী,জ্বলন্ত মুনি
তুলসী গাছের মূল l
মানুষ ছাড়া এই পৃথিবী
যেমন মূল্যহীন ,
সাপের নাচ দেখতে হলে
বাজাতে হবে বিন l

সাঁতার শিখতে হলে
নামতে হবে জলে ,
পাহাড় চড়তে হলে
যেতে হবে স্থলে l
মৌমাছি মধু আনে
ফুলে ফুলে গিয়ে ,
পাখিরা সব বাসা বাঁধে
খড় কুটা নিয়ে l

শিশুরা খেলে গ্রামে গ্রামে
বৃদ্ধারা থাকে ঘরে ,
ধনীরা থাকে ধনীকে নিয়ে
গরিব থেকে সরে l
গ্রামের দিকে তাকিয়ে দেখি
সবুজ ফসলে ভরা ,
গ্রামের ভিতর বয়ে চলে
অনেক নদী ছড়া l

গ্রামের ছেলে গ্রামের মেয়ে
বৃদ্ধের সাথে মেলাতে আয় ,
হরেক রকম খেলনা নিয়েই
শিশুরা বাড়ি ফিরে যায় l
হাজার হাজার মানুষ দেখে
শিশুরা করে আনন্দ ,
টাকা পয়সা নেই যাদের
মেলার গিয়েও নিরানন্দ l

পথিক


             ✍️মিঠুন দেবনাথ 

আজ আমি ব্যস্ত শহরে ,
            এক ব্যস্ত পথিক l

এই সুন্দর বিশাল ত্রিভুবনের ,
             এক ক্ষুদ্র অচেনা পথিক l

ব্যস্ততার মধ্য দিয়ে ও কাটিয়ে দিতে হয় ,
             এই ক্ষুদ্র অসহায় জীবন l

অসংখ্য চিন্তা ও অসংখ্য পথ ,
             তবুও হারিয়ে যায়নি নির্দিষ্ট লক্ষ্যে l

আজ ব্যথিত রাস্তায়, সহিত যন্ত্রণায় ,
             এগিয়ে দিচ্ছে পথিককে l

তাই আজ পূর্ণতা পেল,
             পথিকের রাস্তায় l

সে দুর্ভোগের দিনে করেছিল সহায়তা ,
    নতুন পেয়ে হারিয়ে গেল সাফল্যের চিন্তায় l
    
সে সহায়তার ডাক এখনও দিয়ে যায়,
      হারিয়ে গেল সহায়ী কে ? তাদের চিন্তায় l

ভুলেই গেলাম সে ব্যতীত রাস্তাকে,
             যে দেখিয়েছিল সুন্দর পথ l

আজ তাদেরও দোয়ায় বেঁচে আছি,
            এই ত্রিভুবনে জীবনের স্রোতে l

পথিক


             ✍️মিঠুন দেবনাথ 

আজ আমি ব্যস্ত শহরে ,
            এক ব্যস্ত পথিক l

এই সুন্দর বিশাল ত্রিভুবনের ,
             এক ক্ষুদ্র অচেনা পথিক l

ব্যস্ততার মধ্য দিয়ে ও কাটিয়ে দিতে হয় ,
             এই ক্ষুদ্র অসহায় জীবন l

অসংখ্য চিন্তা ও অসংখ্য পথ ,
             তবুও হারিয়ে যায়নি নির্দিষ্ট লক্ষ্যে l

আজ ব্যথিত রাস্তায়, সহিত যন্ত্রণায় ,
             এগিয়ে দিচ্ছে পথিককে l

তাই আজ পূর্ণতা পেল,
             পথিকের রাস্তায় l

সে দুর্ভোগের দিনে করেছিল সহায়তা ,
    নতুন পেয়ে হারিয়ে গেল সাফল্যের চিন্তায় l
    
সে সহায়তার ডাক এখনও দিয়ে যায়,
      হারিয়ে গেল সহায়ী কে ? তাদের চিন্তায় l

ভুলেই গেলাম সে ব্যতীত রাস্তাকে,
             যে দেখিয়েছিল সুন্দর পথ l

আজ তাদেরও দোয়ায় বেঁচে আছি,
            এই ত্রিভুবনে জীবনের স্রোতে l