চন্দন পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চন্দন পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সবুজ স্বপ্ন

✍️ চন্দন পাল, ত্রিপুরা 
জানিস কবিতা,
আমার স্বপ্নটির বয়স কম,
অনন্তর যৌবনমুখি সে-
উজ্জ্বল শচীন, লতা, জুকারবাগের
দিকে তাকায়।
নিদেনপক্ষে বিবেক, সুকান্ত,
চেগুয়েভারা ।
অথচ...
সুখ বা অসুখ নিয়ে, অনেকেই হয়ে
গেছে তা।

ঐ যে, রাম-শ্যাম ; কিংবা দীপা,
অশ্বিন, হলধর, ক্ষুদিরাম।
আরও আরও দৌড় লেগে আছে,
গুণোত্তোর জনস্ফুরন।

স্বপ্নকে বলি- তাঁরা তাদের মত
উজ্জ্বল,
তুমি নিজের মত হও, অ-পূর্ব কিছু !!
যে দিকে ভিড় নেই --
হতে পারে সবার আজীবন ভাত
নিশ্চিতির একটি কল আবিষ্কার ,
হতে পারে যুদ্ধহীন পৃথিবী বা
এক জাতি বানানোর একটি লিংক,
হতে পারে প্রতিযোগিতাহীন
প্রতিভামুখি সমাজ তৈরীর একটি সফ্টওয়ার !
হতে পারে অনেক কিছুই....
অভাবনীয় কোন ভাবনা।

তাঁরাও স্বপ্ন দেখুক স্বপ্ন হওয়ার।
জানিস কবিতা,
শুভলক্ষ্যে নিষ্ঠুরদের জন্য ইতিহাস
জায়গা রাখে। *******

বহুভাষী

 ✒️চন্দন পাল 

একবার বাংলায়, একবার ইংরেজি। 
কখনও ফার্সি, উর্দু, জাপানি --
যা বলো তাই করি।

হুকুমের গোলাম আমি , তবে মনে রেখো--
তোমার উত্থান-পতন, জেল-ফাঁসি, বেদ-বাইবেল, 
আমারই স্বাক্ষরে সিদ্ধ ! 
শাণিত শব্দে ভোঁতা হয় বেয়নেট্, শোষক রাজপাট। 

আমি তোমার বুকের অলঙ্কার, ভাষার পিয়ন - কলম।

অবলা ভাষা

    
                  ✍️ চন্দন পাল

পশুর ভাষা আছে, ভাষা আছে পাখিরও,
সুখ দুখ রাগ রোষ, দ্বেষ দেখায় রোজ।
বোবা ভাইটিও গরজ বুঝায় শরীরী ভাষায়।
মেঘ দেখলে সব, দলবদ্ধ হয় নিগূঢ় ভাষায়।

সে কোন্ ভাষা যা; অপরকে দূরে ঠেলে!
সে কোন্ ভাষা যা;  ত্রস্ত করে!
সে কোন ভাষা যা; মায়ার মোহে বাঁধে !
সে কোন্ ভাষা, যা সুন্দর পৃথিবী গড়ে !

আছে এক ভাষা  যা অন্তরে অন্তর টানে।
শিশুর বিমর্ষ ভাষায়; মা এগিয়ে দেয় বুক,
বলিরেখার ভাষায় প্রিয়, প্রিয়ার মাথায় বুলায় হাত,
জল আর বড়ি এগিয়ে দেয় কেউ; ঈশ্বরের ইসারায়।


সহযাত্রী

 


"""""""""""" ✍️ চন্দন পাল

অযোধ্যা থেকে রেল ফিরে-

সোঁ সোঁ আদুরে বাতাস গায়ে লাগে সরযূ কোশল মিথিলা দন্ডকারণ্য পঞ্চবটী কিষ্কিন্ধ্যা রামেশ্বরের।

গায়ে লাগে পবিত্র রাম নাম ! 

এখন আর কেহ 'রামের কিরা' কেটে মিথ্যা বলবে না।


কামড়ায় সোনার হরিনীর উপস্থিতি টের পাই!

সুবর্ণ ঝিলিক ছোটে, সুগন্ধে বিমোহিত দিক্বিদিক। 

ঘরে এসে জামা ঝারা দিতেই ছড়িয়ে পড়ে তার গন্ধ। 


আস্থা আর মায়ার শেষে! বিজ্ঞানের জয়যাত্রা নির্ঘাত শুরু। 


*************

সুমলি


                 ✍️চন্দন পাল

সুমলি তোমার মিষ্টি নাম,  দামড়া পাহাড়ে খুললে চোখ, 
বড়মুড়া কোলে লম্ফ ঝম্প,  ত্রিপুরা তটিনীর কনিষ্ঠা মুখ।

'তুইসামা' জোরে ঋতুর শোভা,  ফুলে ফলে ভোঁমরা বাহার!
শিস্ দিয়ে যায় ডাহুক টিয়া,  'বড়কাঁঠাল' জোরে মাছের সাঁতার। 

ছিপ, আন্তায় খোকন ঘুরে,  তিতির ডাকে টিট্টির টি,
আকাশ ফুঁড়ে ছোঁ মেরে যায়  তোমার জলে মাছরাঙাটি।

মোহনপুরে মিহি মাটির শোভা, সোনার ফসল দু'পারে দুলে,
বিদেশ গিয়ে মিষ্টি সুমলি,  সোনাই নামে তিতাসে মিশে।

কাঠ কস্তুর (২)

✒️চন্দন পাল

* মরুদ্যান
হাঁসফাঁস, স্যাঁতসেঁতে মরুতনু। প্রতি প্রত্যঙ্গে পৃষ্ঠে বসনবাকলের আঁড়ে অবিরাম হিমতৃষা। সন্ধ্যাশেষেও দরদর ঝরঝর। স্বেদজলরেখা আঁকা, সবুজ কবি ও কবিতার কপাল কপোল গ্রীবা গণ্ড, উপলছাতি কটি জঙ্ঘা মুরা। বিন্দু বিন্দু নোনাজল গিলে লজ্জাহরা আবরণ। কবি অনায়াসে তুলে নেয় স্ববাকল। দিনমান অবসাদে অবসন্ন কবিতা ঢলে পড়ে নিভৃতে মশাজালবর্গে। মধ্যনিশীথে কলমের বিনিদ্র চোখ দ্যাখে বিছানায় নিয়নের মায়ায় কবিতা! সৃষ্টির নিখুঁত শিল্প স্বল্পাবৃত! অনীহায় উষ্ণতাতে বশ্যতামাখা। উর্ধ্বে নিঃশব্দ আবর্ত পাখা। নিম্নে অবিনস্ত কুঞ্চিত কেশদামে নির্লিপ্ত পদ্মমুখ ঈষৎ হেলে। চাঁদবাঁকা ভ্রুর ঢালে নিমীলিত আঁখি যেন তুলিটানা দুই কৃষ্ণবাঁকধনু। মখমলি ওষ্ঠ ফাঁকে একাধিক অর্ধমুক্তোর ঝিকিমিকি। সুডৌল গ্রীবা শেষে, সুডৌল বক্ষোজ অনিন্দ্য সূর্যমুখী। তারই দাবী মেনে অবহেলে কাঁচুলি। রোমাঞ্চমাখা মরুগায়ে এক বিষ্ময়কর মরুদ্যান। পূর্বরাগাচ্ছন্ন কলম পরিমলাকাঙ্ক্ষায় সলাজ সঘন তাকায়। কবিতা বিভোর অচেতনে।

* কৈশোরোত্তর পাঠ
শ্বান,মন্ডূকের সকাশ মিলন প্রশ্ন এসে থামে, বয়ঃসন্ধি চোখে। গাঙভেজা কি মেঘভেজা বনবালার বিরল সৌষ্ঠব চলে অবচেতনে। কদাপি তাঁতশিল্প ভেদিয়া সবৃন্তবিল্ব ভাসে তাম্রাভ ঝলকে। স্নায়ুটানটান সরলরেখা আঁকে আড়াল রাখালের দেহে। জীবনস্তরের প্রাকৃতিক গুণে কখনো খেলে কখনো ঘর বুনে।

মুক্তছন্দ


                ✍️চন্দন পাল

* অনাক্রমণতা
চঞ্চু সুখ শেষে অন্ধ মর্ষকাম ছোটে আপেল উপত্যকার ঢালু বেয়ে। কচি বাদামী তৃণাবৃত শীর্ণ রেখা বরাবর নেমে যেতেই হোঁচট লাগে অগভীর এক ক্ষুদ্র কুন্ডে। অদ্ভুত নেশার ঘ্রাণ জাগিয়ে কুন্ড ঠেলে দেয় ঝিনুক পুকুরের দিকে। ভেসে উঠে উদগ্র ঘ্রাণ আর কিছু দাগ। সর্ব্বোচ্চ সুখ পুকুরের পাড়ে দাঁড়িয়ে দেখি আরও কত প্রিয়জনের পায়ের ছাপ। আমি ফিরে আসি নিডুব !

* ফাঁদ
শিকারে সময় বিনিয়োগ। অতঃপর কৌশল। ফাঁদ বিছান। আটক শিকার। অতঃ নিজের মত পোষ্য ! রোগগ্রস্ত হালে ছাড় কিংবা ক্রীড়নক । আবার নতুন ফাঁদ, নতুন শিকার, আবার রোগ! ফাঁদের ফাঁদ যেন তোমায় না ছোঁয়! তোমায় বড্ড ভালবাসি।

ডাক

✒️ চন্দন পাল 

এখন আমরা সব ভদ্দর হয়ে গেছি।
উঁচু দেয়াল আর মুঠোফোনের দেয়ালে আটকে
শুনতে ভুলে গেছি সেই দাঁত কিড়মিড়ি গলা ফাটানো ডাক।  
মা ঝাঁড়ু শেষ করে কিংবা বাবা লাকড়ির বোঝা নামিয়ে ডাকতো,,,
"সঞ্জয়, ও সঞ্জু, সইঞ্জা, "
কিংবা ও বাড়ি থেকে 
"দুগ্গিইইই,,, ও ভুতুনি, ও বাদাইম্মা-বাদাম্নী,,,
কই গেলি, দুপুরে চারটা গিলে বেরুলি, আর বাড়ি ফিরে আসার নাম নেই!"

দেখতাম সে ডাক ভেসে যেতো
হাস মুরগী খোয়ারের উপর দিয়ে
গোয়ালঘরের ভিতর দিয়ে
ডানে, পানাপুকুরে ঢেউ তুলে
খেজুর গাছে ধাক্কা খেয়ে
বাঁদিকে, রাঙ্গামাটির বাক্ ধরে 
আমবাগানের নীচ দিয়ে
তুলসী পিদিমের শিখা কাঁপিয়ে 
দূরের কোন মাড ওয়ালের সংসারে, কিংবা
দক্ষিণের কোন মাথানোয়া ছনের চালায়
কিংবা পুবের কোন ঝুলকালির রসি ঘরে। 

কী এক ভীষণ দরকার লুকিয়ে থাকতো, ঐ ডাকে।
কখনো পড়া, কখনো এক ছটাক তেল, কখনো একটু জর্দা, কখনোবা ও বাড়ির পঞ্জিকাটা,
কখনো পাড়ার ঢিলাঢিলির বিচার,
কখনো অনেকক্ষণ না দেখার কষ্ট । 

ডায়ে, বাঁয়ে কিংবা পেছনের এক ফালং দূরে, 
মাড ওয়াল, চৌচালা, আমবাগান রা শুনতো,
খবর হয়ে যেতো,
ভুতু রা এখনো বাড়ি ফিরেনি, ফিরেনি !
যে-ই আগে দেখতো, বলতো "ও সঞ্জয়, ও দুর্গা,,  
যা যা তাড়াতাড়ি বাড়ি যা, নয়ত আজ,,,,
নয়ত আজ পিঠের ছাল উ ঠ বে।"

খোঁজ্


                 ✍️চন্দন পাল

কোথায়? কোথায় ছিল ? 
পাঁচ হাজার বছর আগের গীতায়, 
আড়াই হাজার বছর আগের ত্রিপিটকে,
দুই হাজার বছর আগের বাইবেলে, 
দেড় হাজার বছর আগের কোরানে  !!
হ্যাঁ, ওখানেই ছিল, হ্যাঁ ওগুলোতেই ছিল।
শুনেছি, একবার কিষ্কিন্ধ্যায় খুইয়েছে, খুইয়েছে শকুনির পাশাখেলায়। 
তারপর  গলগথায়, কারবালায়, মায়ানমারে, সিরিয়ায়  শেষে বাংলায় বাংলায়।

সেদিন, 
কে যেন আবার চিৎকার করে করে খুঁজলো! 
চুপ চিৎকারে খুঁজলো, চলন্ত গাড়িতে পা বাঁধা অবলা জীবটা   !
"তোমরা কে কোথায় আছো-- ও পড়শী? ও প্রশাসন ? 
আমার কাকুরে কারা,,,,, "!

কাকু কি ভাল বেসেছিল?
বেসেছিল কি গীতা বাইবেল কোরান ত্রিপটকের সন্তানেরা!
বুঝেছিল কি ভালবাসা কারে কয় ?
কিভাবে ভালবাসতে হয় ?
চলো, অপরকে ভাল রাখার  পথটি খুঁজি, ভাল রাখার পথটি খুঁজি।
,,,,,,,,,,,,,

জীব, কাকুঃ সব দলধর্মের প্রতীকী
কিষ্কিন্ধাঃ বালীসুগ্রীব কান্ড
পাশাখেলাঃ সূচাগ্র মেদিনী কান্ড
গলগথাঃ যিশু বধ্যভূমি
কারবালাঃ নবী বধ্যভূমি

উপলব্ধি

চন্দন পাল ✒️
১)
এই ঝর্ণা, কোথা যাস্! 
শুধু কি ত্যুই, আমিও শিখেছি। 
প্রতিদানহীন, প্রত্যাশাহীন ভালবাসা আর আকাশ হয়ে উঠা!

একবার থাম না! দেখ্ আমি এখানে দাঁড়িয়ে ---
কত আর ছুটবো তোর পিছে পিছে,,,!

আরবার মা কে বলবো,
আমার নাম যেন 'সাগর' রাখে,,,,,!

সবুর প্রিয়, আকাশ নাম যথাযথ । 

২)
তুমি ফুলকে ভালোবাসো।

আমিও,,

একই রূপে-গন্ধে  উপভোগী।

অথচ, তুমি ফুলকে আদর দিলে,

আমি কেন বোঁটা না ছিঁড়ার সংকল্প নিতে পারলাম না !

ঐ দেখি আকাশে দিবাকর হাসছে । 

ফটিক সাগর

✍️ চন্দন পাল, ত্রিপুরা 

ঝিনুকের কপাটে উঁকি দেয় মুক্তা,
বিনম্র দ্যুতিতে বলে- "ভেঙ্গে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে।"
জলদেবী শুনে কোলে তোলে নেয়, মুক্তা ভরসা পায়।
 সুর স্বর রঙ শিখে, শিখে দিক্বিদিকে দ্যুতি ছড়ান।
সরল দ্যুতিতে মুগ্ধ হয় সজ্জন, কাছে টানে।
 হাতে হাতে ঘুরে, মুক্তা বড় হয়।
এখন, ছলনা শিখে, শিখে মিথ্যা ঝিলমিলও ।
জলদেবীর চেয়েও বড়-ছোট দেবীর গা বায় । 
হৃদয়হীন! শপথহীন! ভালবাসার গান গায়
 "ভেঙে মোর ঘরের চাবি,,,, "।
অকৃতি অদূরদর্শী সারল্য অপচয়ে জলদেবী,,, 
 গানে বারোয়ারী গন্ধ পায়।

স্বপনে দেখে, 
অন্য কোন জলদেবী, মুক্তাকে নিপুণতায়,
 ঝিনুকে পুরে ছুঁড়েছিল ফটিকসাগরের জলে, 
অন্যকোন জহুরীর ধ্যানে, সঠিক মাজার ভরসায় ।

 এক এক বছরে মুক্তা, রঙমঞ্চে  দ্যুতি হারায়  ।
রবির প্রেমে জগৎ বাঁচে, রবি সুনির্মল। 
নদীর প্রেমে জীবন বাঁচে, নদী অনির্মল!
শ্রান্ত জলদেবী টলমলে মুক্তাকে খুঁজে বেরায় ।

       ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

সাহিত্য প্রতিভার ভাবনায়

         চন্দন পাল ✍️

ত্রিপুরার সাহিত্য জগতে বাংলা ভাষায় কৃতিত্বের দৃষ্টান্ত রেখেছে বাইখোরার সুমন পাটারী। ২০২২ যুব পুরুস্কার, যা বিভিন্ন রাজ্যের নজর ও গুরুত্ব কেড়েছে।
  আরও কত কৃতি,  যুব থেকে বয়স্ক হয়ে গেছেন, আবার ভবিষ্যতে হয়ে যাবেন সঠিক সন্ধান ও বাছাইয়ের অপূর্নতায়। এই বাঁছাই  ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের একটি উল্লেখযোগ্য দায়িত্ব বলে মনে করি। আমরা জানি সাহিত্যপ্রেমী সুসমাজের সুসৈনিক। তারা সংখ্যায় যত বাড়বে ততই সমাজ দূষণমুক্ত হবে। শালিনতায় গতিমান হয়ে অন্যদেশের সাথে স্পর্ধাতুল্য চমক হবে। তাদের লালন সরকারের পিতৃতুল্য ভূমিকা বলে মনে করি দেশের স্বার্থে । এ ভূমিকা শুধু সাহিত্যে নয় সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে,, যেমনঃ নাচ গান খেলা কলা সেবা ইত্যাদি ইত্যাদি। 
  অবশ্যই স্থানীয় বোদ্ধা মহলের সহযোগিতা ছাড়া এ বাছাই সম্ভব নয়। এক্ষেত্রে প্রতি জেলা বা মহকুমা থেকে তিনজন প্রথম সারির বা দ্বীতিয় সারির প্রাজ্ঞ ব্যক্তিত্ব এগিয়ে আসতে হবে যাঁরা গড়িষ্ঠমান্য ও অধিকতর নিরপেক্ষ। একটি লেখা তিনজনের কেউ একজন,,,  বুঝতে পারেনি! তা হতেই পারে না। বোদ্ধারা সাহিত্যপ্রেমী, পাঠক, প্রকাশক, অধ্যাপক, সাংবাদিক, তথ্যআধিকারীকও হতে পারেন, এবং তাঁদের মান্য প্রচারও থাকবে। 
নির্বাচিত বোদ্ধাদের পরিচয় গোপন রাখা এবং তাঁদের  মাসিক বা বাৎসরিক সাম্মানিক দেওয়া আবশ্যক মনে করি, কারণ কাজটিতে মানসিক চাপ আছে। 
  কাজটির বিভিন্ন শাখা থাকবে ও প্রতি শাখায় নম্বর পদ্ধতি দেওয়া থাকবে। তিনজনের প্রাপ্ত নম্বর যোগ করে যে বেশি হবে সে বছরের সেরা ক্রমিক  হিসাবে গন্য হবেন। তাদেরও বাৎসরিক সাম্মানিকের ব্যবস্থা প্রয়োজন, উৎসাহের লক্ষ্যে। এখানে বিচারকও সাহিত্য রচনার দলে থাকতে পারবেন। আর যদি বিচারক সেরা নির্বাচিত হন সেক্ষেত্রে তার প্রাপ্ত সাম্মানিক অর্ধেক হলেই ভাল হবে কারণ তাঁর একটি বাঁধা সাম্মানিক রয়েছে।

যে শাখাগুলি বিচার করতে হবে,,, (১০ নম্বরের মধ্যে) 
 সেগুলি হতে পারে,,৷ ১)লেখা ও আচরণের মিল, ২)নিয়মিত কিনা, ৩)বিষয়বার্তার গুরুত্ব, ৪)শিল্পেররূপ, ৫)গঠনপ্রয়োগ, ৬)ভাষা'র সেবা, ৭)শুদ্ধ ও সচেতন সাহিত্যের মাত্রা,,, ইত্যাদি ।
গল্প প্রবন্ধের ক্ষেত্রে বিভিন্ন সাময়িকী পত্রিকা বই ও মুঠোফোনে সক্রিয়তার পাশাপাশি উপরোক্ত শাখাগুলির  অর্জন দেখা যেতে পারে ।

হোঁটচ

 
✍️ চন্দন পাল

রাস্তায় এক চতুর্দশীকে বললাম,,,
এই খুকি কাজ ফেল্ , স্কুলে যা। পড় ।
লেখাপড়া ছাড়া দেশটাকি এমনিই গড়বে!

বললো, সবার জন্য খাদ্য নিশ্চিত করতে পারবে !?
স্কুলে গেলে, আমি না হয় 'মিড ডে মিল'টা পাবো--
কিন্তু বাড়িতে আমার কুট্টুটা, সয্যাশায়ী মা' টা,,,  কী খাবে ? আর অষুধ,,,,!
বাপ তো সেই কবেই পালিয়েছে। কারওবা মরেছে।
থাকলেও বা সবার যোগাড় করতে পারে কই।!
দুর্বল, অদক্ষ বলে, অর্ধেক দিয়ে তাড়িয়ে দাও।
দাও না!!

উফ্!  যেন চাবুক! 

ত্বরায় পালানোর পথ খুঁজি,
চলতে চলতে হোঁচট খাই! 

দেখি, তারাতো নির্বল, অসহায় ছিলনা কেহই!!
একবার দেশভাগ, একবার ভাষাভাগ, একবার দলভাগ করে করে গ্রামছাড়া করলে হাতে আর কত থাকে !?
ঝর জল দাঙা ভূকম্পের মার তো আছেই।
দুচারজন না-হয়  বাছাইকর্তার পকেটে গুঁজে দিয়ে রেশনটা, চাকরীটা বাগিয়ে নিলো! বাকিরা ---
বাকি আরও সোয়াকোটি খাদ্য-বস্ত্র-বাসস্থানহীন ।
সংস্কারহীন, শপথহীন, ঘরছাড়ারা ঘুরে ঘুরে বড় হয় নগরে বন্দরে, নৈশালয়ে।
তারপর বছর বছর জন্মদেয় আরও আরও ঝুপড়ি শিশু।
তারাও বড় হয় আবার খাবার খোঁজে, কাজ খোঁজে। 
কেউবা তাদের নিয়ে ব্যবসা ফাঁদে। 
ওফ্! আমার হোঁচট আর শেষ হয় না।

বড় এক লাগে, 
বড় একা লাগে কর্মে ধর্মে প্রতিনিধিত্বে।
যদি সবাই একযোগে পূষন হতে পারতাম,
তাহলে বলতে পারতাম---
শিশু শ্রম নিষিদ্ধ! 

নিরঞ্জন যখন মৃত


✍️চন্দন পাল

আকাশে দশমীর চাঁদ 
ছোটে না খুকু, খুঁজে না সাজি, বাজেনা ঢাক।
মলিন বাতাস, ফাঁকা পেন্ডেল, ফিকে কিচিরমিচির সকাল।

তেরাত্র শেষে, 
কার্তিক গণেশ, আলো বাদ্য নিয়ে উমা ফিরে কৈলাশ,
বিলাপে সজল পাড়া পড়শী, আকাশ বাতাস। 

কিন্তু,  ঐ যে,,, 
গাড়ির পেছনে নৃত্যাচ্ছন্ন নাবালক,,, মহার্ঘ্য পানে পুষ্ট!
ধুপদীপ হাতে নাচে আর একে অপরে হিচরে টানে, দুখের ভানে সন্দ !
থলে ভরা বাজার নিমন্ত্রণ, সংশয়ে নিরামিষ ভাঙ্গন, মনের রাবণ দহন । 
ফিরা গাড়িতে অর্কেস্ট্রা নাচে, নাচে বাজী, অলক্ষ্যে প্রতিহিংসার রক্ত ছিটা ! 
শোকচিহ্নরা প্রশ্নবোধক! 
বাড়ন্ত সব রীতি! মর মর জাতি। 

ইন্দ্রসভায় প্রস্তাব , 
ভোটে বিসদৃশ বিজয়ার মৃত্যুদন্ড আর বিকাশের জন্ম দেখি।

সাক্ষী

 
  ✍️ চন্দন পাল

সংরক্ষিত আলোর ভাঙন রোখার অক্ষমতায়, 
সঙ্কুচিত এ জীবন !
ক্ষমা কোরো সমভিব্যাহারী, ক্ষমা কোরো কিশোর কাঁচা।
 
জাগঘুমের দেশে অল্প কিছু জেগে থাকার দলে, আমি আর তুমি।
তাও বিবক্ষায় তাপ যোগাতে ধন মানহানি ভয়ে ভীত।

হবো নাই বা কেন? 
মান রক্ষকের সর্দারও এখন শীততাপ ঘরে লক্ষাধিক ভাড়া সহ বুকের তারকা বাড়ায়, ভাল'র প্রতিযোগিতা ব্যাতিরেকে।
নবযৌবন সোনার মুঠোফোন আর বাইকে মোহান্ধ।

যে কলমের মুখ এখনও বন্দুকের চেয়ে ধারালো গল্প বলে।
সে শ্রোতা এখন সুবিধার গল্প শুনতে আহ্লাদ বোধ করে। টিকটক বিডিও আর অভিযোজন জলসা সেরে,
দলে দলে পেপ্সু স্বপ্নে হাঁটে, আদা ব্যাপারীর গল্প শোনে মাঠে। 
"শ্রেষ্ঠ আসন" গোল্লায় যাক, মচমচি গল্পে হাত তালি দেয়,
দেয় বডি গার্ডও। নিজ ভবিষ্যৎ এর উজ্জ্বলতায়।!

প্রতিবেশীর অনুজ্জ্বল ঘরে, অভাবী চিৎকারে, রাতের ঘুম কতটুকু নির্বিঘ্ন উজ্জ্বল!!  তা সময়ই বলবে।

সাক্ষী রইলাম এ সময় সন্ধিক্ষনে, শিশুর বাসযোগ্য ভূমির দূরস্থ বৃথা সংকল্পে।

বিবক্ষা,,, বলার ইচ্ছা 
পেপ্সু,,, পাওয়ার ইচ্ছা ।

শ্রাবণী (১)

✍️ চন্দন পাল

শ্রাবণী,,,, 
তোকে আমি আগেও ভালবাসতাম।

তোর রূপ রস অনেক দেখেছি।
কতবার মাথায় শুকনো জামাখানি বেঁধে  বুক জল পেরিয়েছি  ! 

কখনো পিছলা পুকুর পাড়, ভাঙা জমির ধার,  কখনো বা কানা বাঁশের সাকো। 

তুই যে নিচু রাস্তায় অনেক জল ঢেলে  রাখিস ।
তোর বুক ছুঁয়ে ছুঁয়ে যখন পেরিয়ে যাই,
সারা শরীরে অচেনা ঢেউ খেলে যায়!
 
সেদিন চাঁদমুখি গায়েন বাবু,  টিভিতে বলছিলঃ 
তুই নাকি, মনসা,  বেহুলা, চাঁদ সদাগর  সবতাতেই মাখামাখি।

 বুঝি ! 
তোর অনেক গন্ধ বর্ণও আছে ।
 এক সূতোয় বেঁধে রাখিস বাংলার  মাঠ-ঘাট, পেঁক-কাদা, রোয়া, চাষী আর আশা-ভরসা।
তাই বুঝি তোকে আরও ভালবাসতে ইচ্ছে হয়।

 সেবার যখন ওগাঁয়ের মরা ঘর গুলির সাথে আদরের বাছুরগুলি ভাসিয়েছিলি ! 

পেট ফোলা, মরা,
গরু ছাগলগুলি দেখতে ভাল লাগছিল না রে।

তুই শুধু,  ক্ষেত খাল বিল ভরা রাখিস। 

দেখবি, 
নাঙল আর কলমের হাসিখুশির সংসার।
আর সন্ধ্যায় তুলসী তলায় 
পিদিমের আলোয় সব বাড়ির শ্রাবণীর মুখ। 

   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

আষাঢ়


                   ✍️ চন্দন পাল

গ্রীষ্মেতে ঘাম ঘাম,  গাছে গাছে,  আম কাঁঠাল রোদ্দুর, 
আষাঢ়েতে ঝিরিঝিরি, সব যেন, থেমে থেমে দে' দৌড়।

ভিজে যায় মাঠ ঘাট   ঝোপ ঝাড় বড় গাছ, 
ফুলে উঠে খাল বিল    লাফ দেয় কত মাছ।

ফোটা ফোটা চুমু খেয়ে   শিশু গাছ বেশ চুপ,
খুকুর তরী কেঁপে কেঁপে  উঠোন জলে দেয় ডুব।

বাংলার ঋতু শোভায় শ্রাবণও আসবে, শ্যাম দেয়া জেগে।
নাগরিক সুখ দুঃখ নগরপাল দেখবে, জীবন বোধ মেখে।


বাণী

    ✍️ চন্দন পাল

স্বজনের ভালবাসায় ভাললাগায়, 
আঙ্গুলে তোমার ছোঁয়া অনুভব করি।
এবার জিভে এসে বস মা কটা দিন ।
আমি নিঁখুত নই, তোমারই অতিনগন্য সন্তান,
পারো কী  ফিরায়ে মুখ।
 একলব্য! জীবন তোমারই অপযশ । 

জিভে এসে বস কটা দিন।
 কাঁটাজিভ ছুটে ---
বুঝতে না বুঝতে একে একে সব যায় দূর। 
অথচ যা চাইনা তাই কেন শুনে যায় স্বজন!

 যা চেয়েছি তার চেয়েও  দিয়েছো বেশি
আর কটা দিন, আশ্রয় সাশ্রয় বাঁধা থাক।
 সব সুখ ওপারে ! মন থেকে দূরে যাক। 

অনুভব

    ✍️ চন্দন পাল

স্নেহ গভীর মায়া গভীর       গভীর শ্রদ্ধা ভক্তি
তার চেয়ে গভীর বেশি ভালবাসার শক্তি।

স্বপ্ন গভীর স্মৃতি গভীর      গভীর বুকের নীল
তার চেয়ে গভীর বেশি তোমার চোখের ঝিল।।

নদী গভীর সাগর গভীর      গভীর সবুজ বন
তার চেয়ে গভীর বেশি সরল পিয়ার মন।

প্রেম গভীর বেদনা গভীর     গভীর প্রকৃতির দান
তার চেয়ে গভীর বেশি কবি কবিতার টান।। 

আশা গভীর ভাষা গভীর      গভীর শাস্ত্র জ্ঞান
তার চেয়ে গভীর বেশি মাতৃভাষার টান।

তপ গভীর ছলনা গভীর      গভীর দাবার চাল
তার চেয়ে গভীর বেশি কূটনীতির চাল।।

জন্ম গভীর মৃত্যু গভীর      গভীর জীবনের ছন্দ। 
তার চেয়ে গভীর বেশি শুদ্ধ গুরুর সান্নিধ্য। 

ধর্ম গভীর বর্ণ গভীর      গভীর জাতির টান 
তার চেয়ে গভীর বেশি জন্মভূমির টান।।

বীরত্ব

   ✍️ চন্দন পাল

ফুলটি ছিঁড়ে নিল নিষ্ঠুর, প্রবঞ্চক বলল অমূলক, সমাজকে কাটল কীট !। 

তাই বলে তুমিও, অনুমোদিত আমিও ? 

একবার প্রতিভাহীন ফুলদানির দিকে তাকাই,
তাকাই শ্রীহীন নগরীটির দিকে। 
ম্লেচ্ছ লোকগুলিরে অনুভব করি।
সভ্যতার কাপড় পরা কিনা জানতে চেও না !

স্বার্থান্ধ কিবা ছল প্রতিভাতেই কী বিশেষ বীরত্ব ! 
জানি, প্রজন্ম ঘুমে। বুমেরাং জেগে কিনা জানতে চেও না।