শুক্লা চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুক্লা চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নতুনত্ব


                    ✍️শুক্লা চক্রবর্তী
          
   জানিস মা... 
 আমাদের সকলের সবকিছুতেই, 
   নতুনত্ব কিংবা অভিনবত্ব চাই। 
 মাঠে ঘাটে রাস্তায় চাই যে শুধু নতুনত্বের ছোঁয়া। 
হারিয়ে না যায় আমাদের হতে নতুনত্ব তার যে ভয় হয় সদা,
এই নতুনত্ব যেনো তাড়া করে বেড়ায় সর্বদা। 
আমরা যে এই নতুনত্বের পিছু পিছু হাঁটতে থাকি, 
মরুভূমির শুষ্ক বালিচড়ের ওই পিপাসার্ত পথিকদের মতো। 
       এই নতুনত্বের সন্ধানে যেনো... 
 আমরা হারিয়ে বসি আমাদের অস্তিত্বকেই, 
বিসর্জিত হয় সহস্ত্র নতুনত্বের ভীড়ে সহস্র পুরোনো স্মৃতি! 
তবে এই নতুনত্বের তাড়নায় তাড়িত হতে হতে যখন একদিন,
জীবনের সন্ধ্যালগ্নে নেমে আসে আঁধার কালো রাত। 
যখন বয়ে যায় হাজারো প্রশ্ন নদী আমাদের মননে, 
তখনই মনে পড়ে প্রাণের ঠাকুর তোমার ওই গানটি... 
   "তুই ফেলে এসেছিস কারে, মন, মনরে আমার"।

আমি ক্ষুধার্ত

    ✍️ শুক্লা চক্রবর্তী

 যে ক্ষুধা নিয়ে রোজ ভাঙ্গে ঘুম আমার, 
সেই ক্ষুধা নিয়েই আমি ঘুমিয়ে পড়ি রোজ রাত। 
দিবারাত্রি আমি কিংবা আমার মতো কত সাথী... 
একটু খাবার আশায় ঘুড়ি কত দরজায় দরজায়, 
পাই যদি কিছু খাবার তবে যদি হয় নিবারণ আমাদের ক্ষুধার। 
ইচ্ছে যে হয় আমাদেরও খেতে সুস্বাদু খাবার, 
তবে যে নেই মোদের এত সামর্থ্য। 
 নষ্ট যে হচ্ছে রোজ কত কত খাবার, 
হচ্ছে তা কুকুর বিড়ালের আহার। 
তবুও কেনো দেয় না যে ওরা, 
আমি কিংবা আমার মতো কোনো ক্ষুধার্তরে ওই খাবার। 
করি আমি তোমাদের সকলের তরে এই নিবেদন... 
  করো না কখনো অন্ন ধ্বংস, 
তাতে তো মা অন্নপূর্ণা হয় যে রুষ্ট। 
আমি কিংবা আমার মতো কত ক্ষুধার্ত, 
একটু খাবার আশায় এইদিক ওইদিক ছুটে বেড়াই ক্ষিধের জ্বালায়, 
তার কখনো রাখো খোঁজ তোমরা। 
   তবে না করে খাবার অপচয়...
ক্ষুধার্তের ক্ষুধা করবে তোমরা নিবারণ, 
করো তবে তোমরা সবে মিলে এই পণ।

উষ্ণ সংসার

   ✍️ শুক্লা চক্রবর্তী

গ্রীষ্ম তুমি থাকো সদা আমার হয়ে, 
ছেড়ে আমায় অন্য শহরে কভু যেওনা তুমি সখা। 
তোমার আগমনে চিনতে পেরেছি আমি সখা,
আমার প্রিয়জন সেজে থাকা প্রিয় পরিযায়ী পাখিদের! 
যারা কোনো এক হেমন্তের বিকেলে... 
এসে দাঁড়িয়েছিল আমার উঠোনে।
ভরা বসন্তে যে ছিল ওরা আমার ঘরে আমার প্রিয়জন হয়ে, 
তবে যে আজ ওরা সবে মাত্র গেলো, 
আমার ঘরটি ফাঁকা করে আমায় ছেড়ে! 
গ্রীষ্ম তোমায় উষ্ণ বলে বলে দিক না কেনো গালমন্দ, 
আমার যে তোমার উষ্ণতার-ই প্রয়োজন। 
হয়তো গ্রীষ্ম তোমার সনে আসবে... 
সেই বিধ্বংসী কালবৈশাখী ঝড়, 
ঝড়ে হয়ে যাবে আমার শহরের সমস্তকিছুই তছনছ, 
তবে আবার শহরটাকে নতুন করে সাজিয়ে নতুন করে বাঁচতে শিখবো আমি। 
গ্রীষ্ম তোমার নিকট রইলো আমার আবদার... 
তুমি কভু ছেড়ে যেওনা আর, 
চাইনা আর তোমায় ছাড়া আমি
আমার শহরে ওই হেমন্ত কিংবা বসন্তকে। 
কারণ গ্রীষ্ম আমি যে এখন শুধু-ই, 
তোমার সনে বাঁধতে চাই আমার উষ্ণ সংসার!

এসেছে ধরায় আমার বসন্ত


               ✍️শুক্লা চক্রবর্তী

এসেছে ধরায় আমার পাড়ায়, 
আমার সখা আমার প্রিয় বসন্ত। 
এসেছে ধরায় আমার বসন্ত সখা যে, 
তাইতো কৃষ্ণচূড়া সাজিয়েছে নবরূপে প্রকৃতিমারে। 
তাইতো উদাসি কোকিলের কুহুকুহু সুরে, 
হয় যে আমার মন ব্যাকুল। 
চারিদিকে বাজছে যেন সংগীতের কলতান, 
চলো তবে সবে মিলে করি গান। 
"শোনো গো দখিনো হাওয়া 
প্রেম করেছি আমি"
বউ কথা কউ পাখি যে ডাকে ডালে ডালে, 
এ শুনে যে আনন্দে মাতে ছেলে থেকে বুড়ে। 
পলাশ শিমুল কুরচি কুসুম ফুটছে বনে বনে, 
ভ্রমরেরা ছুটছে তাইতো দলে দলে। 
বৃক্ষে বৃক্ষে এলো নব পল্লব, 
  তাইতো বুঝেছি আমি... 
এসেছে ধরায় আমার পাড়ায়
আমার প্রিয় সখা আমার বসন্ত।

হে পুরুষ তুমি যে মহান

 🖋শুক্লা চক্রবর্তী

হে পুরুষ, তুমি তবে যে মহান। 
পুরুষ তুমি-ই তো কতকাল ধরে, 
বটবৃক্ষের ন্যায় তোমার কাঁধে যে
বয়ে নিয়ে চলছো বৃহৎ সংসারের ভার। 
পুরুষ তুমি যে মাতৃরূপে সন্মান করেছো প্রকৃতিকে, 
আবার তুমি-ই পুরুষ স্বামীরূপে ভালোবেসেছো প্রকৃতিকে। 
তুমি-ই পুরুষ ভ্রাতৃরূপে রক্ষা করে গেছো, 
প্রকৃতিকে ঝড়ো হাওয়া থেকে। 
আবার কখনো কন্যারূপে বুকে টেনে নিয়েছো প্রকৃতিকে। 
তবুও তোমায় করেছি কতো যে অপমান! 
নারী গর্ভে তিল তিল করে বেড়ে ওঠা সন্তানটিকে, 
পুরুষ তুমি-ই তো দিয়েছো তাতে প্রাণ। 
তবে কি বলি আমি, 
নারী পুরুষ বলে যেনো ভেদাভেদ না করি
সবার উপরে যে মনুষ্যত্ব প্রধান। 
তাইতো পুরুষ তোমায় করি শতশত প্রণাম। 
হে পুরুষ, তুমি তবে যে মহান।