শিখা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিখা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

প্রেমের ঘোর


                   ✍️শিখা চৌধুরী 

না হয় একটু পরে এলে
প্রতীক্ষা দির্ঘ হোক, 
না হয় তোমার আশায় আশায় 
একটি নদী হোক।

না হয় থাকলো এলোমেলো 
কোমল কালো কেশ,
সযতনে থাকবে তবু
ভালোবাসার রেশ।

না হয় একটু দুঃখ ব্যথা
দিলে হৃদয় চোর,
সারাজীবন থাকবে তবু
বেঘোর প্রেমের ঘোর।

মানবধর্ম

.....✍️ শিখা চৌধুরী 

ধর্মের মোহ ছাড়তে হবে
বুঝতে হবে সত্য, 
ধর্ম ধর্ম করে কেনো
দিবারাত্রি মত্ত! 

ধর্মের বিকারে হানাহানি 
নেই যে কোনো যুক্তি,
বৃথা এই আড়ম্বরে
মিলবে না তো মুক্তি!

যদি মানি সবাই মানুষ 
হবে সঠিক কর্ম,
এসো সবাই ভক্তি করি
শুধুই মানবধর্ম।