স্বাধীনতা (ই) সংখ্যা
স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও অসংখ্য মানুষের আত্মত্যাগের স্মারক। সেই স্বাধীনতার চেতনা ও অনুভূতিকে হৃদয়ে ধারণ করেই আমাদের সাহিত্য পত্রিকার এই ‘স্বাধীনতা' সংখ্যা প্রকাশিত হচ্ছে।
এই বিশেষ সংখ্যাকে সমৃদ্ধ করেছেন আমাদের প্রিয় লেখক, কবি ও সাহিত্যপ্রেমীরা। যাঁরা তাঁদের মূল্যবান কবিতা, গল্প, অনুগল্প, প্রবন্ধ ও অন্যান্য লেখা দিয়ে এই সংখ্যায় অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। তাঁদের লেখায় স্বাধীনতার ইতিহাস যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে দেশপ্রেম, স্বপ্ন, সংগ্রাম ও আগামী দিনের প্রত্যাশা।
প্রত্যেকটি লেখা আমাদের এই সংখ্যাকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছে। লেখকদের সৃজনশীল ভাবনা ও অনুভূতির মধ্য দিয়ে স্বাধীনতার নানা দিক পাঠকের সামনে নতুনভাবে প্রকাশিত হয়েছে। তাঁদের এই সাহিত্যিক প্রয়াস আমাদের পত্রিকার পথচলাকে আরও সমৃদ্ধ করবে—এটাই আমাদের বিশ্বাস।
যাঁরা কলমের মাধ্যমে স্বাধীনতার কথা বলেছেন, তাঁদের সকলের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁদের সৃষ্টির আলোয় আমাদের নবোন্মেষ সাহিত্য পত্রিকা আরও দূর এগিয়ে যাক—এই প্রত্যাশাই রইল।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)