অঙ্কিতা বর্ধন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অঙ্কিতা বর্ধন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কাজী নজরুল

    ✍️ অঙ্কিতা বর্ধন

যখন দেখি ,
      হচ্ছে ঝগড়া,
হানাহানি আর হিংসে।
কাজী,
 আমি তোমায় ডাকি,
একাধারে বসে।

যখন দেখি ,
      হচ্ছে অবিচার
নারী জাতির প্রতি।
সাম্য নিয়ে হচ্ছে খেলা ।
কাজী,
      আমি তোমায় ডাকি
একলা ঘরে বসে।

তোমার চোখেই ছিল নজরুল,
 নারী পুরুষ সমান।
তোমার চোখেই ছিল নজরুল,
একি মায়ের দুটি সন্তান
হিন্দু মুসলমান।
ধন্য বটে মোদের জীবন,
কাজী তুমি বাংলার ধন।
তুমি রবে উজ্জ্বল হয়ে
মোদের মনে আমরন।

আমি খাঁচার পাখি

🖋অঙ্কিতা বর্ধন

স্বপ্নেরা আমার ডানা মেলে.. মেঘের দেশে উড়ে যাবে। পুরো আকাশকে নিজের দেশ বানাবে.. সারাটা দিন জুড়ে গান গেয়ে বেড়াবে... এদেশ থেকে পাড়ি দিবে ওদেশে.. আমি উড়ে যাবো অসীম আকাশে.. আকাশে বাতাসে ভেসে বেড়াবো আমি... তখনি আমি ডানা ভেঙ্গে পড়ে যায়..হে আমি খাঁচায় বন্দী পাখি।
আমার যে কোনো স্বাধীনতা নেই,নেই পাখা মেলে আকাশে উড়ার কোনো অধিকার। আমার যে অনেক কষ্ট হয় বুক ফেটে কান্না আসে, একটু যদি উড়তে পারতাম।
আমি দীর্ঘ অপেক্ষায় থাকি - দুচোখ দিয়ে আকাশপানে চেয়ে থাকি আর ভাবি আমিও ছুবো তোমায় একদিন।
আমি সারাদিন চেঁচামেচি করি- আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও।
আমার বুবা কান্না কেউ শোনে না ,কেউ বুঝে না।
আমি বড়োলোকের বাসায় লোহার খাঁচায়  থাকি।ওরা আমায় নিয়ে হাসিঠাট্টায় মজে থাকে, আমার সঙ্গে কথা বলে।আর আমি .. আমি ওদের হাজার বার বলে যায় ... আমাকে ছেড়ে দাও... খোলা আকাশে উরতে দাও। আমি যে পারছি না আর এই লোহার খাঁচায়... আমার ডানা গুলো আর পারছে না... ওরা শুধু একটু উরতে চাইছে কিন্তু তারা তো আমার কথা বুঝে না... আমি ব্যর্থ হয়ে পরে থাকি লোহার খাঁচায়।
আমার আয়ু শেষ হয়ে যায় তবুও আমার অপেক্ষার প্রহর শেষ হয় না, আমার স্বপ্নেরা হার মানে না।
হে , আমি খাঁচায় বন্দী পাখি।
আমি আকাশে উড়ার স্বপ্ন দেখি দিবারাত্রি।

শিক্ষা চাই

   ✍️অঙ্কিতা বর্ধন

আমি শিক্ষা চাই ,
    আমি এমন শিক্ষা চাই 
    যা অন্যায় এর বিরোধ করতে শিখাবে ।

পথে বসে থাকা বৃদ্ধের ,
 সাহায্য করতে শিখাবে ।

আমি শিক্ষা চাই,
      যা আমাকে মনুষত্বের শিক্ষা দেবে।
    শিক্ষা দেবে মূল্যবোধ এর ।

আমি শিক্ষা চাই ,
      পথে হাঁটা গর্ভবতীর সাহায্য করার ।
   মুমুর্ষ রোগীর সেবা করার।

আমি শিক্ষা চাই,
    মিথ্যা বলার আগে ঠোঁট কাঁপার।
  ভুল করে শিকার করার।

আমি এমন এক শিক্ষা চাই ,
 যে শিক্ষা আমাকে সাহস দেয়
       সত্যের পাশে আজীবন থাকার ।

আমি শিক্ষা চাই ,
        শিশুদের সিংহের মতো সাহসি করার।

নদী

     ✍️অঙ্কিতা বর্ধন

চঞ্চলিত উচ্ছাসিত জল
চলে শুধু অবিরাম ।
স্থায়ী হয় কত জীব 
হয় মাছেদের গ্ৰাম।
কৃষকেরা কৃষি করে
ফলায় কত ধান।
খরার তাপে সেই জলে
সিক্ত হয় জমির প্রান।
বন্যায় হয় বাঁধন হারা 
জলমগ্ন দু-কুল ।
মানে না কোনো বাঁধা 
ধলে পড়ে সর্বনাশে জীবকুল।
কত জাহাজ কত নৌকা
বয়ে যায় সহজে ।
সূর্যাস্তে অন্ত হয় সব
তখন ও বয়ে চলি আমি, 
 অবিরাম বীনা গরজে ।

মা দূর্গা

     ✍️ অন্কিতা বর্ধন 

মেনকার চোখের মনি গৌরি
        আসছে এবার বাড়ি।
শিব বলে কাতর হয়ে ,
       " তোমায় বীনে আমি
           রইব কেমনে।"
গৌরি বলে,
 "হে শিব  দিন চারএক পর আসব চলে তোমার মহলে।"
সপ্তমী অষ্টমী মায়ের ঘরে   
       থাকে দূর্গার চরন ।
একটি বছর অপেক্ষায় থাকি 
      আমরা ভক্তগন ।
নবমীতে মেনকা কয়
  "না কাটে এই রাত ।"
"গৌরি আমার যাবে চলে   
      হলেই  যে প্রভাত ।"
"পতি তাঁর বৃদ্ধ , 
        ঘরে আছে সত,"
"আমি যে তাঁর সুখের 
    দেখি না কোনো পথ ।"
গিরি বলে শোন রানি ,
          "গৌরি হল শ্মশান    
           বাসির অর্ধাগিনী।
             কাল যেতে হবে    
         কৈলাস রাজার ঘর ,
তুমি রানি সকল চিন্তা ত্যগিয়া
            গৌরিকে আগলে    
           রাখো রাতভর ।"
ভোর হতেই ডমরু বাজে 
গৌরি যাবে শিবের ঘরে ।
মায়ের কান্না বয়ে যায় 
গৌরি আমার ফিরে আয় ।
"একটি বৎসর এর অপেক্ষায়
থাকা যে মা বড়ো দায় ।"

ছন্দহীন বৈশাখ

অঙ্কিতা বর্ধন

বছরটা শুরু হোক না ,এক নতুন ছন্দে।
করোনা নামক হত্যাকারী ভাইরাসটা ,
হয়ে যাক বিলুপ্ত  চিরকালের জন্য।
চারদিকে  যে মৃত্যুর হাহাকার,
ছন্দহীন জীবন ,শুধু  চলছে আতঙ্কের চিৎকার।
আজ জনজীবন যে স্তব্ধ  এক আতঙ্কে।
গতিময় হয়ে উঠুক এক অন্য ছন্দে।
সচেতন হই আমরা নিজ জনগণ ।
মাক্স আর স্যানিটাইজ ব্যবহার করি প্রতিখন।
বাঁচি নিজেও বাঁচায় অপরকেও,
দূরত্ব বজায় রাখি সারাখন।
এড়িয়ে চলি বিয়ে বাড়ি আর যত পূজা পার্বণ।
ভালো হবে আমাদের পক্ষে,
সুস্থ থাকব আমরা জনগণ।
কি হবে একটি 
বছর ,যদি দেই সব সুখ বিসর্জন?
থাকব ভালো আমরা সবাই, আমরা তো দেশের জনগণ।
প্রকৃতির আমরা শ্রেষ্ঠ প্রাণী। আমরা যেসব কাজ করতে জানি।
এই বিশ্বে এখন একটি কাজ, চলো সবাই মিলে করি। সচেতন হই আমরা সবাই। সচেতন বিশ্ব গড়ি।
করজোড়ে প্রার্থণা করি, বৈশাখ আসুক এক নতুন ছন্দে ।
বাতাসে আসুক নির্মল নতুন হাওয়া।
নির্মল হোক এই পৃথিবী,
ফিরে আসুক আবার সেই আপন গতি।

এসেছে বসন্ত


            ✍️অঙ্কিতা বর্ধন 

ওঠো গো ওঠো,
আজি বসন্ত এসেছে।
তাকাই যে দিক-পানে,
জুড়ায় শরীর, জুড়াই  মন,
এক আপন আনন্দে।
বুঝি গো আজি বসন্ত এসেছে।
চারো দিকে বহিতেছে স্নিগ্ধ হাওয়া।
ফুটিতেছে কাননে কত শত ফুল।
প্রজাপতি ভ্রমর যেন আত্মহারা,
ঘুরিয়ে বেড়াচ্ছে  চারিকুল।

গাছে গাছে মেলিতেছে,
নতুন কুঁড়ি।
যেন স্বর্গ হতে নেমেছে,
কোন এক স্বর্গ পরি।
বাসন্তীর আগমনী শুধু এই মন,
সময়ের প্রহর গুনে শুধু প্রতিক্ষন।
কোকিলের কুহু কুহু বলে যাই,
বসন্ত এসেছে গো,
তোরা সব হোলির রং গায়ে মেখে যা।

এসেছে বসন্ত


            ✍️অঙ্কিতা বর্ধন 

ওঠো গো ওঠো,
আজি বসন্ত এসেছে।
তাকাই যে দিক-পানে,
জুড়ায় শরীর, জুড়াই  মন,
এক আপন আনন্দে।
বুঝি গো আজি বসন্ত এসেছে।
চারো দিকে বহিতেছে স্নিগ্ধ হাওয়া।
ফুটিতেছে কাননে কত শত ফুল।
প্রজাপতি ভ্রমর যেন আত্মহারা,
ঘুরিয়ে বেড়াচ্ছে  চারিকুল।

গাছে গাছে মেলিতেছে,
নতুন কুঁড়ি।
যেন স্বর্গ হতে নেমেছে,
কোন এক স্বর্গ পরি।
বাসন্তীর আগমনী শুধু এই মন,
সময়ের প্রহর গুনে শুধু প্রতিক্ষন।
কোকিলের কুহু কুহু বলে যাই,
বসন্ত এসেছে গো,
তোরা সব হোলির রং গায়ে মেখে যা।