ইমরান খান রাজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইমরান খান রাজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অনুভূতি প্রকাশের পথ

✒️ইমরান খান রাজ 

সে আমায় হারায়নি 
হারিয়েছে অনুভূতি প্রকাশের পথ, 
আলো ঝলমলে রোদ্দুর। 
সে আমায় হারায়নি 
হারিয়েছে হাসি মুখ আর শীতল স্পর্শ, 
জোছনার মায়া কিংবা অভিযোগ। 
সে আমায় হারায়নি 
হারিয়েছে জড়িয়ে ধরার চেষ্টা, 
হাত ধরে হাঁটার গতি। 
সে আমায় হারায়নি 
হারিয়েছে গন্তব্য এবং ঠিকানা, 
ভালোবাসি বলার মানুষ। 

আরেকটি বার

                  ✍️ইমরান খান রাজ 

বৃষ্টি এলো 
ভিজিয়ে দিল 
আমার এই মন, 
তুমিহীনা দিনটাতে 
থাকেনা সুখ 
করে শুধু জ্বালাতন। 
দিকে দিকে খুঁজি 
সকাল-বিকাল-সাঝে 
পাইনা কোথাও দেখা, 
তোকে ছাড়া আমি 
শূন্যতায় ভুগি 
কেন জানি লাগে একা৷ 
ছুঁই ছুঁই করে 
তোকে ছুঁতে পারি না 
পালাস কেন বারবার? 
চল ভালোবাসি, 
চল কাছে আসি 
তুই-আমি আরেকটি বার।

স্বস্তির নিঃশ্বাস চাই


                    ✍️ইমরান খান রাজ 

প্রচন্ড যানযট, কোলাহল আর তীব্র দাবদাহে 
চারিদিকটা আজ উত্তপ্ত, মানুষেরা আজ ক্লান্ত। 
জরুরী ভিত্তিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস চাই সবার 
প্রয়োজন অঝোর ধারায় বৃষ্টি, তবেই মানুষ হবে শান্ত। 
নদীর ধারে মাঝি-মল্লাদের ভাটিয়ালি গান
এখন আর শুনতে পাই না, 
সবুজ মাঠে, ধানের ক্ষেতে, বৈশাখী মেলায় 
এখন আর মন যেতে চায় না। 
ইট-পাথরের শহরে যেনো হারিয়ে গেছে ছোটবেলা 
খুঁজে পাইনা কোথাও আর সোনালী কাব্য, 
পথিক হয়ে তবু বারবার উড়ে যাই অজানায় 
দেখতে চাই, ক্ষানিকটা সম্ভাব্য। 



মায়াময় ভালোবাসা

    ✍️ ইমরান খান রাজ 

আমায় ডেকে নিও, 
কোন এক সূর্যাস্তে। 
দু'জনে নদী তীরে বসে, 
কাটাবো সময়। 

আমায় ডেকে নিও, 
কোন এক বর্ষায়। 
দু'জনে খোলা মাঠে, 
করবো বৃষ্টিস্নান। 

আমায় ডেকে নিও, 
কোন এক জোছনায়। 
দু'জনে মেতে উঠবো, 
মায়াময় ভালোবাসায়।

আলোর অপেক্ষায়

 
🖋ইমরান খান রাজ 

আজ আকাশে চাঁদ নেই, 
নেই কোন আলো। 
তারাগুলো যেনো অভিমান করেছে, 
আকাশের সাথে ! 
তাইতো আকাশটা আজ স্তব্ধ, 
শান্ত হয়ে চুপটি মেরে বসে আছে সে ! 
মনে মনে একজনের অপেক্ষা করছে, 
গভীর বিশ্বাসে আলোর দিকে চেয়ে আছে সে। 
হয়তো আলো খুব শীঘ্রই আসবে, 
তার বুকের ভেতরটা আলোকিত করতে। 

ফাগুনের উত্তাপ


          ✍️ইমরান খান রাজ 

ফাগুনের উত্তাপ আজ ছড়িয়ে পরেছে, 
আকাশে-বাতাসে আর মনের আঙিনায়। 
কোকিলের সুরে আর শিমুল ফুলের গন্ধে, 
ফাগুনের বার্তা ছড়িয়েছে বেশ। 
মনের ঘরে বাসা বেধেছে বসন্ত আর ভালোবাসা, 
তারই সুভাষে আজ মনঃপ্রাণ উৎফুল্ল। 

নদীর ধার, পুকুর পাড়, অথবা ফুলের বাগান 
সবখানেই আজ বসন্ত লেগেছে। 
কৃষ্ণচূড়ার লাল আবরণে ঢেকেছে পথ, 
মৌমাছিরাও আজ ব্যস্ত, শুধু বসন্তের আবহে৷ 
শিল্পীর আঁকা ছবিতে, রুপকথার রাজ্যে 
আজ শুধু বসন্তের আনাগোনা দেখছি।

ভূতুড়ে


            ✍️ইমরান খান রাজ 

মানুষগুলো খুব অদ্ভুত 
কথা কারো শুনে না, 
কাণ্ড করে আবোলতাবোল 
ভাব ধরে, কিছু জানে না ! 

পরিবেশটা খুব ভূতুড়ে 
ভিষণ কালো অন্ধকার, 
মানুষ নাই, সবাই ভূত 
পাই না খুঁজে সত্যতার ! 

ভূতুড়ে দেশ, ভূতুড়ে জাতি 
তবুও ভয় নেই আমার, 
সত্যের পথে লড়ে যাবো সদা 
পিছপা হবো না কভু আর !

ব্যস্ত মানুষ

✍️ইমরান খান রাজ

মানুষগুলো খুব ব্যস্ত
সময় তাঁদের অল্প,
স্বাধীন দেশে শান্ত মনে
বলছি আমি গল্প।

কেউ ব্যস্ত দোকান কার্যে
কেউ খাচ্ছে পান,
কেউবা স্বপ্ন দেখছে অবাধ
বাউল গাইছে গান।

মেঘলা আকাশ ক্লান্ত হয়ে
দিচ্ছে মৃদু হাওয়া,
কারো আবার স্বপ্নগুলো
করছে পায়তারা।

মানুষগুলো ভিন্ন সবাই
রংধনুর মতো,
ছুটে চলে মায়ার টানে
শক্তি আছে যতো।

ব্যস্ত মানুষ

✍️ইমরান খান রাজ

মানুষগুলো খুব ব্যস্ত
সময় তাঁদের অল্প,
স্বাধীন দেশে শান্ত মনে
বলছি আমি গল্প।

কেউ ব্যস্ত দোকান কার্যে
কেউ খাচ্ছে পান,
কেউবা স্বপ্ন দেখছে অবাধ
বাউল গাইছে গান।

মেঘলা আকাশ ক্লান্ত হয়ে
দিচ্ছে মৃদু হাওয়া,
কারো আবার স্বপ্নগুলো
করছে পায়তারা।

মানুষগুলো ভিন্ন সবাই
রংধনুর মতো,
ছুটে চলে মায়ার টানে
শক্তি আছে যতো।

আজগুবি ভাইরাস

   ….✍ ইমরান খান রাজ

আজগুবি এক ভাইরাস এলো

সারা বিশ্ব জুড়ে,

করোনা নাম শুনেই সবাই

পালিয়ে যায় দূরে !


হ্যান্ডশেক আর কোলাকুলি

মানুষ গেছে ভুলে,

করোনাভাইরাস কার সৃষ্টি ?

কে আছে তার মূলে ?


ঈদের দিনেও ছাড় দেয়নি

এ কেমন ভাইরাস ?

বাঁচবে কদিন তাও জানোনা

পাপ করো মাইনাস !


সাবান পানি দিয়ে সবাই

হাত পরিস্কার রাখো,

স্বাস্থ্যবিধি রক্ষা করে

স্বাধীন বেশে বাঁচো !

আজগুবি ভাইরাস

   ….✍ ইমরান খান রাজ

আজগুবি এক ভাইরাস এলো

সারা বিশ্ব জুড়ে,

করোনা নাম শুনেই সবাই

পালিয়ে যায় দূরে !


হ্যান্ডশেক আর কোলাকুলি

মানুষ গেছে ভুলে,

করোনাভাইরাস কার সৃষ্টি ?

কে আছে তার মূলে ?


ঈদের দিনেও ছাড় দেয়নি

এ কেমন ভাইরাস ?

বাঁচবে কদিন তাও জানোনা

পাপ করো মাইনাস !


সাবান পানি দিয়ে সবাই

হাত পরিস্কার রাখো,

স্বাস্থ্যবিধি রক্ষা করে

স্বাধীন বেশে বাঁচো !