পরিতোষ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পরিতোষ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

একটি বাঁশের নৌকা

✍️পরিতোষ সরকার
সেদিন আমার হাতে ছিল তোমার হাত।
আর সামনে চৌকোণাকৃতির বিশাল
পুকুরের মাঝখানে একটি চিলতে বাঁশের নৌকায়
সুমেরু-কুমেরুর ন্যায় দুই প্রান্তে
দুটি সাদা বলাকা। 
শহরের অসংখ্য গাড়ির হর্ণ আর মানুষের
চিৎকারেও কোনো ভয় নেই।
আছে শুধুই অভিমান।
মাথার উপরে দুলে যায় ল্যাজওয়ালা
ঘুড়ির কেঁটে পড়া সুতো।
বিনা মেঘের বৃষ্টি যেমন মাটির তাপ
শোষে নিতে পারে না;
তেমনি পারে না, কোনো বিচ্ছেদের ঢেউ
প্রেমের একটি বাঁশের তরী তলিয়ে দিতে।

আর পারে না কেউ খোলা আকাশে উড়ে যেতে,
নৌকার এক বিন্দুতে পিছুটান রেখে।

একটি বাঁশের নৌকা

✍️পরিতোষ সরকার
সেদিন আমার হাতে ছিল তোমার হাত।
আর সামনে চৌকোণাকৃতির বিশাল
পুকুরের মাঝখানে একটি চিলতে বাঁশের নৌকায়
সুমেরু-কুমেরুর ন্যায় দুই প্রান্তে
দুটি সাদা বলাকা। 
শহরের অসংখ্য গাড়ির হর্ণ আর মানুষের
চিৎকারেও কোনো ভয় নেই।
আছে শুধুই অভিমান।
মাথার উপরে দুলে যায় ল্যাজওয়ালা
ঘুড়ির কেঁটে পড়া সুতো।
বিনা মেঘের বৃষ্টি যেমন মাটির তাপ
শোষে নিতে পারে না;
তেমনি পারে না, কোনো বিচ্ছেদের ঢেউ
প্রেমের একটি বাঁশের তরী তলিয়ে দিতে।

আর পারে না কেউ খোলা আকাশে উড়ে যেতে,
নৌকার এক বিন্দুতে পিছুটান রেখে।

বিমর্ষে তুমি

      ✍️ পরিতোষ সরকার
সেদিন দেখেছিলাম তোমায় শহরতলীর ভিরে।
প্রতিটি গলিতে তোমার পদরেনুর স্পর্শ পরছে।
গোল চেহারায় টান-টান চোখ, আর-
মাঝে মাঝে শুকিয়ে ওঠা ঠোঁট।
বিনি বাঁধানো সত্ত্বেও অবাধ্য মেয়ে-ছেলের মতো
একগোছা চুল ভ্রু বেয়ে কানের পাশ কেটে
মাঝ গালে হাওয়ায় হাওয়ায় উড়ে -
যেন আপন নগরী সাজিয়েছে।
বিকেলের রক্তিম আলো তোমার শরীরে
ঝড়া পাতার মতন খসে পড়েছে।
চোখে-মুখে তোমার আনন্দের ভরাডুবি।
আমি জানিনে কীসের সেই আনন্দ,
যৌবনের -
না-কি সাময়িক স্বাধীনতা।
আজ দীর্ঘকাল আমি তোমার পাশে বসি,
তোমার হাত ছোঁয়ে দেই।
মাঝ রাতে ঠোঁটের উত্তপ্ত শিহরণ নিয়ে
নতুন এক আঙিনা সাজাই।
কিন্ত তবুও ফেলে আসা তোমার সেই - 
মসৃণ রুপের উদ্দামতা খুঁজে পাই না ।
জানি না কেন তোমার রুপ এখন
বড্ড ফ্যাঁকাশে লাগে।
মনে হয় যেন, কোনো এক অভিনয়ের
রঙে রাঙায়িত তুমি।
তোমার চোঁখে আর এখন তাকানো যায় না-
সব কিছু যেন বিমর্ষ লাগে।

বিমর্ষে তুমি

      ✍️ পরিতোষ সরকার
সেদিন দেখেছিলাম তোমায় শহরতলীর ভিরে।
প্রতিটি গলিতে তোমার পদরেনুর স্পর্শ পরছে।
গোল চেহারায় টান-টান চোখ, আর-
মাঝে মাঝে শুকিয়ে ওঠা ঠোঁট।
বিনি বাঁধানো সত্ত্বেও অবাধ্য মেয়ে-ছেলের মতো
একগোছা চুল ভ্রু বেয়ে কানের পাশ কেটে
মাঝ গালে হাওয়ায় হাওয়ায় উড়ে -
যেন আপন নগরী সাজিয়েছে।
বিকেলের রক্তিম আলো তোমার শরীরে
ঝড়া পাতার মতন খসে পড়েছে।
চোখে-মুখে তোমার আনন্দের ভরাডুবি।
আমি জানিনে কীসের সেই আনন্দ,
যৌবনের -
না-কি সাময়িক স্বাধীনতা।
আজ দীর্ঘকাল আমি তোমার পাশে বসি,
তোমার হাত ছোঁয়ে দেই।
মাঝ রাতে ঠোঁটের উত্তপ্ত শিহরণ নিয়ে
নতুন এক আঙিনা সাজাই।
কিন্ত তবুও ফেলে আসা তোমার সেই - 
মসৃণ রুপের উদ্দামতা খুঁজে পাই না ।
জানি না কেন তোমার রুপ এখন
বড্ড ফ্যাঁকাশে লাগে।
মনে হয় যেন, কোনো এক অভিনয়ের
রঙে রাঙায়িত তুমি।
তোমার চোঁখে আর এখন তাকানো যায় না-
সব কিছু যেন বিমর্ষ লাগে।