সঙ্ঘমিত্রা নিয়োগী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঙ্ঘমিত্রা নিয়োগী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মলাট বাঁধানো স্মৃতি

    ✍️ সঙ্ঘমিত্রা নিয়োগী

কুড়োতে থাকি,সে কী নিজেও বুঝিনা
কখনো শৈশব কখনোবা কৈশোর
আঙ্গুলের ফাঁকে দক্ষিণ হাওয়ায়
ঝরে যায়

যেমন দুপুর ফেলে সন্ধ্যেয় পৌঁছে যায় ইতস্ততঃ ডাহুক
 বুক খুলে ভোরের  পাখিরা ওড়ে গেলেও 
 ঘরে ফিরে ---

জীবনের মধ্য রাত্তিরে 
ছেলেবেলার ভুল শোধরানোর   ক্লান্তিতে 
 স্মৃতিরাও বহুদূরে, কষ্ট করেও ভেসে ওঠে না। 

মলাট বাঁধা বিগত দিনগুলো বজ্রাসনে বসেছিল
তাদের ফেলে  শুধু 
   ঋণের অলিন্দে ডুবে যাচ্ছি।

স্বপ্নালু পরিবেশ

    ✍️ সঙ্ঘমিত্রা নিয়োগী।

মনে পড়ে,দুজনে কাছাকাছি, স্পর্শ পেয়েছি,হাত ধরে হেঁটেছি,কিন্তু অদৃশ্য।দুজনে ভেবেছিলাম দূরে যাবো,
বুকখোলা মাঠ পেরিয়ে আমি ঘুমিয়ে পড়েছি,
জেগে ওঠেছি ভোরের ফুলের মতো ।
দেখেছি আকাশপ্রদীপ  চোখে,
 অমোঘ নির্বাসন!
 আমরাই ছিলাম লোকমুখে নামতার মতো গঠিত চরিত্র।

দীন অন্ধকার!ভয় পেলাম,খুব ভয় পেলাম ;খানিকটা সময় কান পেতে শুনেছি তোমার  কম্পিত গলার স্বর টিনের ওপর জল পড়ার মতো।

জলের ডালায় বসে উপভোগ করেছি স্বপ্নালু পরিবেশ।।