ডাঃ রূপক পোদ্দার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডাঃ রূপক পোদ্দার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গোলাপ


             ✍️ ডাঃ রূপক পোদ্দার

আমি ফুলের তোরার সেই গোলাপ, 

যাকে চিরেছো তুমি বারবার টুকরো করেছো, 

কয়েক হাজার দিতে বলেছো আগুনে ঝাঁপ। 

তাও আমি আছি ,থাকবো , পেওনা খারাপ। 

আমি ফুলের তোরার সেই গোলাপ, 

যাকে হতে বলেছো নির্বাক, 

করেছো যাকে ঘৃণায় হতবাক, 

দিতে বলেছো আগুনে ঝাঁপ। 

তাও আমি আছি ,থাকবো , পেওনা খারাপ। 

আমি ফুলের তোরার সেই গোলাপ, 

কতবার যার হৃদয়ের তুমি বেদনা, 

যার হৃদয়ের সাথে করছো ছলনা, 

দিতে বলছো আগুনে ঝাঁপ। 

তাও আমি আছি ,থাকবো , পেওনা খারাপ। 

           

বৃষ্টিভেজা মন


                ✍️ডাঃ রূপক পোদ্দার 

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না।।
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় পাখি মৃদু কন্ঠে বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না মেঘের ভেলায় ভাসেনা। ভেসে তুমি কেনো আসো না
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় হৃদয়ের যত অনুভুতি আছে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না
ফুলগুলো কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না।

মানুষের স্বাধীনতা

✍️ ডাঃ রূপক পোদ্দার 
-------------------------------------------

অবুঝ শিশু হামা গুড়ি দিতে লাগলো বাবা মায়ের লাশের উপর। উদাস দাওয়ায় বসে আছে তাঁর চোখের নিচে অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক আর বাতাসে নড়ছে চুলগুলো। তোমার জন্যে এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। তোমার জন্য হাড্ডি সার মাংস হীনএক অনাথ কিশোরী শূন্য থালা হাতে নিয়ে বসে আছে পথের ধারে। তোমার জন্য সেই কৃষক ও মেঘনা নদীর মাঝি যার ফুসফুস এখন পোকার দখলে আর সেই রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুড়ে বেড়াচ্ছে। সেই তেজস্বিনী তরুণ যার পদভারে নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিকে দিকে এই পৃথিবীতে তোমাকে স্বাধীনতা যে আসতেই হলো সবকিছু ত্যাগ করে।

ভালোবাসার অরন্যরোদন

    ✍️ ডাঃ রূপক পোদ্দার 
-------------------------------------------
     শুধু একটি বার মোরে,   বলো সখি তুমি আমায় ভালোবাসো, তোমায় আর  কোনোদিন বলতে হবে না ভালোবাসো আমায়। 
মরুভূমির এই তপ্ত বালিকনাতে ও আর পা দিতে হবে না কখনো তুমার। 
আমার জন্য তোমাকে আর গভীর রাতে পা দুটি ভিজাতে হবে না গো সখি।
আকাশ,বাতাস আজ শুনোক তোমার মনের প্রতিধ্বনি। সবাই জানোক কেউ তো আমাকে কোনো একটি দিন ভালোবেসেছিল আমায়। আমার হৃদয়ের অন্তরের ডাকে কেউ তো দিয়েছিলো সাড়া। 
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি আর কিছুই চাই নি গো মোর সখি।

স্বপ্নের বাস্তব


           ✍️ডাঃ রূপক পোদ্দার

গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি তখন তারে চিনি আমি,
তখন তারে জানি। তখন তারি আলোর ভাষায়
আকাশ ভরে ভালোবাসায়,
তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী।
তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,
তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে।
রূপের রেখা রসের ধারায়
আপন সীমা কোথায় হারায়,
তখন দেখি আমার সাথে সবার কানাকানি ॥

স্বপ্নের বাস্তব


           ✍️ডাঃ রূপক পোদ্দার

গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি তখন তারে চিনি আমি,
তখন তারে জানি। তখন তারি আলোর ভাষায়
আকাশ ভরে ভালোবাসায়,
তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী।
তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,
তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে।
রূপের রেখা রসের ধারায়
আপন সীমা কোথায় হারায়,
তখন দেখি আমার সাথে সবার কানাকানি ॥