অভিজিৎ চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিজিৎ চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পরিযায়ী পাখি

✒️অভিজিৎ চক্রবর্তী

ঋতুচক্রে আবদ্ধ এ জীবন। 
সকলের জীবনে বসন্ত আসে 
শীত আসে, আসে শরৎ, হেমন্তও। 
জীবন বসন্তে ফুল না ফুটলেও প্রেমের সুগন্ধ পাওয়া যায়। 
পাওয়া যায় কুয়াশা বিহীন জীবনের শান্ত শীতলতা। 
আবার বর্ষার বানভাসি জল জীবনকে বিষাদ সাগরে বয়ে নিয়ে যায়। 
শরতের ছোঁয়া জীবনকে দেয় নতুন রূপ  
আনন্দে মাতোয়ারা করে সাজিয়ে তুলে।
শীতে পরিযায়ী পাখিরা বেড়াতে আসে জীবনে
আর চলে যাওয়ার সময় রেখে যায় মায়া। 
জীবন অনেক বড়ো, মায়ায় আটকে থাকলে জীবন চলে না। 
তবুও কিছু পরিযায়ী পাখি জীবনে এত গভীর সম্পর্কে আবদ্ধ হয়
যাকে ভুলতে গেলে জীবন শুধু জলহীন মরুভূমি মনে হয়। 
জলের অপর নাম যদি জীবন হয়
জল ছাড়া কি জীবনের কোনো মানে রয়।

নিশাচর

✍️ অভিজিৎ চক্রবর্ত্তী

রাতদুপুরে নিশাচর পাখীর ডাক
রাতের ঘুটঘুটে অন্ধকারকে আরও ঘন
নিবীড় করে তুলে।
দূর দূরান্তের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু শব্দ

সজোড়ে আমার কর্ণকুহরে প্রবেশ করে।
খোলা আকাশের নিচে এক নিস্তব্ধ পরিবেশে
গাছের ডাল বেয়ে চাঁদ আর
জোনাকির আলো আধাঁরি খেলা।
ভয়াল জনাকীর্ণ একাকীত্বে আমি ঠাঁই
দাঁড়িয়ে চৈতের রাত দুপুর বেলা।।
মুহুরী নদী থেকে আসা উত্তরের
হাওয়া ছুটে চলে শো শো শব্দে গ্রাম
ছাড়িয়ে অন্য গ্রাম।
চারিদিকে শুধু ভয়াল করুণ আর্তনাদ।
অপেক্ষা শুধু নতুন সূর্যোদয়ের এক
নতুন ভোরের।।

ঠকে যাওয়া


 ✍️   অভিজিৎ চক্রবর্ত্তী


এই পৃথিবীতে কেউ ঠকতে রাজি নয় 

সবাই শুধু ঠকাতে ব্যস্ত। 

প্রতিটি মুহুর্ত প্রতিটি দন্ড একে অপরকে ঠকাতে শশব্যস্ত। 

ঠকতে কে চায় বলুন, সবাই চায় জিতে হাসিল করতে, কিছু লাভ করতে। 

কিন্তু যে একবার ঠকে গেছে, যার একবার বিশ্বাসের পাহাড় টলে গেছে। 

সে আর ঠকতে ভয় পায় না, সে ঠকেও আনন্দ উপভোগ করতে শিখে গেছে। 

শিখে গেছে ঠকে যাওয়া রাস্তাকে লাভজনক রূপে পরিবর্তন করতে। 

রহস্যময় এই পৃথিবীতে সবাই ঠকে যায়। 

একবার না একবার সবাইকে ঠকতে হয় 

কারো না কারো কাছে ঠকতে হয়, 

নয় তো কোনো প্রিয় বস্তুর কাছে ঠকতেই হয়।।

অপেক্ষা

  ✍️ কলমে --অভিজিৎ চক্রবর্ত্তী

আজ আমার প্রতিভা কারো চোখে ধরা পড়ছে না 
কারণ আমি কোনো তাক লাগানোর মত কাজ করতে পারিনি। 
পারিনি কর্মজীবনে চাকুরী পেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে 
পেরেছি শুধু একবুক শূন্যতা নিয়ে হতাশার পথে হাঁটতে। 
সবাই কথায় কথায় আমাকে জিজ্ঞাসা করে 
আমি কি করি ? আঃ বিশাল বড়ো এক প্রশ্নবোধক ! 
কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করে না আমি কি কি করতে পারি। 
আজ আমি বেঁচে থাকতে সমাজে কোনো দাম নেই 
কারো কাছে চার পয়সার দাম নেই। 
কিন্তু দুই দিন পর মায়া ছেড়ে চলে গেলে 
সবাই আমাকে হ্যারিকেন ধরে খুঁজবে
সবাই আমার না থাকার গুরুত্ব বুঝবে। 
আমার সমালোচকও আমার সুনাম করতে ছাড়বে না। 
বলবে, কি ভালো ছেলে ছিল অমুক
খুব শান্ত স্বভাবের ছিল, পরোপকারী ছিল। 
কেউ বলবে খুব মেধাবী ছিল ছেলেটা 
আবার কেউ বলবে এত প্রতিভা তার অকালে ঝড়ে গেল সে। 
এটাই স্বার্থের দুনিয়া, থাকতে কেউ তোমার মর্ম বুঝবে না। 
মাঝে মাঝে মনে হয় গা ঝেড়ে সব মায়া ফেলে 
দূর গগনচুম্বী পাহাড়ের চূড়ায় একাকীত্বে মগ্ন হই 
কিন্তু সেই সুযোগ আর পেলাম কই। 
কালেরস্রোতে কবে মৃত্যু এসে আমার অস্তিত্বের নিঃশ্চিহ্ন করে দেয় তার ঠিক ঠিকানা নেই , 
বেঁচে আছি শুধু মৃত্যুর অপেক্ষায়। 

অবহেলিত পিতা


অভিজিৎ চক্রবর্তী ✍️

যে বাবা জন্ম দিলো মানব শিশুকে। 
তিলে তিলে মরছে বাবা হীন নরকে।। 
নিজের রক্তে শিশুকে তিনি করেছেন লালন পালন । 
সে শিশু আজ বড়ো হয়ে করছে বাবাকে শোষণ।। 
নিজে না খেয়ে কাঠ হয়ে শিশুকে করালেন ভোজন। 
সে শিশু আজ জীবন্ত পিতার করছে অন্তদহন।। 
প্রতিটি চাহিদা  নিঃস্বার্থে করেছেন বাবা পূরণ। 
ছেলের হাতে তিলে তিলে হচ্ছে তাহার মরণ।। 
ভোগবিলাসী ছেলে তাহার মাটিতে পড়ে না পা। 
কথায় কথায় শিখেছে দিতে পিতার আর্তে ঘা।। 
বড়ো হয়ে ছেলের যখন হয়ে গেলো বিয়ে। 
বউয়ের কথায় বাবার চোখে অশ্রু পড়ে বেয়ে।। 
সংসার করেছে ছেলে, পৃথক হতে চায়। 
মা বাবাকে দূরে ফেলে সুখের নৌকা বায়।। 
চুপটি করে মুখ বুঝে  কান্নায় ফেটে পড়ে। 
ছেলে আমার বউয়ের কথায় গেলো দূরে সরে।। 
সন্তান আজ ভুলে গেছে অতীতের সেই দিন। 
অদ্ভূত রূপে শোধ করল বাবা মায়ের ঋণ।। 
বাবা মা আজ নতুন করে সংসার বানাবে । 
শহর থেকে রিক্সায় চেপে বৃদ্ধাশ্রমে যাবে।। 
আরও কত কীর্তি সন্তানের মা বাবা আছেন চেয়ে।। 
একই সাথে থাকবে দুইজন সঙ্গী সাথী নিয়ে।

বাপের হুটেল


✍️ অভিজিৎ চক্রবর্ত্তী

কী ভাইবছত যে তুই, এন্নে আর কয় দিন যাইব। 
মনে করছত কিতা, 
বাপের হুটেল ইয়ান হারাজীবন খোলা থাইব কন। 
বাপ ইয়া একদিনের লাই কাইত্তই যাক তই টের হাইবি তুই 
তোর এত আনন্দ, আনন্দ ন 
সব নিজের কোয়ালের লাই থুইতাছত। 
কবি সুচরিতা পাডারী বাপেরে 'ভাত গাছ' কইছে 'ভাত গাছ '। 
সাহিত্যিক অপক্ক হেরেমচাঁদ ঠাউর "বাবা তো বাবা-ই " কইছে। 
দিগন্ত সাহিত্য হত্রিকার হতিষ্ঠাতা টিংকু হুত্রধর ও সভাপতি হান্থ দাস দুনো জনে বাপেরে 'বটগাছ' কইছে 'বটগাছ ' 
আর তুই অইছত এমন এক কুলাঙ্গার হোলা 
যেতে বাপেরে চাইর হইসা দাম দেছ না। 
বুজবি রে বুজবি,  থাইকতে বুজদি ন 
সব হারাই তই বুজবি বাপ কি জিনিস। 
তুই কিতা ভাইবছত, 
হরালেহা ছাড়ি দি দিনে রাজমেস্থরীর জোয়ালীর কাম করবি 
আর হইন্দা ন অইতে লাল গোলাবী দুই চোকেত্তে চাইর চোখ লাগাই বাইক লই বাইর অই যাবি 
এত সুখ, সুখ ন মেঘে মেঘে বেলা কাডি যার
হগলের বাপ হারা জীবন বাঁচি ন থায়
এন্নে দিন যাইত ন রে মনা 
বাপ জমিনেত্তে কাম করি মাথার ঘাম হাথ হালাই সংসার চালার 
আর হেতের বেলা হইরত্তে হুডানি দেহানি শুরু অই যায়। 
হগল বাপের লঙ্গর-খানা আজীবন খোলা থাইকত ন
একদিনে ন একদিন তোরে এই লঙ্গর-খানার ভাড় নন লাইব
এই কথা মনে রাইছ। 

অন যুগ হালডি গেছে


✍️অভিজিৎ চক্রবর্ত্তী

অন আর আগের যুগ নাই হগল কিচছু অন হালডি গেছে। 
আগে অ্যাঁরা মোবাইল কি জিনিস জীবনে চিনি ন।
তবে ইয়ান ঠিক কথা, 
আন্ডা আমলে আন্ডা এক্কান জিনিস ভালা করি চিনছি, 
হিয়ান অইছে 
গেরামেত্তে কেউগ্গার বাড়ীত্তে টিভি ইগ্গা থাইকলে সাইরত।
হুক্কুরবার আর হনিবার আইলে হুক্কুর করি হেতেরা বাড়ীত্তে দুড়ি যাইতাম বাংলাদেশের চিনেমা চাইবার লাই, মেলা লাগি যাইত। 
অন আর হেই দিন কই, হক্কল কিচছু হাজি গেছে। 
ইস্কুল মাডেত্তে গোলাছুট, রেডি,লবন,কিত-কিত,মান্ডা, ষোলগুডি আরও কত খেলা খেলছি। 
আর অন হগল হোলাহাইনে ত এগিনের নাম অ হুনে ন। 
অনের হোলাহাইনে এগিন খেইলবো কতুন, হেগুনের জীবন ত আন্ডা শেষ করি দিছি। 
হোলা জন্মিবার হরের দিন হেতে আতেত্তে বড্ডা তক্তার মত মোবাইল ইগ্গা ধরাই দিছি,  ইয়া বলে বার্থ ডে গিফট্।
অইতো হিদিন্না ওই আরা ইয়ান দির যখম্মার মা কর যে, আন্ডা হেতে মোবাইল ইয়া দিলে আর ভাত খাইতে কে ন লাগে, হেতে চুপচাপ মোবাইল চাইতে চাইতে ভাত খায়। 
আই তন মনে মবে কইয়ের যে হেতে ভাত খার না,হেতে চাই বইয়ার। হেতেরা রে কনে এ কথা ইয়ান বুঝাইবো। 
হেতে ভাত খার না, মোবাইলে হেতে রে খার। 
অন যুগ হালডি গেছে বাবু,  যুগ এতই হালডি গেছে যে, আই মাধ্যে মাধ্যে হুনি,
 আবুনীর ভাই লেদা ইয়া ও বাপ মা রে ধমকায় আরে কয়,  আরে টাস মোবাইল কিনি দ,  নইলে আই বাড়ী ছাড়ি যামু গই। 
আরে যা গইচ্চা কন্ডাই যাবি, বাড়ী ছাড়ি কেন গেরাম ছাড়ি যা গইচ্চা। 
হেতেরা এগিন কইতো ন,  আদরইগা হোলা। 
বাজারের তুন নোয়া মোবাইল আনি দিবো -তই, আর কেন্নে। 
কনে কার হোলা মাইয়ারে আদর ন করে হেল্লাই বুলি যা চাইবো দিতে অইবো নি কিতা। 
অন দি দি মাথার ওঅরে তুইল ব আর হোলা বড্ডা অইলে বাড়ীর দলিল লই টান দিব। 
এইল্লাই অন বৃদ্ধাশ্রম বাড়ি যার গই, ইয়ান হেতে রা রে কনে বোঝাই ব। 
সআল অইতে হন্দ্যা হর্যন্ত  জমিত্তে কাম কইরতে কইরতে হরান যায় মা বাবের আর হোলা ইয়া বাইক এক্কান লই হুডানি দেহায়,  মনে অয় যন আমেরিহা চাওরি করে, এগিন ভালা ন। 
যে বাপ ইয়া মাথার ঘাম হাত হালাই বড্ডা কইচ্ছে,  যে মা ইয়া ওয়াস থাই হোলা রে খাবাইছে। 
হেতে মনে অয় অন বিয়া করি এবারেস্ট জয় কইরছে। 
হেতে মা বাপেরে ভাত দে না।
 এগিন ভালা ন, এগিন দুই দিন্যা। 
কয় দিন অপেক্ষা কর এক মাঘে শীত ন যায়, তোয়ার অ হোলা আছে, তোয়ার ও হে হাল অইবো।
 তোয়ার লাই ও বড্ডা গিফট এক্কান অপেক্ষা করের,
 ইয়ান আর কিচ্ছু ন --  বৃদ্ধাশ্রম। 
আইজ্জা আই আর বেশী কিচছু কইতাম ন। 
হরে আর লাই অ বড্ডা বড্ডা গিফট অপেক্ষা কইরত হারে।
কারণ কথায় আছে - হইর ল কথা হগলের মাঝে, যার কথা তার মনেত্তে বাজে।

স্বদেশ মুক্তির গান

🖌️ অভিজিৎ চক্রবর্ত্তী

জন্মিয়া মায়ের কোলে যে সন্তান জননী ভুলে। 
মাতৃ জঠরে যেন তার স্থান নাহি মিলে।। 
ভূমিষ্ঠ হওয়ার পরে যে হাওয়া লাগে গায়ে। 
স্বদেশের মাটিতে গড়া নিজ কায়া পেয়ে।। 
স্বদেশের জল-হাওয়া রোজ পেয়ে পেয়ে। 
বেড়ে ওঠে মানবশিশু  মাতৃদুগ্ধ খেয়ে।। 
স্বদেশ লালন-পালন করে নিজ সন্তানেরে। 
ব্রিটিশ বাহিনী এসে  তারে শাসন করে।। 
দুশোটি বছর ধরে কত অন্যায় আর অত্যাচার। 
১৯৪৭ সালে ১৫ ই আগস্ট দিনটি তার প্রতিকার। 
দেশের মাটি যারে হৃদয়ে রেখেছে ধরে। 
সেই ছেলে দেশের জন্য মুক্তি যুদ্ধ করে।। 
বর্বর অত্যাচার, শাসন-শোষণ হলো অবসান। 
শহীদের রক্তে পেলাম মোরা স্বাধীনতার মান।। 
স্বদেশের লাগি কত সন্তান দিয়েছে নিজের প্রাণ। 
স্বাধীনতা আজ তাদের দেওয়া মুক্তির শ্লোগান।। 
 ব্রিটিশের  হাতে অস্ত্রাঘাতে রক্ত নদী বহে। 
দেশ আজিকে রক্তে রাঙনো মুক্তির গান গায়ে।

জীবনের চালচিত্র

✍️ অভিজিৎ চক্রবর্ত্তী

সজীব আমার বড়ো হয়েছে কাজ কাম কিছু করে না। 
বাংলা বিষয়ে অনার্স নিয়েও কলেজের ধার ধারে না।। 
বাবার পয়সা উড়িয়ে চলে বন্ধুদের সাথে মিশে। 
মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়ায় আনন্দ উল্লাসে।। 
ছাত্র হিসেবে নেহাত সে এতটা খারাপ ছিলো না। 
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক দুটোতেই অল্পতে প্রথম হলো না।। 
সবার কত আশা ছিলো মস্ত বড়ো মানুষ হবে। 
সে আশা আজ নিজের জন্যই সূর্যাস্তে গেলো নিভে।। 
কলেজ শেষেই বাড়ী ফিরে মন বসে না কাজে। 
পকেট খরচ চায় না  দেখো আপন চক্ষু লাজে।। 
আগের সজীব কোথায় যেন হারিয়ে গেলো আজ। 
সময়ের ফেরে খোঁজে দেখো ছোট্ট একটা কাজ।। 
অবশেষে বেছে নিল শিক্ষকতার কাজ। 
উড়নচন্ডী আরবী ঘোড়া বড়োই শান্ত আজ।। 
নিজেকে নিয়ে ভাবার কথা কবেই গেছে ভুলে। 
নানা দুঃশ্চিন্তা যেন সর্বদা মাথার মধ্যে ঝুলে।। 
সজীব একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়। 
কিন্তু সরকারী চাকুরী নেই তার এটাই কাল হয়ে দাঁড়ায়।। 
একদিকে প্রণয়ী প্রেমিকা অন্যদিকে নিজের পরিবার। 
শত দুঃখ কষ্টেও দুটো সামলানোই তার দায়ভার।। 
অবহেলা করে কর্তব্য থেকে যায় নি কভু সরে। 
সুখের জীবন কাঁদছে দেখো সময়ের হের-ফেরে ।। 
জীবনের কাছে হার মানা তাঁর স্বভাব সিদ্ধ নয়। 
ভালোবাসার শক্তি মৃত্যুকেও করে পরাজয়।। 
এখনও তাই লড়াই করে চলছে তার জীবন। 
 এমন সজীব বিশ্বজুড়ে ঘরে ঘরে লড়ছে আজীবন।। 

ডিটেকটিভ


✍️ অভিজিৎ চক্রবর্ত্তী

ভাবছি একটা ডিটেকটিভ রেখে নেবো। 
মাসের শেষে একটা মোটা মাইনে দেবো। 
কেন জান?  অন্যের খবর নেওয়ার জন্য নয়! 
একান্ত নিজের জন্য, 
যে আমার মনের খবর লয়।। 
কাজের ভীড়ে নিজেকে নিয়ে ভাবার  এখন কি আর সময় হয়। 
তাই ভাবছি ডিটেকটিভ রাখাটা
 বিশেষ মন্দ বিষয়  নয়।। 
কবে নিজের সাথে সময় কাটিয়ে ছিলাম তাও গেছি ভুলে। 
আজ আর হয় না নিজেকে জানা অভিনয়ের ছলে।। 
 ভাবছি তাই একটা ডিটেকটিভ রাখব খুব আপন করে।
কাজের শেষে যে আমার সাথে 
একটু গল্প করে।।
কথায় কথায় হাসাবে আমায় 
নাটকীয় ভাব ছেড়ে।
বুঝিয়ে দেবে সে ...
অতিথি হয়ে থাকাটা আমার
 সাজে না নিজের ঘরে।।
 হাসতে ভুলে গেছি আমি দুশ্চিন্তার সাথে হেঁটে। 
ভুলে গেছি সময়ের ফেরে নিজের খবর নিতে।। 
নিজেকে আজ বড়ো ভালোবাসি 
প্রেমে পড়ে গেছি নিজের। 
জীবনের বাকী সময় টুকু হতে চাই 
নিজেই একান্ত নিজের।। 

টাকার গরম(ছোটোগল্প)

    ✍️ অভিজিৎ চক্রবর্ত্তী 
নন্দীপুর গ্রাম, ঝুপড়ি বাসীদের গ্রাম।  এটাই তাদের স্বর্গলোক। এ গ্রামের প্রতিটি লোক মনোময় রাজ্যের রাজা।  মনের রাজত্ব দেখে হয়তো সবাই অবাক হবে।  তাদের সহজ সরল মন সকলের দৃষ্টি করে আকর্ষণ। তাদের নুন আনতে পান্তা পুরায় , দুবেলা সেদ্ধ ভাত জুটা তাদের সৌভাগ্যের বিষয়। শিক্ষার আলো গ্রামের দেওয়াল ভেদ করে তাদের ঘরের দেওয়ায় পৌঁছাতে পারেনি। অশিক্ষিত বলে এই নয় যে তারা অভদ্র, তাদের নম্র ভদ্র আচার আচরণ সুশিক্ষিত সমাজকে হার মানায়। ওই গ্রামে কেউ অতিথি রূপে ঘুরতে গেলে সে নারায়ণ রূপে পূজিত হয়। 
আমিও কোনো এক স্বপ্নলোকে ওই গ্রামে ঘুরে এসেছি।  সেই গ্রামের ওই এক সহজ সরল মাটির মানুষ দরিদ্র ফল বিক্রেতার নাম প্রেমচাঁদ। চাঁদ টা শুধু তার নামেই শোভা পায়, ভাগ্যের দ্বার গোঁড়ায় তার কোনো হদিস মিলে না। ফুতপাতে ফল বিক্রি করে দু চার পয়সা যা পায় তাতেই তার উনুন জ্বলে। কতটা সংগ্রাম করে জীবন কাটাতে তা তাদের কাছাকাছি পৌঁছাতে না পারলে বোঝা যায় না। শত দুঃখ কষ্টের মধ্যেও তার হাসি মাখা মুখ দেখলে পরান জুড়িয়ে যায়। আমার জীবনে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে,  ভগবান কত টুকু শেখার সুযোগ দেবেন কে জানে।  আমরা অনেক সময় টাকার অহংকারে অন্ধ হয়ে গরীব হত দরিদ্র ফুতপাতে থাকা ঝুপড়িবাসীদের পশু সুলভ আচরণ করি, তাদের আমরা মানুষ বলে গন্য করি না। তারই এক জ্বলন্ত দৃশ্য দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার স্মৃতির পাতায় যত্নে তুলে রাখা ঘটনাটি বিবৃত করার ক্ষুদ্র প্রয়াসে ব্রতী হয়েছি।  
সেদিন মাঘ মাসের ১৩ তারিখ ১৪২০ বঙ্গাব্দ প্রেমচাঁদ সকাল সকাল পান্তা খেয়ে মালপত্তর গুছিয়ে তার রিকশা ভেনটি নিয়ে রওনা হওয়ার জন্য প্রস্তুত, সাথে রয়েছে রাত্রির ঘোর অমানিশার হাত থেকে বাঁচার জন্যএকটি আর্শি ভাঙা টর্চ লাইট,  বুকভাটা রোদের জন্য একটি বড়ো ছাতা,পাশের একটি ছেঁড়া ব্যাগে রয়েছে দুপুরের ভাতের সুবন্দোবস্থ। সে পুরোপরি রওনা হওয়ার জন্য তৈরী, এমন সময় আমি গিয়ে তার বাড়ীতে উপস্থিত হলাম। সে প্রায় অবাক, সব কাজ এক দিকে ফেলে হাসতে হাসতে আমায় জড়িয়ে ধরে আলিঙ্গন করল আর বলল সে আমার কি সেবা করতে পারে। তখন আমি বললাম আমি তোমার বাড়ীতে বসতে আসিনি, আমি এসেছি তোমার সাথে আজ বাজার যাবো বলে। সে তো আমার কথা শুনে খুশিতে আত্মহারা আর হাসতে হাসতে বলে চলো তাহলে। আমিও তার সাথে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম।  কিন্তু পরে যা ঘটলো তা  মোটেই এতটা সুবিধার নয়। 
হঠাৎ একটা দামী ভি আই পি গাড়ী এলো, গাড়ী থেকে এক বড়লোক বাবু আর তার গিন্নী নামল ,  গিন্নী মানে বিয়ে হয় নি, পরে হলেও হতে পারে আর নাও হতে পারে।  মানেটা বুঝলেন তো ভাবি গিন্নী / প্রেমিকা। তারা দুজন গাড়ীটা রাস্তার এক পাশে দ্বার করিয়ে সোজা আমাদের দিকে আসচ্ছিল,  আমি ভাবলাম যাক আজকে প্রেমচাঁদ দার আসতে না আসতেই লক্ষীর দেখা পেয়ে গেলো। বড়লোক খদ্দের পেয়েছে ভালোই রোজগার হবে, কিন্তু তারা এসে বললো তারা ফল কিনতে আসেনি তারা পুরো ফল দোকান কিনতে এসেছে, আমরা দুইজনের চোখ আনন্দে জ্বলজ্বল করতে লাগলো।প্রেমচাঁদ দা বলল, কেন বাবু এত ফল বাড়ীতে কোনো বড়ো অনুষ্ঠান আছে নাকি।  তখন বাবু বলে উঠলেন না তেমন কিছু নয়, আসলে আমরা ফটো শুট করতে গ্রামে এসেছি আমাদের বিয়ের প্রি ওডিং  অ্যালবাম বানাবো তাই, প্রেমচাঁদ দা বড়বাবুর কথা কিছু না বুঝে হ্যাঁ করে তাকিয়ে রইল,  আমি বুঝিয়ে  বললাম তারা এখানে ফটো তুলতে এসেছে। প্রেমচাঁদ দা বললো ফটো তোলার সাথে ফলের কি সম্পর্ক। এই প্রশ্নের উত্তর আসলে আমিও জানতাম না। তখন বড় বাবু বলল আমরা আপনার ফল গুলি কিনে নিয়ে এগুলো মাটিতে ফেলে তার উপর বসে নানান পোজে ফটো তুলবো,  একথা শুনে প্রেমচাঁদ দার মাথায় রক্ত উঠে গেল, তা সত্ত্বেও তিনি ঠান্ডা মাথায় বললেন বাবু আপনারা ধনী পয়সাওয়ালা তাই বলে এত গুলি নষ্ট করবেন ফটো তোলার জন্য।  এটা তো হয় না,  টাকা আছে বলে যা ইচ্ছে তাই করবেন। এত  টাকার গরম ভালো নয়। বড়লোক বাবু আর চুপ করে স্থির থাকতে পারলেন না। তিনি রেগে বলে উঠলেন তুমি ফল বিক্রি করতে এসেছ ফল বিক্রি, তোমার কত টাকার দরকার তা আমরা দিচ্ছি । প্রেমচাঁদ দার একগুঁয়েমি অব্যয়, তিনি পুরো উল্টে গেলেন বললেন ফল বিক্রি করবেন ওই না তাদের কাছে।তিনি বললেন ফলগুলি আমার কাছে লক্ষী স্বরূপ, এগুলো পায়ের তলায় থাকার জিনিস নয়।  তিনি চান ফল গুলি খেয়ে সবাই তৃপ্তি লাভ করুক 
 তখন বড়লোক বাবু রাগান্বিত হয়ে পুরো ফলের রিক্শা  ভ্যানটি ধাক্কা মেরে ফেলেদিলেন আর মাটিতে গড়িয়ে পড়া ফলগুলি পায়ের জুতো দিয়ে পিষে দিলেন আর প্রেমচাঁদ দাদাকে অশিক্ষিত গাঁইয়্যা বোকা ছোটলোক বলে গালিগালাজ দিতে লাগল। বড়বাবু এত রাগান্বিত হয়ে গেলেন যে আমি না থাকলে বোধ হয় প্রেমচাঁদ দার মতো নিষ্পাপ সহজ সরল মাটির মানুষটির গায়ে তিনি হাত তুলতেও দ্বিধাবোধ করতেন না। বয়সে কত ছোটো ছিলেন তারা প্রেমচাঁদ দা থেকে।
কিছু দিন পর জানতে পারলাম, বড়লোক বাবুটি হলেন আমাদের জেলা হাসপাতালে আসা নতুন ডাক্তার মহাশয় আর উনার গিন্নীটি ছিলেন আমাদেরই গ্রামের এক প্রসিদ্ধ স্কুলের শিক্ষিকা।  এটাই কি শিক্ষার গুণ হওয়া উচিৎ। শুধু গাদা গাদা নম্বর নিয়ে বড়ো বড়ো চাকুরী পেয়ে টাকার পাহাড় গড়া যায় ঠিকই প্রকৃত মানুষ হওয়া যায় না,  তার জন্য আগে দরকার নম্র ভদ্র ব্যবহার অর্থাৎ নৈতিকতা ও মানবিকতাবোধ। কালের স্রোতের ধারা আমার জীবনে কত পরিবর্তন নিয়ে এলো, সময়ের ফেরে বদলে গেল সব কিছু কিন্তু আমার মনে চিরদিনের জন্য গেঁথে রইলো প্রেমদার টাকার গরম কথাটি। 

বিরহ

   ✍️ অভিজিৎ চক্রবর্ত্তী

তুমি যখন আমার কাছে এসেছিলে ছুটন্ত ট্রেনের মতো ধূম্রমেঘের গতিতে। 
চারিদিকে তখন আনন্দের বাতারবণ 
মাতাল হাওয়ার আলিঙ্গন দেহের মাটিতে। 
হাতে হাত রেখে হৃদয়েতে মাথা পেতে 
কথা দিয়েছিলে তুমি সেই রাতে। 
জীবনের প্রতিটি স্টেশনে থাকবে তুমি সাথে। 
অহঃনিশি পাড়ি দেবো তেপান্তরের মাঠে।। 
আজ কেন মাঝপথে পাথর লোহার পিঠে রুদ্ধ  নিরেট চাকা। 
হঠাৎ কেন থেমে গেলে সম্পর্কের মাঝে দিয়ে তুমি ছ্যাঁকা।। 
স্টেশন মাস্টার আছে বসে 
আসবে তুমি ঝড়ের বেগে। 
প্রতিক্ষার কালের শেষে
 অবুজ মন আমার গেলো রেগে।। 
শূন্য স্টেশন আর আমি সেই প্রথম পাগলামি। 
ভাবলাম তুমি বানিয়েছ বোকা বাসে করে গিয়েছ একা।। 
কিন্তু ঘরে ফিরে দেখি....... 
রুদ্ধ দ্বার আর তীব্র হাহাকার ।। 
স্টেশন ফিরে দেখি আরবার। 
রেলের পাটাতন জুড়ে বিরহের অনুতাপের শব্দহীন চিৎকার।। 
জীবনের শেষ স্টেশনেও তুুমি
 আসলে না ফিরে আর। 
শূন্য হৃদয় তোমার বিরহে 
পেয়েছে মুক্তির দ্বার।। 

বনভোজন

বনভোজন

বনভোজনের আনন্দটা হারিয়ে গেছে কবে। 
বনভোজনটা ভ্রমণ হয়ে দেখা দিলো যবে।। 
শীতের দিনে পাড়ায় পাড়ায় আনন্দ ছিল বেশ। 
দিনে দিনে আনন্দ কম, মাতাল পরিবেশ।। 
গ্রামে গ্রামে বাড়ী বাড়ী বনভোজনের  রেশ। 
অতীতটা আজ বাক্সবন্দী আনন্দ হলো শেষ।। 
জঙ্গল কেঁটে ঘর বানিয়ে হতো বনভোজন। 
এখন তা আর করবে বা কে ? সবাই মহাজন।। 
স্রোতের নৌকায় সময় চলে হারানো সেই দিন। 
মনের কোণে ছবি গুলো লাগে বেরঙিন।। 
আধুনিকতার ছোঁয়ায় পিকনিকে মোরা যাই এখন ছুটে। 
বনভোজনটা হারিয়ে গেছে কালস্রোতের পিঠে।। 
ডিজে গানের কলরবে বড়োই মাতামাতি। 
একটু আরটু বিবাদেতে লাগে হাতাহাতি।। 
পিকনিকটা আজ হয়ে গেছে একটু দুরে ভ্রমণ। 
খাওয়াটা না হয় হোটেলে হবে চলবে আলাপন।। 
নানান  POSE -এ DSLR -এ শুধু ফটো তোলা। 
 এক একটা বিরূপ ভঙ্গী যেন শুভ্র মূলা।। 
হারিয়ে গেছে কাঠ কুড়িয়ে রান্না করে খাওয়া। 
দিনের পর দিন বহে চলে আধুনিকতার হাওয়া।। 
হারিয়ে গেছে গল্প গুজব ভাব বিনিময়ের পালা। 
বেড়ে গেছে টাকার গরম বেড়েছে মনের জ্বালা।। 
পিকনিকটা হয়ে গেছে শুধু ঘুরাঘুরি। 
পোষাকের বেশভূষা দেখে জ্বলে পুড়ে মরি।। 
বনভোজন আজ অস্তিত্বহীন বিলুপ্তির পথে প্রায়। 
আধুনিকতার পদতলে সভ্যতা ডুবে যায় ।। 
  

পিতা

    ......✍️ অভিজিৎ চক্রবর্ত্তী,

পিতা তুমি সবার সেরা জীবন্ত প্রতিমা। 
পিতা তুমি সন্তানের কারিগর তা সকলের জানা।। 
 পিতা মানে পরিবারের ছাতা মাথার উপর  ছাদ। 
পিতা মানে ক্ষমা করে দেন কঠিন অপরাধ।। 
পিতা তুমি পরিবারের মুখে ফুটাও মধুর হাসি। 
পিতা তোমায় আমরা সবাই বড়ো ভালোবাসি।। 
পিতা তুমি কঠোর শ্রমে হও না যেন ক্লান্ত। 
পিতা তোমার স্নেহের নীড়ে থাকি মোরা শান্ত।। 
পিতা মানে হাজার খুশি নতুন নতুন আবদার।
পিতা মানে যার ছোঁয়ায় সুখী হয় পরিবার।। 
পিতা কভু খালি হাতে ফেরে নাকো বাড়ী। 
পিতা তোমার অকৃপন হস্ত ভুলতে মোরা নারি।। 
পিতা তোমার রক্ত চুষে মোদের বেড়ে ওঠা। 
পিতা তোমার তিক্ত ভাষণ লাগে মিঠা মিঠা।। 
পিতা মানে যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা। 
পিতা মানে সন্তানদের গুঁছানো জীবনরেখা।। 
পিতা মানে চোখ রাঙানো শাসনের পরিবেশ। 
পিতা মানে আশার আলো আনন্দের সমাবেশ।। 
পিতা তোমার চরণতলে নমি বারে বারে। 
পিতার মতো কেউ নেই আর জগৎসংসারে।।