এসেছি তোমায় ভালোবাসতে


                             -গৌরাঙ্গ রক্ষিত
যদি ভুলে যাও আমারে
জানাবো না অভিমান।
আমি এসেছি তোমায় ভালোবাসতে।
যদি ভুলে যাও আমারে,
মানবো না বিশ্বাসঘাতক।
আমি চেয়েছি বিনা শর্তে,
শুধু ভালবাসায় তোমায় আপন করবো।
তোমার অনুমতি নিয়ে তো তোমায় ভালোবাসিনি!
তাই তুমি যা কিছুই কর অভিযোগ নেই
আমি তো ভালোবেসেই যাবো এভাবে

কবি পরিচিতি :- কবি গৌরাঙ্গ রক্ষিত ২৮/০২/১৯৯৬ এ ঝাঁটিপাহাড়ী গ্রামে অন্তত দরিদ্র পরিবারে জন্ম।  অভাব অনটনের মধ্য দিয়ে কোনো ক্রমে স্নাতক ডিগ্রি লাভ করেন। পিতা অশোক রক্ষিত ও মাতা শিবানী রক্ষিত এর প্রথম পুত্র। কবি গৌরাঙ্গ রক্ষিত মানুষের সাথে মানুষের   পাশে থাকতে ভালোবাসেন। কবি ত্রিপুরার ম্যাগাজিন মননস্রোতে নিয়মিত লিখেন। নবোন্মেষ  কাব্যগ্রন্থে কবির কবিতা " মন খারাপের বৃষ্টি " প্রকাশিত হয়। কর্ম জীবনে কবি বর্তমানে সমাজ সেবা হিসেবে যুক্ত.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন