পূজা নাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পূজা নাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সময়

✒️পূজা নাথ

যাচ্ছে সময় চলে 
আমাকে কিছু না বলে,
সময়কে ধরে রাখতে পারছি না
ছলে বলে কৌশলে ।

দাঁড়া নারে একটু 
এই তো এসেছি সবে, 
জীবনটাকে বোঝার আগে আবার 
মৃত্যু এলো কবে।
জানি তো সময় 
তুই অনেক বলবান,
কিন্তু এত তাড়াতাড়ি চলে গিয়ে
কেন কেড়ে নিচ্ছিস তরতাজা প্রাণ?

সময় কারোর জন্য থেমে থাকে না 
সেটা তো জানি আমি,
এতোদিনে বুঝলাম,
টাকা পয়সা ধন সম্পদ থেকে
সময় সবচেয়ে দামী।

মাতৃভাষা দিবস


                     ✍️ পূজা নাথ 

মাতৃভাষা হলো সবচেয়ে সুন্দর ভাষা ,

এর সঙ্গে জড়িয়ে আছে সমগ্র বিশ্ববাসীর আশা। 

 বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হয় 21.ই-ফেব্রুয়ারি,

এর বদলে মহান ব্যক্তিদের জীবনও চলে গেছে তাড়াতাড়ি।

 মাতৃভাষার অনেক আছে কবিতা ও গান ,

এর পিছনে আছে ভাষার জন্য লড়াই য়ের অবদান।


যেদিন মাতৃভাষা দিবস পালিত হয় ,

সেদিন বিশ্ববাসী একটি কথাও কয়।

 আমার ভাইয়ের রক্তে রাঙানো 21.ই-ফেব্রুয়ারি,

 আমি কি এত সহজে ভুলিতে পারি ।

যতদিন আছে বিশ্ববাসীর প্রাণ,

 ততোদিন করবে মাতৃভাষার জয় গান।


বীরপুরুষ নেতাজী

 


✍️ পূজা নাথ

হে বীরপুরুষ নেতাজী 


 তুমি কতো কিছুই না করেছো,


 দুঃখী দেশবাসীদের জন্য


 শত্রুদের বিরুদ্ধে লড়েছো। 


নিজের কথা না ভেবে


 চেয়েছো মানুষের সুখ,


 আজও তাই নাম শুনলে


 গর্ভে ফুলে ওঠে ভারতবাসীর বুক। 


হে বীরপুরুষ নেতাজী


তুমি ভারতবাসীর সব দুঃখ সরিয়ে ,


অনেক সংগ্রামের মাধ্যমে


 দেশবাসীকে দিয়েছো সুখ- শান্তিতে ভরিয়ে ।


জনগণ কে বলেছো -তোমরা আমাকে রক্ত দাও 


আমি তোমাদের দেবো স্বাধীনতা ,


এই বাণীটির মাধ্যমে


 সারাদেশে শোনা যায় তোমার বিজয় গাঁথা ।


হে বীরপুরুষ নেতাজী


 স্বাধীন ভারতে  আছে তোমার অনেক অবদান ,


তাই আজও দেশবাসীরা করে


 নেতাজী সুভাষচন্দ্র বসুর জয়গান ।