- তথ্য, সাহিত্য, সংস্কৃতি
অর্ধেন্দু ভৌমিক
লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷
সকল পোস্ট দেখান
অর্ধেন্দু ভৌমিক
লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷
সকল পোস্ট দেখান
এই তো জীবন
✍️
অর্ধেন্দু ভৌমিক
জনতার মাঝে একা হাঁটা জীবন
স্নায়ুর বাইরে শত তারার কোলাহল
বুক আঁকড়ে ধরা মা'র ডাক
সকাল থেকে বিকেল
শুনতে পাই কোথায় !
বসন্তে বসন্তে উড়ে বিবর্ণ চুল
মানুষের খোঁজে
মানুষ আমায় দেখে হাসে ...
অমৃত মহোৎসব
✍️ অর্ধেন্দু ভৌমিক
ঠাকুরদাদাদের মাথায় ছিল পরাধীন চাঁদ,
সেদিন চাঁদ তারা আকাশের সুখ শিকলবাঁধা, শ্বাসরুদ্ধ---
অভাবনীয় অনুভবে হৃদয় রক্তমাখা
ক্ষুদিরাম নেতাজী আরো আরো বীরের ত্যাগ...
খোলসছাড়ারা টের পায় স্বাধীনতার সুখ,
স্বাধীন চাঁদের আকাশ মাথায়
আমায় কাঁদায় মা'য়ের ভালোবাসা
স্বাধীনতা আজ, অমৃত মহোৎসব ।
কে কেমন মানুষ
✍️
অর্ধেন্দু ভৌমিক
নারকেল পাতাগুলো কেমন জানি
প্রধান শিরায় জোড়া মানুষগুলো
দু'ধার দিয়ে আপন প্রশংসা মেতে
লিকলিক ছলনায় বাতাস কাটে ।
তালপাতায় সঁপে দেওয়া জীবন
চারদিক প্রেমের অপসারী আলো
তুফান সংশয়বাদী বুকের পাঁজর---
দেখি, কে কেমন মানুষ বটে !
জোড়া দেবে কে
✍️ অর্ধেন্দু ভৌমিক
চাঁদ হাসিমাখা কপাল
কখন যে বর্ষা নামে
বুকের পাঁজর বেয়ে-
প্রতিটি বসন্ত সাক্ষী পলাশ
আর মাদারফুলে...
মুহুরীর ঘা প্রেমকথা বলে-
হৃদয় হৃদয় ভাঙে, মানুষে মানুষে
জোড়া দেবে কে?
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)