সৌমেন ভট্টাচার্য্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৌমেন ভট্টাচার্য্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

স্বাগত বৈশাখ

সৌমেন ভট্টাচার্য্য

এসো হে বৈশাখ...
     নব কলেবরে
চৈতের চিতাভস্ম 
 দাও বৃষ্টিতে ধুয়ে মুছে।

ঝড় -ঝঞ্ঝা নয়
এসো কালবৈশাখীর তান্ডব পরিহারে।
ফুল ফল শোভে কত গাছে গাছে বাগে বাগে,
তাদের তছনছ দিও না করে 
রুদ্রমূর্তি ধরে।

গ্রীষ্মের ফল সব 
   হয় রসালো।
কৃষকের আশা তুমি 
     করো পূর্ণ মধুর রূপে।
এসো হে বৈশাখ----
      নব কলেবরে।

বসন্ত বিলাপ


                   ✍️সৌমেন ভট্টাচার্য্য

 কি অদ্ভুত এক অনুভূতি 
হৃদয়ে জাগে প্রতিবার
ঋতুরাজ বসন্তের আগমনে 
মন হারিয়ে যায় কোথায়...
 জানিনে কিসের সন্ধানে! 

বসন্তের দক্ষিণা  হাওয়ায় কোকিলের বার্তায় 
বৃদ্ধ প্রৌঢ়রাও ফিরে তাকায়,
জীবনের অতীতের যৌবন বেলায়।
ভেবে পায়না ফারাক কিছু! 
নবীনদের প্রেমের খেলায়। 

বসন্ত আসে-  বসন্ত যায়
রঙীন আবীরে মন রাঙায়।
কতো কতো কলি প্রস্ফুটিত হয়
মৌ ভ্রমরেরা পিছু ধায় 
যৌবন উন্মাদনায়। 
কখনো কখনো কালের হরণে
জীবনের সম্বিত ফিরে পায়--
তাকিয়ে থাকে নতুন দিগন্তে! 
বসন্ত বিলাপে বুক ভাসায়।

বসন্ত বিলাপ


                   ✍️সৌমেন ভট্টাচার্য্য

 কি অদ্ভুত এক অনুভূতি 
হৃদয়ে জাগে প্রতিবার
ঋতুরাজ বসন্তের আগমনে 
মন হারিয়ে যায় কোথায়...
 জানিনে কিসের সন্ধানে! 

বসন্তের দক্ষিণা  হাওয়ায় কোকিলের বার্তায় 
বৃদ্ধ প্রৌঢ়রাও ফিরে তাকায়,
জীবনের অতীতের যৌবন বেলায়।
ভেবে পায়না ফারাক কিছু! 
নবীনদের প্রেমের খেলায়। 

বসন্ত আসে-  বসন্ত যায়
রঙীন আবীরে মন রাঙায়।
কতো কতো কলি প্রস্ফুটিত হয়
মৌ ভ্রমরেরা পিছু ধায় 
যৌবন উন্মাদনায়। 
কখনো কখনো কালের হরণে
জীবনের সম্বিত ফিরে পায়--
তাকিয়ে থাকে নতুন দিগন্তে! 
বসন্ত বিলাপে বুক ভাসায়।