অনুশ্রী ভট্টাচার্যি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনুশ্রী ভট্টাচার্যি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আপন ভাষা

 আপন ভাষা
অনুশ্রী ভট্টাচার্যি ✒️

বাংলা মোদের মাতৃভাষা, মোদের গর্ব মোদের আশা।
এই ভাষাতে জড়িয়ে আছে হৃদয় ভরা ভালোবাসা।।
এই ভাষাতে বলতে পারি মন খুলে সব কথা।
বাংলা মোদের ভুলিয়ে দেয় মনের সকল ব্যাথা।।
সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথের সেই মন জুড়ানো গান।
বাংলা যেন ফিরে পায় তার বিকশিত প্রাণ৷৷
মুক্ত হাওয়ায় বাজে যখন সেই বাংলার সুর ৷
বাংলার বুকে ফিরে যেন পাই সেই অমূল্য কহিনূর।।
সবুজ মাঠে লতানো ঘাসে, বাংলা মায়ের দৃশ্য ভাসে।
নদীর ধারে বাউলওয়ালা গান গেয়ে যায় প্রান উল্লাসে ।।
রংবেরঙ্গের তুলির টানে আঁকি মোরা বাংলার মুখ ৷
মাতৃ বাংলার স্পর্শে মোরা খুঁজে পাই বিরাজমান সুখ।।
পূর্ণ হবে মোদের আশা বাংলা সুরের ছন্দে।
গর্ব করি বাঙালী হয়ে বাংলা বলার আনন্দে।।

স্বাধীনতার আলো


            ✍️ অনুশ্রী ভট্টাচার্যি.                               
স্বাধীনতার নতুন আলোয় আলোকিত আজ মোরা।
নব আশার নব দিগন্তে এ বিশ্ব ভুবন ভরা।।         থাকবো না আর বদ্ধ ঘরে মুক্ত মোরা আজ।       নতুন আলোয়, নতুন রঙে, এ ধরনী সাজ।।  
মিষ্টি মোদের এই মাতৃ ভূমি, বড্ড ভালোবাসী।     মা গো এই ধরনীতেই যেন মোরা বারবার ফিরে আসী।।                 
কতই না বীর, জীবন দিল, মা গো তোমায় রক্ষীবারে।                    
 আসতে দিও না কোনো কুচক্রিকে মাগো তোমার দ্বারে।।      
মোদের দেশে আছে মাগো কত জাতির বাস।     তবু নেইকো দন্ধ, নেইকো বিবাদ, শুধু আনন্দ উল্লাস।।              
প্রানে প্রানে মিলে আছি মোরা সকল ভারতীয়।  স্বাধীনতার এই দিনটি যেন প্রানের চেয়েও প্রিয়।।    
কত না বিপ্লবী প্রান দিলো এদেশের জন্য।        
এই ধরনীতে জন্ম নিয়ে হলাম যেন ধন্য।।          শস্য শ্যামলা এ ধরনী যেন মোদের কাছে গর্ব।  স্বাধীনতার এই দিনটি যেন মোদের কাছে একটি বিশেষ পর্ব।।

দুখু মিঞার কাহিনী


              ✍️অনুশ্রী ভট্টাচার্যি।                       

 মুগ্ধ হাওয়ায় রাতের শেষে উদিত হয় রবি।            এ মহান বিশ্বের বুকে কত মহামানবের ছবি।।           নব ভোরের, নব আলোকে, বর্ধমানে জন্ম নিলেন আদর্শ মহান কবি।              
 সেদিন থেকে যেন চারিপাশে সব কালো ছায়া হয়ে গেল রুদ্ধ।।       
মহান কবির আবির্ভাবে এই বাংলার মাটি মুগ্ধ।       কত কবিতার নতুন বাক্যে বিদ্রোহের সুর ওঠে।।      দুখুমিঞার আবির্ভাবে হিন্দু মুসলিম বিভেদ দূর হল বটে।                  
 দরিদ্র পরিবারের সন্তান, সকলের জন্য সমানাধিকার তাঁর দৃষ্টি।।                        
অগ্নিবীনা, বিষের বাঁশি, প্রলয় লিখা, মুক্তি প্রভৃতি তার কত সাহিত্য সৃষ্টি।                   
তাঁর কবিতা, সাহিত্যে ভরে গেল এ ভারত মাতার কোল।।               
তাঁর লেখুনিতে কতরকমের অর্থ যুক্ত ছন্দ মাত্রার বোল।             
সঙ্গীত যেন বেঁজে ওঠে তাঁর বিদ্রোহের সুরেসুরে।।    জাতপাতের সব বিভেদ ভুলে সবার প্রান ওঠে ভরে।             
স্বাধীনতার জন্য তাকে লড়াই করতে গিয়েও বন্দি থাকতে হয় ইংরেজদের কারাগারে।।                   কারগারে বসেও বিদ্রোহের আগুন ঝড়ায় তার লেখুনিতে।                      
 তাঁর এই মহান সৃষ্টি গুলি পারবো কী আমরা  ভুলিতে ?                
সৃষ্টি তোমার অচল হল,এক অজানা দুরারোগ্য  ব্যধিতে।।           
বাক্ তোমার রুদ্ধ হল এ কোন নির্মম আঘাতে।      অকালে তুমি বিদায় নিলে মোদের দিলে ছেড়ে,      হে বিদ্রোহী কবি, তুমি আছো , তুমি থাকবে, চিরদিন মোদের হৃদয় জুঁড়ে।।

বৈশাখের আগমন

            
         অনুশ্রী ভট্টাচার্যি ।                            

বৈশাখের নব লীলায় নববর্ষের মুখ ।
পাতা ঝড়ার আনন্দ নিকেতনে ছন্দভরা জীবন খেলার সুখ ।।             
বৈশাখের নব স্পর্শে জীবন মুক্ত করো দ্বার ।                              
মুক্ত হাওয়ায় গত বর্ষের জঞ্জাল করো পার ।।                            রোদের আকাশে, পাখির কূজন, দুপুর বেলার সাজ ।                  
নতুন রবির, নতুন সুরে, নববর্ষ আজ ।।                  
কত শিশু মাঠ বাগানে, বসে আছে আমগাছটি ঘিরে ।         
নতুন বছর আসলো তেরে ।।                       পাখিরা ও সকাল হলে বাসা থেকে দিগন্তে ওড়ে ।                
প্রভাত হলে পাখির গান দুঃখ হয় পরিত্রান ।।                     
বৈশাখের রোদে পুড়ে শ্রমিক ভাই তৈরী করে সোনার ধান ।                              
সবার ঘরে আলোর হাসি,                                     বছর ঘুরে আবার আসি ।।                           নতুন বছর, নতুন প্রান,                                   হাসি মুখে বলবো কথা দূর করে অভিমান ।।                       
নবান্নের এই দিনেতে নৃত্য দোদুল সঙ্গীতে ঘের।বারো মাসে তেরো পার্বন বাঙালীর উৎসবেতে ভরা ।।                  
আজ এই  নব গানে, নব ছন্দে, মনে জাগে কত ইচ্ছা ।                 
নববর্ষের আগমনে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ।।

বসন্তের খেলা


           ✍️ অনুশ্রী ভট্টাচার্যি

বসন্তের এই মাতাল হাওয়ায় জাগলো মনে ছন্দ।
চারদিকে আজ কোকিলের গান, সবার প্রানে আনন্দ।।
মুগ্ধ হল আকাশ, বাতাস, মনের দোয়ার খোল।
দ্বন্ধ বিবাদ ভুলে সবাই রঙের দোলায় দোল।।
 রঙে,বর্ণে,নৃত্য গানে ভরিয়াছে প্রান ।
চঞ্চল মন উঠলো মেতে দেখে প্রকৃতির দান।।
তানে, বোল, ছন্দমাত্রা যুক্ত কবির গান।
বসন্তের হাওয়ায় নাচে পাঁকা ফসলের ধান।।
সপ্তরঙে ভরে আছে নীল দিগন্তের ক্ষেত্র।
সাতসুরে বাধা থাকে আকাশের রামধনুর চিত্র।।
খুকু নাচে,খোকা নাচে,জলসা হবে আজ।
ওরে, রং-বে রঙের আবির মেখে তোরা সবাই সাজ।।

বসন্তের খেলা


           ✍️ অনুশ্রী ভট্টাচার্যি

বসন্তের এই মাতাল হাওয়ায় জাগলো মনে ছন্দ।
চারদিকে আজ কোকিলের গান, সবার প্রানে আনন্দ।।
মুগ্ধ হল আকাশ, বাতাস, মনের দোয়ার খোল।
দ্বন্ধ বিবাদ ভুলে সবাই রঙের দোলায় দোল।।
 রঙে,বর্ণে,নৃত্য গানে ভরিয়াছে প্রান ।
চঞ্চল মন উঠলো মেতে দেখে প্রকৃতির দান।।
তানে, বোল, ছন্দমাত্রা যুক্ত কবির গান।
বসন্তের হাওয়ায় নাচে পাঁকা ফসলের ধান।।
সপ্তরঙে ভরে আছে নীল দিগন্তের ক্ষেত্র।
সাতসুরে বাধা থাকে আকাশের রামধনুর চিত্র।।
খুকু নাচে,খোকা নাচে,জলসা হবে আজ।
ওরে, রং-বে রঙের আবির মেখে তোরা সবাই সাজ।।