দেবলিনা ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবলিনা ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

স্বাধীনতা তুমি কার

   ✍️ দেবলীনা ভট্টাচার্য্য

   হে স্বাধীনতা তুমি কার?
কি তোমার পরিচয় বলতে পারো আমায়
স্বাধীনতার পঁচাত্তর বছরে দাড়িয়েও
এই সমাজের মেয়েরা পরাধীন আজো
হে স্বাধীনতা, ইংরেজদের থেকে মুক্ত করে
কত মানুষ রক্তের বিনিময়ে এনেছে তোমায় এদেশে
কত মানুষ হয়েছে শহীদ আর
শত শত মা হয়েছে সন্তানহারা
সবকিছুর বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট
স্বাধীন হয়েছিল আমাদের এই দেশ

তবে বর্তমানে এসমাজে হারিয়ে যাচ্ছে স্বাধীনতা
স্বাধীন হয়েও আজো এসমাজে বাস করছে পরাধীনতা
এই স্বাধীন দেশে আজো মায়েরা আতঙ্কে থাকে
শুধুমাত্র ঘরে মেয়ে জন্ম নিয়েছে বলে
এদেশে দিনের আলোয়ও হয় মেয়েরা অপহরন
নেই তাদের সুরক্ষা এই স্বাধীন দেশে 
রাতে কোথাও যেতে গেলে আজো
মেয়েদের বলা হয় একা মেয়ে মানুষ রাতে যাসনে
দুপুরে বাড়ি থেকে বের হতে গেলে বলা হয়
তাড়াতাড়ি ফিরবি বাড়ি , সন্ধ্যা করিসনে
বলতে পারো স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও
মেয়েদের কেন এরকম গন্ডীবদ্ধ জীবন
স্বাধীনতা আসলে তুমি কার এদেশে
তা জানতে চায় বর্তমানের অনেক নবীন মন ।

কষ্ট

   ✍️ দেবলীনা ভট্টাচার্য্য

একা একা বসে থাকলে অনেক কষ্ট আসে  ,
কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখের সামনে ভাসে ;
 কষ্টগুলো ভেসে ওঠে মনের ক্যানভাসে।
তবুও মানুষ কষ্টকে কেন এতো ভালোবাসে ?

ভালোমন্দের দন্দ্ব গেছে আবেগে মিশে ,
সরল মনটি ঠকেছে যে মানুষকে ভালোবেসে।
কিছু কিছু কথা আছে যা বলতে পারিনা,,
এমন কিছু কষ্ট আছে যা আমি সইতে পারিনা। 

কষ্ট গুলো আপন মনে একলা গেঁথে রাখি। 
হাজারও দুঃখের বেদনা মনে ধরে থাকি
কেমন করে কাটছে দিন নাওনা একটু খোঁজ,
দেখবে তোমরা আমার মনে অনেক কষ্টবোধ ,

হারিয়ে গেছে আমার অনেক কিছু,
চাইনা আর আমি খুঁজতে 
তাইতো এখন আমি চুপ থাকি,
সব কষ্টের মাঝে ।।