মোঃ আলামিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোঃ আলামিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সময়

✒️মোঃ আলামিন

কিভাবে কেটে গেল এতটা বছর  
একটু একটু করে বেলাটুকু ঘনিয়ে আসছে।

দুচোখে শুধু স্বপ্নের পাহাড়
আগামী দিনগুলোর সন্ধানে।

খসে যাচ্ছে এক একটি দিন,
সময়টাও সমাপ্ত হবে একদিন।

শুন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি
জানালার পদপানে অনেক দূরে‌।।
হয়তো ফুরিয়ে আসছে দিন!
ঝরে যাওয়ার অসীম প্রতীক্ষায়।।

সময়টা যখন একদিন জোরেই যাবে
একটু হেসেই দিন কাটাই!
কি হবে এত মাথা ভর্তি টেনশন নিয়ে।

অগোছালো স্বপ্ন থেকে বেরিয়ে একটু নিঃশ্বাস ফেলি!
বাকি দিনগুলো একটু ফুলের মত নিঃস্বার্থ হয়ে জীবন যাপন হোক।।

পরিবর্তন


                 ✍️ মোঃ আলামিন

শক্ত হতে হবে নিজেকে 
সস্তা নও তুমি।

হুট করে হয় না কোনকিছুই,
পরিবর্তন আসে না একদিনে।
মানুষেরই নির্দিষ্ট আত্মসম্মান বোধ আছে
পরিবর্তন মানুষ হয় ধীরে ধীরে।

আগাত, অবহেলা, অসংখ্য কথা 
মানুষকে পরিবর্তন করে!
পাহাড় সমান ব্যথা লুকিয়ে মানুষ 
শক্ত করে ঘুরে দাঁড়ায়।

যেখানে অনুভূতি গুলো পায় না মূল্য!
সেখানে মানুষ আর নত হতে চায় না 
বরং হারাতে চায়।

ভেতর থেকে ভেঙ্গে চুরে যায় ,
মনে ব্যথা লুকিয়ে পাথর হয়ে যায়!
 তখন সে আড়াল করে নেয় নিজেকে,
তার আড়াল হয়ে যাওয়াটাকে পরিবর্তন বলি।

কিন্তু তার পরিবর্তটাকে দেখি অসহায়ত্ব 
টা কে দেখিনা।
বুঝতে চাইনা তার অভিমানের ভাষা।

আমাদের অহংকারের কাছে তার সরল বিশ্বাসকে হারিয়ে দেই,
তৈরি করে দেই বিশাল শূন্যতা।

 আর প্রতিবাদ করতে চাইনা,
 নিজেকে আর করতে চাইনা সস্তা,
কাউকে করতে চাইনা বিরক্ত!
শুধু একটু আড়ালে থাকতে চাই।

 প্রার্থনা করি ভালো থাকুক
 সেই  মানুষগুলো!
যে মানুষগুলো জীবন থেকে হারিয়ে যায়।


সৌন্দর্যে বসন্ত


                ✍️মোঃ আলামিন

নেমে এলো ঋতুরাজ বসন্ত,
 কুহু কুহু করে কোকিল
   এসে গেছে বসন্ত।

কত গাছের ডালে নতুন পাতার দল
সূর্যের আলোয় যে করছে ঝলমল।

দক্ষিনা বাতাসের আগমনে 
        তৃপ্তি পেল প্রকৃতির প্রাণ ।

আহ চারিদিকে কি বসন্তের সৌন্দর্য,
মিষ্টি সুরের কোকিলের ডাক, বনফুলের গন্ধে ডানা মেলে প্রজাপতি ঔ
      গুনগুনিয়ে বেড়ায় ভোমোরা।

নতুন পাতা আগমনে দোলে হাওয়ায়      
          গাছের শাখায় শাখায়।

কত পাখির কিচি মিচি হই চই,
    যেন বসন্ত মেলা শুরু হয়েছে।
   
 মানুষের জীবনে উৎসব, মেলা আছে,
তেমনি প্রকৃতির উৎসব বসন্তে।

সৌন্দর্যে বসন্ত


                ✍️মোঃ আলামিন

নেমে এলো ঋতুরাজ বসন্ত,
 কুহু কুহু করে কোকিল
   এসে গেছে বসন্ত।

কত গাছের ডালে নতুন পাতার দল
সূর্যের আলোয় যে করছে ঝলমল।

দক্ষিনা বাতাসের আগমনে 
        তৃপ্তি পেল প্রকৃতির প্রাণ ।

আহ চারিদিকে কি বসন্তের সৌন্দর্য,
মিষ্টি সুরের কোকিলের ডাক, বনফুলের গন্ধে ডানা মেলে প্রজাপতি ঔ
      গুনগুনিয়ে বেড়ায় ভোমোরা।

নতুন পাতা আগমনে দোলে হাওয়ায়      
          গাছের শাখায় শাখায়।

কত পাখির কিচি মিচি হই চই,
    যেন বসন্ত মেলা শুরু হয়েছে।
   
 মানুষের জীবনে উৎসব, মেলা আছে,
তেমনি প্রকৃতির উৎসব বসন্তে।

কবিতা ও কবি

  
  ✍️মোঃ আলামিন,
কবিরা থাকে রহস্যময় অন্য জগতে।
  নীল আকাশে অগ্নিনদী সবুজ সমারোহে।

কবিদের স্বপ্নে ভাসে সমাজ ও প্রকৃতির চিত্র।
   মনের রং তুলি দিয়ে তাদের স্বপ্নকে আকে,
             যা রুপনের কবিতার রূপে।

সমাজ ও প্রকৃতির যে একাতিত্ব লুকিয়ে  আছে,
   তা নিজ দেহে ধারণ করে কবিরা।
       নদীর মত কবিদের হৃদস্পন্দন,
    কখনও উতাল কখনো বা স্তিমিত।

রাত্রনিশি তাঁরা তাদের চোখে ভিড় করে,
    সূর্যের আলো গায়ে ডেলে নেমে পড়ে সমাজের বুকে।

কবিতা ও কবি

  
  ✍️মোঃ আলামিন,
কবিরা থাকে রহস্যময় অন্য জগতে।
  নীল আকাশে অগ্নিনদী সবুজ সমারোহে।

কবিদের স্বপ্নে ভাসে সমাজ ও প্রকৃতির চিত্র।
   মনের রং তুলি দিয়ে তাদের স্বপ্নকে আকে,
             যা রুপনের কবিতার রূপে।

সমাজ ও প্রকৃতির যে একাতিত্ব লুকিয়ে  আছে,
   তা নিজ দেহে ধারণ করে কবিরা।
       নদীর মত কবিদের হৃদস্পন্দন,
    কখনও উতাল কখনো বা স্তিমিত।

রাত্রনিশি তাঁরা তাদের চোখে ভিড় করে,
    সূর্যের আলো গায়ে ডেলে নেমে পড়ে সমাজের বুকে।