সুপর্ণা মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুপর্ণা মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফিকে বসন্ত


               ✍️সুপর্ণা মজুমদার 

সেই যে এক ষোড়শী মেয়ে 
যে মেয়েটা ঘুঁটে কুড়ায়, 
মরচে পড়া প্রেমের মাঝে 
বসন্ত তার রঙটি হারায়। 
দুঃখটা যার নিত্য সঙ্গী 
নুন আনতে পান্তা ফুরায়
মধুমাসে তার দ্বারে কি
ভালোবাসা কড়া নাড়ায়? 
ছুটতে ছুটতে যে ছেলেটার 
সুখতলাটা খুইয়ে গেছে, 
বেকার খাতায় নাম লিখালো
ভালোবাসাটা মরে গেছে। 
পাশের পাড়ার ঐ মেয়েটা 
যাকে নিয়ে স্বপ্ন বুনতো, 
মধুমাসে তাকে নাকি 
চুপিচুপি রং মাখাতো !! 
এখন সেসব ভাঁজের পাতায়
গরীবি যাকে তাড়া করে! 
বসন্তটা হারিয়ে গেছে 
গা ছমছম অন্ধকারে । 
শহর যখন ডুবছে নেশায়
ঠোঁট লাগানো রঙীন খামে, 
কিছু ফাগুন বিকিয়ে যায় 
বস্তা পচা সস্তা দামে। 
পথের ধূলোয় রং মাখিয়ে 
যুদ্ধটাকে করছে বরণ, 
বসন্তটা ফিকে তাদের
অনাহারে হচ্ছে মরন । 
স্বপ্ন তাদের দেখতে মানা
দুঃস্বপ্নে কাটছে রাত,
মনের আবীর হচ্ছে ধূসর 
জীবনযুদ্ধে কপোকাত। 
পাহাড় প্রমাণ ঋণের বোঝা 
দায়ভার যার কাঁধে গেছে, 
প্রেমটেম সব উবে গিয়ে 
বসন্তটা ফিকেই আছে।  

স্বাধীনতা


              ✍️ সুপর্ণা  মজুমদার

স্বাধীনতা!!!! 
ওগো মোর প্রিয় স্বাধীনতা..
তোমারই হাত ধরে শৃঙ্খলমুক্ত হয়েছিল ভারতমাতা। 
তবে কেন ধর্ম জাতিতে বিভেদের জাল পাতা? 
১৯৪৭, মধ্য রাত্রি,  স্বাধীনতা তুমি এলে 
স্বাধীন করার ছলে মা কে দু-ভাগ করে দিলে !
ধর্মের নামে বিভাগ হল মোদের ভারতমাতা 
এটাই কি পাওনা ছিল বলো স্বাধীনতা? 
স্বার্থের তাগিতে করল যারা দ্বিখণ্ডিত  স্থান ,
হিন্দুস্তান পেলাম মোরা ,আর হল পাকিস্তান !
বিভেদের বাণী ছড়িয়ে যারা মাকে দুঃখ দিল চরম, 
তারাই মুখে বুলি উড়ায়, "বন্দেমাতরম্ !"
দেশমাতাকে কড়াল আঘাতে করল যারা ছিন্ন, 
স্বাধীনতা! করেছ কি তাদের নিঃশেষ, নিশ্চিহ্ন  ?
ধর্ম আর জাতির নামে আজও চলে ভেদাভেদ, 
স্বাধীনতা  !এ তোমার কেমন বিচার 
এ যে মত্সান্যায়ের  পূর্ণ  ভূমি 
নাই কি তোমার খেদ  ?
ভারতমাতার অশ্রুধারা সইতে না আর পারি 
স্বাধীনতা !তুমি দাও না মাকে সত্যিই স্বাধীন করি !
               স্বাধীনতা!!! 
ওগো মোর প্রিয় স্বাধীনতা!! 
দাও না বাড়িয়ে হাত, 
তোমারই হাত ধরে আসুক ফিরে 
      ভারতের  নূতন সুপ্রভাত।

কবি নজরুল


                     ✍️সুপর্ণা মজুমদার

            বিদ্রোহী কবি তুমি 
                তুমি নজরুল, 
            বিশ্ব বরেণ্য তুমি 
                  তুমি হিল্লোল। 
           হিমাদ্রি শিখর তুমি 
                  তুমি বহ্নিশিখা, 
            সাগর কল্লোল তুমি 
                   তুমি রক্ত লেখা। 
            রাধিকার প্রেম তুমি 
                   শ্যামের বাঁশরী, 
             কালিকার কীর্তন তুমি 
                    বাংলার কেশরী। 
             যোদ্ধার কাণ্ডারী তুমি 
                    বাংলার পলাশী, 
              রক্তে যেথা লাল হল 
                     ক্লাইবের অসি। 
             তুমি নটরাজ, উদ্যাম তুমি 
                    ভেঙে করো ছাড়খার, 
              পল্লীজননী,ভাটিয়ালি তুমি 
                      তুমিই মাঝির দাড়।
                   স্নিগ্ধ কোমল তুমি 
                   তুমিই দামাল, 
               ইসা-মসির রহিম তুমি 
                      গোঠের রাখাল। 
               সংগ্রামের হাতিয়ার তুমি 
                      বিজয়ের জয়টীকা, 
                নূতন প্রভাতের সূর্য তুমি 
                        তুমি দিগন্তের রেখা। 
                সবার মাঝে রয়ে গেছ কবি 
          তবু তুমি আজ মুক্ত, 
                প্রণাম জানায় তোমায় বীর 
                 এ বিনিত চিত্ত। 

চিঠি

       
         ✍️ সুপর্ণা মজুমদার

আসছে বসন্তে আবিরের সাথে 
কিছুটা সিঁদুর মিশিয়ে রাখিস,
সাথে ঐ যে মঙ্গল সূত্রটা--,
হাতের মুঠোয় নিয়ে রাখিস। 
অগণিত ভীড়ে মিশে যাওয়া আমি 
আমায় খুঁজে নিস্, 
শিমুল পলাশের রঙ্গিন বসন্তে 
আমায় আবীর মেখে দিস্। 
ভ্যালেন্টাইন ডে? থাকনা পরে
সেতো লোক দেখানো বুলি,
হাজার গোলাপের বদলে নাহয়
বিশ্বাসের অঙ্গিকারে চলি! 
না দেখা প্রহরে দুজন দুজনকে
ব্যাকুল চোক্ষে হারাবো, 
দিনের শেষে ক্লান্ত জীবনে 
পাশাপাশি দুজন হাঁটবো। 
অজান্তেই কখনো ঝাপটে বলবি
চল্ না ঘুরে আসি, 
ভেঙে যাওয়া অভিমানি মনে 
তোর ভরসাই চাইবো বেশি।
সেদিন তুই দু'হাতে জড়িয়ে 
আমায় আগলে রাখিস, 
জীবন খাতার প্রতিটি পাতা
ভালবাসায় ভরিয়ে রাখিস। 



চিঠি

       
         ✍️ সুপর্ণা মজুমদার

আসছে বসন্তে আবিরের সাথে 
কিছুটা সিঁদুর মিশিয়ে রাখিস,
সাথে ঐ যে মঙ্গল সূত্রটা--,
হাতের মুঠোয় নিয়ে রাখিস। 
অগণিত ভীড়ে মিশে যাওয়া আমি 
আমায় খুঁজে নিস্, 
শিমুল পলাশের রঙ্গিন বসন্তে 
আমায় আবীর মেখে দিস্। 
ভ্যালেন্টাইন ডে? থাকনা পরে
সেতো লোক দেখানো বুলি,
হাজার গোলাপের বদলে নাহয়
বিশ্বাসের অঙ্গিকারে চলি! 
না দেখা প্রহরে দুজন দুজনকে
ব্যাকুল চোক্ষে হারাবো, 
দিনের শেষে ক্লান্ত জীবনে 
পাশাপাশি দুজন হাঁটবো। 
অজান্তেই কখনো ঝাপটে বলবি
চল্ না ঘুরে আসি, 
ভেঙে যাওয়া অভিমানি মনে 
তোর ভরসাই চাইবো বেশি।
সেদিন তুই দু'হাতে জড়িয়ে 
আমায় আগলে রাখিস, 
জীবন খাতার প্রতিটি পাতা
ভালবাসায় ভরিয়ে রাখিস। 



মাতৃভাষা


            ✍️সুপর্ণা মজুমদার 

বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার দেশ, 
এই ভাষাতেই "মা " বলি ভাই এই ভাষাটাই বেশ। 
বাংলায় আমি গরব করি বাংলায় হই সরব,
আত্মপ্রকাশের ভাষা আমার নয়তো ছিলাম নীরব। 
অতুল, রজনী, নজরুল, 
 ডি.এল রায় আর রবি,
এই ভাষাতেই হয়েছিলেন বিশ্বখ্যাত কবি।
বাংলার পুত্র বীরেশ্বর
 করলেন বিশ্বজয়,
সুভাষ বোস তো এই ভাষাতেই সব বাঙালির হৃদয়ে রয়!
বাংলা ভাষা মায়ের মতো মিস্টি মধুর ভাষা, 
এই ভাষাতেই গান গেয়ে যায় মাঝি ভাই আর চাষা।
এই ভাষাতেই কেঁদে হেসে মিটে সবার আশা,
প্রাণের ভাষা, মনের ভাষা আমার বাংলা ভাষা। 

মাতৃভাষা


            ✍️সুপর্ণা মজুমদার 

বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার দেশ, 
এই ভাষাতেই "মা " বলি ভাই এই ভাষাটাই বেশ। 
বাংলায় আমি গরব করি বাংলায় হই সরব,
আত্মপ্রকাশের ভাষা আমার নয়তো ছিলাম নীরব। 
অতুল, রজনী, নজরুল, 
 ডি.এল রায় আর রবি,
এই ভাষাতেই হয়েছিলেন বিশ্বখ্যাত কবি।
বাংলার পুত্র বীরেশ্বর
 করলেন বিশ্বজয়,
সুভাষ বোস তো এই ভাষাতেই সব বাঙালির হৃদয়ে রয়!
বাংলা ভাষা মায়ের মতো মিস্টি মধুর ভাষা, 
এই ভাষাতেই গান গেয়ে যায় মাঝি ভাই আর চাষা।
এই ভাষাতেই কেঁদে হেসে মিটে সবার আশা,
প্রাণের ভাষা, মনের ভাষা আমার বাংলা ভাষা।