….✍সুচরিতা পাটারী
আজি হতে কিছু বর্ষ আগে জন্মেছিলে তুমি,
2রা জুলাই দেখেছিলে এই সুন্দর ভারত ভূমি।
সাজিয়া এসেছিলে তুমি, নবরূপ সাজে,
বিধাতার সৃষ্টি করা এই বিশ্ব মাঝে।
তোমার জন্মে যাঁর ছিল সর্বশ্রেষ্ঠ দান,
নয় মাস, দশ দিনের কষ্ট হল তাঁর অবসান।
তোমার দেওয়া প্রথম সেই বুক ফাটা চিৎকারে,
বুক ভরা খুশি এনে দিয়েছিল, তোমার পরিবারে।
বাইরে বসা যে মানুষটির চিন্তা ছিল ভারী,
কান্না শুনে প্রথম, জল ভরা চোখে হাসি ফুটল তাঁর-ই।
বুঝেছ কি? কে সেই জন? আর কেউ নয় ওরে,
প্রথম বুলিতে বাবা বলে ডেকেছিলে যাঁরে।
কিছুদিন পর রমরমা করে করিল মানুষ সাঙ্গ,
মা ,বাবা দু-জন অতি খুশি মনে নাম দিল তোমার গৌরাঙ্গ।
তারপর আরও তোমাকে নিয়ে হলো বহু আয়োজন,
চিনিল তোমায় বহু লোকে, হইলা তুমি প্রিয়জন।
দেখতে দেখতে সাতাশ টি বছর করেছ তুমি পার,
ক্রমে কিন্তু বেড়েই চলছে দায়-দায়িত্বের ভার।
জীবনটাকে গঠন করো, ফিরো না পিছু পানে,
মৃত্যুতে যাতে তুমি হাসলেও, জল ঝরে ভুবনে।
চেষ্টা করো হয়ে উঠতে মা, বাবার গর্ব,
তোমার জন্য করলাম আমি এই কবিতা উৎসর্গ।
বেশি কিছু আর বললাম না, আজকে শুভদিন,
শুভ কামনার সাথে জানাই, শুভ জন্মদিন।।