রাহুল দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাহুল দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সুভাষের স্বাধীনতা


                  ✍️রাহুল দেবনাথ

৭৫ বছরের বুড়ি মা আজ‌ও পরাধীন সুভাষ!
দু-বেলা দু-মুঠো অন্নের বদলে সে কেবল,
চার পাঁচটা কুকথা খেয়েছে।
কখনো প্রতিবাদ করেনি!
বরং সন্তানদের পাশে থাকবেন বলে,
মাথা গোজার ছোট্ট একটা ছাঁদ চেয়েছিল শুধু
দিন গুনে সে ছাঁদ এখন বৃদ্ধাশ্রমে...
তবে কিসের জন্য তুমি হারিয়ে গেছো সুভাষ?
কেনই বা তুমি স্বাধীনতা চেয়েছিলে?
রক্তের ঋণী করে ভারতবাসীকে।
ফিরে দেখো সুভাষ,
পরাধীনতার শিকল হতে,
সংশয়ের আড়ালে মুক্ত দেশবাসী,
তোমার ফেরার দিন গুনছে সুভাষ!
ফিরে এসো আরও একবার।
হে ভারত বীর, হে নেতাজি
আমরা আরো একবার রক্ত দিতে রাজি!
আমাদের স্বাধীনতা দাও আবারও !

আগন্তুক


                   ✍️রাহুল দেবনাথ

একটা পরিচয়হীন শহর!
ট্রাম লাইন ছুঁয়ে দেখি,
কিছু হিসেবে এখনো বাকি
মানে ব্যর্থতার কথা বলছি।
তবুও বাধ্য হয়েও যে ব্রতী হতে চাই।
কিন্তু ভগ্নহৃদয় কি আর সঞ্জীবনী হয় তখনও,
তবু ক্ষতগুলো স্বাধীনতা চায়।
প্রত্নতত্ত্বে নীরব প্রেম,
অবাস্তব স্বপ্নের কঠিন পথ চলায়।
খামখেয়ালী দৃষ্টিকোণ বলে,
শূন্যতায় পূর্ণতার কক্ষপথ।
নীতিকথার মোটা অক্ষরে
বিষাদ হৃদয় এ আমি অপেক্ষারত

জটিল সমীকরণ

রাহুল দেবনাথ

বেকারত্বের ক্লান্ততা পেরিয়েও,
খানিকটা বিরতি লাগে।
এক, দুটো খুচরো আবদার,
শুধু তুমি।
সীমিত শাসনের আদরে,
যেখানে তোমাতে আমি পূর্ণ পায়।
ভুলে যায়, ফেলে আসা রাতকে!
কিন্তু ব্যথারা সব জানে,
পাঁকা হাতের জটিল সমীকরণে,
সীমিত সম্ভাবনারা বালি চাপা।
তখন মনে হয়, আশাগুলো ঠিক পরিমিত।
দীনতার চৌখাট পেরিয়ে,
সময়কে খানিকটা সময় দিয়ে,
পৃথিবীর সমস্ত নিয়মকানুন ভেঙে 
স্মৃতির অগোচরে বলতে ইচ্ছে করে না?
আমি তোমায় ভালোবাসি.....

মানুষ

   ✍️ রাহুল দেবনাথ

এক যে ছিল মানুষ,
আবৃত মুখমন্ডল মুখোশ দ্বারা।
অনাবৃত হয়তো চরিত্র!
এ কেমন তুমি আধুনিক,
তুমি না শিক্ষিত ?
তাহলে পাশবিকতার চাষ কেন ?
রহস্যের নিকেতনের ন্যায় ঋতুবদল!
মুখোশধারী তো তুমি প্রকৃত থেকেও বেশি!
ক্ষোভ,বিদ্বেষ, হিংসা, পেরিয়ে
মান-হুশ মিলিয়ে নিজেকে বিচার করো।
ভাটার টানে সময় ফুরালেও
মানুষ তোমরা মানুষ হও।

সতেন্দ্রনাথের ছন্দ |

    ✍️রাহুল দেবনাথ

আমি যদি ভাই  হতে পারতাম
সতেন্দ্রনাথের ছন্দ।
এই বিষাদে আমার জীবন
আর হতো নাকো মন্দ।
ছুটে বেড়ায় তাম কবিতা রাজ্যে
কখন আমি মাল্লা হয়ে।
কখনো আবার বিরহে বাঁচিতাম
যক্ষের নিবেদনের যক্ষ হয়ে।
ছন্দে ছন্দে কাটিয়ে দিতাম
জীবন আমার মন ভরে।
অমর হয়ে তবু বেঁচে থাকতাম
জীবন নাটের প্রতি মোরে।