কৃষ্ণকুসুম পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কৃষ্ণকুসুম পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হায় ক্ষণকাল

✒️কৃষ্ণকুসুম পাল

হায় ক্ষণকাল,- মহাকাল হাসছে।
তোমার এতো দর্প,এতো হীনতা,
অর্থহীন হিংস্রতার ইতিহাস,
ঘূর্ণি বাতাস উড়িয়ে নেবে,
তীব্র সুনামী ডুবিয়ে ফেলবে,
লেলিহান আগুন পোড়াবে।
                   #
হায় ক্ষণকাল,তুমি নিজে ডুবলে,
দেশ,জাতি সকলকে ডোবালে,
অস্মিতা,ঐতিহ্য,গৌরব ধূলোয় মেশালে,
প্রতারিত হলো সততা,
প্রতারিত সকলে,
আকাশে চেপে বসলো বিভৎস অন্ধকার,
চারদিক ছারখার, চারদিকে হাহাকার।
           #
বাংলা ভুলে, জাতি ভুলে, প্রীতি ভুলে, একতা ভুলে,
দেশ,দশের পায়ে কুড়োল মেরে,
তুমি অমর হতে চাও! বৃথা।
তুমি ক্ষণকাল মাত্র, বেহায়া।
দেখ,মহাকাল করুনায় কাঁদছে।

প্রেম হয়েছে


    কৃষ্ণকুসুম পাল ✍️

কলম আমার হাতেই ছিল-
শুধু লেখালেখি ছিল না,
হঠাৎ পেলাম তোমার দেখা-
কলম খুলে লিখতে বসি,
কি যে হলো জানি না।
সে'ই যে লেখা শুরু হলো-
লেখা আর থামে না।
                #
আকাশ,বাতাস,পাখি নিয়ে লিখছে কত কবি,
আমার লেখা তোমায় নিয়ে ,
মনে তোমার ছবি।
বন্ধুরা বলে 'প্রেম হয়েছে', 
কি যে হলো জানি না,
তুমি আমায় বুঝিয়ে বলো,
রাতে ঘুম আসে না।
এখন আমার অল্প বয়স,
তোমারও তো অল্প,
কতজন প্রেম করছে-
শুনি তাদের গল্প।
কে কা'কে ল্যাং মেরেছে,
কে কা'র ঠ্যাং ভেঙেছে,
এখন ভীষণ একা লাগে,
আপন সব পর হয়েছে।
একা ছিলাম-ভালো ছিলাম,
পেতাম সবার ভালোবাসা,
এখন আমি কি যে করি,
এসো দু'জনে পালিয়ে বাঁধি
বাসা।
--------***********----------

ব্যর্থ মানুষ


  ✍️ কৃষ্ণকুসুম পাল

অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা কোনদিন এভারেষ্টের চূড়ায় উঠতে পারেনি,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা প্রশান্ত মহাসাগরের তলদেশ দেখেনি,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা ছায়াপথের নক্ষত্র গুনতে জানেনা,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা অক্লান্ত সেবা করেও বিনিময়ে কিছু চায় না,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যাদের অসীম শ্রম করেও অনাহারে থাকতে হয়,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা ধনকোবের হয়েও ওদের মনে কোন প্রেম নেই
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা সন্ন্যাসী হয়েও কামনা বাসনায় পরিপূর্ণ,
এরা সেদিন সকলে সফল হবে
যেদিন সব শয়তানদের মঙ্গলগ্রহে পাঠাবো,
ওরা সেখানে শেয়ানে শেয়ানে কোলাকুলি করবে।

ছেঁড়া কাঁথায় শুয়ে নেতা

   ✍️ কৃষ্ণকুসুম পাল

"ছেঁড়া কাঁথায় শুয়ে নেতা, বড় হলে ফেন ভাতে,
এখন বড় ভুঁড়ি,অনেক টাকা তোমার হাতে।
গাধা মার্কা ছিলে তুমি,
বারে বারে ফেল,
এখন গড় শিক্ষানীতি,
দেশ উচ্ছন্নে গেল।
ছিন্নমূল ছিলে তুমি,
কাঁপালে তিনকুল,
এখন দেশভক্ত ভ্রমর তুমি,
ভজ ভোটের ফুল।"

মানবদ্রোহী

   ✍️কৃষ্ণকুসুম পাল
    সাধারণ সচিব।
    বাংলা আকিদেমি।ত্রিপুরা।

শিলের মতো ছিলিস শিলা,
প্রেম করেও ভাগলি না;
তোর ছেলেকে বানাবো চেলা,
মানুষ করতে পারলি না।
                #
ওরে হাঁদা,শোনরে গন্ডগাধা
রাজনীতিটা শেখাবো তোকে,
আসতে যেতে দাদা দাদা,
কতো সেলাম করবে লোকে।
               #
তুই মাস্তান হয়ে দিবি গুঁতো
সমস্যা হলেই ডাকবে নেতা
আমি টানবো ঘুড়ির সূতো,
উড়বে টাকা,ধরে বাঁধো বস্তা।
                 #
গ এর গলা কেটে
ন কে নিয়ে নাচানাচি,
ত এর চামড়ায় তবলা বাজাও,
অন্ত্রসহ শুকিয়ে করো হাড়কাঠি।
                  #
এ হলো গণতন্ত্র মন্ত্র,
নেতায় নেতায় ষড়যন্ত্র।
----------******----------

বুঝতে হবে


                 ✍️কৃষ্ণকুসুম পাল

নেতা যদি চুপ থাকে
বুঝতে হবে-------
খোঁজে দলবদলের উপায়,
নেতা যদি মিছিলে হাঁটে
বুঝতে হবে--------
নেতা ক্ষমতাহীন অসহায়,
নেতার মুখে উপদেশ
বুঝতে হবে--------
নেতা আছে ক্ষমতায়,
নেতা রেগে অগ্নিশর্মা
বুঝতে হবে-------
নুন লেগেছে আঁতের ঘায়,
নেতার জন্য ভাতা,পেনশন
বুঝতে হবে------
বেকারের জন্য স্বাবলম্বন,
নেতার জন্য জেড সু
রক্ষা
বুঝতে হবে------
জনতার জন্য জিরো আরক্ষা।