ঈশানী ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈশানী ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তোমাকে ঘেরা


              ✍️ ঈশানী ভট্টাচার্য

আমি না-ই বা পথ হাঁটলাম 
তোমার সাথে,
কেননা আমি যে থমকে দাঁড়িয়েছি 
তোমার কাছে এসে।
 শুধু মনে মনে অনেক কিছু
খেয়াল রেখে,
অনেক স্মৃতি যত্ন করে,
মনের মণিকোঠায় রেখে দিয়েছি।
নদীর ধারে,কিংবা কাশের বনে,
যখন দোলা লাগে,
মনে হয়,
ওই সবকিছুর শুরু আর শেষ,
তোমাকে ঘিরেই।
সবকিছুর মধ্যে "তুমি"।


আমার সৌভাগ্য

🖋 ঈশানী ভট্টাচার্য

ভাগ্যিস "ব্যথা" বলে একটি শব্দ,
সৃষ্টি হয়েছিল!
তাই তো আমার জীবনটা
এতো মধুর হয়ে উঠেছে,
শুধু "ব্যথার"স্পর্শে।
সে "ব্যথা" কখনো মনের,
কখনো শরীরের,
কখনো হৃদয়ের অন্তরালের
কোন এক গোপন জায়গায়।
ব্যথার স্পর্শে জীবন আমার ধন্য।
সে আমাকে জীবনের 
কঠিনতম বাস্তব জ্ঞান দিয়েছে।
আপনজনের কাছ থেকে যে
সবচেয়ে বেশি "ব্যথা" ডাক আশে,
সেটাই আশ্চর্য,অথচ সেটাই সত্য।
বলছি শোন তুমিই আমার 
জীবনের প্রেম,প্রিয়তম,ও
কাছের কেউ হয়ে থেকো।
তুমি আছো বলেই না
আমার চোখের জলগুলোও
মরে গিয়েও বেঁচে আছে!

দুঃখ

✍️ ঈশানী ভট্টাচার্য

চিৎকার করে কাউকে ডাকতে ইচ্ছে করে।
কিন্তু সেই ডাকের সারা মিলবে তো?

চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে,
কিন্তু সেই কান্নার কারণ 
শোনার কেউ আছে কি?

চিৎকার করে রাতের 
অন্ধকারে
কাউকে নিজের মনের চাপা
কষ্টগুলো উগরে দিতে ইচ্ছে করে।
সেইটুকু শোনার সময় কারোর আছে কি?