গৌরাঙ্গ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গৌরাঙ্গ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সম্পাদকীয়

✍️........................................ সম্পাদকীয়

     সৈনিকদের রক্তের শ্বেতকণিকা গুনতে গুনতে ৭৫ বছর পেরিয়ে গেল আমাদের ভারতবর্ষের স্বাধীনতার বয়স। কত মা তার সন্তানের রক্তের কলসি চোখের সামনে ভাঙতে দেখেছে! এই স্বাধীনতা টাকার বিনিময়ে নয়, এই স্বাধীনতা প্রতারকদের প্রতারণায় নয়, এই স্বাধীনতা নরমপন্থী দলের জন্য নয়, এই স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জন হয়েছে। যদিও দেশভাগ হয়ে আমরা স্বাধীনতা পেয়েছি।  আর এই দেশভাগ রুখতে রবীন্দ্রনাথ ঠাকুর পুনঃরায়  রাখীবন্ধন উৎসবও দিয়েছিলেন। তাই আমি মনে করি,পরিবারের সবাই যেমন আলাদা হয়ে গেলে শক্তি কমে যায়, তেমনি দেশভাগ হলে দেশের শক্তি কমে যায়। তার জন্য আমাদের সর্বকাল সম্পর্ক ঠিকিয়ে রাখতে। ভুল বোঝাবুঝি শেষ করে গঠনমূলক সমালোচনা করে নিজেদের সম্পর্ক শক্ত করতে হবে। আর দেশপ্রেমি হলে   নেতাজীর মত ত্যাগী হতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের মত স্বদেশ প্রেম থাকতে হবে, গান্ধীজির মত সমাজসেবী হতে হবে। আজকের দিনে এটাই মূলমন্ত্র মনে করি। নাহলে, নিজের উন্নয়ন হবে ঠিকই, কিন্তু দেশের উন্নয়ন নাও হতে পারে। আমাদের এই সংখ্যা দেশপ্রেমি, সমাজসেবী, সমাজসংস্কারক এবং আত্মত্যাগীদের নামে উৎসর্গ করলাম। 

ধন্যবাদ এবং শুভ কামনায়
 গৌরাঙ্গ সরকার
(সম্পাদক  নবোন্মেষ পত্রিকা)
 শিবশংকর দেবনাথ
সহসম্পাদক, নবোন্মেষ
 সুপর্ণা মজুমদার রায়
সভাপতি, নবোন্মেষ
 পান্থ দাস
প্রধান আহ্বায়ক, নবোন্মেষ

রাখিপূর্ণিমা

                ✍️গৌরাঙ্গ সরকার

বাবাহারা রঞ্জিত শহরে গিয়েছিল একটি চাকুরির খুঁজে। পকেটে টাকা ছিল না। পুরনো বেগে পুরনো ৫টা ১০ টাকার নোট ছিল। যাওয়ার সময় মা'র কাছ থেকে ১০০ টাকা চেয়ে নিল। আবার ২দিন পর যেতে হবে, তাই টাকা বাঁচানোর জন্য বাড়িতে ৫০ টাকা দিয়ে কোনোরকম ফিরে এল। আসতেই তার বোন বলে উঠলো "দাদা, একটু হাতটা দে, আজকে রাখিপূর্ণিমা " এই বলে রাখি পড়িয়ে দিল। রঞ্জিত মনে মনে বলছে, "আমার তো মনেই নেই। নে বোন, এই ১০০ টাকাটা রাখ্, বেশিকিছু দিতে পারলাম না।" বোন- "আচ্ছা দাদা।" ২দিন পর রঞ্জিত তার এক বন্ধুকে কল করে বলছে, "১০০ টাকা পাওয়া যাবে ভাই?" বোন অন্য ঘর থেকে শুনে রঞ্জিতের দেওয়া টাকাটা বের করে বলছে, "দাদা, ঘর ঝাড় দিতে গিয়ে তোর ঘরে ১০০ টাকা পেয়েছিলাম, এই নে।"
রঞ্জিত- "আমার ঘরে তুই টাকা পেলি কোথায়?" রঞ্জিত ব্যাপারটা বুঝেও না বোঝার অভিনয় করছে, অসহায় হয়ে টাকাটা নিয়ে নিল। হয়তো বুকে পাথর রেখে টাকাটা নিতে হল।
এটাই ভাইবোনের ভালোবাসা। একজনের পকেট খালি কিন্তু বোনের জন্য ভালোবাসার পকেট ভরপুর। আর আরেকজনের মুখে সুখ না মেখে দাদার জন্য নিজের সুখ ত্যাগ করল। একজন সৈনিক(ভাই) আরেকজন দেশমাতা(বোন) ।

সম্পাদকীয়

   সম্পাদকীয়......................................✍️

ভালোবাসা কিংবা প্রেম শুধু একটি ছেলে এবং মেয়ের কাছাকাছি এসে প্রেমিক-প্রেমিকা হওয়া অথবা  মধ্যেকার সম্পর্ক মনে করে ‘ভালোবাসা’ নামক মহা-পবিত্র  নামটাকে অপমানিত না করাই শ্রেয়। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ‘ভালোবাসা’ নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি বা অনুভূতি পাওয়া যায়, তা আর অন্য কিছুতে পাওয়া খুব মুশকিল। আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন, যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মনঃপ্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন। আপনার ভালোবাসা আপনার কাছেই, অন্য কারোর কাছে নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,
'কাছে আছে দেখিতে না পাও,
তুমি কাহার সন্ধানে দূরে যাও।
মনের মতো কারে খুঁজে মরো, 
সে কি আছে ভুবনে?
সে তো রয়েছে মনে।'
 ভালোবাসার অনুভূতি আমাদের মনেই থাকে। আমাদের কাজ হবে মনের সম্পদগুলোকে সঠিকভাবে প্রদান করা, আর কিছুই নয়। আমাদের এই সংখ্যাটিতে বেশির ভাগ কবিতা প্রেম-ভালোবাসা নিয়ে প্রকাশিত এবং সংখ্যাটি সকল প্রেমিক-প্রেমিকাদের উৎসর্গ করলাম। আশা করি আপনাদের আকর্ষণ করবে।  সবার জন্য রইলো শুভ কামনা৷
ধন্যবাদান্তে এবং শুভ কামনায়
গৌরাঙ্গ সরকার
সম্পাদক, নবোন্মেষ

দ্যা গল্পগ্রাম,প্রকাশিত হচ্ছে জ্ঞান বীক্ষণ প্রকাশনী থেকে,২৫ শে ফেব্রুয়ারী স্টুডেন্টস্ হেল্থ হোমে

লেখক গৌরাঙ্গ সরকার'এর সম্পাদনায় ত্রিপুরার এক ঝাঁক গল্পকার দ্বারা লিখিত যৌথ গল্প সংকলন  'দ্যা গল্পগ্রাম' প্রকাশিত হচ্ছে জ্ঞান বীক্ষণ প্রকাশনী থেকে ২৫শে ফেব্রুয়ারী ২০২১ স্টুডেন্ট হেল্থ হোম হলে,আগরতলা। পাবেন আগরতলা ২০২১ বই মেলাতে, জ্ঞান বীক্ষণ প্রকাশনীতে।

'স্থাপত্য কাব্যের পাঞ্জাবি' কবি গৌরাঙ্গ সরকার-এর কাব্যগ্রন্থ, প্রকাশিত হচ্ছে জ্ঞান বীক্ষণ প্রকাশনী থেকে ২৫শে ফেব্রুয়ারী ২০২১ স্টুডেন্ট হেল্থ হোম হলে,আগরতলা।

 কবি গৌরাঙ্গ সরকার'এর কাব্য 'স্থাপত্য কাব্যের পাঞ্জাবি' প্রকাশিত হচ্ছে জ্ঞান বীক্ষণ প্রকাশনী থেকে ২৫শে ফেব্রুয়ারী ২০২১ স্টুডেন্ট হেল্থ হোম হলে,আগরতলা। গ্রন্থটি মূলত রোমান্টিক কবিতা নিয়ে। পাবেন আগরতলা ২০২১ বই মেলাতে, জ্ঞান বীক্ষণ প্রকাশনীতে।

সম্পাদকীয়.......✍️

সম্পাদকীয়.......✍️
গোমতী নদী ত্রিপুরার দীর্ঘতম একটি সুন্দর প্রবাহমান নদী। এটি বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের কুমিল্লা জেলার সাথে সংযুক্ত হয়েছে। নদীটির দৈর্ঘ্য ৯৫ কিলোমিটার, গড় প্রস্থ ৬৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। এর প্রধান উৎস হলো ত্রিপুরার ডুম্বুর জলাশয়।
যাইহোক, "গোমতীর তীরে" সংখ্যার মাধ্যমে কবি-লেখকদের অন্তরে প্রকৃতির প্রতি আকর্ষণ সৃষ্টি করা, প্রকৃতি প্রেম জাগরণ করা। আর এই প্রকৃতি প্রেম তৈরি করতে পারে মহান কবি-লেখক। আশা রাখছি সংখ্যাটি সবার মন জয় করবে।
শুভকামনা এবং ধন্যবাদান্তে

ভুলে যাও

  ✍️ গৌরাঙ্গ সরকার
যারে তুমি লাল টিপ দিতে পারোনি,
তবে তারে নিয়ে কেন স্বপন দেখো?
মন তুমি কী আশায় তারে ছাড়োনি?

সখী থাকে মোর মন ঘরের কোণে।
কী ভরসায় মন প্রেমের বাঁধন বুনে!
শুধুই করো বিরহের প্রলাপ, সুখের ঘর বাঁধোনি।
যারে তুমি লাল টিপ দিতে পারোনি।

এখন তুমি একলা ঘরে কবিতা লেখো।
রাত আঁধারে স্বপ্ন দেখে কান্নায় চোখ মাখো!
তার আশায় ভাঙা হৃদয় নিয়েও মরোনি!
যারে তুমি লাল টিপ দিতে পারোনি। 

মাঝে মাঝে চোখের নদীতে কেন বন্যা আনো?
কখনো নিশিত রাতে ঘুম ভেঙে ভাসো কেন বানো?
মুচে দাও তারে, দূরে কেন রাখনি?

সনেট-২ (যখনি মোর মম তুলে বিরহের তরঙ্গ)

                         -গৌরাঙ্গ সরকার

যখনি মোর মম তুলে বিরহের তরঙ্গ,
তুমি যে সন্নিকটে এসে দাও ধরা ;
অপরুপা হয়ে হও মোর মম সঙ্গ।
দেখেছিনু তোমার সবুজ ভরা হৃদয়,
পেয়েছিনু তোমার করুণা ভরা স্পর্শ ;
হে প্রিয়! আরো কাছে টানো তোমার, এই মোর সবিনয়।

শত খোঁজে আশার আলো পায়নি যাহা,
তুমি এক অচেনা পথিক হয়ে;
তোমারে না চাইতেই শূন্য হৃদয়ে ঢেলে দিলে তাহা।
জীবন-যাত্রায় অনেক দেখেছি,অনেক পেয়েছি,
পায়নি কেবল রঙিন চোখ,পায়নি মনের তৃষ্ণা ;
আজ পেয়েছি সব, যাহা আমি খোঁজেছি।
হে প্রিয় নৈসর্গিক! যখনি হৃদয়েতে যাহারে চেয়েছি;
তাকে পায়না পায়,বারংবার তোমারেই যে পেয়েছি।।

কবি পরিচিতি- কবি গৌরাঙ্গ সরকার জন্ম গ্রহন করেন ২রা জুলাই ১৯৯৩ সালে পশ্চিম ত্রিপুরার সিধাই মোহনপুরের কালিকামুড়া নামক এক  গরীব গ্রামে। পিতা অমরচাঁন সরকার মাতা ভানুরানী সরকার। কবি অতন্ত্য গরীব কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। ছোটবেলা তিনি খুব কষ্টে দিন যাপন করেন,এমনকি না খেয়েও থাকতে হয়েছে, ২০১৪ সালে তাঁর পিতা মারা যাওয়ায় কর্ম জীবন আরো কঠোর হয়ে যায়। কবি একাধারে প্রকৃতি প্রেমিক এবং নিরাকার ঈশ্বরের ভক্তি প্রিয়। কর্মজীবনে তিনি নানান কাজের সঙ্গে যুক্ত - একটি সামাজিক সংস্থার সম্পাদক হিসাবে কাজ করছে, একটি ম্যাগাজিনে সম্পাদনা করছেন। তাছাড়া বেসরকারী স্কুল এবং গৃহ শিক্ষকতা উনার কর্ম। কবি কর্ম জীবনের পাশাপাশি নানান লেখার সঙ্গে যুক্ত হন। তিনি মোট কবিতা লেখেন ১০৩ টি এবং গল্প লেখেন ১টি, প্রবন্ধ ১টি "শিশুর মানসিক ভারসাম্য" (অসম্পূর্ণ) একটি কাব্যগ্রন্থ "কবিতার ফুলে সাজাই রূপসী ত্রিপুরা"(অসম্পূর্ণ)
উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে - 'মা',  গুরুদেবের প্রতি',  'স্মৃতির কথোপকথন',  'তোমার চাওয়া',  'যা পাখি উড়ে যা',  'বন্ধু',  'হৃদয়ের তৃষ্ণা',  'শৈশব',  'শান্তির বাণী',  'মনের ক্ষুধা',  'কবিতার ডাকঘর',  'শেষ স্মৃতি'।
তাছাড়া বাংলা সনেট ৩টি এবং ইংরেজি সনেট ৪টি রচনা করেন। তিনি সমাজ সংস্কারক হিসাবে কাজ করতে চান,তাই তিনি নিজেকে সমাজের কাজে উৎসর্গ করেন।