মোঃরুবেল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বর্ণমালা

               ✍️ মোঃরুবেল

প্রতিটি নীরব রাতে,
বর্ণমালার সাথে  কথোপকথনে--
ভেসে আসে এক বুকভরা বেদনা।
একটি নিস্তব্ধ আকাশের করুণ বর্নণা।
বারুদের বিষাক্ত বায়ু।
কার্তুজ বনাম দীপ্ত কন্ঠের সংঘর্ষ।
তাজা প্রাণের নিথর দেহের একটি শহীদ মিনার ।
উষ্ণ রক্তমাখা রাজপথ।
রফিক,সালাম,জব্বার বরকত'র দীপ্ত কন্ঠে উদ্ভাসিত মাতৃভাষা 'বাংলা চাই।'
তবুও,
বর্ণমালার রাজমুকুটের ভেতরে  পাহাড় প্রমাণ বেদনা পুষেও যখন বর্ণমালা এখনো প্রেমের গান লিখে, কখনও বা প্রতিবাদে সুর মেলায় পাতায় পাতায়।

তখনই আন্দোলিত হৃদয়ের কাছে নতজানু হয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলি...

 এই ভাষা আমার মায়ের।
এই ভাষা রক্তে রাঙানো।
এই ভাষা আমার।

'রুজা কেবল একটা নাম নয়, অনুপ্ররেণা'

       ✍️মোঃরুবেল
রুজা পৃথিবীর আলো দেখেছে সবে ৯ মাস অতিক্রান্ত হয়েছিল।।তার জন্ম হয় ত্রিপুরার মন্দির নগরী নামে খ্যাত উদয়পুরে। তখন রুজা কাছে একান্ত আপন এবং নিতান্তই চেনামুখ ছিল তার গর্ভধারণী এবং জন্মদাতা। দুর্ভাগ্যক্রমে রুজা তার বাবার আদর অনুধাবন করতে পারিনি বেশি দিন।রুজা বাবা নামক বটবৃক্ষের বুকে বেশিদিন নিরাপদে শান্তির নিঃশ্বাস নিতে পারেনি।কারণ রুজার যখন বয়স ৯ মাস, তখন অদৃশ্যের কি নির্মম পরিহাস - বাবাকে চলে যেতে হয়েছিল সমস্ত জাগতিক মোহ ত্যাগ করে আল্লাহর ডাকে।আমার মতে তা ছিল আল্লাহর নিষ্ঠুরতার জ্বলন্ত দৃষ্টান্ত।   সেদিন অকাল রোদনে 'থ' বনে গিয়েছিল  রুজার পরিবার সহ গোটা উদয়পুরের আকাশ। সেদিন থেকেই এক বুক দুঃখ নিয়ে রুজা'কে কোলে-পিঠে লালন পালন করছে তার মা। পরবর্তী সময় ( রুজার বয়স তখন ৩ বছর) তাকে আগরতলায় চলে আসে তার মা কর্মসূত্রে। জীবন যাপনের মসৃণ প্রণালীটার ছন্দপতন হলেও ভেঙে পড়েনি রুজার মা। রুজাকে নিয়ে স্বপ্নে বিভোর দু চোখ হয়তো কিছুটা দুঃখ লাঘব করে( সাময়িক স্বস্তির জন্যে ক্ষতপূর্ণ  মনে মলম লাগানো মতো আর কি) কিন্তু অকালে চোখের সামনে নিজের প্রিয় মানুষটির প্রাণ অন্তর্ধান হওয়ার দুঃখের ছাপ  ঢাকা অসম্ভব।এক আকাশ সুখও হার মানবে এই দুঃখের কাছে।তবু সংসারের ঘানিটা সেই সময় থেকে এখনো টেনে নিয়ে যাচ্ছেন উদ্যম সাহসিকতাকে আপন করে। বর্তমানে রুজা ১৪ এ পা রেখেছে। এই একরত্তি মেয়ে এখন থেকেই মার দুঃখের ভাগাভাগি করে নিতে শিখে গেছে। যে বয়সে  আমাদের মন ছেলেমানুষি আর আবদারে ভরপুর ছিল। আর রুজা তার ঠিক বিপরীত। রুজা'র মার বয়স এখন প্রায়ই ৫৫ ছুঁই ছুঁই।মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন যা এই বয়সের কিছুটা প্রতিফলন। মা'র অসুস্থতায় রুজা দায়িত্বজ্ঞানের সাথে সর্বদা মা'র পাশে থাকে। এই যেমন ডাক্তার দেখানো, ডাক্তারের পরামর্শ মাফিক মা'র যত্ন নেওয়া, সময় মতো ঔষধ সেবন করানো ইত্যাদি কাজগুলি যথেষ্ট সাবলীলভাবে করে থাকে রুজা। শুধু তাই নয়- রুজাতে রয়েছে হরেক গুণের সমাহার। যেমন চিত্রশিল্পী; তেমনি গানেও বড্ড মিষ্টি কন্ঠ। রুজার কন্ঠে ভীষণ মানায় যে গানটা তা হল- সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা 
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা ।তার কন্ঠে আমি বহুবার শুনেছি গানটা। অজান্তেই আমার চোখ বেয়ে অশ্রু গড়ালো বুকে। এই গানটাতে রুজা আল্লাহর কাছ থেকে কি জানি শান্তির বার্তা শুনতে চায়।
রুজার এইসমস্ত দায়িত্বজ্ঞান ওগুণের কাছে আমি নতজানু। আমি রুজার থেকে দায়িত্ব শিখি, অনুপ্ররেণা পায়।
রুজার মা আমার আদর্শ শিক্ষিকা, উনার মুখপানে তাকালে অনেক শ্রদ্ধা জাগে। আর যেদিন থেকে রুজার কথা শুনলাম তাকেও আমি আমার শিক্ষিকা মানতে শুরু করলাম।( যার কাছ থেকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা পাওয়া যায় সেই আদর্শ শিক্ষক-শিক্ষিকা; এবার সে হোক বয়সে ছোট আর বড়ো)
আমি মনে করি প্রতিটি মায়ের কুলে একটা করে রুজা থাকা দরকার। তাহলে হয়তো বৃদ্ধাশ্রমের মতো সামাজিক ব্যাধিগুলি অনাদিকালের জন্য আরোগ্য লাভ করবে। তখন বৃদ্ধাশ্রমের চিলিকোঠায় পড়ে থাকবে না  কোনো জন্মদাতা - জন্মদাত্রী।

অব্যক্ত কথা

….✍মোঃরুবেল

গ্রীষ্মে চৌচির একটা মাঠ যেমন এক বিন্দু বৃষ্টির করে অপেক্ষা,

আমিও তোমার উষ্ণ পরশের করি দীর্ঘ প্রতীক্ষা।

একটা বিকেল ঘুড়ি যেমন বাতাসের অসীম প্রেমে মাতে,

আমিও তোমার প্রগাঢ় প্রেমে ভাসতে চাই আনমনে।

একটি সান্ধ্য তারা যেমন চাঁদের সাথে থাকে নিগূঢ়ভাবে,

আমিও তোমার সাথে পথ চলতে চাই সঙ্গোপণে।

মেঘের আড়ালে সূর্য যেমন হাসে চুপটি করে,

আমিও তোমার রাগ-অনুরাগে মানিয়ে নেবো চুপিসারে।

নদী যেমন সুশ্রী হয় জলের পূর্ণতায়,

আমিও তোমার ভালোবাসায় স্বয়ং সম্পন্ন হতে চাই।

স্বপ্ন বিড়ম্বনা

           -মোঃরুবেল

চোখে আগন্তু ঘুম মেখে;
তুমি প্রেম জাগাও বিছানায়।
আর আমি রাতজাগা পাখি হতচকিত হয়ে ভাবি--- 
কোথায় হারিয়ে
গেল কাঙ্ক্ষিত স্বপ্নেরা।
কোথায় হারিয়ে গেল পুঞ্জিভূত বোবা কথারা।
কথা ছিল তোমার অনুদ্ধত ক্রোড়ে আমি মাথা রাখবো;
কথা ছিলো অগোছালো কিছু গল্প তোমাকে নিয়ে গোছানোর।
কিন্তু আজ তুমি সর্বাগ্রে বিছানার কোলে ঢলে পড়ো।
এখন প্রতি রাতেই তুমি ঘুমের দেশে দাও পাড়ি।
আর আমি বিরহে কলম ধরি।
নির্ঘুম স্বপ্নেরা তোমার ঘুমের শহরে সমাধিস্থ হয় আমার নয়ন সলিলে।
তাই এখন লিখিত হয় প্রামাণ্য দলিলে।

কবি পরিচিতি :- ১৯৯৫ সালের ০৪ নভেম্বর জন্মগ্রহণ করেন আগরতলার অদূরে অবস্থিত শহরতলী শচীন্দ্রলালে। পিতা: দুলাল মিঞা ও মাতা : রাবেয়া খাতুন এর একমাত্র সন্তান।
রাষ্ট্রবিজ্ঞানে রামঠাকুর কলেজ থেকে ২০১৭ সালে স্নাতক ডিগ্রী লাভ করে। তারপর আগরতলা জেলা ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডি.এল. এড ডিগ্রী অর্জন করেন।
সাহিত্যে ভালোবাসে ২০১৫ সাল থেকে এই জগতে তাঁর বিচরণ শুরু হয়।
মননস্রোত; কলকাতার মা সাহিত্য পত্রিকা ও বাংলাদেশের "ভোরের মেঘ" পত্রিকায় প্রকাশিত কবিতা সমূহ "মেঘ বালিকা " "করুণ স্মৃতির অস্তিত্ব"  "উড়ো চিঠি" ইত্যাদি।