রঞ্জিত চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রঞ্জিত চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মনে রাখা সেই দিন

   ✍️ রঞ্জিত চক্রবর্তী

সৃষ্টির সময় থেকে 
রাত-দিন ফুরিয়ে কাল যখন পূর্ণ হয়
তখন ফিরে আসে
এই এমন একটি দিন।
আমি বা আমার মতো 
অনেকেই এসেছে বা আসবে 
মায়ের জঠর ছেঁড়া ব‍্যথার বিরতি দিয়ে 
বাবার উদ্বেগের পাহাড় পার হয়ে অন্ধকার থেকে আতুরঘরে আদরে নাম রাখা হয়
ঘর ভরে উঠে আলোয় - আলোয় 
জিভ নাড়িয়ে স্বাগত জানাই 
দিকে দিকে ছড়ায় নতুনের বার্তা।
অতীত মনে রেখেই জীবনের শুরু 
পায়ে-পায়ে শিঁড়ি বেয়ে ওঠা 
হয়তো কেউ ভুলে যায় 
কেউ মনে রাখে
ঋণী-তো তাদের কাছেই স্নেহ গন্ধ যার শরীরে।
জীবন ফিরে আসে
জীবনের হাত ধরে
ধাপ শেষ হলেই থেমে যাবে রথ
জন্মদিন এ কথায় বলে
যেনো ভুলে না যায় সে মানুষ আর ঈশ্বরে।

এগিয়ে যাওয়াই জীবন

    ✍️রঞ্জিত চক্রবর্তী

চাঁদেও কলঙ্ক আছে
গ্রহণে সব আলো গিলে খায়
সূর্যও অনেক সময় ডুবে যায়
মেঘের আড়ালে।
কালবৈশাখী ঝড়ও
বছরে এক-একবার আসে
সমুদ্রেও জোয়ার ভাটা হয়
নিয়মের রেখা টেনে।
আকাশের তারাও 
এক-একসময় হয় স্থানচ্যুত
সময়ের কাছে সকলেই হেরে যায় 
তবুও লক্ষ্য থাকে স্থির।
যে যাই বলুক
ইচ্ছে মরে গেলে জীবন থেমে থাকে
সামনে এগুলেই
দৃষ্টি খুলে যায়।

এ এক অন্য সকাল


               ✍️রঞ্জিত চক্রবর্তী

শরতের আকাশে আজ
মেঘ রোদের খেলা
শান্তি ও আনন্দের বার্তা
বাতাসে নেচে বেড়ায়।
জুঁই শিউলি কামিনীর গন্ধে
প্রকৃতির রং বদলায়
তবুও এই সকাল অন্য কথা বলে
বিশ্বাস নিয়ে যায় অপর পারে।
অতীতের সাথে বর্তমান ধরে
স্মৃতির মালা গাঁথা
স্রোতে বা বদ্ধ জলে
শুধু তাঁর‌ই গান।
সুখ-দুঃখে যাদের উপস্থিতি নেই
সেই পুরুষেরই আমি একজন
আমি কোনো ছিন্নমূল ন‌ই।
এভাবেই একের পর এক হয়ে আসা
স্মৃতির কাছে অবনত হয়ে
আপনার মুছে যাওয়া
অতীতকে স্মরণে রাখা
যারা আছে বিস্মৃতির অতলে।