ভালবাসা

     
     ভালবাসা
     ✍️ডাঃ অরূপ রায় বর্মণ

সেই যখন আমার চুলে পাক ধরেছে, 
তুমি তখনও কোনো মতে ক্রিম মেখে মুখের ফাটলগুলো রেখেছ ঢেকে,  
আমি দাঁড়িয়ে একলাটি, আর  তুমি 
একটানা বক বক করে যাচ্ছো 
উবু হয়ে বসে থাকা ফুলওয়ালার সাথে,  
আমার  অস্তিত্ব তখন নেই আর কোন খানে!
তারপর ...কোন এক শীতের নিস্তব্ধ রাতে, 
চাঁদ তখন কুয়াশার ঘেরাটোপে, 
তুমি হাতে হাত রেখে বল,দেখ কি সুন্দর !
আমি ভাবি মিশে যাই আজ কুয়াশার সাথে, 
আর বেঁধে রাখি তোমায় স্বপ্নমায়ায়, 
শীতের এই নিঝুম রাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন