🖋শ্যাম মালাকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
🖋শ্যাম মালাকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ইংলিশ মিডিয়াম


               ✍️ শ্যাম মালাকার 


রাত পোহালেই ভোরের আলো 
    ফুটবে আকাশে । 
বাংলার মাটি কেঁদে উঠবে ।
   মাতবে শোকেতে ।
কাল প্রভাতে কৃষ্ণচূড়ার ঐ ফুল গুলি 
  লাগবে ভারি শক্ত ।
ঐ ফুলে লেগে আছে - 
  তোমার আমার বাঙালীর ভাই 
রফিক সালাম আর বকরতের রক্ত ।
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো সেই ভাষা শহীদদের ভগ্নী। 
কাল প্রভাতফেরীর মিছিল যাবে
রাজপথে আজ ছড়াও ফুলের বন্যা । 
   আজ নিশিতে গুমশে কাঁদে - 
শত ভাষা শহীদদের কন্যা ।
   বটতলা আর কদমতলি -
রাজপথ হোক বা অন্ধগলি - 
   কাল প্রভাতে শুনতে পাবে 
বাংলা মায়ের ক্রন্দনের  কলি । 
   কাল প্রভাতে  বিষাদের রঙ ফুটে উঠবে 
পাখির পালকে কিংবা নারীর দু-চোখে ।
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
মায়ের বুকের দুধের মান বাঁচাতে 
সেদিন মমতাজ বেগমের  কপাল ভাঙলো,
তালাক তালাক তালাক তাকে শুনতে হলো ।
কমলার সিঁথিতে উঠলো শেষ সিঁদুর ।
    রক্তের রঙে রঙীন হলো তার 
আলতা পেড়ে শাড়িটা ।
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
   ভগ্নস্তূপে দাঁড়িয়ে সেদিন  বঙ্গ জননী শুনেছিল 
      বিভীষিকাময়  একটা আর্তনাদ ।
বঙ্গ তনয়ারা সেদিন নিজের বুকের দিয়ে - 
বাংলা মায়ের ইজ্জত ঢেকেছিল । 
   বঙ্গ তনয়েরা সেদিন উন্মাত হয়ে - 
শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে - 
 শোষিত শৃঙ্খলিত বঙ্গ  মায়ের ধমনীতে 
 প্রানের সঞ্চার করেছিল । 
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
বিশ্বজুরে ঐ  কমিউনিকেশন - 
   ইংলিশে যার বেজায় ফ্যাশন। 
বাংলা আজ কেউ পড়ে না কী ?
   রক্তের দাম হয় না কী ? 
আজ রফিকের কাঁদে , সালামের কাঁদে ।
    কাঁদে বরকতের মা । 
আজ বাঙালী কাঁদে , বাংলা কাঁদে ।
   কাঁদে ভাষা শহীদদের বঙ্গধাম ।
ঐ দিকেতে দাঁড়িয়ে হাঁসে - 
     ইংলিশ মিডিয়াম।  
অট্ট হাসি হেসে সে বলে - 
বিশ্বজুরে ঐ  কমিউনিকেশন - 
   ইংলিশে যার বেজায় ফ্যাশন। 
বাংলা আজ কেউ পড়ে না কী ?
   রক্তের দাম হয় না কী ?
ওহে রফিক , ওহে সালাম - 
   ও আমার বরকত ভাই । 
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে - 
        ইংলিশ মিডিয়াম ।

পেটের জ্বালা

🖋শ্যাম মালাকার 

ধূপকাঠি নেবে বাবু 
     ধূপকাঠি ! 
হরেক রকম ধূপকাঠি।
  শিউলি চন্দন আর গোলাপের রাশ 
ধূপকাঠি আমার মধুর সুবাস ।
ধূপকাঠি নেবে বাবু 
     ধূপকাঠি !
যাদবপুরের ক্যাম্পাস থেকে 
    তখন স্টেশনে ।
সামনে দিয়ে চলে গেলো ,
   ক্ষুদে ধূপকাঠি ওয়ালা। 
মনে ভারি কষ্ট তখন , 
 ভাবতে লাগলাম আমার সেই 
      শৈশব বেলা ।
যে বয়সে আমি স্কুলে গিয়েছি ,
    বই পড়েছি ঘুরেছি অনেক মেলা ।
না জানি তখন খেলেছি কত  
      নৃত্য নতুন খেলা । 
রঙ তামাশার এই দুনিয়ায় 
  রাজনীতির ঐ বহুরুপী তে 
এই ক্ষুদে আজ এই বয়সে - 
       সেজেছে আজ - 
   ধূপকাঠি ওয়ালা। 
কারণ রঙ তামাশার এই দুনিয়ায় - 
     হাতছানি দেয় - 
 পেটের জ্বালা ।
   বাবা সাহেবের সেই নিয়ম - 
লুন্ঠিত আজ স্বাধীন দেশে ।
 কারণ শিশু শ্রমিক ধূপকাঠি বেচে 
   ছন্দ বলে হেঁসে হেঁসে।  
 সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে,
যাদবপুরের ক্যাম্পাস থেকে 
   তখন স্টেশনে ।
ঘুঘনী মুড়ির দোকানে যখন 
     খাবার খেতে যাই । 
তখন বললাম আমি - 
   কাকা মুড়ি ঘুঘনী দাও ।
এই নাও দাদা তোমার টা ।
 তাড়াতাড়ি বলো আরক কী চাও ।
দাদা ডাক টা শুনে 
বুক টা তখন কেঁপে উঠলো ।
  মুখ তুলে চেয়ে দেখি-  
মুড়ি ঘুঘনী দিতে আসলো  
   একটা ছোট্ট পারিজাত পুষ্প ।
মুখে তার কালো কয়লার দাগ ,
    হাত তখন আমার স্তব্ধ। 
চোখ দুটি ঐ পারিজাত পুষ্পের মুখে -
     থমকে গেছে ।
হঠাৎই একটা ভয়ঙ্কর আওয়াজে 
   আমার নিরবতা কাটলো ।
সেই হাঁসি মুখে কয়লার কালো দাগ
তখন আর মধুর নয় ।
  কারণ পিছন থেকে একটা 
যম কালো ভদ্রলোক বলে উঠলো রাগে
শ্যাম একটা কাজ করতে এতক্ষন ! 
তখন মুখে নেই সেই মলিন হাঁসি - 
   যা ছিল ভরা কয়লার কালো দাগে ।
এতক্ষণে জানতে পারলাম- 
  ঐ পারিজাতের নাম আর আমার নাম এক।
স্তব্ধ তখন এই দুই নয়ন ।
 ভাবতে লাগলাম আমার সেই -
    শৈশব বেলা ।
যে বয়সে আমি স্কুলে গিয়েছি ,
    বই পড়েছি ঘুরেছি অনেক মেলা ।
না জানি তখন খেলেছি কত  
      নৃত্য নতুন খেলা । 
রঙ তামাশার এই দুনিয়ায় 
  রাজনীতির ঐ বহুরুপী তে 
এই ক্ষুদে আজ এই বয়সে - 
       সেজেছে সে আজ - 
ঘুঘনী ওয়ালা ।
কারণ রঙ তামাশার এই দুনিয়ায় - 
     হাতছানি দেয় - 
 পেটের জ্বালা ।
   বাবা সাহেবের সেই নিয়ম - 
লুন্ঠিত আজ স্বাধীন দেশে ।
 মধ্যবিত্ত কত শ্যামের ঝুলিতে আজ -
      B.A, M.A,B.ED এর ডিগ্রী।
তারাই হবে রাজনৈতিক নেতা ।
    গলায় তাদের প্রশংসার মালা 
আর রঙ তামাশার এই দুনিয়ায় - 
যে ক্ষুদে শ্যাম ধূপকাঠি বেচে - 
   আচার বেচে আর ঘুঘনী বেচে ,
তাদের ঝুলি তে থাকে - 
  মায়ের ঔষধের চিরকূট 
অথবা ছোট্ট বোনের দুধের প্যাকেট। 
  সম্মানের মালা দূরের কথা । 
এই শীতে তে জোটেনি তাদের- 
    পরনের সেই গরম জ্যাকেট। 
যাদবপুরের ক্যাম্পাস থেকে 
    তখন স্টেশনে ।
ধূপকাঠি নেবে বাবু 
     ধূপকাঠি ! 
হরেক রকম ধূপকাঠি।
  শিউলি চন্দন আর গোলাপের রাশ 
ধূপকাঠি আমার মধুর সুবাস ।
ধূপকাঠি নেবে বাবু 
     ধূপকাঠি !
সামনে দিয়ে চলে গেলো ,
   ক্ষুদে ধূপকাঠি ওয়ালা। 
সারাদিন সে ধূপকাঠি বেচবে
কারণ রঙ তামাশার এই দুনিয়ায় - 
     হাতছানি দেয় - 
   পেটের জ্বালা ।