সুস্মিতা মহাজন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুস্মিতা মহাজন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তোর নামে


   ✍️ সুস্মিতা মহাজন 

একটা সমুদ্র লিখে দেবো তোর নামে,
তুই গড়ে নিস ঢেউগুলোকে।
রঙহীন তার জলের স্রোত;
পাশেই তার সোঁদা  মাটির 
মাতৃত্বের গন্ধ মাখে।
একটা পাখি দেবো তোর সাথে করে,
যে শুধু আমার সুখের নীড় খুঁজবে তোর কাছে-
ওই দূরে উড়ে গেলেও আবার 
ফিরবে তোর টানে।
তোকে একটা স্বপ্ন দেবো এঁকে, 
তুই তার রঙীন কেনা স্বপ্নে নাই-বা থাকলি-
নতুন করে স্বপ্ন দেখবি বলে।

মাপ

    ✍️ সুস্মিতা মহাজন 

এক বিন্দু রক্তের দাগ 
ছড়ছে প্রতিনিয়ত, 
হাজারো স্বপ্ন মিথ্যে হচ্ছে
যুদ্ধ চলছে শত।
মাপ চলছে দাঁড়িপাল্লায়
কার দর কত?
এক পাল্লা ভারী বটে,অন্য পাল্লা ছোট।
মাটির উপর চাপ সৃষ্টি করছে যারা,
একদিন বুঝবে কি ছিলো তারা।
দাঁতে দাঁত চেপে আছে মশা, 
আর কিছুটা পরেই মৃত্যু তার দশা।

আগুন

    ✍️সুস্মিতা মহাজন 

একসাথে অনেকগুলো মনকে পুড়তে দিলাম,
শেষে বললাম ভালো থেকো!
জানি এগুলো ছাঁই হবে,
একটা সময় দমকা হাওয়ায় সবটা উড়ে যাবে।
কিছুটা আগুনের তাপের দাগ হবে শরীরে, 
জমাট বাঁধা কালো ছাঁইপোড়া দাগ।

নীরবতা

    ✍️সুস্মিতা মহাজন 

ভরা মধুমাস চারিদিকে শুধু রঙের খেলা,
তবু আমার দরজায় কড়া নাড়ে অবহেলারা।
কত প্রেম আসে ভালোবাসার অজুহাতে, 
হারিয়ে যায় কোথায় কে জানে!
সে পড়ে থাকা কুনোব্যঙ হয়ে
নিস্তব্ধতার ঝড় তোলে বাতাসে। 
একে একে যুদ্ধ চলে সবেতে,
আর আমি ভাবি ছেলেখেলা!
তুফান উঠে কাঙালের ঘরে-
বুকের ভাষায় নীরবতা শুয়ে বসে কাঁদে ;
আমার দরজায় শুধু কড়া নাড়ে অবহেলা।

ইচ্ছেমতী


               ✍️ সুস্মিতা মহাজন 

পারলে এবার নদী হবো,
তরঙ্গের সুরে গান ধরবো।
ইচ্ছে মতন ভেসে যাবো,
তবে এবার নদী হবো।
দুঃখ যত জলে মিলবে,
দেখবে নাকো অতলেও।
রোদের আলোয় হাসি ছলছল,
বুক ভরা স্বপ্ন আদর দিয়ে।
বাসবো ভালো ঢেউগুলোকে,
লিখে যাবো বালির চরে।
মিছে যত ভ্রান্তি ছিলো,
সব মিশবে অন্য দলে।
আপন ভোলা নদী হবো,
খুঁজবে না গো হারিয়ে গেলেও!

হারতে চাইনি

✍️সুস্মিতা মহাজন 

গিয়েছিলাম আজ আরেকটিবার
তোকে সব বলবো বলে,
ভেবেছিলাম আজ মনের জ্বালা, যন্ত্রণা, আবেগ, অনুভূতিগুলো তোকে জানাবো।
জানিস! চেষ্টাও করেছিলাম
তবে পারিনি রে, পারিনি কিছুই বোঝাতে,
ভেবেছিলাম হৃদয় খুলে দেখাবো;
দেখাবো কতটা ক্ষত, এখন রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে!
পারিনি রে, আজও হেরে গেছে হদয় মস্তিষ্কের কাছে।
তুইও বুঝলি না আমি বোঝাতে পারিনি বলে,
আজীবন অবুঝ হয়েই থাকুক তোর হৃদয়। 
জানি একটা সময় পর আমি অপরাধী তকমাই পাবো,
সেটা আমি আজই মেনে নিলাম নিরবে,,,,,!

আমি নামহীন কেন নই?


              ✍️ সুস্মিতা মহাজন 

বহুদিন ধরে বহুজনে চেনে আমায়,
এদের বেশির ভাগই 'ভদ্র' ও 'শিক্ষিত' পুরুষ;
আমি থাকি নিষিদ্ধ বিদঘুটে অন্ধকার গলির ঘরে।
বেশ সেজেগুজে সুন্দরীও আমি বটে!
তাদের পিপাসা আর ভোগের জন্যই আমার জন্ম,
নিজেকে তুলে দিই কেনাবেচার পাল্লীতে।

আমার সিঁথিতে সিঁদুর দেয়নি কেউ কোনোদিনও, 
তবু প্রতিরাতের অন্ধকারে আমার লাশের উপর -
আঁচড়ের চিহ্ন দিয়ে চলে নতুন নতুন আঙুল। 
গর্ভধারিণী হই আমিও জন্মদায়িনী মা!
সন্তান আমার হয়ে যায় অচ্ছুত;
সমাজের বুকে শুধু যেন হেলাফেলা। 

রজনীতে যারা আমার কাছে লজ্জা বিসর্জন দেয়,
দিনের আলোতেই তারাই সমাজের উজ্জ্বল মুখ।
আমি কাটাই অন্ধকার গলিতে লুকিয়ে রেখে চোখ, 
আমার নামটা না হয় "পতিতা" হয়েই থাকুক।
তোমরা হাজারো তারার ভীড়ে উজ্জ্বল জ্যোতিটি,
আমারবেলায় আমি না হয় শুধু নষ্ট চাঁদই রই!

যাযাবর জীবন

✍️   সুস্মিতা মহাজন 
যাযাবরের ন্যায় যেখানে সেখানে ঘুরে বেড়ায়,
হৃদয়ের উজাড় করা প্রেম। 
স্থায়ী হতে পারে না কোথাও -
মনের মতো ভালোবাসা যে,
পায় না কোথাও! 
কখনো নিজের মনের কাছে হেরে যায়,
কখনো তার মনের কাছে -
কভু সে পায় না তার পরিতৃপ্তি। 

নিজের নিদিষ্ট স্থান খুঁজে পায়নি কখনও, 
সারাক্ষণ দ্বিধা দ্বন্ধের মাঝে কাটে।
বারবার আশার আলো জ্বেলেও-
ফিরে ফিরে আসতে হয়, 
নিজের ভাঙা হৃদয়ের কাছে।

যাযাবরের মতো জীবন কাটে,
পথে পথে কত না লাঞ্ছনা সইতে হয়।
শুধুমাত্র একটা নিদিষ্ট নীড় পায়নি বলে,
কত কতবার সম্মুখীন হতে হয়-
জবাবদিহি করতে হয় কতজনের কাছে। 

নিশ্চুপ থাকতে থাকতে ব্যথা বাজে,
হৃদয়ের এককোণে.......... 
ভাঙ্গা স্বপ্নেরা পড়ে থাকে আঙ্গিনাতে।
আর নিজের নীড় খুঁজতে থাকে.......
হৃদয়ের ভাঙ্গা আয়না নিয়ে।

যাযাবর জীবন

✍️   সুস্মিতা মহাজন 
যাযাবরের ন্যায় যেখানে সেখানে ঘুরে বেড়ায়,
হৃদয়ের উজাড় করা প্রেম। 
স্থায়ী হতে পারে না কোথাও -
মনের মতো ভালোবাসা যে,
পায় না কোথাও! 
কখনো নিজের মনের কাছে হেরে যায়,
কখনো তার মনের কাছে -
কভু সে পায় না তার পরিতৃপ্তি। 

নিজের নিদিষ্ট স্থান খুঁজে পায়নি কখনও, 
সারাক্ষণ দ্বিধা দ্বন্ধের মাঝে কাটে।
বারবার আশার আলো জ্বেলেও-
ফিরে ফিরে আসতে হয়, 
নিজের ভাঙা হৃদয়ের কাছে।

যাযাবরের মতো জীবন কাটে,
পথে পথে কত না লাঞ্ছনা সইতে হয়।
শুধুমাত্র একটা নিদিষ্ট নীড় পায়নি বলে,
কত কতবার সম্মুখীন হতে হয়-
জবাবদিহি করতে হয় কতজনের কাছে। 

নিশ্চুপ থাকতে থাকতে ব্যথা বাজে,
হৃদয়ের এককোণে.......... 
ভাঙ্গা স্বপ্নেরা পড়ে থাকে আঙ্গিনাতে।
আর নিজের নীড় খুঁজতে থাকে.......
হৃদয়ের ভাঙ্গা আয়না নিয়ে।

তুমি আজও কিশোরী

….✍ সুস্মিতা মহাজন

মায়াবিনী রূপবতী কন্যা তুমি,

ধরিত্রী তোমার "মা"।

কখনো কূল ভাঙ্গে স্রোতে, 

আবার কখনো গড়ে উঠে পলিতে।


কন্যা তুমি রুপ নেও মাতৃ-

তীরে বুকে বাঁচে হাজারো সন্তান তোমার।

তোমাতেই পূণ্য যেনো;

তোমাতেই ভাসে পাপী। 


বরষাতে পূর্ণ গর্ভ তোমার,

চৈত্রেতে শুষ্ক রূপী।

কূল ভাঙ্গে, কূল গড়ে-

তবু তুমি থামো নাকো।

চলছে তোমার চলন স্রোত, 

চলছেই অবিরাম অবিশ্রান্ত! 

সময় পাল্টে ঘড়ির কাঁটায়, 

তুমি সেই আজও কিশোরী।

তুমি আজও কিশোরী

….✍ সুস্মিতা মহাজন

মায়াবিনী রূপবতী কন্যা তুমি,

ধরিত্রী তোমার "মা"।

কখনো কূল ভাঙ্গে স্রোতে, 

আবার কখনো গড়ে উঠে পলিতে।


কন্যা তুমি রুপ নেও মাতৃ-

তীরে বুকে বাঁচে হাজারো সন্তান তোমার।

তোমাতেই পূণ্য যেনো;

তোমাতেই ভাসে পাপী। 


বরষাতে পূর্ণ গর্ভ তোমার,

চৈত্রেতে শুষ্ক রূপী।

কূল ভাঙ্গে, কূল গড়ে-

তবু তুমি থামো নাকো।

চলছে তোমার চলন স্রোত, 

চলছেই অবিরাম অবিশ্রান্ত! 

সময় পাল্টে ঘড়ির কাঁটায়, 

তুমি সেই আজও কিশোরী।