কামনা দেব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কামনা দেব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পেটুক

✒️কামনা দেব
                                      
   পেটুক বাবা গোবিন্দের বাপ
   কথায় কথায় দেখায় সে ধাপ।

           পেটে নজর লেগেছে তাঁর
            গলায় আছে মাদুলি হাড়।

    পেটুক দু-জন বসছে খেতে
        খায় যে পদ্ম পাতার পাতে।

           পেটটা তাঁদের বিরাট বড়
            আমন্ত্রণে চিন্তা করো।

বিবর্তনের মালা

✒️কামনা দেব
                                         
ভালোবাসা আকাঙ্ক্ষার,
বিত্ত ভাসে চোখের জলে 
নিত্য নতুন চায় সবাই
থাক্ বা না থাক্ তবু চাই,
চিত্তেই যখন দয়া নাই
হৃদয় চঞ্চল থাকে তাই
অপেক্ষার প্রহর তখন 
বেদনার ঐ পাপড়ির তলে।

ফুলের মালা শুকিয়ে যায়
নতুন ফুল ফুটবে বলে 
স্বপ্ন একদিন ভেঙ্গে যায় 
নতুন এক স্বপ্নের আশায় 
হৃদয় যখন হয় চঞ্চল 
ডাগর চোখে আসে জল
বেদনার ব্যথা হৃদয় পুড়ে 
নিজেই শুধু জ্বলে।

জীবনদীপ নিভে যায় 
নতুন রূপেতে আসবে বলে
আকাঙ্ক্ষারা ম্রিয়মাণ 
জীবন যখন অবসান
দুঃখ তখন দীপ্যমান 
সুখেরা শোকে হয় ম্লান
বেদনার আকাশ ফুঁড়ে 
বিবর্তনের মালা দোলে।

সংগ্রাম চলবেই

✍️ কামনা দেব

জাগো এবার, জাগো সবাই
সংগ্রাম করো বাঁচার জন্য ,
জীবনটা যে কঠিন লড়াই 
বেঁচে থাকা নয় সামান্য। 

প্রতারণার প্রলোভনে 
পা দিও না কখনো কেউ,
আত্মবোধের অপমানে 
প্রতিবাদের তুলবে যে ঢেউ।

বাঁচার সংগ্রাম চলছে চলবেই
জনগণের সম্মানেতে ,
বাঁচার নির্মোক অধিকারেই
মনুষত্বের স্বত্তা কাড়তে।

প্রয়োজনে দেবো রক্ত 
পেতে সম্ভ্রম শান্তি স্বস্তি,
পথের বাঁধা হোক না শক্ত 
লড়বো শহর হতে বস্তি ।

সমাজ দস্যের অত্যাচারে
বাঁচতে প্রাণপণ যুদ্ধ চলবেই,
মিথ্যাচার আর ব্যাভিচারে
সংগ্রাম লড়াই করতে হবেই ।