সংহিতা ভট্টাচার্য্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংহিতা ভট্টাচার্য্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃষ্টি ও আমি


               ✍️ সংহিতা ভট্টাচার্য্য

বৃষ্টির সাথে আমার সখ্যতা সেই শৈশব থেকে 
বৃষ্টি হলেই কাগজের নৌকা ভাসিয়ে দিতাম জলে...
হেলেদুলে নৌকা চলতে শুরু করতেই 
খুশিতে  লাফিয়ে উঠতাম। 

কৈশোরে বৃষ্টির সাথে বন্ধন আরও নিবিড় হলো
বৃষ্টিকে জড়িয়ে ধরে ভিজতাম এক অদ্ভুত সুখে।

কলেজ জীবনে বৃষ্টিকে নিয়ে লিখেছি  প্রায় হাজার খানেক কবিতা--
কখনো করতলে কখনো হৃদয়ে কখনো গায়ে মেখে ভেসে যেতাম কবিতার ভেলায়।

আজকাল বৃষ্টি এলেই প্রচন্ড কান্না পায় আমার
বুকের ভিতর কিসের হাহাকার নিজেও ঠিক বুঝি না।
আমার দু'চোখ বেয়ে বন্যা নামে... 
কলকল শব্দে বইতে থাকে আমার মনের উঠান জুড়ে।

   

ক্লান্ত বিকেল


              ✍️সংহিতা ভট্টাচার্য্য


আমি জানি এ কবিতা তোমার হাতে পৌঁছবে না কোনদিনও।

জানি...জেনেও লিখি।
কি করি বল?
এক অবাধ্য যন্ত্রণায় ছটফট করে আমার কলম।

আমার বৃত্তের চারিদিকে তোমার বর্ণমালারা সারাক্ষণ ঘুর ঘুর করে।

যে বর্ণমালায়  শুধু গ্রীষ্মের তীব্র  দাবদাহ,কালবৈশাখীর তান্ডব, বানভাসির আর্তনাদ,  আর কনকনে ঠান্ডার অনুভূতি ছাড়া আর কিছু নেই।

আমি হন্যে হয়ে খুঁজে বেড়াই
 শরতের নীল আকাশ
 টুকটুকে লাল পলাশ..
ইলশেগুঁড়ি বৃষ্টি 
আর 
দুটো শালিক। 

দহন ক্লান্ত দিনের শেষে 
আমি শুধু বৃত্তের ব্যাসার্ধ মাপি।

প্রতীক্ষা

   ✍️ সংহিতা ভট্টাচার্য্য
""""""""""""""""""""""""""""""""""
চারিদিকে উৎসুক জনতার ভিড় 
আমি দাঁড়িয়ে মঞ্চে,
অসহায়, দুর্বল, অবলাদের হাততালিতে মুখরিত চারপাশ। 

একটা শর্ত পূরণ হলো
লড়াইয়ে সফল আমরা...
আজ থেকে আর কোনদিন ...
কোন কন্যাভ্রূণ হত্যা হবে না,
পণের জন্য কোন গৃহবধুকে পুড়িয়ে মারা হবে না,
কেউ ধর্ষিতা হবে না, 
চিরতরে নারী নির্যাতন অধ্যায়ের আজ পরিসমাপ্তি......
এই ঘোষণাটি দিয়ে মঞ্চ থেকে নেমে আসছি...

ঝরঝর করে দু'চোখ বেয়ে ঝরে পড়ছে আনন্দাশ্রু ...
বুকের ভেতর হাজারো আতসবাজির রোশনাই ...
হাজারো খুশির ঢেউ আছড়ে পড়ছে মনের গহীনে...।

হঠাৎ ঘুম ভাঙলো।
আমি স্বপ্নে আবিষ্ট...
ঘুমের আবেশ থেকে বেরিয়ে দেখি,
হায়! সবই যে ফাঁকি।

 এ জীবনে নারীমুক্তির সাক্ষী হওয়া 
আমার হয়েও আর হলো না!

দেখলাম সাঁকোর ওপারে স্বপ্নগুলো জ্বলজ্বল করছে.....

আমার রবীন্দ্রনাথ

          সংহিতা ভট্টাচার্য্য
আমার যতো সাধ আহ্লাদ
কবিগুরু তুমি রবীন্দ্রনাথ,
রবির কিরণে সাজিয়েছ প্রভাত
তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ।

 আমি আসার অনেক আগেই এ ভবে 
কেন চলে গেলে তুমি বিশ্বসংসার ফেলে
সাজিয়ে দিয়ে গেলে তোমার সৃষ্টির দরবার...
যা নিয়ে বাঁচবে এ  বিশ্ব হাজার কোটিবার।

আজ ও ভেবে ক্লান্ত হই আমি
কোথায় পেলে তুমি এত সুন্দর লেখনী !
রঙ বাহারি ছন্দের মালা গেঁথে গেছো তুমি
তোমার লেখনী যেন যাদুর পরশমনি।

আজ ও মনে পড়ে  ছোটবেলার সেই "ধ্রুব" স্যার 
যিনি পরিচয় করিয়ে দিয়েছেন তোমার বিশ্বসংসার,
তোমার রেখে যাওয়া যত সৃষ্টি সম্ভার ..
আমার "ধ্রুব" স্যারের চোখে দেখেছি বার বার।

বাবা আমার দেখিয়েছেন পৃথিবী
"ধ্রুব" স্যার আমায় চিনিয়েছেন " রবি "
রাগে অনুরাগে  যখন একা ছবি আঁকি...
মনে মনে স্যার তোমায় গুরু ভাবি।

মনে পড়ে সেদিনের কথা
যেদিন হয়েছিলেম পিতৃহারা,
চোখ মুছিয়ে দিয়েছিল তোমার "সঞ্চয়িতা",
ভাবছি !তুমি কি করে জানলে আমার বিষন্নতা!

আজ  বিষন্ন একলা হয় যখন প্রান
সাথে নিয়ে বসি তোমার "গীতবিতান ",
গুনগুনিয়ে সুরে বেসুরে  গেয়ে যাই তোমার গান,
তোমার সৃষ্টি হাজার বছর করে দান।

তুমি তো মহাকাশ আমার স্বর্গের দেবতা---
তুমি আজ হাজার কবির কবিতা..
তোমার সুরে গান গেয়ে ভুলাই সব ব্যার্থতা,
তুমি বিশ্বগুরু, তোমাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা।

কৃষ্ণনগর, আগরতলা।
"""""""""""""""""""""""""""""""""""""

বসন্ত এলো যে


               ✍️সংহিতা ভট্টাচার্য্য  
  
হিমেল হাওয়া দূরে ঠেলে 
সবুজে সবুজ পা ফেলে।
এলো যে বসন্ত
ফুলে ফুলে শান্ত।

কোকিল সুরে আবেশ জড়িয়ে 
নীল নীলিমায় সুবাস ছড়িয়ে। 
ফুটেছে পলাশ
ভরেছে আকাশ। 

হোলির প্রতিকশা বুকে জড়িয়ে।
বাসন্তি রঙ গালে মাখিয়ে
দিগন্ত আনমন
জোনাকির মতন।

ফাগুন এলো আজ ঘরে
পাখীদের ঝাঁক সুরে সুরে
মধুপেরা মহুয়ায়
কি যেন বলে যায়।
                    

বসন্ত এলো যে


               ✍️সংহিতা ভট্টাচার্য্য  
  
হিমেল হাওয়া দূরে ঠেলে 
সবুজে সবুজ পা ফেলে।
এলো যে বসন্ত
ফুলে ফুলে শান্ত।

কোকিল সুরে আবেশ জড়িয়ে 
নীল নীলিমায় সুবাস ছড়িয়ে। 
ফুটেছে পলাশ
ভরেছে আকাশ। 

হোলির প্রতিকশা বুকে জড়িয়ে।
বাসন্তি রঙ গালে মাখিয়ে
দিগন্ত আনমন
জোনাকির মতন।

ফাগুন এলো আজ ঘরে
পাখীদের ঝাঁক সুরে সুরে
মধুপেরা মহুয়ায়
কি যেন বলে যায়।