প্রিতম দাশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রিতম দাশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

"বর্তমান"

"বর্তমান"

আজ স্তব্ধ এই মানব জীবন।
দিন দিন বেড়েই চলেছে মনুষ্য পতনের সংক্রমণ।।

খেটে খাওয়া মানুষ আজ অন্নের কাঙ্গাল।
অভাবের দরুনই চুরি-ডাকাতি তুমাল।।

ব্যবসায়ী শ্রেণি হচ্ছে ক্ষতির সম্মুখীন।
কৃষকরা বেছে নিচ্ছে আত্মহত্যার পথ সুদ করতে না পেরে ঋণ।।

পুড়ছে মানুষ আজ হিংসায়।
ডুবে মরছে লোভ লালসায়।।

পাশে দাঁড়ানোর বন্ধুত্ব আজ লুপ্ত হচ্ছে।
কাল মুখোশের আপনত্ত্ব বিশ্বাসী কে ধ্বংস করছে।।

প্রতিবাদ করা মানুষগুলো আজ নীরবতার দমনে ভুগছে।
অন্ধকারের কোপে যেন আলোর নিঃশেষ ঘটছে।।

সঠিক শিক্ষা গ্রহণে হচ্ছে নানান বাধা।
সরল সোজা দেখতে অথচ অমিল ধাঁধা।।

একের দুঃখে অন্যে হাঁসে।
ন্যায়-এর বিচার বন্যায় ভাসে।।

পরোপকারী সর্বস্ব হারাচ্ছে।
অথচ চোষাগুলো আরো অধিক ক্ষমতাবান হয়ে উঠছে।।

ভালো স্বভাবী মানুষরাও বহন করছে অপমান।
হ্যাঁ আজ এটাই বর্তমান।।

জীবন যুদ্ধ


🖋প্রিতম দাশ

একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্নেহ-মমতার পরশে আচ্ছাদিত থাকে। ধীরে ধীরে প্রকৃতির আলো বাতাস পেয়ে যখন প্রথমবারের মত হাঁটতে শুরু করে ঠিক তখন থেকেই শুরু হয় তার জীবন যুদ্ধ। সেই একটু একটু করে প্রকৃতির লীলা কীর্তন ও সমাজের মানুষের নানান মানসিকতার পরিচয় পায়, সঞ্জয় করতে থাকে নতুন নতুন অভিজ্ঞতা, যাতে করে ভবিষ্যতে সে পথে হাঁটতে গিয়ে তাকে কোনো অসুবিধায় না পড়তে হয়। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে জীবন মানেই সমস্যার সমুদ্র, আর সেই সমস্যা গুলোর সমাধান নিজেকেই খুঁজে বের করতে হবে। জীবনের প্রতিটি কাজেই যে সবসময় সফলতা আসবে এমন মোটেই নয়, অসফলতাও জুড়িয়ে থাকে কিছু মূল্যবান পদক্ষেপে, আর সে অসফলতার মুখোমুখি হয়ে অনেকেই নিজের জীবন থেকে চিরকালের জন্য বিরতি নিয়ে নেয়। যেটা মানুষের জীবনের সবচাইতে ভুল সিদ্ধান্ত। অসফলতাময় কাজগুলোই নতুন কিছু শিখিয়ে যাবে এবং অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও সততার মাধ্যমে তাকে অসফলতার মাঝে লুকিয়ে থাকা সফলতাকে খুঁজে নিতে হবে। জীবন যুদ্ধ বহু কঠিন তায় পরিপূর্ণ, আর তাকে সেই সকল কঠিনতায় নিজেকে লুকিয়ে রেখে নয় বরং সাহসী ও সংগ্রামী করে তুলতে হবে। তবেই জীবনের এই মহাযুদ্ধে সে নিজেকে বিজয়ী রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে

অতীতের কথা

 
                   ✍️প্রিতম দাশ

পলাশীর সেই প্রান্তরে,
বেজেছিল যুদ্ধের দামামা।
 প্রায় দুইশত বছর ধরে,
অপশাসনের কবলে ছিল ভারতীয়রা।

লুণ্ঠনকারী ইংরেজরা,
শূন্য করেছে দেশের সম্পদ ভান্ডার।
শোষণকারী হয়ে পাপীরা,
শোষণ করেছে বুক মোদের দেশ মাতার।

গঙ্গায় ভাসিয়েছে রক্তের বন্যা।
মৃত্যুর স্তুপ জমে হয়েছে পাহাড়।
বৃদ্ধ থেকে শিশু কন্যা,
অত্যাচারীদের হাত থেকে পায়নি কেউই নিস্তার।

শ্রমিক শ্রেণীর শ্রমের ফসল,
হাতিয়ে নিয়েছে লোভীরা।
দুর্ভিক্ষে ভুগেছে দেশ সকল।
সমৃদ্ধ করেছে নিজেদের দেশ ওই অনাচারীরা।

বিপ্লবীদের প্রতিবাদে,
জাগ্রত হয়েছে সবাই।
দেশ মাতা কে স্বাধীন করতেই হবে;
চলো বহিরাগতদের তারাই।

এভাবে হাজারো আত্ম বলিদানে,
হয়েছে এই দেশ স্বাধীন।
সংগ্রামীদের অবদানে,
আজ মোরা ভারতমাতার অধীন।