জোড়া দেবে কে

    ✍️ অর্ধেন্দু ভৌমিক

চাঁদ হাসিমাখা কপাল 
কখন যে বর্ষা নামে
বুকের পাঁজর বেয়ে-

প্রতিটি বসন্ত সাক্ষী পলাশ
আর মাদারফুলে... 

মুহুরীর ঘা প্রেমকথা বলে-
হৃদয় হৃদয় ভাঙে, মানুষে মানুষে
জোড়া দেবে কে?