বিউটি শুক্ল দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিউটি শুক্ল দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নজরুল

✒️বিউটি শুক্ল দাস 

ওগো দয়াময়ী, হে বিদ্রোহী,
তুমার প্রচেষ্টায় আজ হয়েছি স্বাধীন।
তুমার প্রেমের গানে 
                আমি প্রেমময়ী,
তুমার সাম্যের গানে 
               আমি সাম্যবাদী।
দিকে দিকে মানুষ আজ
             তুমার ছন্দে নাচে,
তুমার সৃষ্টি আজ ঘরে ঘরে 
                  স্কুল কলেজে।
তুমার লেখা অগ্নিবীণা
                     বিষের বাঁশী,
হৃদয়ে আজীবন রাখি গাঁথি।
তুমার সেই ধুমকেতু পত্রিকায়
পূর্ণ স্বাধীনতার কথা
             আমরা হলাম শ্রোতা।
কারাগারে তুমার সৃষ্টি সুখের উল্লাস 
আমাদের হৃদয়ের ক্যানভাসে গাঁথা।

মুক্তিযোদ্ধা


✍️ কলমে - বিউটি শুক্ল দাস 

 হে বীর গণ হে বিপ্লবী 
লহ মোর শতকোটি প্রণাম। 
ভুলিনি তোমায় ভুলব না তুমায় 
এ দেহে যতদিন আছে প্রাণ।
১৯শে মে বছরে যতবার আসবে 
ততবার তোমাদের মুখ চোখে ভাসবে।
ছেড়েছ ঘর ছেড়েছ পৃথিবী 
রেখে গেছ তোমাদের স্মৃতি।
মায়ের ভাষাকে আঁকরে ধরে 
 বুকের রক্তে রঙ্গিন করেছ নদী।
কত মায়েরা হয়েছে সন্তান ছাড়া 
 কত বোনেরা হয়েছে ভ্রাতৃ হারা।
 কত স্ত্রী তার সিঁদুর বির্সজন দিয়েছে 
সেদিন সেই নদীর জলে ‌। 
কিশোরী কমলা ও সেদিন ভাবেনি 
 এত অল্প বয়সে ছাড়তে হবে পৃথিবী। 
সেও দেখিয়ে গিয়েছে সেদিন যুদ্ধে 
 নারী পুরুষ সমান অধিকারী ‌। 
এ বাংলা যতবার মায়ের ভাষা বলবে 
 ততবার তোমাদের জয়গান গাইবে। 
তোমাদের বীরত্বের গান গাইবে, 
তোমাদের শহীদদের কথা বলবে। 
তোমাদের শহীদদের কথা বলবে।

স্মৃতি

  ✒️বিউটি শুক্ল দাস
   
পাখির রবে ঘুম ভাঙ্গে 
শিশির ভেজা পায়ে,
লাঙ্গল কাঁধে চাষিভাইরা
মাঠের পাশে ছুটে।

নদীর পানে জোয়ার-ভাটা
হৃদয়ে তুলে দোলা,
আকাশ আজি হাত বারিয়ে
শৈশবকে ডাকে।

শিশুর ঠোঁটের মিষ্টি হাসি
প্রাণে জাগায় পুরোনো স্মৃতি,
সময়ের টানে বাঁধা পরে
ভুলতে বসেছি সেই পুরোনো দিনটি।

মায়ের চোখে লুকিয়ে
দুপুর রোদে খেলতে যাওয়া,
সন্ধ্যা হলেই বই নিয়ে
না পড়ার বায়না ধরা।

বন্ধুদের সাথে হৈ চুঁই
এখন আর পাব কই,
সবকিছু যেন হয়ে গেছে
এখন স্মৃতির গোচর।