সুপর্ণা মজুমদার রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুপর্ণা মজুমদার রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হাতে একটা কলম ধরিয়ে দিও

✒️সুপর্ণা মজুমদার রায়

শহরের গালিচা বিছানো মরচে পরা উঁচু সিড়িতে উঠার সাধ নেই। 
শুধু  হাতে একটা কলম ধরিয়ে দিও,
যাকে ভর করে উঠে আসবে তোমার শহরের মারণ অসুখের কদর্য চেহারা। 
যাকে ভর করে উঠে আসবে তোমার শহরের সর্বহারা গরীবি শোষননীতি।
উঠে আসবে তোমার শহরের অন্ধকার গলিতে সেই মেধাবী মেয়েটার ধর্ষণের চিত্র। 
মেরুদণ্ডহীন বেকার যুবককে বেলেল্লাপনায় বুঁদ করে রাখার চিত্র, 
সাথে কর্পোরেট বুটের হুঙ্কারধ্বনি।
আমি যশ চাই না ----।
শুধু একটা কলম ধরিয়ে দিও,
যাকে ভর করে উঠে আসবে 
তোমার শহরের 
নেশা কারবারিদের রমরমা পাচারের গল্প। 
রাতের ঘুম কেড়ে নেওয়া ছাত্রের মুঠোফোনে আসক্তি, 
মাঝ বয়সীদের লেপটপে পর্নোগ্রাফিতে ডুবে যাওয়া অবসাদগ্রস্ত জীবন কাহীনি।
আর?????
আর থাকবে সত্যকে দাফন  করার একমাত্র সাক্ষী অসহায় মায়ের বুক ফাঁটা কান্না। 
আমি সুখ্যাতি চাই না। 
শুধু একটা কলম ধরিয়ে দিও। 
যাকে ভর করে তোমার রূগ্ন শহর 
খুঁজে পাবে আরোগ্যের সুদীর্ঘ পথ।

বর্ষা এলে


               সুপর্ণা মজুমদার রায় 

বর্ষা এলে পাহাড় জটার বাঁধন খুলে যায়,
ধারাস্নানে সিক্ত হয় উন্মুক্ত পৃথিবী। 
বর্ষা এলে চড়পরা নদীটি হয়ে ওঠে ঋতুমতী । 
বৃষ্টির ছোঁয়ায় সারা শরীর জুড়ে ঢেউয়ের বন্যা। 
বর্ষা এলে বেগতিক নদীটার নাম দিই ভরা যৌবনা। 
মেঘাবৃত আকাশকে তার প্রেমের ফাঁদে  বাঁধতে চায়।
বর্ষা এলে মুক্তোর মতো বৃষ্টি ঝরে সবুজ ঘাসের প্রান্তর জুড়ে। 
ছেঁড়া কলাপাতা গুলো ছেলেবেলার ভেঁপু বাজিয়ে চলে।
বর্ষা এলে জলভরা নরম চাঁদ মায়াবী কবির ভূষণ জড়ায়।
সব তো বর্ষা এলেই হয়।
কবির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে
 লক্ষ -কোটি কল্পনা শব্দমালায় সেজে ওঠে। 
ঘরছাড়া মৌমাছিরা লেবুতলায় ভীড় জমায়। 
সবই তো বর্ষার মঙ্গল, 
তবে কেন রেলধারে ঝুপড়িবাসীর অজানা আশঙ্কায় বিনিদ্র রাত কাটে? 
কেন?

নেতাজী তোমায় কিছু বলার ছিল

 


✍️ সুপর্ণা মজুমদার রায়


নেতাজী,তোমায় কিছু লিখবো বলে

কলম ধরেছি আজ। 

আঁধারে কেন বিলীন হলো

তোমার রণসাজ? 

সত্যিই তুমি কোথায় আছো 

জানতে ইচ্ছে করে, 

তোমাকে ছাড়া বাঙালী আজ

কুকুরের মতো মরে। 

স্বাধীনতার বদলে রক্ত চাওয়া 

ছিল কি তোমার অন্যায়? 

তবে কেন তুমি হলে অপহৃত 

বুর্জোয়ার ছলনায়? 

আন্দামানে তোমার উড়ানো 

প্রথম ত্রিবর্ণ ধ্বজা, 

বিনিময়ে কি তুমি পেলে

এতো কঠোর সাজা? 

নেতাজী, তোমার আজাদ হিন্দ ফৌজ 

কোথায় কেমন আছে? 

একটিবারও জানতে চাও না 

দেশবাসীর কাছে? 

ধর্মের নামে অধর্ম চলে

অর্থের অপচয়,

দানবের আঘাতে জর্জরিত 

তোমার দেবালয়! 

হিংসার আঘাতে মা যে মোদের 

বড়োই অসহায়, 

তাঁর সুভাষ ফিরবে কবে

অধীর অপেক্ষায় । 

মন যে আরও বহু প্রশ্নের 

উত্তর জানতে চায়,

নেতাজী,তুমি ফিরবে কবে 

বাঙালী সেটাই জানতে চায় । 

আঁধারে নিজেকে করেছো গোপন

কাদের ইশারায়? 

আজও বাঙালী হন্যে হয়ে খোঁজে 

নেতাজী, তুমি কোথায়? 

নেতাজী, তুমি কোথায়? 

*******************

যুদ্ধ নয় শান্তি চাই



            ✍️সুপর্ণা মজুমদার রায় 

যুগের পর যুগাম্তর সারি বেঁধে চলে যায়, 
যুদ্ধ কথাটি সজীব রয়ে যায়। 
কতো নামে কতো যুদ্ধ! 
যুদ্ধ তো যুদ্ধই বটে। 
শরীরের সাথে শরীরের যুদ্ধ, 
মনের সাথে মনের যুদ্ধ, 
রাজার সাথে রাজার যুদ্ধ, 
শূদ্র জাগরণের যুদ্ধ, 
দেশের মাটি ভাগের যুদ্ধ, জল ভাগের যুদ্ধ, 
মুক্তির যুদ্ধ, ভাষার যুদ্ধ। 
ছাওনির ঘরে জীবন যুদ্ধ। 
ধর্মের সাথে অধর্মের যুদ্ধ 
ভালোর সাথে মন্দের যুদ্ধ। 
ভালোবাসাকে শেষ বিন্দু দিয়ে  জিইয়ে রাখার অদম্য প্রচেষ্টা, 
সেও এক চরম মতদ্বৈধতার যুদ্ধ। 
সুখতলা খুঁয়ে নিজের ছায়ার সাথে যুদ্ধ। 
যুগের পর যুগ যুদ্ধের সাক্ষী হয়ে বেঁচে থাকে তার ক্ষত চিহ্ন আর বিষন্নতা। 
যুদ্ধ কখনো অবসরে যায় না। 
মৃত্যুঞ্জয়ী যুদ্ধের কোনো মৃত্যু নেই। 
" যুদ্ধ নয়,শান্তি চাই ", প্রতিটি যুদ্ধের অবসানে স্লোগানটা এক গালভরা মিথ্যা বিলাপের  দুন্দুভি  । 

প্রথম প্রতিশ্রুতি

 ✍️ সুপর্ণা মজুমদার রায়
----------------------------

আষাঢ়ের প্রথম দিনে যেদিন বর্ষার জলে প্রথম ভিজেছিলুম,
বৃষ্টিতে মুখ রেখেছিলুম বৃষ্টির ঝিরঝিরে ছোঁয়া পেতে, শূন্যের জল মুঠোয় ভরে শুন্যে ছুড়েছিলুম । 
পিঠ অবধি এলানো একগুচ্ছ চুল সিক্ত করেছিলুম নিঃসঙ্কোচে, 
ঘরের সমস্ত দরজা খুলে দিয়েছিলুম অগণিত উল্লাসে ।
সিক্ত হাওয়ায় উড়ন্ত পর্দাগুলো ভেসে যাচ্ছিল মাতাল হয়ে ।
সিক্ত বেশে শুধু অপেক্ষায় ছিলাম প্রথম বর্ষার জলে ভিজে ।
কথা যে দিয়েছিলে আসবে উত্সবের দিনে!!
নিয়ে যাবে সেই আষাঢ়ের রথের মেলায় ছাতা হাতে!! সে তোমার প্রথম প্রতিশ্রুতি ।
ভাবনার বিশাল ফর্দ,জমানো আধুলি ভিজে কাপড়ের আঁচলে বাধা ছিল তোমার অপেক্ষায় ।
তুমি কথা দিযেছিলে ।
কখনো খিরকি,কখনো বারান্দায় দাঁড়িয়ে,
সকাল হতে সন্ধ্যা প্রথম বর্ষায় ভিজেছিলুম অধীর আগ্রহে অপেক্ষায় ।
দিনাব্শানে ক্লান্ত মনে,মুখ থুবড়ে পরা,হৃদয়ের ছাউনি গুটিয়ে যখন ঘরে ফেরার পালা,
হটাৎ বৃষ্টির ঘোলা জলে ছাতা মাথায় অর্ধ ভেজা তোমাকে দেখা বৃষ্টি হতে পাওয়া আমার পরম প্রাপ্তি ।
শুরু হল জলমগ্ন রাস্তায় আমাদের পথচলা, বৃষ্টির ঘোলা জলে আমাদের পা ধুয়ে গেল ।
তোমার প্রথম প্রতিশ্রুতি রেখেছিলে ।
সত্যিই বর্ষা এসেছিল সেদিন ।
আষাঢ়ের প্রথম বর্ষার জল আমাকে ভিজিয়ে দিয়ে গেল ।

------------***********------------

ধুলায় নেমে এসো ঈশ্বর

✒️সুপর্ণা মজুমদার রায় 

একবার মহী রথের সিংহাসন ছেড়ে ধুলায় নেমে এসো ঈশ্বর। 
আর কতোদিন কাঠের পুতুল সেজে সিংহাসনে বিরাজ করবে ? 
বেহুঁশ তো নও তুমি!!
একবার নেমে এসে দেখো, যারা ধূপের ধোঁয়ায় তোমাকে আচ্ছন্ন করে রাখছে, তোমার রথের সামনে গড়াগড়ি যায় -----,
তাদের অপরিচ্ছন্ন হাতটা ধরেই সরলতাকে নিয়ে চলছে জুয়া খেলার জোয়ার । 
একবার নেমে এসে দেখো প্রতিনিয়ত কাফিনবন্দী মানবিকতা দাফন হচ্ছে। 
তুমি কি এসব পরখ করতে চাও না?
প্রদীপের আড়ালে অন্ধ হয়ে আছো!!
পুঁজিবাদের শক্তির কাছে বাঁধা পরে গেছো?
তুমি তো ঈশ্বর!! 
প্রতিদিন জীবন যুদ্ধে লড়ে যায় যারা,সেই দলিতের দলে একবার সামিল হও।
একবার মাটিতে নেমে তোমার রথের সিংহাসনে বসার অধিকার দাও ঐ অসহায় গণদেবতাকে ।
সাকার রূপে সরল জীবনের ভাগ্য লিখে দাও।
একবার দল বদল করো।
একবার মাটিতে নেমে এসো ঈশ্বর। 

শাসক তুমি শোসক হইও না


                ✍️সুপর্ণা মজুমদার রায় 

শাসক তুমি শোসক হইও না। 
যে গূঢ় দায়ভার তুলে নিয়েছ নিজস্কন্ধে,
তার ভ্রুণ স্থলকে ভুলে যেও না।
শাসক তুমি শোসক হইও না। 
যে নিস্পাপ, নির্বোধ 
দিনরাত খেটেখাওয়া জনগণ 
তোমাকে দিয়েছে সমাজের সুউচ্চস্থান,
তোমার পদদলনে তাদের হাড়কাট
 শরীরকে গুড়িয়ে দিও না। 
নিশ্চিত গভীর ঘুমন্ত রাতে আতঙ্কের ক্রন্দনরোল ছড়িয়ে দিও না। 
শাসক,তুমি শোসক হইও না। 
যে নারীজাতি দিয়েছে তোমাকে দেবতার আসন,
অন্ধকার কুঠুরিতে লালসা মাখা 
বঞ্চনার জীবন তাদের পোহাতে দিও না। 
শাসক,তুমি শোসক হইও না। 
যে আঠারো বছর তোমাকে দূর হতে জানায় প্রণাম,
রাজপথ হতে তোমার জয়ের ধ্বজা
বহন করে নিয়ে যায় শহরের অলিগলিতে, 
তার হাতে ধ্বংসের অস্ত্র তুলে দিও না।
শাসক, তুমি শোসক হইও না। 
মনে রেখো,সবার অলিন্দে স্ফুলিঙ্গের বীজ রোপিত আছে। 
বঞ্চিতের ফরাশ একদিন  লেলিহান শিখায় জ্বলে উঠবে।
আর তাতে ছারখার হবে তোমার পঞ্চেন্দ্রিয়, তোমার সুষুম্না। 
শাসক, তুমি শোসক হইও না। 

ভাষা

সুপর্ণা মজুমদার রায় ✒️

বিদ্রোহের আগুনে জ্বলে উঠেছো কি ভাষা? 
জ্বলছে কি তোমার অন্তরের দাবানল? 
হয়েছ কি জ্বলন্ত অগ্নিশিখা? 
ললাট পরে জাগে কি ক্রোধানল? 
কুলশীল জাত ভাষা তুমি, 
নিজ ঘরেই আজ অবহেলিত! 
অধিকার করেছে জারজ ভাষা 
তোমায় করেছে বিতারিত! 
জবাব কি দেবে না তাদের? 
নির্বাক কেন রইবে তুমি? 
শেখর শুদ্ধ উপরে ফেলে দাও 
কেড়ে নিতে দিও না নিজভূমি। 
মাতৃভাষা! তোমার মাঝে আছে সেই স্ফুলিঙ্গ।
মাতৃদুগ্ধ পান করেছ যে তুমি --
একুশ উনিশ তোমার সেই পরিচয়। 
সে তো ঠিকানা বিহীন জারজ সন্তান, 
পিতৃ পরিচয় তার বেনামি। 
তোমার অন্তর হোক বিদ্রোহী দাবানল,
ছড়িয়ে দাও দিকে দিকে। 
স্বাধিকার ফিরে পেতে বিদ্রোহ ডাকো চারিদিকে। 
তোমার গর্ভস্থ যে ভ্রূণ তোমার পরিচয় শরীর হতে মুছে ফেলতে চায়------,
তাদের একবার আঘাত করো। 
তুমি আবার বাঘা যতীন হও,হও বিনয় বাদল দিনেশ।
আরও একবার হও সুভাষ, সূর্য সেন,মাতঙ্গিনী, রফিক জব্বার সফিউল। 
যেভাবে জ্বলে উঠেছিলে রমনার প্রান্তরে, বরাকের তীরে ---
আবারও তুমি জ্বলে উঠো।
বীরদর্পে আঘাত করো।
মনে করিয়ে দাও তোমার ইতিহাস, তোমার
আত্মপরিচয়। 
তোমার ভূমিতে নিজের অশিতে
গুড়িয়ে দাও জারজের পাশ,
তোমার ঘর থাকুক চিরদিন তোমার 
জারজ ভাষার হোক বিনাশ। 

নব ভারত


✍️ সুপর্ণা মজুমদার রায়

পূর্ব গগনে উঠেছে অরুণ তরুণ ভারত জাগো,
অলস হয়ে ঘুমিয়ে থেকো না একতার ছবি আঁকো। 
দেশকে যারা করেছে খন্ড অন্তর কলহ দ্বন্দ্বে, 
চিহ্নিত করো তাদের তোমরা হাত রেখে সহোদর স্কন্ধে। 
স্বার্থের তাগিদে দেশকে যারা শোষণ করে তিলে তিলে, 
কালিমার টীকা এঁকে দাও তোমরা তাদের কপালে। ধ্বজা উড়িয়ে যারা মায়ের স্বাধীনতার গান গায়, 
তাদের শাসনে ভারত এখনো পরাধীন রয়ে যায়। 
সব বাঁধা বেড়াজাল ভেঙে এগিয়ে তোমরা যাও, 
অন্ধকারকে চুরমার করে দেশের কালিমা ঘুচাও। 
উঁচু নীচুর ভেদাভেদগুলো নিশ্চিহ্ন করে দাও  
মানবধর্মের পথে চলে দেশকে স্বাধীন করে নাও। 

**********************

পরম বন্ধু

সুপর্ণা মজুমদার রায় ✍️

বৃহত্বের সাথে আমিত্বকে
বিলিয়ে দিতে চাই, 
আত্মাকে আজ পরমাত্মার
বন্ধু বানাতে চাই। 
পরমাত্মার ক্ষুদ্র কণা 
আত্মাকে সবে জানি, 
পরমাত্মাকে কজনই বা 
বন্ধু বলে মানি? 
প্রকৃতি তো তাঁরই রূপ 
সৃষ্টি স্থিতি লয়, 
বৃহত্বের মাঝে সবই স্থিত 
বৃহত্বের মাঝেই ক্ষয়। 

-----------*******------------

নব ভারত


             ✍️সুপর্ণা মজুমদার রায়

পূর্ব গগনে উঠেছে অরুণ তরুণ ভারত জাগো,
অলস হয়ে ঘুমিয়ে থেকো না একতার ছবি আঁকো। 
দেশকে যারা করেছে খন্ড অন্তর কলহ দ্বন্দ্বে, 
চিহ্নিত করো তাদের তোমরা হাত রেখে সহোদর স্কন্ধে। 
স্বার্থের তাগিদে দেশকে যারা শোষণ করে তিলে তিলে, 
কালিমার টীকা এঁকে দাও তোমরা তাদের কপালে। ধ্বজা উড়িয়ে যারা মায়ের স্বাধীনতার গান গায়, 
তাদের শাসনে ভারত এখনো পরাধীন রয়ে যায়। 
সব বাঁধা বেড়াজাল ভেঙে এগিয়ে তোমরা যাও, 
অন্ধকারকে চুরমার করে দেশের কালিমা ঘুচাও। 
উঁচু নীচুর ভেদাভেদগুলো নিশ্চিহ্ন করে দাও  
মানবধর্মের পথে চলে দেশকে স্বাধীন করে নাও ।

প্রথম প্রতিশ্রুতি

✍️ সুপর্ণা মজুমদার রায়

আষাঢ়ের প্রথম দিনে যেদিন বর্ষার জলে প্রথম ভিজেছিলুম,
বৃষ্টিতে মুখ রেখেছিলুম বৃষ্টির ঝিরঝিরে ছোঁয়া পেতে, শূন্যের জল মুঠোয় ভরে শুন্যে ছুড়েছিলুম । 
পিঠ অবধি এলানো একগুচ্ছ চুল সিক্ত করেছিলুম নিঃসঙ্কোচে, 
ঘরের সমস্ত দরজা খুলে দিয়েছিলুম অগণিত উল্লাসে ।
সিক্ত হাওয়ায় উড়ন্ত পর্দাগুলো ভেসে যাচ্ছিল মাতাল হয়ে ।
সিক্ত বেশে শুধু অপেক্ষায় ছিলাম প্রথম বর্ষার জলে ভিজে ।
কথা যে দিয়েছিলে আসবে উত্সবের দিনে!!
নিয়ে যাবে সেই আষাঢ়ের রথের মেলায় ছাতা হাতে!! সে তোমার প্রথম প্রতিশ্রুতি ।
ভাবনার বিশাল ফর্দ,জমানো আধুলি ভিজে কাপড়ের আঁচলে বাধা ছিল তোমার অপেক্ষায় ।
তুমি কথা দিযেছিলে ।
কখনো খিরকি,কখনো বারান্দায় দাঁড়িয়ে,
সকাল হতে সন্ধ্যা প্রথম বর্ষায় ভিজেছিলুম অধীর আগ্রহে অপেক্ষায় ।
দিনাব্শানে ক্লান্ত মনে,মুখ থুবড়ে পরা,হৃদয়ের ছাউনি গুটিয়ে যখন ঘরে ফেরার পালা,
হটাৎ বৃষ্টির ঘোলা জলে ছাতা মাথায় অর্ধ ভেজা তোমাকে দেখা বৃষ্টি হতে পাওয়া আমার পরম প্রাপ্তি ।
শুরু হল জলমগ্ন রাস্তায় আমাদের পথচলা, বৃষ্টির ঘোলা জলে আমাদের পা ধুয়ে গেল ।
তোমার প্রথম প্রতিশ্রুতি রেখেছিলে ।
সত্যিই বর্ষা এসেছিল সেদিন ।
আষাঢ়ের প্রথম বর্ষার জল আমাকে ভিজিয়ে দিয়ে গেল।

আষাঢ় এল


              ✍️সুপর্ণা মজুমদার রায়

চাষার খুশির আষাঢ় এলো
দিকদিগন্ত ছেঁয়ে, 
বন্ধা মাঠ সবুজ হলো
মেঠো পথের গাঁয়ে। 
আষাঢ় এলো, আষাঢ় এলো 
নীল গগনের মাঝে, 
কাজল কালো মেঘের ছোঁয়ায়
আকাশ কালো সাজে। 
আষাঢ় এলো আঁধার রাতে 
গুড়ু গুড়ু বাজ, 
অভিমানি মেঘের মনে 
ভেঙেছে ভয় লাজ। 
আষাঢ় এলো, আষাঢ় এলো 
দিন রাত্রি সারা, 
উজাড় হয়ে ঝরছে মেঘ
অবিশ্রান্ত ধারা। 
আষাঢ় এলো, ফুঁসছে নদী
বেসামাল গতি আজ,
ঘুরপাকে ঘোলা জল 
উথাল নদীর মাঝ। 
বর্ষামঙ্গল আষাঢ় এলো 
হাওয়ারা অস্থির, 
গাছের শাখায় শঙ্কা পাখির
এই বুঝি ভাঙে নীড়!
বীজ বপনের আষাঢ় এলো 
মাটিতে সবুজ প্রাণ, 
নরম মাটির হৃদয় ভরে 
কচি পাতার ঘ্রাণ। 
জল থৈথৈ আষাঢ় এলো 
ছলাৎ ছলাৎ জল,
আষাঢ় জলে প্রাণ পেয়েছে 
বৃক্ষ তরু দল। 
আষাঢ় এলেই মনের মাঝে 
হারানো ছেলেবেলা, 
গল্প বলা মায়ের আঁচল 
যায়না তাকে ভোলা । 
আষাঢ় এলো বৃষ্টি মেখে
বৃষ্টিস্নাত ছবি,
আঁধার রাতে আবছা আলোয়
চাঁদ যেন এক কবি। 
কালো মেঘে দূর বলাকা
কোথা হতে কোথা পাড়ি, 
বর্ষামুখর আষাঢ় এলো 
মেঘবালিকার সারি । 

নববর্ষ

    ✍️ সুপর্ণা মজুমদার 

নিশি অবসানে নূতনের বার্তায় ঐ বুঝি ভোর হয়! 
       নূতন সূর্যোদয়ের সাথে হোক 
       ফেলে আসা পুরাতনের ক্ষয়।
        কত না বেদনা, হাসি -কান্না 
             ছিল পুরাতন ঘিরে,
           নবাগতকে বরণ করা 
      নূতন আশা আর অঙ্গীকারে।
 .   কালের গতিতে চলে যায় দিন 
     ..    শুধুই নিয়মের পালা,
     আসা- যাওয়া তো বিধির বিধান 
            এক চির পুরাতন খেলা! 
        ভোরের পাখি গেয়ে গেল গান 
             নূতনের ভৈরব সুরে,
         নবচেতনার বোধদয় হোক 
        এই বিভাবড়ির পূন্য ভোরে।
      যা ছিল কলুষ,মুছে যাক আজ
          পুরাতন বিদায়ের সাথে-------,
      .   নূতনের সুর বেজে উঠুক 
           নববর্ষের পূন্য প্রভাতে।

হঠাৎ যদি

          
         ✍️সুপর্ণা মজুমদার রায়

হঠাৎ যদি আকাশ কোনো ছলে?
নেমে আসে মাটির ধরা তলে!! 
চন্দ্র সূর্য গ্রহ তারা সাথী হবে সব,
ধরনী পরে শুরু এক মহামিলনোৎসব।
উজান পানে উড়িয়ে দিয়ে সপ্তরথী ঘোড়া, 
আকাশ মাটির মনটি হবে মুক্ত-বাঁধনছাড়া। 
হাত বাড়িয়ে আকাশ মাটি দুজনার জড়াজড়ি, 
বহু যুগের সপ্ন পূরণ দুজনায় ভাব করি। 
সুদূর হতে আকাশ মাটি তৃষিত নয়নে চেয়ে, 
একে অপরের ভাবটি জানায় নীরবতা জানিয়ে। 
নাম না জানা কোন সে বেদন ভালবাসার ছলে, 
দূর হতে তাই আকাশ মাটি মনের কথা বলে। 
এমনটি এক দিন আসুক আকাশ মাটির মাঝে, 
ভাঙবে আগল,মিলন হবে দুজন দুজনার কাছে। 
সিক্ত হবে দুটি হৃদয় ভালোবাসা মনে,
আলোক বার্তা ধ্বনিত হবে 
কোকিল গাইবে মধুর কুজনে। 

আউল বাউল

   ✍️ সুপর্ণা মজুমদার রায়
-------------------------------------
বাউল তোমার একতারাতে
কোন সুরটি আছে সাধা?
শিরায় শিরায় ভাব তরঙ্গে 
সরল মনের জীবন গাঁথা। 
বাউল তোমার একতারাতে
সুধা মাটির ভেজা গন্ধ, 
শ্যামাঙ্গিনীর পায়ের মলে
রাঙা মাটির সুর ছন্দ । 
বাউল তোমার একতারাতে
দেহতত্ত্বের মিলন সুর, 
হরেক পাখির কলতানে
জাগরণের নুতন ভোর । 
নবচক্র বাঁধা আছে 
একতারাই তারের মাঝে, 
ধর্ম অর্থ কাম মোক্ষ 
তোমার সুরে মিশে আছে। 
বাউল তোমার একতারাতে
সত্য ত্রেতা দ্বাপর কলি,
ফুলের বনে গুঞ্জরনে
মধুর খোঁজে নেশায় অলি। 
বাউল তোমার একতারাতে
সাত সাগরের নীলাভ ঢেউ, 
ভালবাসার সাত কাহনে
মনের মাঝে আবছা কেউ । 
বাউল তোমার একতারাতে
আসা-যাওয়ার হাজার বিলাপ 
রাধা শ্যামের ভক্তি রসে
সুখ সারীর প্রেমের আলাপ। 
বাউল তোমার একতারাতে
নদীর পারে ধোঁয়ার রেশ, 
দুখী সতীর পুড়ছে দেহ
কেড়ে নিল মরণ বেশ। 
বাউল তোমার একতারাতে
মন যমুনার জোয়ার ভাঁটা, 
সপ্তপদীর দিন গুনে যায়
বিনিসূতোর সম্পর্কটা।
বাউল তোমার একতারাতে
ভবসাগর পারের কথা, 
বিধাতার এই রঙ্গ মঞ্চে 
নাটকান্তে যথা তথা।  
বাউল তোমার একতারাতে
একটি তারেই আছে প্রাণ, 
সুখ দুঃখের গল্প নিয়ে 
জীবন যুদ্ধের কতো গান । 
বাউল তোমার একতারাতে
কৃষ্ণ -খ্রীস্ট তফাৎ বিহীন, 
কালিমাকে ধুয়ে মুছে 
মানবতার ফিরবে সুদিন। 
রাঙা মাটির পথে পথে 
লালনের সেই দীর্ঘ রেশে,
বাজিয়ে চলো একতারাটি
বাউল তুমি আউল বেশে।

শরতের মেঘ

     ✍️ সুপর্ণা মজুমদার (রায়)

শরৎ তোমার আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, 
শরৎ তোমার আঙ্গিনাটায় মিষ্টি রোদের খেলা । 
শরৎ তোমার নদীর পারে কাশের বনে ঢেউ, 
সাদা মেঘের ভেলার ফাঁকে নীল ঢেলেছে কেউ । 
ইচ্ছে ডানায় ভড় করে মেঘ যেমন খুশি সাজ, 
খাতাময় জলছবিতে নীলাম্বর ক্যানভাস। বাঁধনছেঁড়া মেঘ এঁকেছে সপ্তরথী ঘোড়া, 
হঠাৎ দেখি সিংহ রাজের কেশর নেড়ে ফেরা। 
এই বুঝি এক মেঘবালিকা পাহাড় চূড়ায় চড়ে, 
দূরের আকাশ-ক্যানভাসে অট্টালিকা গড়ে। ক্ষানিকবাদেই ঝাঁকবাঁধা মেঘ রংতুলিটা নিয়ে, 
আকাশ জুড়ে রামধনুটা দিল ছড়িয়ে! 
শরৎ তোমার শিউলি তলায় শিশির ভেজা ভোর, 
দূর হতে ভাসছে কানে আগমনী সুর। 
শরৎ তোমার অরুণাভায় শীতল হিমেল ছোঁয়া, 
পেঁজাতুলো মেঘগুলোকে নোতুন করে পাওয়া। 
ফেলে আসা মেয়েবেলার শরৎ পূজোর ছুটি, 
ঢ্যাং কুড়কুড় ঢাকে কাঠি শুনে চমকে উঠি। 
শৈশবেরি শরৎ জুড়ে ঘুড়ি কাটার খেলা, 
আবছা আলোর গৃহকোণে সূর্য ডোবার পালা। 
পালবিহীন মেঘের ভেলা আকাশ জুড়ে ছবি, 
ফেরারি মেঘ এঁকে যায় নজরুল সুকান্ত রবী। 

যদি একবার বলো

......✍️ সুপর্ণা মজুমদার রায়
---------------------------
যদি একবার জড়িয়ে 
দাও তোমার ঐ অনামী নামের সাথে,
তবে মেঘ চাদর হতে চাই।
যদি একবার নীরবতায় আচ্ছন্ন
 মনের জঠর হতে বেরিয়ে আসে 
সেই না বলা কথা ,
তবে শ্রাবণের বাঁধন ছেঁড়া বৃষ্টি হতে চাই ।
আমাকে বোলো না মিথ্যেবাদী ।
আমার স্বপ্নিল ইচ্ছাগোলো 
তোমাতে নিছাড় করেছিলুম ।
ঋতুদের মতো নাহয় দুজন ভেসে যাব এক আবর্তে ।
বৃন্তহিন গোলাপের বদলে সন্ধ্যার মালতি হবো ।
জীবনের আলোয় দেখবো রাতের আঁধার ।
বাঁধভাঙা আলোর গুঞ্জন তুলবে অগণিত নক্ষত্র,
স্বপ্নচারী চাঁদ ঢালবে জোৎস্নার বারি ।
যদি একবার রাখো হাতে হাত,
সোনালী সাগর তটে বহুদূর হাটতে চাই ।
সবই তোমার সহজ ধারাপাতের মত জানা ।
আমি যে নিঃশব্দে তোমার মন ছুঁতে পারি,
যদি ভারাক্রান্ত হৃদয়ে একবার বলো, 'ভালবাসি'।

টেলিপ্যাথিতে রবীন্দ্রনাথ

সুপর্ণা মজুমদার 
--------------------------
"জীবনের পরপার থেকে রবীন্দ্রনাথ বলছি------হ্যাঁ, তোমাদের হৃদয়ের কবি রবী ঠাকুর । তোমরা আজ আমার জন্মদিন পালন করেছো, আমার গুণ গান গাইছো,আমার জয়ধ্বনি করছো?  ।আমার রচিত গান, কবিতা, নাটক সবকিছুতে তোমরা আজ বিভোর হয়ে আছো।  আচ্ছা, একটা কথা  বড় জানতে ইচ্ছে করে, তোমাদের মনে আমি কি শুধুই  আমার জন্মদিন আর মৃত্যুদিনের মধ্যে সীমাবদ্ধ?  তোমরাই তো বলো আমি তোমাদের প্রাণের কবি, মনের কবি।  সত্যিই  কি আমাকে তোমাদের হৃদয়ে আপাদমস্তক স্থান দিতে পেরেছো?  নাকি  লোক দেখানো ভরং!!  জানো! সত্যিই ভীষণ জানতে ইচ্ছে করে। আমার জন্মদিন আর মৃত্যুদিনে দুটো গান গাইলেই কি আমাকে হৃদয়ের কবি হিসেবে আখ্যা দেওয়া যায় ? একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। কতটুকু জানো তোমরা আমাকে ? হয়তো তোমাদের মাঝে মুষ্টিমেয় কারো বসার ঘরের আলমারিতে শোভা পায় আমার সৃষ্টি সম্ভার।  কতটুকু জানো আমার সাহিত্য- দর্শন সম্পর্কে, যার উপর ভিত্তি করে বলতে পার আমি তোমাদের আত্মায় মিশে আছি ? বছরের তিনশো পয়ষট্টি দিনের শুধুমাত্র দুটো দিনকে বাদ দিলে আর কতদিন আমাকে মনে করো,আমার ভাবনায় ভাবিত হও? আমার চিন্তনের অংশীদার হও? বলো....! 
      জানো, কখনো বিদ্রূপহাসি পায়,আমি আমার সৃষ্টিকার্যের জন্য বিশ্বকবি আখ্যা পেয়েছি ঠিক, কিন্তু আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন বাঙালী । আমি বাংলার কবি, বাংলার সাহিত্যিক,বাংলার দার্শনিক । কিন্তু যাদের জন্য সর্বপ্রথম এই বিশাল সৃষ্টি, সেই বাঙালীরাই আমাকে ভুলতে বসেছে । শুধু আমাকে নয়, ভুলতে বসেছে এই বাংলার গর্ব পঞ্চ কবি, নজরুল, অতুলপ্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল,সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র। এমনকি বাংলা হরফের স্রস্টা ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর,সমাজসংস্কারক রাজা রামমোহন রায়, সবাইকে আজ বাঙালীরা ভুলতে বসেছে। 
    হে হে (বিদ্রূপ হেসে), অবশ্য হবে নাইবা কেন, এ-যুগের বাঙালী প্রজন্ম যে বাংলা ভাষাকেই ভুলতে বসেছে !!  ভিন্ ভাষার বলয়ের আবর্তে ভেসে গিয়ে নিজের ভাষাকে অচ্ছুৎ করে দিয়েছে । ভিন্ ভাষাকে সস্নেহে জড়িয়ে ধরেছে নিজেরই মায়ের মতো,আর তাতে এ যুগের বাবা-মায়েরা হচ্ছো গর্বিত । ভবিষ্যতে হয়তো দেখা যাবে মুষ্টিমেয় কিছু বাঙালী ছাড়া সমগ্র বাঙালী প্রজন্ম বাংলা ভাষা ভুলতে ভুলতে নিজের মা-কেই ভুলে গেছে । কিন্তু এই ভাবধারার জন্য এই প্রজন্ম দায়ী নয়, দায়ী তোমারা,বাবা-মায়েরা । তোমাদের উৎসাহে আজ বাংলা ভাষা, বাংলা হরফ পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে । তোমাদের এতটুকু বিবেকে বাঁধে না। অথচ জানো,আমাদের এই বাংলা ভাষাটাই হচ্ছে বিশ্বের সবচাইতে মধুরতম ভাষা । ভিন্ ভাষাকে স্বাগত জানানোর মানে কি নিজের মাতৃভাষাকে গলাধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া? তাকে বিসর্জন দেওয়া?  আসলে তোমরা বড়োই অনুকরণপ্রিয়, যা অন্য কোন জাতির মাঝে লক্ষ্য করা যায় না । এই অনুকরণ প্রিয়তার কারণে তোমাদের নিজস্বতাকে হারিয়ে ফেলেছো, যা খুবই দুঃখ জনক । 
   
  এই প্রজন্ম ক'জন জানে আমাকে,নজরুলকে,কান্ত কবিকে?  হয়তো একদিন এমন আসবে আমরা ওদের কাছে একটা অজানা অচেনা জগৎ হিসেবে পরিচিত হবো। বিশ্বাস করো, এটা ভাবতেই হৃদয় ভীষণ বিষন্ন হয়। আমি যে সত্যিই তোমাদের হৃদয়ে স্থান পেতে চাই, তোমাদের আত্মার সাথে মিশে যেতে চাই। মুষ্টিমেয় কিছু বাঙালীর হৃদয়ে নয়, আপামর বাঙালির হৃদয়ে স্থান পেতে চাই আমারই সৃষ্টির মাধ্যমে, আমারই আদর্শ, ভাবধারার মাধ্যমে । আমি চেয়েছিলাম আমার জাতির মানুষের হাত ধরে বিশ্বের ঘরে ঘরে পৌঁছাবো । তাই তো শান্তিনিকেতনের ভাবনা জেগেছিল আমার অন্তরে। আমি চেয়েছিলাম বাঙালী জাতির সাথে বিশ্ববাসী আমাকে চিনুক, আমাকে জানুক বিশ্বভারতীর সুবিশাল কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আমি আমার কল্পনার সবটুকু নিছাড় করে দিয়েছি সেই প্রতিষ্ঠানের মাঝে । 
    
       হে মহান বাঙালী জাতি, তোমাদের কবিগুরুকে যদি সত্যিই অন্তর দিয়ে ভালোবাস, সত্যিই যদি আমি তোমাদের প্রাণের কবি হই,নিজেদের শ্রুতিমধুর মাতৃভাষাকে হেয় করো না। হেয় করো না বাংলার কোনো কবি, সাহিত্যিক, মনীষীদের, যারা তোমাদের জীবন পথের পরিচয় বাহক। হেয় করো না বাংলার সাহিত্য সংস্কৃতিকে,ইতিহাসকে। বাইরের পৃথিবীর মাঝে নিজের ভাষাকে নিজের "মা"ভেবে যোগ্য সম্মানটুকু দাও। কে জানে, হয়তো তোমাদের হাত ধরেই আপামর বাঙালি আর বাংলা ভাষা বিশ্বের আঙ্গিনায় ধ্রুব তারার মতো জ্বলজ্বল করবে !  সেদিন আমি, তোমাদের রবী ঠাকুর ভাববো সত্যিই তোমরা আমাকে তোমাদের হৃদয়ে স্থান দিয়েছো। সেদিনের অপেক্ষায় থাকবো,যেদিন সত্যিই তোমাদের মননে আর চিন্তনের গভীরে আমাকে ঠাঁই দেবে প্রাত্যহিক জীবনে নুতন প্রজন্মকে আমার সৃষ্টির সাথে, আমার ভাবধারার সাথে একাত্ম করে । আার যদি না দাও, যাকে তোমরা বলছো প্রাণের কবি, মনের কবি, হৃদয়ের কবি রবিঠাকুর..., সে একদিন অজানার অন্ধকারে হারিয়ে যাবে । আমি আশাবাদী তোমরা প্রাণের কবিকে  হারিয়ে যেতে দেবে না। 
    আমি তোমাদের প্রতিটি স্পর্শ পেতে চাই । তোমাদের স্পর্শ পেতে মন যে সদা ব্যাকুল হয়!! 
-----------*********-------------

স্বাধীন হতে চাই

        ✍️সুপর্ণা মজুমদার রায়
স্বাধীনতা!!  কথাটি শুনে হয়তো খাঁচার পাখিটি হাসে সেই চেনা বিদ্রূপের হাসি । 
হয়তো তার ছোট্ট মনের মাঝেও জ্বলে উঠে বিদ্রোহের আগুন!! 
হয়তো সে নিজের মনেই ব্যাকুল হয়ে বলে উঠে, "আমিও তো চেয়েছিলাম মুক্তির স্বাদ, 
মুক্ত আকাশ, মুক্ত বাতাস, চেয়েছিলাম বন্ধনহীন মুক্ত জীবন!! 
আমিও চেয়েছিলাম, মেঘ যেমনি করে আকাশের বুকে ভেসে বেড়ায়, ঠিক তেমনি করে ভেসে বেড়াতে !! 
চেয়েছিলাম তো!!  হ্যাঁ, চেয়েছিলাম। 
তবে কেন আমার পায়ে পরালে পরাধীনতার শৃঙ্খলের বেড়ী ?  বলো-- বলো-- কেন? 
সভ্য সমাজের স্বাধীন মানুষ, জবাব দাও ---,
জানি, তোমার কাছে কোন জবাব নেই । 
জান,তোমরা যখন স্বাধীন দেশের ধ্বজা উড়িয়ে স্বাধীনতার উল্লাসে মাতোয়ারা হও, আনন্দের বন্যা বইয়ে দাও চারিদিকে ----,
আমারও খুব ইচ্ছে করে খাঁচা ভেঙ্গে উড়ে গিয়ে বসি ঐ ত্রিবর্ণ পতাকার উপর, স্বাধীনতার স্বাদ খোঁজে পেতে । 
কিন্তু ---,কিন্তু পারি কই? শুধুমাত্র আমার অক্ষমতার কারণে, বন্দীজীবনে নীরব কান্না কেঁদে যাই নিরন্তর । 
সেই শব্দহীন কান্না তোমাদের কানে গিয়ে পৌঁছায় না । 
হয়তো পৌঁছালেও তোমরা এতটাই বিবেকশূন্য, সেই কান্নার শব্দ অনুভব করতে পার না । 
আমি যখন খাঁচাবন্দি হয়ে ছট্ফট্ করি, 
আমার নিদারুণ যন্ত্রণাকে তোমরা তেড়ে তেড়ে  উপভোগ করো, এতটাই নিষ্ঠুরতম তোমাদের হৃদয়, মানবজাতি ! অবাক হই । 
   তোমরা ভুলে গেছো অতীতের ইতিহাস, 
ভুলে গেছো তোমাদের পরাধীনতার শৃঙ্খলবদ্ধ দুর্বিষহ জীবনের কথা !! 
জীবনের প্রতিটি ক্ষণে  পরাধীনতার কাতর যন্ত্রণায় ডুকরে কেঁদেছ, 
কখনোবা দিয়েছো শানিত হুঙ্কার । 
ভুলে গেছো সেই রক্তঝরা স্বাধীনতার রাত !! 
হতে পারে ভুলে যাওনি । 
তবে কেন আমার খাঁচাবন্দি জীবনকে তোমাদের আনন্দের অংশীদার করে নাও ? 
কেন তোমাদের উপভোগের বিষয় করে নাও আমার নিদারুণ  কষ্টের জীবনটাকে ? 
আমার মাঝে রক্ত ঝরানোর শক্তি যে নেই মানুষ , 
তাই তো আমি অবলা । 
তবুও মানবজাতি,  ওহে স্বাধীন দেশের সভ্য মানুষ  ----,
আমার যে বড়ো স্বাধীন হবার স্বাধ জাগে !! 
খাঁচাবন্দি জীবন হতে আমায় মুক্তি দাও । 
আমি আরও তোমাদের শিখানো বুলি বলতে চাই না । 
বনের স্বাধীন পাখিদের সাথে গলা মেলাতে চাই । 
আমিও তোমাদের মতো মুক্ত কন্ঠে  গাইতে চাই, "আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে । "
ফিরিয়ে দাও আমার স্বাধীনতা শৃঙ্খলবদ্ধ পরাধীন জীবনের পরিবর্তে ফিরিয়ে দাও আমার স্বাধীনতা । 
আমি স্বাধীন হতে চাই ------,
আমি মুক্তি পেতে চাই -------,
আমি স্বাধীন হতে চাই ------।।