প্রতিমা দেববর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রতিমা দেববর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বন্যপ্রাণী সংরক্ষণ

✒️প্রতিমা দেববর্মা
 
উদ্ভিদ,জীবজন্তু ও মানুষের সম্মিলিত পরিবেশে 
জীবগোষ্ঠীর সার্বিক মঙ্গল সৃষ্টি অনায়াসে l
বহু প্রজাতির উদ্ভিদ, প্রানীতে মানুষ উন্নত প্রাণী 
বাঘ,সিংহ, হরিণ, হাতি বনাঞ্চলে পাচ্ছে গ্লানি l
চোরা শিকারি অর্থের লোভে শিং,চামড়া, দাঁতের শিকার করে 
বহু প্রজাতির প্রাণী বিলুপ্ত আজ ওদের কবলে পড়ে।
জলবায়ু,মাটি,বনে মিলে জীবের অস্তিত্ব 
পরিচর্যা,রক্ষণাবেক্ষণ,পুনরুদ্ধারেই জীবজগৎ সংরক্ষিত।
নির্বিচারে বন্যপ্রাণী ধরা,গাছ কাটায় পরিবেশের ভারসাম্য নষ্ট 
বন ধ্বংস ও বন্য প্রাণী লুপ্ত হয়ে ফাঁকা জায়গা দৃষ্ট।
বন্য প্রাণীর আবাসস্থল বনভূমি,

সবাই মোরা জানি 
অর্থনীতি নির্ভর বনজ সম্পদ,বনে নির্ভর বন্যপ্রাণী।
লুপ্তপ্রায় হায়না, সজারু আরো চশমা বানর 
ভালোবাসার পরিবর্তে ওদের কপালে জুটে ছিল অনাদর 
বন সৃজন প্রকল্প করে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করব 
সেথায় পশু,পাখির অত্যাচার নিষিদ্ধের জন্য লড়াই করব।
সারা বিশ্বে গঠিত হয় আন্তর্জাতিক বিশ্ব বন্যপ্রাণী তহবিল 
বিশ্বব্যাপী সাড়ে আট শ প্রাণি সংরক্ষণের শামিল।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় বনাঞ্চল রক্ষা করব 
বন্যপ্রাণী রক্ষার প্রয়াসে ব্রতী হয়ে সেখানেই বনভোজন করব।

ভারতের সংস্কৃতি

✒️প্রতিমা দেববর্মা 

 ভারত বর্ষ স্বদেশ আমার 
 জন্ম মোর এই দেশে 
 ভারতের সংস্কৃতি, কৃষ্টি রীতিনীতি সবকিছুই ভালবেসে।
 এই দেশেই বাস করে মোদের প্রাণের স্বজন 
 যাদের অবদানে জন্ম নিয়ে ধন্য আমার জীবন ।
 ভারতেরই আনাচে-কানাচে শত মহাপুরুষের বা স 
 এক মনীষীর দেহের উপর আরেক মনীষীর নিঃশ্বাস।
 দেশ মানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান 
 বৈচিত্রের মধ্যে ঐক্য দেখি হিন্দু,খ্রিস্টান, মুসলমান।
 সকলের মাঝে দেখি নিবিড় সম্পর্ক 
স্বতঃস্ফূর্ত ভালোবাসার অভিনয়  
  অজানাকে জানা, অচেনা কে চেনা 
 করে প্রেম বিনিময় ।
 জাতি,ধর্ম নির্বিশেষে নানা বর্ণে, নানা ধর্মের পালন 
 নানা ভাষায় উদ্বুদ্ধ হয়ে 
 গায় এক সুরে গান ।
 ভারতবর্ষের ভৌগোলিক পরিবেশে সীমানা নির্ধারণ 
 কাশ্মীর থেকে কন্যাকুমারী
 কাছার -কচ্ছের মিলন ।
 ভারতের ঋতুপ্রকৃতি,পাহাড় বন রাজি, ভালোবেসে ই কাটা ব সারাজীবন 
 মন,প্রাণ উজাড়,১৩ পার্বণের সমাহার
 সম্মিলিত প্রচেষ্টায় বাচাবো ত্রিভুবন।

প্রেম


               ✍️ প্রতিমা দেববর্মা 

 কে গো তুমি অপরূপা,রূপসী সুন্দরী
 চোখ দুটি টানা টানা যেন মনোহারি।
 বন্ধু আমার হবে নাকি, এসো একটু আলাপ করি
 করোনা আর বাহানা, ওগো দিও না আর আড়ি।
 আমি চাই তুমি আমারি প্রেমে পড়ো, মন প্রাণ উজাড় করে ভালোবেসে সতেজ  কর।
 পদ্মকলির ফুটেছে ফুল, হৃদয় সরোবরে
 দুজনে মিলে কাটব সাঁতার প্রেম নিবেদনের তরে।
 মন, আশা, বাসার সম্মিলিত রুপই হলো ভালোবাসা
 হাসি কান্না, দুঃখ, বেদনায় সৃষ্টি হয় নিরাশা। ভালোলাগা থেকে প্রেম, ভালোবাসা, প্রীতির  উৎপত্তি হয়
 ছোটা ছুটি র নেশা কেটে গিয়ে, ভালোবাসা অটুট  রয়।
 মানুষকে বাঁচিয়ে রাখে যেমন নিঃশ্বাস  ।ভালোবাসাকে টিকিয়ে রাখে তেমন বিশ্বাস।
 যে ভালোবাসা আমাকে সারা জগৎ ভুলিয়ে দেবে
 সারাক্ষণ তুমি শুধু আমাকে ভালবাসতে ব্যস্ত থাকবে।
 সত্যি বন্ধু হয়ে তুমি থাকবে আমার সাথে
 চিরদিন থেকো পাশে,হাত রেখো হাতে।
 আকাশে চন্দ্র,সূর্য থাকবে যতদিন দুজনার মধুর মিলনে র  প্রেমের স্মৃতি থাকবে ততদিন।