অসীম দেববর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অসীম দেববর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিদায়


      বিদায় 
             ✍️অসীম দেববর্মা
           
একটি ছেলে, 
                   দুচোখে ছিল স্বপ্ন অফুরন্ত 
                      নবযৌবন তার প্রাণবন্ত, 
              প্রখর রোদে প্রাণোচ্ছল সারাদিন 
                    বর্ষায় তার ক্লান্তি সমীচীন।
                          বৃষ্টিস্নাত সকাল 
                                কিংবা
                  শিশির ভেজা শীতের বিকাল
           মার - প্যাঁচের গাঁট চেয়েছিল খুলতে, 
            জীবন পথের চড়াই - উতরাইয়ে
                          কিন্তু
   মাঝপথে থামতে হলো নিয়তির মারে!
            দুরারোগ্য ব্যাধির বিষময় জ্বালায় 
         তিলার্ধেক মুহুর্তের জন্য হয়নি অস্থির 
         অদ্রির মতো নিজেকে রেখেছিল স্থির।
        চিরদিনের জন্য উপোসিত হয়ে শায়িত
                         আছো বেণুবনে!
 তুমি থাকবে তোমার রচনার পংক্তির সম্মোহনে।

ফিরতে চাই

✒️অসীম দেববর্মা 

ফিরতে চাই শৈশবের সেই সন্ধ্যায় 
লোডশেডিং হলে পড়ে 
মন ঠিকতো না ঘরে 
করতাম ছুটাছুটি পূর্ণিমায়
চাঁদের আলোর জ্যোৎস্নায় 
সবাই বলত হও তোরা শান্ত 
রাতেও কী তোদের খেলায় হয় না অন্ত !
অমাবস্যার আঁধারী সন্ধ্যায় চুপচাপ বসে 
শুনতাম বড়োদের কল্পকাহিনীর গল্প
হায়রে ! শৈশব সময়ের ঘরে তোর ঠাঁয় বড়োই অল্প !

দেশ


                  ✍️ অসীম দেববর্মা
     
যতো দিন বাঁচব ভালোবেসে
       যাবো ভারতমা'কে
  আবার যদি জন্ম হয় ফিরে 
   যেনো আসি ভারতমায়ের 
                 বুকে!
নেই, নেই, নেই এমন আর দেশ 
ভারতমায়ের মতো অরূপ বেশ।
    এই দেশকে সময় সময়ে 
        হানাদারেরা লুটেছে
 কতো প্রাণের আত্ম বলিদানে,
   স্বাধীনতার মুক্ত নিশ্বাস বুক     
              ভরে নিচ্ছে
কতো মায়ের কোল হয়েছে খালি
      এদেশের দিগ্- দিগন্তে 
বীর- বীরাঙ্গনাদের গৌরব কাহিনী
            লেখা আছে!
এসো হাতে হাত ধরি হিন্দু,মুসলমান 
পারসী, বৌদ্ধ, জৈন, খৃষ্টান 
        এক সুরে গাই 
একতার জয়গান চলো সবাই।

বরিষা

   ✍️ অসীম দেববর্মা 
        -----------------------------
আকাশে কালো মেঘের ঘনঘটা 
মেঘেদের বুক চিঁড়ে পড়ল বৃষ্টির ফোঁটা,
অবিরাম ধারাতে নদী তার ছন্দ হারায় 
বর্ষার জল গ্রাম থেকে শহর ভাসায়।
পুকুর টোপার মতো ভরে টইটুম্বুর 
আরেকটু হলেই মাছেদের নিয়ে ছুটবে বহুদূর, 
চাঁদ সদাগরের মতো বানিজ্যে যেতে চায় 
কৈশোরের অবুঝ মন কলার ভেলায়।
কবি ব্যস্ত নতুন ছন্দে বর্ষাকে নিয়ে গান লিখতে 
পল্লী গাঁয়ের অ-ছোঁয়া রমনীর আবেগী মনকে জানতে।

না- পাওয়া

✒️অসীম দেববর্মা 

    তোমার অলক্ষণ হৃদয়
আমার মনের সীমানা ছেড়ে
      যেদিন গেছে চলে,
সেদিন থেকে তোমার সঙ্গে 
 কাটানো স্মৃতির মুহুর্তেরা
আমার সামনাসামনি হয়ে
  আমার সঙ্গে কথা বলে।
স্ট্রিট লাইটের আলোর রেখায় 
    তোমাকে খুঁজতে গিয়ে
   শূন্য হাতে এসেছি ফিরে।

নির্বাক

          
                      ✍️অসীম দেববর্মা 
             
         রাতের নিস্তবদ্ধতা 
      ভাঙ্গে মনের নিরবতা,
                রাত দিন 
           যন্ত্রণা সীমাহীন।
        ঐ দূরে, এই কাছে
   প্রতিশ্রুতি ভরসায় বাঁচে!
   যাচ্ছে সময়,কাটছে দিন
দুঃখ,কষ্টের ছাঁই উড়ে অন্তহীন।

মিথ


     ✒️অসীম দেববর্মা 
                    
প্রতিরাত একটি কথাই বলে যায়
 আজকের দিনের জীবন মুহুর্তে
             তোমার জয়,
 আগামী ভোরে আবার যেনো
                দেখা হয়।
অস্তমিত আলোয় যা কিছু প্রাপ্তি
               কালকের 
উদিতো আলোয় তা কিন্ত হতেও
           পারে অন্যের!

বাস্প

 অসীম দেববর্মা ✒️
           
     বাড়ির সামনেই রাজপথ
   পথের উল্টোদিকে বিশাল     
                 বটগাছ
   পাখিদের মধুর কূজনে ঘুম
                  ভাঙ্গে,
                 আবার 
 দিগন্ত কাঁপিয়ে পাখিরা বিশ্রামে যায়।
একা আমি চার দেওয়ালের ঘরে বদ্ধ!
         কংক্রিটের বেড়াজাল 
    অসাড় দেহ নড়বড়ে চলন
    দোদুল্যমান মনের অবস্থা
        বিবাগী অনুভূতি
স্মৃতিরা নিকোটিনের ছাই 
    সম্পর্কের নাগপাশ 
       দু'চোখ ঝাপসা
       ভাত ঘুম উধাও।

প্রত্যাশা

   ✍️  অসীম দেববর্মা 
               ----------------------------
    রাতের নিস্তবদ্ধতা 
   ভাঙ্গে মনের মৌনতা 
             রাত দিন
        যন্ত্রনা সীমাহীন।
       ঐ দূরে,এই কাছে 
   প্রত্যাশার ভরসায় বাঁচে!
   যাচ্ছে সময়, কাটছে দিন
দুঃখ, কষ্টের ছাঁই উড়ে অন্তহীন, 
          শব্দের ফাঁকে 
            বার্তা ঢাকে।

আনমনা

অসীম দেববর্মা ✍️

শ্যামলা এক ছেলে প্রতিদিন 
       থাকে দাড়িয়ে 
   চৌ - রাস্তার মোড়ে,
তার চঞ্চল চোখের চাউনিতে 
    কাকে যেনো খুঁজে!
নিজেকে একা ভাবে থেকে 
         সবার মাঝে।
কীভাবে আনমনায়,কীনা জানি
  কিছুক্ষণ পর পরই লজ্জায় 
       হাতে মুখ গুঁজে।
প্রখর রোদে কাঁদে সারাদিন 
বর্ষায় হাসি তার মুখে সীমাহীন 
রামধনুর সাতরঙে রাঙায় তার 
           দেহ - মন
আবেগের হাওয়ার পাল তুলে
      মানে না কোনো বাঁধন।

ছলিত

✍️ অসীম দেববর্মা

      যেখানে তোমার আমার 
          হয়েছিল প্রথম দেখা,
        সেইখানেই এখনো আঁকা 
      আছে কাটানো সময়ের রেখা।
ব্যস্ততার বাহানায় আমাকে ভুলতে চাও!
নিজেকে নিজেই কেনো শুধু শুধু ফাঁকি দাও?
তোমাকে তুমি প্রশ্ন করো আমি কী ছিলাম না
                 তোমার প্রয়োজনে,
তাহলে কেনো আমি নেই তোমার আয়োজনে!
যাযাবর দেহ কিন্ত মন পরিযায়ী নয় 
মরীচিকার মরুভূমিতে কে কার হয়।
দিন শেষে রাত উড়িয়ে দেয় তার কালো আবরণ,
  চুপিচুপি কড়ানাড়ে রাতের নির্জনতায় মন 
                 খারাপের কারণ।

আমার দেশ


✍️ অসীম দেববর্মা
 
 পৃথিবীর বুকে নেই এমন আর দেশ
ভারত মায়ের মতো অরূপ সৌন্দর্যের 
                  সমাবেশ! 
      নানা প্রান্তের নানা ভাষা 
             নানা পরিধান, 
     বৈচিত্র্যের মধ্যে ঐক্যের 
               মিলনস্থান! 
একে একে ঋতুরা এসে মিশে
        ভারত মায়ের বুকে
ফুলে, ফলে, শস্য, সবুজের শ্যামলীতে
  পাখিরা গায় গান মনের সুখে। 
অমৃত প্রবাহিনী তটিনীরা কলকল করে
            বয়ে চলে নিত্য, 
মহাসাগরের উচ্ছল স্রোত ধুয়ায় মায়ের
            চরণ তা সত্য। 
     তিন রঙের জাতীয় পতাকা
তার মাঝে সুশোভিত অশোক চক্রের
             চব্বিশ শলাকা। 
       চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্রের মতো 
 জয়ের ধ্বজা উড়তে থাকুক সবার শিখরে, 
 জীবনের সংগ্ৰামে লড়াই করে বাঁচতে চাই
 স্বাধীনতা সংগ্রামী, শহীদ জওয়ান, কৃষক, 
        শ্রমজীবীদের কর্ম মন্ত্র আঁকড়ে ।

প্রতিজ্ঞা

    ✍️ অসীম দেববর্মা

                তুমি আমার
               শুধুই আমার! 
   দুনিয়ার ছলনার নজর থেকে
    আমার ভালোবাসার চাদরে
          ঢেকে রাখব তোমারে। 
  উদাস দুপুরে খুঁজি না তোমাকে
   বাতাসে নাড়ানো পাতার ফাঁকে। 
             খুঁজি না তোমাকে
পড়ন্ত বিকেলে সূর্যের তাম্রাভ আভায়। 
             খুঁজি না তোমাকে
       জোনাকির দলে সন্ধ্যায়, 
             খুঁজি না তোমাকে
   রাতের আকাশের চাঁদ - তারাই। 
          তোমাকে খুঁজে খুঁজে
        ক্লান্ত হয় না দেহ আমার
কারণ জানি তোমার স্থায়ী ঠিকানা
        আমার হ্নদয়ের ভিতর! 
         তোমার দুঃখের পাহাড়
         যদি বলো তুলতে রাজি
         আমার মনের আঙ্গিনায়, 
        কথা দাও আমাকে ছেড়ে
কোনোদিন যাবে না চলে অন্য দোয়ারে।

পরশ


                     ✍️অসীম দেববর্মা
  
 মায়ের স্বপ্ন আঁকা
    থাকুক সন্তানের 
          চোখে, 
  মায়ের ছোঁয়া থাকুক
      মেয়ের হাতে, 
   মায়ের আশা জুড়ে
     থাকুক ছেলের
            বুকে
   মায়ের ভালোবাসা
       মাখা থাকুক
      পাতের ভাতে।

মেকি

    ✍️ অসীম দেববর্মা

যতোই বলি না কেনো
  লড়াই তোমার হয়ে
         আমি করি, 
সত্যি বলতে মন মসনদে
         আসীন হলে
অঙ্গীকার নামা পরিযায়ী! 
  যার কথা ভেবে ভেবে
  রাতের পর রাত জাগি 
               কিন্তু, 
সেই আমার অনুভূতির মিছিলে
               অ-সহভাগী। 
                ভালোবাসা 
              বা না-ই বাসো, 
হাসি - কান্না, পাওয়া - না-পাওয়া 
   আনন্দ - বেদনা কালের দান
            তুমি জানো না 
মান - অভিমান ভালোবাসার অভিধান।

মুগ্ধতা

    ✍️ অসীম দেববর্মা

মৈথুন ক্ষণেকের তৃপ্ততা, 
এতে নেই কোনো মুগ্ধতা! 
          মুগ্ধতা তো, 
প্রেমিকের -   ঢেউ তোলা চুলে 
                   তার মুখের হাসিতে
                     টোল পড়া গালে
                   তার চোখের চাহনিতে। 
                      কথা বলার ভঙ্গিতে
                  তার আসাতে - যাওয়াতে 
                          আলতো স্পর্শতে
                   তার আদর করে ডাকাতে 
                   কাঁধে মাথা রেখে পাওয়া, 
                   না- পাওয়া হিসেব করাতে
                      জীবনের চলার পথে 
                  যেকোনো পরিস্থিতিতে নিজেকে
                   সামলে নিয়ে আমার হয়ে লড়াই 
                                   করতে।

গুচ্ছ কবিতা

   ✍️ অসীম দেববর্মা

         (১) 
এক জীবনের পুঁজি 
শেষ হয় একটি ঘর
        তৈরিতে, 
তুমি অনুতপ্ত নও
 নিমিষে সেই ঘর  
       পুড়াতে! 
__________________
        (২) 
ঘেঁষা দেওয়াল গুলো আগের
মতো আর মনের কথা বলতে   
            চায় না, 
পড়ন্ত বিকেলে ইমারতের 
আবছায় ঘামে সিক্ত দেহের 
খবরাখবর নেয় না। 

            (৩) 
কথা দাও যাবার বেলায়
দেখা হবে আমাদের দুজনায় 
উপবনে ফুলেদের রঙ নিয়ে 
প্রজাপতি তার পালকে যেভাবে রঙিন করে 
তুমিও আমার বে-রঙিন জীবনকে রাঙালে ভালোবাসার রঙে
তোমার নামের আতর জড়িয়ে রাখতে চাই আমার নামের সঙ্গে।

রুঢ়

    ✍️অসীম দেববর্মা

   আতপের মুখোমুখি হতেই
     আতরের গন্ধ গন্ধহীন, 
    মাঠের সোনালী আবরণ
     হাট মুখী হতেই বর্ণহীন! 
      জোগানের দুটো হাত
   জোগান শেষে প্রত্যাশীদের
        দলে ভিড় জমায়, 
  রুগ্ন দেহ, ঝলসানো স্বপ্নের
   পরতা দিনান্তে অপ্রাপ্তির
          চাদরে জড়ায়!

পড়ি না


            ✍️অসীম দেববর্মা

আমার নিত্য চলার পথে হোটেল পড়ে না
জমকালো আলোতে নানা ব্যঞ্জন দিয়ে পেট
 পুড়ে খেয়ে, 
অভুক্তের দেখে মায়া কান্না করা চোখের দল   আমি পড়ি না। 
ঘুম থেকে উঠে বিছানার পাশে টেবিলে চা সাজানো থাকে না
পকেটে টাকা থাকলেই চিনি, চা -পাতা, দুধ আর বিস্কুট
এনে দিলেই চুলোতে  চায়ের কেটলি বসে
আয়েশের ব্ল্যাক কফি পান করার দলেও আমি পড়ি না। 
নেই প্রয়োজন কোট, টাই, সুট, বুটের পরিধেয় হোক ঐতিহ্যের বাহার
 নেই প্রয়োজন গা ভরা অলংকার দামী শাড়ি
 তার চেয়ে ভালো সন্মানের কস্তাপাড়ী! 
 দুবেলা দুমোঠো ভাতের থালা থাকুক সবার হাতে 
সুখে, দুঃখে, বাক্য বিনিময় হোক সমাজে বসবাসকারী একে অপরের সাথে।

ফিরে এসো

    ✍️ অসীম দেববর্মা.....
তুমি ফিরে এসো বৃষ্টিস্নাত সকাল হয়ে
হয়তো রৌদ্রতপ্ত দুপুরে শীতল হাওয়া হয়ে, 
নয়তো বিকেলের শেষে সাঁঝ বেলার শুকতারা হয়ে। 
তুমি চলে যাওয়াতে কপালে জুটেছে না পাওয়া দুঃখ যতো! 
          বুকের ভিতরে খাঁ খাঁ করে
মনের অবস্থা সমুদ্র ঝড়ে বিপর্যস্ত পানসির মতো, 
        তোমাকে আঁকড়ে ধরে চেয়েছি বাঁচতে 
কিন্তু তোমার সামনাসামনি হলেই তুমি মুখ ঘুরিয়ে
                  আড়ষ্ট হয়ে থাকতে। 
শহরের মোড়ে মোড়ে অন্যজনার সঙ্গে তোমার মন
            দেওয়া - নেওয়ার কানাকানি
   তোমার কাছে জানতে চাইলে দিতে ধমকানি, 
                          সবকিছু এলোমেলো
তোমাকে হারানোর আঁধারে ঘেরা আমার চারপাশ
বিরহের আগুনে জ্বলে পুড়ে আমি জীবন্ত লাশ!