মন্দিরা ভারতী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মন্দিরা ভারতী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শৈশব

    ✍️মন্দিরা ভারতী

রাএি শেষে ভোরের আকাশ হতে
সবুজ ঘাসের গায়ে
ঝরে পড়া শিশিরের প্রতিটি ফোঁটা,
মনে করিয়ে যায়
কেটে যাওয়া শৈশবের অল্প আনন্দে মেতে ওঠা।

সবুজ খেয়ার সরু আলপথে
গুটি গুটি পায়ে হাঁটা,
মায়ের নজর এড়িয়ে
দুপুর ধরে কত অলিগলি ছোটা।

বনের পাখিদের সাথে কাটানো সকাল
কুলের বাগানে কেটেছে কত দুপুর,
কেটেছে বিকাল ধানের শিশে হাত বুলিয়ে
   সত্যি, শৈশব জীবন  ছিল আনন্দে ভরপুর।
      ---------------

অনুগল্প -দূর্গা

          ✍️ মন্দিরা ভারতী

বাবা আমায় দূর্গা বলেই ডাকে। বাবা বলে আমি তার দূর্গা মা। বাবা যখন রোজ প্রভাতে পূজোতে বসে, বারে বারে আমার মুখের দিকে তাকায়। 
  বাবা তুমি তো ঠাকুরের পূজো করছো। আমি কি ঠাকুর নাকি যে আমার দিকে তাকিয়ে থাকো। 
বাবা হাঁসলো আর বললো তোকে নিয়েই আমার সব রে মা। তুই যে আমার দূর্গা। 
  বাবা আমি শিল্পী হবো। মথুর জেঠুর মতো প্রতিমা গড়বো। আর আমার ঠাকুরের পূজারী হবে তুমি।
   তাই, তুই প্রতিমা গড়বি! বেশ তাহলে এবার পূজোই আমার দূর্গা মা দূগ্গার প্রতিমা গড়বে।
  পরের দিন সকালবেলা বাবা মাটি এনে দিল। বাইরে থেকে আওয়াজ এলো - দূর্গা.....। আসছি বাবা। একি এতটুকু মাটি এনেছো? এতে কী করে হবে বাবা? ওরে মা হবে হবে সব হবে। তুই চল আমার সঙ্গে। 
  আজ অষ্টমী। আমার নিজের হাতে গড়া প্রতিমার পূজোতে বসেছে বাবা। আমাদের ছোট্ট প্রতিমার দর্শন করতে একজনও এলো না। 
বাবা আমার প্রতিমা দেখতে কেউ এলো না কেন?
তুই ব্যাস্ত হচ্ছিস কেন মা। আসবে ঠিক আসবে। চল মা চল সেই সকাল থেকে কিচছুটি মুখে দিস নাই। আই মা আই, খাবি আই। ওরে বোকা মেয়ে কাঁদছিস কেন? দূর্গা কাঁদে না সোনা। দেখবি ঠিক আসবে সবাই।
 
ইতিমধ্যেই লাল শাড়ি গায়ে খোলা চুলে আগমন ঘটলো এক নারীর। আর পেছনে তার দুই মেয়ে, ছেলে ও স্বামী। 
  দূর্গা .... দেখ ওরা এসেছে। ওরা এসেছে রে মা তোর প্রতিমা দেখতে।
  তাদের সাথে ধীরে ধীরে অনেক লোকজন আসা শুরু হলো।
 মহিলাটির মুখখানা ভারি মিষ্টি। তার চোখে একটা অন্যরকম চমক। তিনি যাওয়ার সময় বলে গেলেন - " দূর্গা ..... এমন গভীরভাবে ভালোবেসে প্রতিমা গড়লে স্বয়ং দেবী দূর্গাও আসতে বাধ্য মা"।
        ---------------------

সময়

....✍️ মন্দিরা ভারতী

কখনো ভালো কখনো খারাপ
সবার আসে সবার যাই,
সময়ের আগে কি কখনো
কেউ কিচ্ছু পাই?

সময় যে বড্ড পাজি বাবু
সুখের সময় করো না অহংকার,
ভেবোনা তুমি ভেবোনা মশাই
দুঃখ ফিরে আসবে না আবার।

কখনো হাঁসি কখনো কান্না
সময়ের এটা চিরদিনের খেলা,
সময় বড়োই মূল্যবান
করো না তাকে অবহেলা।

দুঃখের সময় এলে আসুক
সময় নহে চিরস্থায়ী,
দুঃখ এলেও পেও না ভয়
দুঃখ টুকুও ক্ষনস্থায়ী।

© পশ্চিম বঙ্গ

অনুগল্প - বিক্রম রায়


              ✍️ মন্দিরা ভারতী

দুপুরবেলা বর্ডারে যাবার সময় মা বাবা পাড়ার সকল আত্মীয়সজন আসছে আমায় স্টেশনে ছাড়তে। ঠিক এমন সময় রমেন কাকা বলে উঠল ' কি রে.... শহীদ হতে যাচ্ছিস নাকি বাপু'! মা রেগে গিয়ে বলে উঠল - আহ্ ঠাকুরপো... এসব কি অলক্ষনে কথা বলছেন বলুন দেখি। পাড়ার কাকিমারা বলতে লাগল - তোকে আজ আর যেতে হবে না বাছা, কাল চলে যাস। তখন বাবা বললো ধুর্.... যতসব আজগুবি ব্যাপার। বিক্রম চল তো বাবা চল। দেরি হলে ট্রেন মিস করবি। মায়ের চোখের জল দেখে বাবা কাকিমার দিকে চেয়ে বললো - ' বুঝলে ঊষা  যদি এতই ভয় পেতুম তাহলে ছেলেকে আমার ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতুম, ক্ষুদিরাম বা সুভাষের মতো দেশের জন্য লড়াই এর জন্য তৈরি করতুম না। ছেলে আমার ভারতমায়ের সন্তান গো। 
ছলছল চোখে মা বলে উঠল - যেতে যখন হবেই তখন আর দেরি করিস নে বাবা। ভালোই ভালোই পৌঁছে গেলেই হলো। মা ঊষা কাকিমাকে বললো 'আমার বিক্রমকে আমি সেদিনই ভারতমায়ের হাতে তুলে দিয়েছি যেদিন ও দেশের সিপাহি হয়েছিল। ভারতমাতা ঠিক ওকে রক্ষা করবে'। 
মা বাবা সবার কথা শুনে খুব গর্ব হলো। ইতিমধ্যেই ট্রেন চলে এল। বাবা বললো পরের বার যখন যাবি, সাথে বৌমাকে পাঠানোর ব্যাবস্থা করবো। তাহলে আমরা এখানে একটু নিশ্চিন্ত হবো। 
হ্যাঁ হ্যাঁ খুব হয়েছে তোমাদের। এবার আমি আসছি।
বিক্রমের যাওয়ার একঘন্টা পর তার বাড়িতে একটা ফোন আসে। সব যেন নিস্তব্ধ। চারদিক অন্ধকার হয়ে এল তার মা বাবার চোখে। 
       

খোঁজ

    ✍️ মন্দিরা ভারতী

মেঘলা দিনের বৃষ্টিতে
  দুই নয়নের দৃষ্টিতে
একলা বসে বারান্দায়
সখী যখন নাই
   তুমি খুঁজছো গো কারে?

শুনেছি তোমার মনের মানুষ
গেছে চলে বহুদূরে
তবু কেন ডাকো তারে
বৃষ্টি দিনে সুরে সুরে?
তুমি ডেকো না গো
তুমি ডেকো না আর তারে।

তার নৌকো ডিঙি
ভেসে গেছে দূরে,
মাঝি বায়ছে ভিন্ন দিশায় এখন
এই কিনার ভুলে।

সে তো আসবে না আর এই পথে 
তুমি খুঁজছো গো যারে।।

জাগো হে জাগো


            ✍️ মন্দিরা ভারতী

দেয়না কেউ বিদ্রোহের আহ্বান,
এখন হারিয়ে গেছে সেসব শ্লোগান।

ভুলে সবে লড়াই-এর কথা,
করেছে আপন মৌনতা ও ব্যথা।

চলবে না আর এমনি করে,
সাহস কর তৈরি মনে ওরে।

লড়াই যখন নিজের মোদের,
দিতে হবে ডাক নিজেকেই নিজে বিদ্রোহের।

জাগো হে জাগো তোমরা সবে,
ভরে যাক চারিদিক বিদ্রোহের রবে।

অভ্যেস ছেড়ে জেগেও ঘুমোনোর,
নিয়ে এসো এক নতুন ভোর।
        

সেই বসন্তগুলো


           ✍️মন্দিরা ভারতী

সন্ধ্যাকালের স্নিগ্ধ হাওয়ায়
লাগালি বুকে এ কোন আগুন,
রঙের খেলা নিয়ে রাঙতে প্রকৃতি
তুই এলি বুঝি ফাগুন!
আজ এ বসন্ত বেলায়
ভরে আসে হিয়া মোর বেদনায়,
মনের কোনে স্মৃতিদের ভিড়
চোখের জলে বুক ভাষায়।
কত বসন্ত কেটেছে সাথে
কত রঙ খেলেছি দোলে,
মনে পড়ে আজও পুরোনো স্মৃতি
মিছে ভেবেছিলুম গেছি সব ভূলে।
মনে পড়ে আজও সেই
আবিরের নানারঙ,
তুমিহীন বসন্তগুলি
লাগে বড়ো বেরঙ।
তবু চাইছি এসো ফিরে
মোর ক্ষমা করে সকল ভূল,
শত আঘাতে লাগিয়ে ঔষধ
পুনরায় খেলবো আবিরের দোল।

সেই বসন্তগুলো


           ✍️মন্দিরা ভারতী

সন্ধ্যাকালের স্নিগ্ধ হাওয়ায়
লাগালি বুকে এ কোন আগুন,
রঙের খেলা নিয়ে রাঙতে প্রকৃতি
তুই এলি বুঝি ফাগুন!
আজ এ বসন্ত বেলায়
ভরে আসে হিয়া মোর বেদনায়,
মনের কোনে স্মৃতিদের ভিড়
চোখের জলে বুক ভাষায়।
কত বসন্ত কেটেছে সাথে
কত রঙ খেলেছি দোলে,
মনে পড়ে আজও পুরোনো স্মৃতি
মিছে ভেবেছিলুম গেছি সব ভূলে।
মনে পড়ে আজও সেই
আবিরের নানারঙ,
তুমিহীন বসন্তগুলি
লাগে বড়ো বেরঙ।
তবু চাইছি এসো ফিরে
মোর ক্ষমা করে সকল ভূল,
শত আঘাতে লাগিয়ে ঔষধ
পুনরায় খেলবো আবিরের দোল।

বাংলা আমার মাতৃভাষা


                ✍️মন্দিরা ভারতী

প্রয়োজনে বলতে হয়
নানান ভাষায় কথা,
অপ্রয়োজনে করি না ব্যবহার
অন্য ভাষার অযথা।
আমি ভালোবাসি 
আমার মাতৃভাষাকে,
আমি গর্ব বোধ করি 
আমি বাঙালি বলে।
বাংলায় আমার বিশ্বকবি
রবিঠাকুরের জন্ম,
ভিনদেশীরা বুঝবে কী
এই বাংলার মর্ম!
বাংলা ভাষায় লুকিয়ে আছে
সোঁদা মাটির গন্ধ,
অন্য কোনো ভাষার আমি
করি না বিচার ভালোমন্দ।
মাতৃভাষা থাকবে মনে
যেথায় আমি রব,
বাংলা মায়ের সন্তান আমি
এটাই আমার গর্ব।

বাংলা আমার মাতৃভাষা


                ✍️মন্দিরা ভারতী

প্রয়োজনে বলতে হয়
নানান ভাষায় কথা,
অপ্রয়োজনে করি না ব্যবহার
অন্য ভাষার অযথা।
আমি ভালোবাসি 
আমার মাতৃভাষাকে,
আমি গর্ব বোধ করি 
আমি বাঙালি বলে।
বাংলায় আমার বিশ্বকবি
রবিঠাকুরের জন্ম,
ভিনদেশীরা বুঝবে কী
এই বাংলার মর্ম!
বাংলা ভাষায় লুকিয়ে আছে
সোঁদা মাটির গন্ধ,
অন্য কোনো ভাষার আমি
করি না বিচার ভালোমন্দ।
মাতৃভাষা থাকবে মনে
যেথায় আমি রব,
বাংলা মায়ের সন্তান আমি
এটাই আমার গর্ব।

পৌষপার্বণ


      ✍️মন্দিরা ভারতী

বছর পরে আবার এলো
   পিঠেপুলির স্বাদ,
পৌষপার্বনের আনন্দে সবাই
     হয়েছে উন্মাদ।
হাড়কাপানো শীতের ভোরে
এলো স্নানের পালা,
বন্ধুরা সব আয়রে তোরা
আয়রে আগুন জ্বালা।
বাড়ি ফিরে খাবো সবে
নানারকম পিঠে,
সঙ্গে পাবো সুস্বাদু
নলেনগুড় মিঠে মিঠে।
নতুন নতুন পোষাক পরে 
যাবো সাঁঝের মেলা,
চলরে তোরা তাড়াতাড়ি
বয়ে যাচ্ছে বেলা।
সংক্রান্তি শেষে পৌষের হাওয়া
এবারের মতো নিলো বিদায়,
আসবে ফিরে বছর পরে
রইলো মন এই অপেক্ষায়।

পৌষপার্বণ


      ✍️মন্দিরা ভারতী

বছর পরে আবার এলো
   পিঠেপুলির স্বাদ,
পৌষপার্বনের আনন্দে সবাই
     হয়েছে উন্মাদ।
হাড়কাপানো শীতের ভোরে
এলো স্নানের পালা,
বন্ধুরা সব আয়রে তোরা
আয়রে আগুন জ্বালা।
বাড়ি ফিরে খাবো সবে
নানারকম পিঠে,
সঙ্গে পাবো সুস্বাদু
নলেনগুড় মিঠে মিঠে।
নতুন নতুন পোষাক পরে 
যাবো সাঁঝের মেলা,
চলরে তোরা তাড়াতাড়ি
বয়ে যাচ্ছে বেলা।
সংক্রান্তি শেষে পৌষের হাওয়া
এবারের মতো নিলো বিদায়,
আসবে ফিরে বছর পরে
রইলো মন এই অপেক্ষায়।

নদী তীরে অপেক্ষা

✍️  মন্দিরা ভারতী
মনে আশা নিয়ে তুমি আসিবে ফিরে,
আজও বসে রয় সেই নদীর তীরে।
ওগো প্রিয় জানি আর ফিরিবে না তুমি,
তবু যে বড়ো আপন লাগে এ ভূমি।
তাই করিয়া চলিয়াছি অপেক্ষা দিনের পর দিন,
হয়তো তব হৃদয়মাঝে পাবো ঠাঁই কোনোদিন।
তবু যদি নাইবা পেলুম ঠাঁই
মিছে এ দুঃখ কীসের!
আমি তো তোমারে সবটুকু দিয়া
ভালোবাসিয়াছি নিজের।
ওগো মোর প্রিয় আমি রব চিরদিন
তব অপেক্ষাতে বসিয়া এ নদী তীরে,
পাইবে দেখিতে সেদিন আমারে হেথা
যেদিন প্রিয় তুমি আসিবে ফিরে।

নদী তীরে অপেক্ষা

✍️  মন্দিরা ভারতী
মনে আশা নিয়ে তুমি আসিবে ফিরে,
আজও বসে রয় সেই নদীর তীরে।
ওগো প্রিয় জানি আর ফিরিবে না তুমি,
তবু যে বড়ো আপন লাগে এ ভূমি।
তাই করিয়া চলিয়াছি অপেক্ষা দিনের পর দিন,
হয়তো তব হৃদয়মাঝে পাবো ঠাঁই কোনোদিন।
তবু যদি নাইবা পেলুম ঠাঁই
মিছে এ দুঃখ কীসের!
আমি তো তোমারে সবটুকু দিয়া
ভালোবাসিয়াছি নিজের।
ওগো মোর প্রিয় আমি রব চিরদিন
তব অপেক্ষাতে বসিয়া এ নদী তীরে,
পাইবে দেখিতে সেদিন আমারে হেথা
যেদিন প্রিয় তুমি আসিবে ফিরে।