প্রদ্যুৎ মিশ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রদ্যুৎ মিশ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জীবন তরী


             ✍️প্রদ্যুৎ মিশ্র

কায়া গগনে গরজে মেঘ
কম্পিত অন্তর মম,
নয়ন বারি ঝরে আজ
শ্রাবণের বর্ষা সম।
অকুল সমুদ্রে জীবন তরী
টলোমলো করে আজি,
কে পারো গো আনন্দ দিতে
ঘুচিয়ে মম বেদনখানি।
আলো আঁধারের এক অবাক খেলা
ভালো মন্দের অবাধ মেলা,
কান্না হাসি আজ পাশাপাশি 
দাড়িয়ে আছে দুয়ারে আসি।
পিছন পথকে না হেরি 
বরণ আমি করবো হাসি,
বাজিয়ে আমি জয় ডঙ্কা
ত্যজিব মনের সকল শঙ্কা।
ব্যথিত চিত্ত অশান্ত মনে
আমি ভাবছি
নিজের কাছে নিজেই কী হারছি?
খুঁজেছি অনেক পেলাম না উত্তর
অপেক্ষায় কি দিন আরো কঠোর?
ছাড়বো এইবার মিথ্যে দুঃখ
হাসবো জয়ের হাসি
এবার আমি হবই হবো 
আলোর পথবাসী।

জীবন তরী


             ✍️প্রদ্যুৎ মিশ্র

কায়া গগনে গরজে মেঘ
কম্পিত অন্তর মম,
নয়ন বারি ঝরে আজ
শ্রাবণের বর্ষা সম।
অকুল সমুদ্রে জীবন তরী
টলোমলো করে আজি,
কে পারো গো আনন্দ দিতে
ঘুচিয়ে মম বেদনখানি।
আলো আঁধারের এক অবাক খেলা
ভালো মন্দের অবাধ মেলা,
কান্না হাসি আজ পাশাপাশি 
দাড়িয়ে আছে দুয়ারে আসি।
পিছন পথকে না হেরি 
বরণ আমি করবো হাসি,
বাজিয়ে আমি জয় ডঙ্কা
ত্যজিব মনের সকল শঙ্কা।
ব্যথিত চিত্ত অশান্ত মনে
আমি ভাবছি
নিজের কাছে নিজেই কী হারছি?
খুঁজেছি অনেক পেলাম না উত্তর
অপেক্ষায় কি দিন আরো কঠোর?
ছাড়বো এইবার মিথ্যে দুঃখ
হাসবো জয়ের হাসি
এবার আমি হবই হবো 
আলোর পথবাসী।

বাংলা


✍️প্রদ্যুৎ মিশ্র

বাংলা আমার প্রাণের সুখ
বাংলা আমার মায়ের মুখ l
বাংলা হল তপ্ত দুপুরে
শীতল তরুর ছায়া,
বাংলাই হল প্রাণভরা উল্লাসে
মাটিতে রাঙানো কায়া।
খুঁজে পাই আমি বাংলাকে
মাটির ভাড়ের চা এ,
বাংলা কে দেখি আমি 
প্রলয় ঝড়ের আগে।
কৃষ্ণ কালো মেঘ 
আসে যখন ঘনায়ে,
বাংলায় যেন বয়ে যায়
প্রবল বায়ু হয়ে।
হাঁটে বাজারে বাংলাই যেনো
দৈন্য লোকের হাহাকার,
ক্ষেপে গিয়ে আমি 
বাংলায় করি চিৎকার।
বাংলা হল সন্তান হারা
মায়ের বক্ষ ফাটা ক্রন্দন,
বাংলা তো যেন বোনের দেওয়া
ভাইয়ের কপালের চন্দন।
বাংলা আমার মধুর স্মৃতি
স্নিগ্ধ শ্যামল শান্তি,
এইটুকুই আশা বার বার
যেন ফিরে এই বাংলায় আসি।

বাংলা


✍️প্রদ্যুৎ মিশ্র

বাংলা আমার প্রাণের সুখ
বাংলা আমার মায়ের মুখ l
বাংলা হল তপ্ত দুপুরে
শীতল তরুর ছায়া,
বাংলাই হল প্রাণভরা উল্লাসে
মাটিতে রাঙানো কায়া।
খুঁজে পাই আমি বাংলাকে
মাটির ভাড়ের চা এ,
বাংলা কে দেখি আমি 
প্রলয় ঝড়ের আগে।
কৃষ্ণ কালো মেঘ 
আসে যখন ঘনায়ে,
বাংলায় যেন বয়ে যায়
প্রবল বায়ু হয়ে।
হাঁটে বাজারে বাংলাই যেনো
দৈন্য লোকের হাহাকার,
ক্ষেপে গিয়ে আমি 
বাংলায় করি চিৎকার।
বাংলা হল সন্তান হারা
মায়ের বক্ষ ফাটা ক্রন্দন,
বাংলা তো যেন বোনের দেওয়া
ভাইয়ের কপালের চন্দন।
বাংলা আমার মধুর স্মৃতি
স্নিগ্ধ শ্যামল শান্তি,
এইটুকুই আশা বার বার
যেন ফিরে এই বাংলায় আসি।