কবি সন্মেলন ও গ্রন্থপ্রকাশ বিলোনীয়ায়
নিজস্ব প্রতিনিধি: বিলোনীয়া:১৬ আগস্ট-- পঁচাত্তর তম স্বাধীনতা দিবস এবং বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষ্যে বিলোনীয়াতে অনুষ্ঠিত হলো কবি সন্মেলন ও গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান।১৫ আগস্ট ত্রিপুরার খ্যাতনামা সৃষ্টি লিটল ম্যাগ ও জ্ঞান বীক্ষণ প্রকাশনীর যৌথ আয়োজনে বিলোনীয়া জনগ্রন্থাগারে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিষ্ঠ প্রাবন্ধিক হরিনারায়ণ সেনগুপ্ত। অভিনন্দনসূচক বক্তব্য রাখেন জ্ঞানবীক্ষণ প্রকাশনীর কর্ণধার প্রীতম ভট্টাচার্য এবং সৃষ্টি লিটল ম্যাগ এর প্রকাশক সৈকত মজুমদার। কবি অভীককুমার দে ছড়াকার শ্রীমান দাসের 'অন্নচাষা বর্ণচাষা', প্রাবন্ধিক হরিনারায়ণ সেনগুপ্ত কতৃক সৈকত মজুমদার সম্পাদিত 'স্বপ্নের উড়ন্ত গালিচা',কবি চন্দন পাল কতৃক অনুগল্প সংকলন 'অষ্টমীর শাড়ীর ক্যানভাস এবং কবি কৃষ্ণকুসুম পাল কতৃক প্রাণেশ রঞ্জন গোস্বামীর 'আমার ভাবনা' বইগুলোর আনুষ্ঠানিক প্রকাশ সহ আলোচনা করেন। উক্ত অতিথিরা ছাড়াও এদিনের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি খোকন সাহা,অরুন চন্দ্র নন্দী,বিভুলাল চক্রবর্তী, মিঠু বৈদ্য, লিটন আচার্য,ভবানী বিশ্বাস সহ অন্যান্যরা। মঞ্চে সমগ্র অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন সাংবাদিক ও সমাজকর্মী শ্যামল সরকার।এছাড়াও এদিন বিলোনীয়া জন গ্রন্থাগারের উদ্যোগে পুস্তক প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন গ্রন্থকারিক লক্ষীচরণ ত্রিপুরা।