রিপন সিংহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রিপন সিংহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সান্তনা

✒️রিপন সিংহ 

চলে গেছে সে, আমাকে হাজার বছরের সান্তনা দিয়ে,
এক দীর্ঘ ঘুমের মাঝে; বহুদিনের ঘুম -- অভাব ছিল আমার সেই সুযোগে।
কোনও এক দুঃস্বপ্নের মতো তাকে হারালাম
তারপর ভোরের মিছিলে সামিল হয়!
কোনও এক দিন -- কোনও এক রাত
স্বপ্ন দেখবো বলে ডেকেছিলে ছুটির দিনে 
নির্লজ্জের মতো কত অভিনয় করেছি তখন, কেবল এক টুকরো হাসির জন্য;
আজ কোথাও সান্তনা নেই!
একুশের পথে এসে কবেই গিয়েছে মরে,
আজও দাহ হয়নি ! 
পৃথিবীর সমস্ত পোকা মাকড় তাদের শান্তির নীড় এই দেহ
প্রাণ নেই 
রক্ত নেই 
কোনও নতুন স্বপ্ন নেই
তবুও কোনও অভিযোগ নেই

আমার সুকন্যা আজ তাদের ভিড়ে,,,

ভুল ভাব

✒️রিপন সিংহ 

রাত ঢের বাকি, অথচ সন্ধ্যা নেমে পড়লো
সবকিছুই যেন এক তাড়াহুড়ো,
কোন পরিচয় নেই
কোনো শব্দ নেই
অথচ কোন এক শব্দ হয়ে, হেঁটে চলল অন্ধকার শূন্য পথে।
যে মাটিতে প্রতিমা গড়লো বারাঙ্গনার ভালোবাসা দিয়ে,
ভুল ছিল সে, ভুল সেই মাটি
বিসর্জন হবে জানি।

আমাদের মৃত্যু হবে বলে, বলেছিলে ভালোবেসে
কোন এক দিন
কোন এক রাত,
অবৈধ সুখে, রাত্রির গা ঘেঁষে 
রাত্রির বুকে রাত্রি নেমে
এরপর কোন এক মিথ্যে বিশ্বাস জন্মায়;
তারপর বোধ হয় 
তারপর মৃত্যু হয়
তোমার যৌবন হরণ করে তারা, তারা কত পুরস্কার জয় হয়
শুধু আমি, কেবল আমারই মৃত্যু হয়।

নাবিক (২)


                    রিপন সিংহ 

তুমি তার নয় 
তুমি তার নয় 
তুমি তোমার 
তুমি তোমারই দেশের। 
সহজ নয় 
সহজ নয় 
এ' জীবন সহজ নয় 
রথের চাকার মতো
বিদায়ের ধ্বনির মতো 
ফিরে আয় 
আবার ফিরে আয়। 
এ' জীবন
ধেয়ে যায় 
শুধু ধেয়ে ধেয়ে যায়,
আর ফিরে না পাই 
তবুও তারে পাই 
কিন্তু কোথায়!

রীতিসা

✍️ কলমে- রিপন সিংহ

রীতিসা, তুমি নারী হয়ে এসেছ এই পৃথিবীর বুকে,
যখন কোকিলের হৃদয়ে হিংসা জাগে, 
কোন এক বসন্তের রাতে;
পুরোনো চোখের ছায়ার মতো
 তুমি আমি এক,
   আজ এক
তবুও এই পৃথিবী, এই পথ, নদী-নক্ষত্র
আমি এখনও বুঝিনি
কতকাল নিভে গেল, আমি।

নব বিধবার মতো,
    সূর্যের নরম আলো স্পর্শ করে
আমার দৃষ্টি
যতবার দেখি
ততবার তারে আবার দেখি
ম্লান হয়ে, দূর দেশ হতে দূরে
দূর হতে দেশান্তরে
কতবার,
দিগন্তের দিকে হাত বাড়িয়ে
সন্ধ্যাকে এক মুঠো করতে
হারিয়ে যায় সন্ধ্যা, তোমার নরম কালো
চুলের ভিতরে।

আমার এই ধূসর জীবন,
তুমি হঠাৎ এসে; কত স্বপ্ন স্পর্শ করে
কতকাল মহাকাল ধরে
আজ তুমি ধ্বংসের পথে
এই পৃথিবীর মানব মানবীর স্পর্শ অনুভব
করেছি মৃত্যুর মতো,
তোমার স্পর্শ আজও আমি অনুভব করতে পারিনি!

তোমার যৌবনের টানে,
এসেছি মহাশূন্যের পথে
মায়ের বুক ছিঁড়ে।
কত রং, কত স্বপ্ন দেখেছি আমি বারে বারে
এখন শুধু মৃত্যুর সুখ দাও
এই মানুষীর গভীর হৃদয়ে।

তোমার শহর

✒️রিপন সিংহ 

তোমার এই শহর, হয়তো সবার জন্য নয়
            অনেক স্বপ্ন নিয়ে এই শহরে পা রাখি
হয়তো স্বপ্ন'ই ---
           মনে হয় আবার ফিরে যেতে হবে
        কিন্তু কোথায়?
                পথ যে চিন্হহীন।

যখন পূর্বাহ্নে ছিলাম,
         গন্ধহীন, রঙহীন, আলোহীন ; 
                ম্লান থেকে
        সায়াহ্নে এসে --- 
তোমার নাভিতে যখন নতুনভাবে আবিষ্কার করি
আমার সমস্ত রঙ নিভে দিয়েছ তুমি
যতটা সহজ তার চাইতেও ততটা নয়
এই শহর আমার আর জানার নই

  তবে অদ্ভুত এক শান্তি  
          কত বাড়ি
          কত গাড়ি
          কতইনা নারী 
    কিন্তু সবই অদ্ভুত 
                 এ আমার নই

যা দেওয়ার নয় তা দিয়েছ ঢের
তারপরও
তোমার এই শহর থেকে 
           ফিরে যেতে হবে
                    আবার

            এ আমার নই

বসন্তের হাওয়ার মতো


                   ✍️ রিপন সিংহ

বসন্তের হাওয়ার মতো এলোমেলো জীবন
চারিদিকে এত আলো, তবুও হৃদয়ে একগুচ্ছ অন্ধকার
লজ্জাপতি পাতার সাথে শূন্যপথে বিহঙ্গ,,
তারপর শুকনো পাতার মতো হৃদয়ে যখন সন্ধ্যা আসে ---
জীবনের কোন এক অচেনা  সন্ধ্যায়, 
নগ্ন হাতের কর গুনে দেখি
        কত দিন
        কত রাত যে কেটে গেল
তা জানার নেই।

     জীবন প্রায়'ই ---
পূর্বাহ্ণ থেকে শুরু হয়ে কোন এক সময় 
সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়;
জীবন যে বসন্তের হাওয়ার মতো ধীরে ধীরে ---
কখন যে এই জীবনের সাথে মৃত্যু এক হয়ে মিশে গেল,
 তার কোনো জ্ঞান নেই।

তারপর বোধহয় 
             সমস্ত জীবন যেন এক মায়াময় নারীর খেলা
আমাকে ঘিরে রয়েছে কেবল শূন্যতা
         আর শূন্যতা।

শৈশবের রাত

              ✍️ রিপন সিংহ 

পৃথিবী আজ ধূসর হয়ে গেছে,
           সারসের পাখাতে
মাশরুমের ছায়ায় বেদনা কিছুটা কমে যায়;
তবুও ---
        রবারের দানার মতো নক্ষত্র ঝরে পড়ে;
ঝরে পড়ে পথে, ঘাটে, মাঠে ---
         ঘাসের বুকে।
তখন সেই পুরনো কথা মনে পড়ে,
এই দানা দিয়ে খেলেছি কত খেলা
আজ হায়! লুপ্ত শৈশবের প্রেমিকা।

কাল সন্ধ্যায় যখন হবে দেখা,
তখন প্রথম সুযোগেই বলে দেবো ;
সেই অপ্রকাশিত সত্য কথা।
কেন তোমাকে এই অপ্রকাশিত কথা,
বলতে হয় বারবার
যে বোঝার নয়, সে বুঝে নিয়েছে
আর যে জানার নয়, সেও জেনে গেছে,
তোমার হৃদয় কি এতই গভীর!

কি মধুর ছিল শৈশবের সেই রাত,
জোনাকির সাথে কত খেলা করেছি অন্ধকারে;
এখন এই রাতে জোনাকির মতো খেলা করো!
         সারারাত জেগে আমার সাথে।

    যেদিন হারিয়ে যাব নক্ষত্রের শহরে,
    সেই দিন খুঁজবে পথের যাত্রীর ভিড়ে।

বৃষ্টির জলের শব্দ

   ✍️ রিপন সিংহ

হৃদয়মেঘে নক্ষত্র ঢেকে রাখে,
বিদ্যুৎ চমকানোর মতো তার হাসি;
বাতাসে তার গন্ধ মেখে হৃদয়ে স্পর্শ করে।
হঠাৎ বৃষ্টি থেমে যায়,
সন্ধ্যার মোহনায় ---
শুনতে পেলাম সেই টপটপ শব্দ;
যেন হৃদয়ের এক নতুন গীতি ছন্দ।
সেই শব্দ যেন তার রাঙা পায়ের নূপুর ধ্বনি,
মনে হয় আমার হৃদস্পন্দে এসে গেছ তুমি!
হঠাৎ আকাশ ফেঁটে গেল,
বন্ধ হয়ে গেল তোমার নূপুর ধ্বনি;
বাতায়নের পাশে বসে হাত বাড়িয়ে দেখি---
কোথাও নেই তুমি,
 তোমার সেই নূপুর ধ্বনি।
হাত বাড়িয়ে দেখি তার রক্তে রাঙা হয়ে গেল!
এ আমি কি দেখি ---!

পুরনো মূর্তি

✒️রিপন সিংহ 

আমি আজ পুরোনো সেই মূর্তি,
পথের ধারে রেখে চলে গেলি।
ক্ষনিকের জন্য আমাকে সাজিয়েছো
অনেক কিছু মাঙ্গিয়েছো
তোদের চোখে কি এখন আমার প্রতি একটু খানি প্রেম নেই!
পথের ধারে রেখে গেলি যৌবনহীনা বলে
তবে রেখে একদিকে ভালোই হল
ক্ষনিকের প্রেমের সময় দেখেছি তোমাদের ভন্ডামি,
আজ পথের ধারে বসে চোখে পড়লো সমাজের রুপখানি।

হাঁসের আঁখি

                ✍️ রিপন সিংহ 

নিঃসঙ্গ এই দুপুরে আমি একা বসে
আছি কোন এক সরোবরের তীরে,
তমাল গাছের নীচে আমি একা শুধু একা।

কোথা থেকে এক শুভ্রতা হাঁস এসে আমার দিকে তাকিয়ে,
যেন কিসের এক বার্তা নিয়ে এসেছে;
সে আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হেসে কিছু এক বলছে।

হয়তো আমি সেই হতভাগ্য মানুষ
যে আমি তার ভাষা বুঝতে পারলাম না,
এত সুন্দর আঁখিতে মৃদু মৃদু হাসিতে জানি কিসের বার্তা হতে পারে;
তবুও তার চোখের ভাষা আমার মর্মস্পর্শ আর হল না!

ঊষার বিপরীত হয়ে চলে গেল সেই শুভ্রতা,
তবে একবার ফিরে দেখেছিল আমার দিকে
সরোবরের মাঝেই হারিয়ে গেল;
আমি আবার নিঃসঙ্গ একা শুধুই একা।

নৌকায় আমার প্রিয়া

✒️রিপন সিংহ 

বসন্তের শেষ লগ্নে আমি বসে রইলাম নদীর মোহনায়,
সারসের নরম নরম ডানায় সূর্যের আলো নিভে যায়।

আকাশে অমৃতাংশু তারার সাথে বসন্ত খেলা করে,
কি মনোরম দৃশ্য তোমার সেই ভাব সহসা মনে জাগে।

হঠাৎ দক্ষিণ প্রবাহ হয়ে নৌকা নিয়ে চলে আসলে,
চাঁদের আলোতে তোমার বদনখানি নয়নে নেশা লাগে।

প্রেমের প্রবাহ আমার কর্ণে এসে ছোঁয়া লাগে,
তোমার নেশায় আমি স্বগতে বিভোর হয়ে ওঠে।

নৌকা থেকে তোমার রাঙা হাত বাড়ালে আমার কাছে,
তোমার হাতে হাত রেখে নৌকায় উঠিলাম সনে।

চাঁদনী আঁধারে নৌকায় বসে থাকি তোমার সনে,
রাত জেগে ভেসেছি তোমার আমার প্রেমের স্বপ্নে।

পৃথিবী আজ থমকে গিয়েছে তোমার আমার অনুরাগে,
জোনাকির আলপনায় চারিদিক সেজে উঠে নতুনভাবে।

ক্ষণিকের মধ্যেই আমি তোমার কাছে বন্দী হয়ে গেছি,
প্রেমের স্বপ্ন দেখতে দেখতে দক্ষিণ প্রবাহে ভেসে গেছি।

আমি বারবার হারিয়ে যায় তোমার সেই ছলনা রূপে,
যদি ফিরে পাই তোমারে আবার সেই কূলে।

নারীরুপী


             ✍️ রিপন সিংহ 

জন্মান্তর ধরে তোমার অপেক্ষায়  আছি,
বর্ষার বাতায়নে, চাতকের মতো ।
মেঘের কাছাকাছি।
কমল হয়ে ডাকলে আমায়,
ভ্রমর হয়ে  আসি।
বৃষ্টি ভেজা  তোমার নরম রূপে 
আমি স্নাত, শুধু তোমায় ভালবাসি।

আমার হৃদয় ডাকে বারেবারে,
শুধু তোমারে।
দৃষ্টিতে দেখিনা যারে;
সেই তুমি হৃদ-মাঝারে।
চির শ্রী ,লাবন্যময়ী ---

পৃথিবীর বর্ণে বর্ণে তোমার হাসি,
সিঁদুরে,মুক্তায়,নববধূর অঙ্গ সজ্জায়।
তোমার স্পর্শ পেয়েছি অনুভবে,
সুর শুনেছি ঘুমন্ত নীরবে।
 তুমিতো সেই প্রণয়ী আমার,
তবু ছলনায় হায় ছলিলে আবার!

  চোখে আর অন্য কিছু নেই,
 তৃপ্তি নেই আমার মনে,
 অকারনে--
আমি আজ আর আমি নই
হে মোর জীবন-ধন, 
শোন, কথা কই --
আমি তোমাতেই হারিয়েছি যখন।
তাই তো তোমার ব্রত করেছি গ্রহন
সর্বস্ব ত্যাগ করে
দুবাহু বাড়াও, নিয়ে যাও মোরে।
ওগো মোর একান্ত আপন,
আমারি জীবনের অমূল্য রতন।